01/10/2026
সম্পর্কে Privacy থাকা উচিত, নাকি সবকিছু Share করা উচিত?
“আমাদের মধ্যে আবার Privacy কিসের?”
“সে যদি আমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সবকিছু আমাকে বলবে।”
“আমার কাছে লুকানোর কী আছে?”
সম্পর্কে এমন কথা আমরা প্রায়ই শুনি।
কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, ভালোবাসা মানেই ব্যক্তিগত জায়গা হারিয়ে ফেলা নয়।একটা Healthy relationship-এ দুজন মানুষ কাছের হয়, কিন্তু তারপরও প্রত্যেকের নিজের কিছু Personal Space, Privacy এবং Individuality থাকতে পারে।
আপনার পার্টনারের নিজের বন্ধু থাকতে পারে। নিজের কিছু সময় থাকতে পারে। ব্যক্তিগত কিছু কথা বা অনুভূতি থাকতে পারে, যেগুলো সে হয়তো এখনই শেয়ার করতে প্রস্তুত নয়।এটা মানেই সে কিছু লুকাচ্ছে, এমন নয়।
আবার Privacy-এর নাম করে গুরুত্বপূর্ণ বিষয় গোপন করাও Healthy নয়।
যেমন— প্রতারণা, আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত, অন্য কারও সঙ্গে এমন সম্পর্ক যা আপনাদের সম্পর্ককে প্রভাবিত করছে,এসব বিষয় গোপন রাখা আর Personal Privacy এক জিনিস নয়।
তাহলে Healthy Boundary কোথায়?
Privacy মানে:
“আমার নিজের একটা ব্যক্তিগত জায়গা আছে।”
Secrecy মানে:
“আমি এমন কিছু ইচ্ছাকৃতভাবে লুকাচ্ছি, যেটা জানলে আমাদের সম্পর্কের ওপর প্রভাব পড়বে।”
এই দুটোর পার্থক্য বোঝা খুব গুরুত্বপূর্ণ।কারণ যখন ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে আমরা একে অপরের ফোন, Password, Location, Message, সবকিছুর Access চাইতে শুরু করি, তখন সম্পর্কের মধ্যে Trust-এর জায়গায় Surveillance চলে আসতে পারে।
তাই ভালো সম্পর্কের প্রশ্ন হওয়া উচিত-
“তুমি আমার কাছ থেকে কী লুকাচ্ছ?”
এর চেয়ে,
“আমাদের সম্পর্কে এমন কী আছে, যেটা দুজনের মধ্যে খোলামেলা থাকা দরকার?”
সবকিছু Share করা ভালোবাসার একমাত্র প্রমাণ নয়।
আবার সবকিছু গোপন রাখাও স্বাধীনতা নয়।
Healthy relationship-এ Closeness এবং Privacy দুটোরই জায়গা থাকে।