12/06/2026
আপনার বাচ্চা কি মুখ হা করে ঘুমায়? লক্ষ্য রাখুন 👀
ছোট বাচ্চাদের ঘুমের সময় যদি বারবার মুখ হা করে রাখার অভ্যাস দেখেন, তাহলে এটা অবহলা না করে একটু খেয়াল করুন। এটি অনেক সময় নাক বন্ধ থাকা, টনসিল বা অ্যাডিনয়েড সংক্রান্ত সমস্যার একটি সাধারণ লক্ষণ হতে পারে।
দীর্ঘদিন ধরে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস হলে তা শিশুর ঘুমের মান, দাঁতের গঠন এবং সামগ্রিক বিকাশের উপর প্রভাব ফেলতে পারে।
✅ যদি আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণ দেখেন, তাহলে দেরি না করে একজন ENT (নাক-কান-গলা) বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা শিশুর সুস্থ বিকাশে সহায়ক হবে।
আপনার সচেতনতাই আপনার বাচ্চার সুস্থতার প্রথম পদক্ষেপ। 💚