Doctor.Kusum Tanzila

Doctor.Kusum Tanzila Let's build a healthy boundary. Healthy body, mind & soul.

05/04/2026
05/04/2026

বাংলাদেশে ভিটামিন A ক্যাপসুল সরকারিভাবে খাওয়ানো হয় National Vitamin A Plus Campaign Bangladesh-এর মাধ্যমে।

সাধারণ নিয়ম:
• ৬–১১ মাস বয়স: ১টি ক্যাপসুল (১ লক্ষ IU)
• ১২–৫৯ মাস বয়স (১–৫ বছর): ১টি ক্যাপসুল (২ লক্ষ IU)

ভিটামিন A বাচ্চাকে না খাওয়ালে বাচ্চাদের রাতকান রোগ, অন্ধত্ব, ঘন ঘন অসুস্থ হওয়া, সর্দি কাশি হওয়া এবং হাম রুবেলায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

কেন সাবধান থাকতে হবে?
ভিটামিন A বেশি হয়ে গেলে Vitamin A toxicity হতে পারে, যার লক্ষণ:
• বমি
• মাথা ব্যথা
• চোখে সমস্যা
• শিশুর ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি

05/04/2026

05/04/2026
সারা দেশেই হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব।হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কা...
31/03/2026

সারা দেশেই হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব।

হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ্ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকাজুড়ে ছড়াতে পারে।

হাম বা মিজলের ক্ষেত্রে মাথা থেকে শুরু করে বাড়তে বাড়তে সারা গায়ে র‍্যাশ হবে।
* শিশুর প্রবল জ্বর হবে।
* সারা গায়ে ব্যথা থাকবে।
* প্রথমে সর্দি , সর্দি কয়েক দিন থাকার পর শুরু হয় কাশি এবং বুকে জমা কফের উঠে আসা।
* গলাও ভেঙে যেতে পারে এই সময়।
* এই সময় কোনও বাচ্চার ক্ষেত্রে চোখ লাল হয়ে যায়।

🔳 আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশু পাবে এই টিকা।

রুটিন অনুযায়ী:
৯ মাসে প্রথম ডোজ
১৫ মাসে দ্বিতীয় ডোজ

বিশেষ ক্যাম্পেইনে:
বয়সসীমা ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত করা হয়েছে।
ক্যাম্পেইনের আগে নিবন্ধন করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যদি কোনো শিশু আগেই হাম/এমআর টিকা নিয়ে থাকে, তারপরও গণটিকা কর্মসূচিতে আবার দিলে কোনো ক্ষতি হয় না, বরং বাড়তি সুরক্ষা দেয়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত আট বছরে আমাদের হামের টিকা চালু ছিল কিনা সেই ইনফরমেশনটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখা এবং যারা বাচ্চাকে টিকা দিয়েছেন টিকার কার্ডগুলোর ভেতরে নাম গুলো দেখবেন যে ওখানে measles/হামের টিকা আছে কিনা বা ছিল কিনা !

যদি গত আট বছরে বাংলাদেশে হামের টিকা না দেওয়া হয়ে থাকে তবে সবাইকে ক্যাচআপ ভ্যাকসিনেশন এর আওতায় আসতে হবে।

ক্যাচআপ ভ্যাকসিনেশন : যে সকল বাচ্চা ৯ মাস এবং ১৫ মাস বয়সের হামের টিকা মিস করেছে তাদেরকে যেকোনো সময় দুইডোজ টিকা নিতে হবে চার সপ্তাহের ব্যবধান রেখে।
মানে প্রথম ডোজ যেদিন দেবে তার ২৮ তম দিনে দ্বিতীয় ডোজ দিতে হবে।

আপনার শিশুকে সময়মতো টিকা দিন।
মনে রাখবেন, টিকা রোগ সম্পূর্ণ বন্ধ না করলেও রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়।

নিজে জানুন এবং অন্যকে জানতে উৎসাহিত করুন ।
সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

22/11/2025

আজকে যেসব আফটারশক অনুভূত হলো, বিশেষজ্ঞদের মতে,
প্রথম ২৪ ঘণ্টায় আফটারশক বেশি হতে পারে।

৩–৭ দিনের মধ্যে এগুলোর মাত্রা ধীরে ধীরে কমে আসে
বড় ভূমিকম্প হলে কয়েক সপ্তাহ বা মাসব্যাপী হালকা কম্পন হতে পারে। ৫.২ মাত্রার আশেপাশে ভূমিকম্প হলে কিছুদিন ছোটখাটো আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে

বাংলাদেশের এই ভূমিকম্পের ফলে দেশের আশপাশের টেকটোনিক প্লেট কিছুটা নড়ে যেতে পারে।

সাধারণত এমন বড় কম্পনের পর প্লেটগুলো আবার নিজেদের স্বাভাবিক অবস্থানে স্থির হতে সময় নেয়।
সেই সময়ের মধ্যে ছোটখাটো আরও কয়েকটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে।
এমনকি কখনো কখনো বড় কম্পনও হতে পারে—সবই নির্ভর করে প্লেটের চাপ কীভাবে মুক্ত হচ্ছে তার ওপর।

তবে যদি প্লেটটি আবার তার স্বাভাবিক অবস্থানে স্থির হয়ে যায়, তাহলে ঝুঁকি অনেকটাই কমে যায়।
সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে, আর যদি তার স্বাভাবিক স্থানে বসতে না পারে তাহলে আমাদের কপালে কি আছে একমাত্র আল্লাহতালাই জানে।

🔸বেশি বেশি ইস্তেগফার পড়ুন
🔸দ্বীনের পথে পরিপূর্ণভাবে ফিরে আসুন
🔸দান-সাদাকা করুন
🔸সেফটি মেজার নেয়া অবশ্যই জরুরি

20/09/2025

🔹এক টন AC মানে আসলে কী?

১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন (১০০০কেজি) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।

🔹১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?

মনে করি এসি ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে (কমবেশি হতে পারে )।
▫️দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
▫️ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট

বাংলাদেশে বিদ্যুতের গড় দাম মনে করি ৮ টাকা/ইউনিট।

তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা।

📌তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।

🔹ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?

AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -

একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটি অন হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার অন হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটি দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে, বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই অনেক বিদ্যুৎ খরচ বাচায়।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor.Kusum Tanzila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor.Kusum Tanzila:

Shortcuts

Share

Category