Sadi Kabbo.Bd

Sadi Kabbo.Bd ShadiKabbo.Com ঘরে বসে উপযুক্ত পাত্র-পাত্রীর স?

12/01/2022
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।বিজয়ের আমেজ ছড়িয়ে থাকুক আমাদের মনেপ্রাণে। বিজয়ের এই দিনে ...
15/12/2021

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয়ের আমেজ ছড়িয়ে থাকুক আমাদের মনেপ্রাণে। বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাঁদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি।
গৌরবদীপ্ত বিজয়ের পথে পথে জাতির সূর্য সন্তানেরা আজও আলোকবর্তিকা হয়ে মিশে আছে আমাদের চেতনায়।

ভালবেসে বিয়ে করুন, কিংবা সম্বন্ধ করে -আপনার জীবনসঙ্গী আপনার স্বামী বা স্ত্রী হওয়ার উপযুক্ত কি না তা যাচাই করে নেওয়া অত্য...
15/12/2021

ভালবেসে বিয়ে করুন, কিংবা সম্বন্ধ করে -আপনার জীবনসঙ্গী আপনার স্বামী বা স্ত্রী হওয়ার উপযুক্ত কি না তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। আসুন জেনে নেই তা কিভাবে.....

১. তুমি কেন আমাকে ভালবাসো:

সব থেকে জরুরি প্রশ্ন এটি এবং এই প্রশ্নের একটা সঠিক উত্তর আপনার সঙ্গীর থেকে কাম্য। কেউ যদি এই প্রশ্নের উত্তরে বলে ‘তোমাকে ভালবাসি তাই ভালবাসি’, তাহলে সেটি খুব গ্রহণযোগ্য উত্তর হল না। আপনার সঙ্গীর উত্তর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন, সে আপনার সবটুকু মিলিয়ে আপনাকে ভালবাসে কি না। শুধু আপনার ক্ষমতা নয়, আপনার অক্ষমতাগুলোকেও সে মেনে নিতে প্রস্তুত কি না, তা বুঝে নিন।

২. তুমি কেন বাকি জীবনটা আমার সঙ্গে কাটাতে চাও:

এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন, ‘আমি তোমাকে ভালবাসি বলে।’ কিন্তু এটাই কি সেই উত্তর যা আপনি শুনতে চাইছেন? সম্ভবত নয়। বরং দেখুন তার উত্তর থেকে তার জীবনে আপনার প্রয়োজনীয়তা, আপনার মূল্য সম্পর্কে কোন ধারণা তৈরি করতে পারেন কি না। আপনার সঙ্গীর মনেও এই বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে ওঠা খুব জরুরি।

৩. প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য বিয়ের পর তুমি কী করবে:

প্রশ্নটা আপাতদৃষ্টিতে বোকা বোকা ঠেকতে পারে। কারণ, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন বদলে যায়। কিন্তু এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গী যদি উত্তর দিতে ইতস্তত করেন, বা বলেন যে, ‘‘সেসব ভবিষ্যতে দেখা যাবে’’, তাহলে বুঝতে হবে, আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে তিনি আদৌ ভাবেন না। সেটা খুব ভাল লক্ষণ নয়।

৪. তুমি কি আমার কষ্টগুলোর ভাগ নিতে প্রস্তুত:

জীবন সর্বদা সরলরেখা মেনে চলে না। জীবনে উত্থান-পতন আসবেই। সেক্ষেত্রে যে বিষয়টা বিয়ের আগে জেনে নেওয়া সবচেয়ে জরুরি তা হল, যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তিনি আপনার দুঃখ এবং কষ্টগুলোর অংশীদার হতে প্রস্তুত কিনা। আপনার জীবনের অন্ধকার সময়ে তিনি যদি আপনার কষ্টের ভাগ নিতে না পারেন, তাহলে তিনি আপনার উপযুক্ত নন।

৫. তুমি কি আমার জন্য জীবনে আপোস করতে প্রস্তুত:

বিয়ে মানেই কিন্তু একগুচ্ছ আপোস। আপনার সঙ্গী সেগুলো করতে প্রস্তুত কি না, তা বিয়ের আগেই জেনে নিন। বিয়ের পরে আপনার ভালবাসার সঙ্গে তার নিজের জীবনের কোন তুচ্ছ চাহিদার দ্বন্দ্ব দেখা দিলে তিনি কোনটিকে গুরুত্ব দেবেন, তা বিয়ের আগেই বুঝে নেওয়ার চেষ্টা করুন।

৬. সন্তানদের জন্য তুমি কতটুকু ত্যাগ স্বীকার করতে পারবে:

বিবাহিত জীবনে সন্তান আর একটি আপোসের জায়গা। আপনার হবু জীবন সঙ্গীর মধ্যে সন্তানদের জন্য সেই আপোসটুকু করার মতো মানসিকতা রয়েছে তো? তিনি একজন অত্যন্ত দায়িত্বপূর্ণ অভিভাবক হতে প্রস্তুত তো? বুঝে নেওয়ার চেষ্টা করুন বিয়ের আগেই।

একথা বলা বাহুল্য যে, এই সমস্ত প্রশ্নের ইতিবাচক উত্তর পাওয়ার পরেও কারো কারো বিবাহিত জীবনে নেমে আসতে পারে ব্যর্থতা এবং কেউ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার ব্যাপারে কতোটা সৎ থাকবেন সেটাও আপনার পক্ষে বুঝে উঠে মুশকিল। তবুও এই প্রশ্নগুলির সুচিন্তিত এবং সৎ উত্তর যদি কেউ দেন, তাহলে বিবাহিত জীবন সম্পর্কে তার মানসিকতা অনেকটাই যাচাই করে নেওয়া সম্ভব।

মনে রাখবেন, এই প্রশ্নমালা কিন্তু একতরফা নয়। এইসব প্রশ্নের সামনে দাঁড় করান নিজেকেও। দাম্পত্য জীবন সম্পর্কে আপনার ধারণাই বা কী, সেটাও বুঝে নেওয়ার চেষ্টা করুন, বুঝতে দিন আপনার সঙ্গীকেও। যদি সবকিছু বিচার করে দু’জনকে একে অন্যের উপযুক্ত বলে মনে হয় তবেই এগিয়ে যান বিয়ের দিকে।

সঠিক মনের মানুষ খুঁজে বিয়ে করতে যোগাযোগ করুন :

🔶 Address : House #69, Road #9/A, Dhanmondi, Dhaka-1209

🔶 Mob : 01932544010, 01932544011

🔶 Email : [email protected]

🔶 Web : www.shadikabbo.com

এক ছাদের তলায় থাকতে থাকতে দুজন মানুষের মধ্যে নানাবিধ সমস্যার সূচনা হতেই পারে। জীবন মানেই সমস্যা শঙ্কুল। আর এই সমস্যাতে ...
14/12/2021

এক ছাদের তলায় থাকতে থাকতে দুজন মানুষের মধ্যে নানাবিধ সমস্যার সূচনা হতেই পারে। জীবন মানেই সমস্যা শঙ্কুল। আর এই সমস্যাতে দুজন দুজনের পাশে না থাকলে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিশ্চিত।

স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত কোনো সমস্যা তৈরি হলে, দুজন দুজনকে সময় দিতে হবে। এক অপরের মনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আর সেটা যখন হবে না তখন দাম্পত্যে তৃতীয় ব্যক্তি ঢুকবে। কোনো সমস্যা জীবনে আসলে, সেটাকে ব্যক্ত করার প্রয়োজন। আর ঠিক তখনই অনেক সময় ভালো মানুষের মুখোশ পরে এই তৃতীয় ব্যক্তি এতো ভালো মানুষ সেজে যায়, আমরা ভাবি এই তৃতীয় ব্যক্তি আমাদের জীবনে আল্লাহর দ্যুত। আর এই সরলতার সুযোগে এই তৃতীয় ব্যক্তিই সম্পর্ককে জটিল থেকে জটিলতর করে দেয়। সম্পর্কতে গোলমাল সৃষ্টি করে নিজে সরে যায়। আর হেরে যায় দুটো মন, হেরে যায় দুটো প্রেম, হেরে যায় এতোদিনের দাম্পত্য। তাই তৃতীয় ব্যক্তির আসা অনিশ্চিত করতেই হবে। নিজেদের সমস্যা নিজেদেরই মিটিয়ে নিতে হবে। তাহলে বিবাহিত জীবন সুখের হবে

সঠিক মনের মানুষ খুঁজে বিয়ে করতে যোগাযোগ করুন :

🔶 Address : House #69, Road #9/A, Dhanmondi, Dhaka-1209

🔶 Mob : 01932544010, 01932544011

🔶 Email : [email protected]

🔶 Web : www.shadikabbo.com

একজন পুরুষ ও একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন একসঙ্গে জীবন যাপন করতে শুরু করে, তখনই একটি পরিবারের ভিত্তি স্থাপিত হয়।...
12/12/2021

একজন পুরুষ ও একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন একসঙ্গে জীবন যাপন করতে শুরু করে, তখনই একটি পরিবারের ভিত্তি স্থাপিত হয়।

এখানে পুরুষকে স্বামী আর নারীকে স্ত্রী বলা হয়। এ দু’য়ের সম্মিলিত ভালবাসাপূর্ণ সামগ্রিক জীবনকেই বলা হয় ‘দাম্পত্য জীবন’। বিয়ে ও দাম্পত্য জীবন মানব প্রকৃতির এক স্বভাবসম্মত বিধান। এ চিরন্তন ও শাশ্বত ব্যবস্থা কার্যকর হয়ে আছে বিশ্ব প্রকৃতির পরতে পরতে, প্রতিটি জীব ও বস্তুর মধ্যেও।

আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন— ‘প্রত্যেকটি জিনিসকেই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’ [সূরা ৫১ যারিয়াত: ৪৯]

মানুষের পরিবার ও পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের ভিত্তি প্রস্তর ও ইবাদতও বটে।

বিয়ে ছাড়া অন্য কোন পন্থায় পরিবার ও পারিবারিক জীবন গড়ে উঠতে পারে না। পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.) ও প্রথম মানবী হযরত হাওয়া (আ.)-কে কেন্দ্র করে মানব জাতির প্রথম পরিবার গড়ে উঠেছিল জান্নাতে। এই প্রথম পরিবারের সদস্যদ্বয় স্বামী ও স্ত্রীকে লক্ষ্য করেই মহান আল্লাহ বলেছিলেন, ‘হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে একত্রে বসবাস কর এবং যেখান থেকে মন চায় তোমরা দু’জনে অবাধে পানাহার কর। কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হবে না; তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।’ [সূরা বাকারা: ৩৫]

বিবাহ কেন্দ্রিক পরিবারের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ জান্নাতেই আদম ও হাওয়া (আ.)-এর বিবাহের ব্যবস্থা করেন। জান্নাত চির সুখের স্থান।

বাধাহীন, কষ্ট-ক্লেশহীন জীবন হলো জান্নাতী জীবন। সেই জান্নাতেও কিন্তু বিবাহপূর্ব নারী ও পুরুষের সহঅবস্থান বৈধ করা হয়নি এবং সেখানেও অবাধে পানাহার করার স্বাধীনতার পাশাপাশি একটি মাত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর তা হলো, একটি নির্দিষ্ট বৃক্ষের ফল ভক্ষণের নিষেধাজ্ঞা। শুধুমাত্র ফল ভক্ষণের নিষেধাজ্ঞাই নয়, বরং উক্ত বৃক্ষের কাছে যেতেও নিষেধ করা হয়েছিল।

উল্লিখিত আয়াতে ইসলামী পরিবার ও পারিবারিক জীবনের বহু দিকনির্দেশনা লুকিয়ে আছে।

সঠিক মনের মানুষ খুঁজে বিয়ে করতে যোগাযোগ করুন :

🔶 Address : House #69, Road #9/A, Dhanmondi, Dhaka-1209

🔶 Mob : 01932544010, 01932544011

🔶 Email : [email protected]

🔶 Web : www.shadikabbo.com

বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, ত...
11/12/2021

বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।’
(সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)।

সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন: নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়। (মুসনাদে আহমাদ ও মুস্তাদরাকে হাকিম)। এ ছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে। যেমন: বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া; অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা।
(তাবারানি আওসাত, হাদিস নং-৩৬১২)। (আবু দাউদ: ২১০৬)

সঠিক মনের মানুষ খুঁজে বিয়ে করতে যোগাযোগ করুন :

🔶 Address : House #69, Road #9/A, Dhanmondi, Dhaka-1209

🔶 Mob : 01932544010, 01932544011

🔶 Email : [email protected]

🔶 Web : www.shadikabbo.com

Address

House#69, Road#9 A, Dhanmondi Dhaka
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Sadi Kabbo.Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sadi Kabbo.Bd:

Share