06/08/2026
অনেকেই ঘুমের মধ্যে নাক ডাকাকে খুব সাধারণ একটি সমস্যা মনে করেন, কিন্তু এটি হতে পারে স্লিপ অ্যাপনিয়ার প্রধান লক্ষণ। এই রোগে ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যার ফলে শরীরে ও মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। দীর্ঘমেয়াদে রক্তে অক্সিজেনের এই অভাব উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। পাশাপাশি সারা দিন ক্লান্তি, কাজে মনোযোগের অভাব এবং মেজাজ খিটখিটে হয়ে থাকে। আপনি বা আপনার প্রিয়জন যদি এই সমস্যায় ভুগে থাকেন, তবে অবহেলা না করে দ্রুত একজন স্লিপ মেডিসিন বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিন।