Dr. Abdullah Al Mamun, Cardiologist

Dr. Abdullah Al Mamun, Cardiologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abdullah Al Mamun, Cardiologist, Doctor, NICVD, Dhaka.

বিশ্বব্যাপী হৃদরোগ মহামারী আকার ধারণ করেছে।
হৃদরোগ সম্পর্কে সচেতনতা ও পরামর্শ প্রদান করাই এই পেইজের উদ্দেশ্যে।

ডা. আবদুল্লাহ আল মামুন
এমবিবিএস ,বিসিএস
এমডি(কার্ডিওলজি)
হৃদরোগ বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

উচ্চ রক্তচাপ নীরব ঘাতক।হরমোনের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে।উচ্চ রক্তচাপের কারণে হার্ট এট্যাক, স্ট্রোক, কিডনি ফেইলিউর হতে ...
17/05/2026

উচ্চ রক্তচাপ নীরব ঘাতক।
হরমোনের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে।
উচ্চ রক্তচাপের কারণে হার্ট এট্যাক, স্ট্রোক, কিডনি ফেইলিউর হতে পারে।

Presented a challenging case in "the Nightmare session" at the Scientific Conference 2026 arranged by Bangladesh Society...
03/05/2026

Presented a challenging case in "the Nightmare session" at the Scientific Conference 2026 arranged by Bangladesh Society of Cardiovascular Intervention (BSCI)

৫০ বছর বয়স্ক ভদ্রলোক, ডায়াবেটিক, হাইপারটেন্সিভ।জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন ব্রাদারের রোগী। আমাদের ইউনিটে এনজিওগ্রামের জ...
20/04/2026

৫০ বছর বয়স্ক ভদ্রলোক, ডায়াবেটিক, হাইপারটেন্সিভ।
জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন ব্রাদারের রোগী। আমাদের ইউনিটে এনজিওগ্রামের জন্য ভর্তি হন।

তখনই জানতে পারি, তাঁর বাড়ি চট্টগ্রামে, আমার নিজের শহর।এনজিওগ্রামে দেখা গেল, তাঁর দুইটি রক্তনালীতে তিনটি ব্লক। আমরা সফলভাবে তিনটি রিং (স্টেন্ট) স্থাপন করি।

এক মাস পরে আজ তিনি আমার কাছে ফলো-আপে আসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছেন। ইসিজি ও ইকো, দুটোই খুবই সন্তোষজনক। যাওয়ার সময় তিনি নিজের হাতে একটি ছোট্ট উপহার দিয়ে গেলেন। ❤️ শার্ট আর প্যান্টের কাপড়।

এর আগে কক্সবাজারের এক রোগী ২ কেজি অরিজিনাল শুটকি (কেমিক্যাল ছাড়া)😀 নিয়ে এসেছিলেন, ওটা সত্যিই খুব ভালো ছিল। এখনো কক্সবাজার গেলে হোটেল বুকিংয়ে হেল্প করেন।

আরেক রোগীর মায়ের চিকিৎসা করেছিলাম। তখন রোগীর ছেলে দেশের বাইরে ছিল। পরে দেশে ফিরে আমার জন্য একটি পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলেন ।

বেশিরভাগ রোগী হয়তো কোন গিফট দেয় না বা দেয়ার সামর্থ ও থাকে না। আমরা আশা ও করি না। কিন্তু রোগীরা যে সম্মান, ভালোবাসা আর আস্থা দেন—তার চেয়ে বড় পাওয়া চিকিৎসক জীবনে আর কিছু হতে পারে না। ❤️

ডাক্তার বন্ধুদের অনেককেই দেখি দেশের বাইরে যাওয়ার জন্য উদগ্রীব। তাদের যুক্তিও আছে। কিন্তু এমন মুহূর্তগুলো, এই মানুষগুলো ... মনে করিয়ে দেয়, এই দেশেই থেকে কাজ করার এক অন্যরকম তৃপ্তি আছে।

এই ভালোবাসা, এই বিশ্বাস নতুন করে শক্তি দেয়। আরও নিষ্ঠা নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে ইচ্ছা হয়।

💓 চ্যালেঞ্জিং কেইস… শেষ পর্যন্ত সফল PCI/ Stenting৯ এপ্রিল'২৬৬২ বছর বয়সী বরিশালের এক ভদ্রলোকএকজন ইন্টার্ন ডাক্তারের বাবা।...
12/04/2026

💓 চ্যালেঞ্জিং কেইস… শেষ পর্যন্ত সফল PCI/ Stenting

৯ এপ্রিল'২৬

৬২ বছর বয়সী বরিশালের এক ভদ্রলোক
একজন ইন্টার্ন ডাক্তারের বাবা।

হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে স্থিতিশীল করে এনজিওগ্রামের পরামর্শ দিয়ে ডিসচার্জ করা হয়।

রোগীর মেয়ে (ইন্টার্ন ডাক্তার) টেলিফোনে আমার সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে রোগীকে আমাদের প্রতিষ্ঠান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)-তে ভর্তি করা হয়।

এনজিওগ্রামে দেখা যায়, হার্টের তিনটি রক্তনালি ব্লক (TVD) সাথে ডানপাশের রক্তনালি ১০০ ভাগ বন্ধ (CTO)
• Triple vessel disease
• Mid RCA CTO
• Mid LAD 80% stenosis
• Distal LCX 90% stenosis

একাধিক ব্লক, তার মধ্যে ডানপাশের রক্তনালি সম্পূর্ণ বন্ধ। রোগীর আর্থিক অবস্থাও তেমন স্বচ্ছল নয়। সবকিছু বিবেচনায় নিয়ে
আমরা বাইপাস অপারেশন (CABG) পরামর্শ দিই। তবে ১০০% বন্ধ রক্তনালি (CTO) খুলতে পারলে রিং পরানো (Stenting) একটি ভালো বিকল্প হতে পারে, এ কথাও জানানো হয়। একই সাথে বলা হয়, CTO খুলতে ব্যর্থ হলে CABG করতে হতে পারে।

রোগীর আস্থার ভিত্তিতে আমরা PCI বা রিং পরানোর সিদ্ধান্ত নিই।

প্রথমে ডানপাশের সম্পূর্ণ বন্ধ রক্তনালি (RCA CTO) ওপেন করার চেষ্টা করি। বেশ কিছু চ্যালেঞ্জের পর গাইডওয়্যার সফলভাবে পার করা সম্ভব হয়। ধাপে ধাপে ডাইলেশন শেষে সফলভাবে স্টেন্ট বসানো হয়।

এরপর বাম সিস্টেমে যাই এবং LCX ব্লক দিয়ে কাজ শুরু করি। LCX-এ predilation করার সময় হঠাৎ Left Main-এ ছোট একটি ইনজুরি (dissection) দেখা যায়। একই সাথে রোগীর বুকে ব্যথা শুরু হয় এবং ব্লাড প্রেসার কমে যেতে থাকে।

⚠️ আমরা একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হই।

তাৎক্ষণিকভাবে BP বাড়ানোর জন্য Noradrenaline ও fluid শুরু করা হয়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে LAD-এ আরেকটি গাইডওয়্যার প্রবেশ করানো হয় এবং Mid LAD lesion কাভার করতে একটি স্টেন্ট বসানো হয়।

Predilation-এর পর LCX lesion ভালো দেখাচ্ছিল, তাই আপাতত LCX-এ স্টেন্টিং থেকে সরে আসি। এরপর Left Main dissection কাভার করতে LM থেকে LAD পর্যন্ত আরও একটি স্টেন্ট বসানো হয়।

আলহামদুলিল্লাহ, স্টেন্টিং শেষে রোগীর বুকে ব্যথা কমতে শুরু করে এবং ব্লাড প্রেসার স্বাভাবিক হয়ে আসে।

অবশেষে পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। রোগীকে ক্লোজ অবসারভেশনের জন্য CCU-তে স্থানান্তর করা হয়।
৩দিন পর আজ রোগীকে স্বাভাবিক অবস্থায় ডিসচার্জ করা হয়।

আল্লাহর কাছে শুকরিয়া, তিনি রোগীকে রক্ষা করেছেন এবং আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ দিয়েছেন।

আন্তরিক কৃতজ্ঞতা Dr. Ashraf Chowdhury Sir, Dr. Shaheen Sohel Sir, Dr. Tanveer Hayat, Dr. Dolon, Cathlab technician Liton ভাইসহ পুরো ক্যাথল্যাব টিমকে।
এই কঠিন সময়ে সহযোগিতা ও গাইডেন্সের জন্য।

অল্প বয়সে উচ্চ রক্তচাপ (Hypertension in Young adults)---------------------------------------------------❓ অল্প বয়সে উচ্চ...
12/04/2026

অল্প বয়সে উচ্চ রক্তচাপ (Hypertension in Young adults)
---------------------------------------------------

❓ অল্প বয়সে উচ্চ রক্তচাপ বলতে কী বোঝ

Hypertension হলো এমন অবস্থা যেখানে রক্তনালীর ভেতরে রক্তের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।
বর্তমান মানদণ্ড অনুযায়ী:
স্বাভাবিক:

৪৫ বছর বয়সী এক ভদ্রলোক। ওনার ১ বছর আগে হার্ট এট্যাকের (OMI anterior) হিস্টরি ছিল।অনিয়মিত ওষুধ খাচ্ছিলেন।হাটতে গেলেই বুক...
05/04/2026

৪৫ বছর বয়সী এক ভদ্রলোক।
ওনার ১ বছর আগে হার্ট এট্যাকের (OMI anterior) হিস্টরি ছিল।
অনিয়মিত ওষুধ খাচ্ছিলেন।

হাটতে গেলেই বুকে ব্যথা হয়, এই প্রবলেম নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন।

ইসিজি তে সমস্যা থাকায় এনজিওগ্রামের প্ল্যান করি।
এনজিওগ্রামে দেখা যায়, হার্টের বাম পাশের প্রধান রক্তনালী সম্পূর্ণ (১০০%) বন্ধ। (LAD CTO)

আলহামদুলিল্লাহ, ব্লকের মধ্য দিয়ে তার (guidewire) ক্রস করে স্টেন্ট বসানোর মাধ্যমে সম্পূর্ণ রক্তনালী সফলভাবে খুলতে সমর্থ হই।
রোগী বর্তমানে স্থিতিশীল আছেন।

04/04/2026

Dual chamber pacemaker in a patient with complete heart block

স্কুল জীবনের বন্ধু রিজোয়ান। বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ে আমরা একসাথে কাটিয়েছি ৫টি বছর। গত বছর তার হার্ট অ্যাটাক হয়, এরপর থেক...
28/03/2026

স্কুল জীবনের বন্ধু রিজোয়ান। বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ে আমরা একসাথে কাটিয়েছি ৫টি বছর। গত বছর তার হার্ট অ্যাটাক হয়, এরপর থেকে নিয়মিত ওষুধ নিচ্ছিল। তবে গত দুই সপ্তাহ ধরে আবার বুকের ব্যথা বাড়ায় আমি এনজিওগ্রামের পরামর্শ দিই।

আজ সকালে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তার এনজিওগ্রাম করি। এতে দেখা যায়, একটি রক্তনালি (LCX)-তে ৮০% ব্লক রয়েছে। আলহামদুলিল্লাহ, ব্লক থাকা রক্তনালিতে সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করি। আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করি।

চট্টগ্রামে এত বড় বড় কার্ডিওলজিস্ট থাকা সত্ত্বেও আমার ওপর আস্থা রাখার জন্য বন্ধুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বি.দ্র.:
ছবি ও পোস্ট রোগীর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।

Eid Mubarak
23/03/2026

Eid Mubarak

14/03/2026
29/01/2026

যারা পেইসমেকার সম্পর্কে জানতে চান
Abdullah Al Mamun..........................................................................

❤️পেইসমেকার কি ?

পেইসমেকার হল একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র যা বুকের ভিতরে স্থাপন করা হয় যাতে হার্টকে নিয়মিত গতিতে স্পন্দন করতে সাহায্য করে ।

👨‍💼পেইসমেকার কাদেরকে পড়ানো হয়?

পেইসমেকার সাধারণত ধীর হৃদস্পন্দন, হার্ট ব্লক, অনিয়মিত হার্টের ছন্দের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

⚒️পেইসমেকার কিভাবে কাজ করে?

একজন সাভাবিক মানুষের হার্টের গতি প্রতি মিনিটে ৬০-১০০.যখন হার্টের গতি ৬০ এর নিছে নেমে আসে , পেইসমেকার হৃদপিণ্ডে ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে হার্টকে সঠিকভাবে স্পন্দিত করে

🔢 পেইসমেকার কয় ধরনের ?

পেইসমেকার সাধারণত দুই ধরনের হয়।

১. Single chamber: একটিমাত্র তার (RA বা RV)।

২. Dual chamber: দুটি তার (RA ও RV)

সাধারণত দুই তারের পেইসমেকার এক তারের থেকে ভাল।

🧭 পেইসমেকার শরীরের কোন জায়গায় বসানো হয়?

সাধারণত বাম কাঁধের নিচে, ত্বকের নিচে পেসমেকার বসানো হয়। পেইসমেকারের তারগুলো রক্তনালির মধ্য দিয়ে হার্টে প্রবেশ করানো হয়।

💡পেইসমেকার বসানোর সময় কি অজ্ঞান করা হয়?

পেইসমেকার বসানোর সময় রোগীকে অজ্ঞান করা হয় না। বাম কাঁধের নিচে লোকাল এনেস্থেসিয়া ব্যবহার করা হয়, এবং রোগীকে শিথিল করতে মৃদু সেডেটিভ দেওয়া হতে পারে।

⏰পেইসমেকার বসানোতে কত সময় লাগে?

একটি পেসমেকার লাগানোর সার্জারি সাধারণত বেশ সহজ এবং দীর্ঘ সময় নেয় না। সাধারণত এক থেকে দেড় ঘন্টা সময় লাগে।

🔋 পেইসমেকারের মেয়াদ কতদিন?

পেইসমেকার ব্যাটারি সাধারণত ৫–১৫ বছর পর্যন্ত টিকে।ফলো-আপে ব্যাটারি স্ট্যাটাস দেখা হয় এবং শেষের দিকে পেইসমেকারের ব্যাটারি পরিবর্তন করতে হয়।

☢️পেইসমেকারে বসানো ঝুঁকি কতটুকু ?

পেইসমেকার লাগানোর সার্জারি সাধারণত বেশ সহজ একটি প্রক্রিয়া। ঝুঁকি নাই বললে চলে।

💵পেইসমেকার বসানো তে খরচ কেমন?

পেইসমেকার বসানো একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি কিন্তু জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি ও বটে।
এক তারের পেইসমেকারের দাম ১ লাখ ৪০ হাজার, দুই তারের দাম ১ লাখ ৭৩ হাজার টাকা। এটা সরকার করত্তক নির্ধারিত দাম।
এছাড়া পেইসমেকার বসানোর খরছ সরকারি হাসপাতালে ২হাজার টাকা , প্রাইভেট হাসপাতালে৭০-৮০ হাজার টাকা এক্সট্রা খরচ হয়।

🩺ডা. আবদুল্লাহ আল মামুন।
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজি)
সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল, ঢাকা।

✅হার্টের এনজিওগ্রাম, রিং, পেসমেকার ও ডিভাইস স্থাপনে বিশেষজ্ঞ।

🎯চেম্বার :

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
যোগাযোগ : ০১৭৬১৯০১৯০০

Address

NICVD
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abdullah Al Mamun, Cardiologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category