Children of Paradise

Directions Website

Children of Paradise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Children of Paradise, Child Development, Dhanmondi, Dhaka.

03/06/2026

শিশুদের কুরআনের সাথে পরিচয় করানোর প্রথম ধাপ আরবি হরফগুলো চেনানো, শেখানো।

বাচ্চারা স্বভাবতই গল্প শুনতে ভালোবাসে। কারণ গল্পের মাধ্যমে শেখানোর দ্বারা-
শিশুর দীর্ঘসময় মনোযোগ ধরে রাখা যায়। চিন্তাশক্তি বৃদ্ধি পায়। গল্পের বিষয়বস্তুকে তারা বাস্তব চিন্তার সাথে কানেক্ট করতে পারে। এর মাধ্যমে গড়ে ওঠে একটি মজবুত Early Literacy Foundation

এই উদ্দেশ্য থেকেই তৈরি হয়েছে শিশুদের জন্য গল্পভিত্তিক আরবি হরফের বই “Huruf Land”।
এখানে আলিফ, বা, তা… সব হরফ হয়ে উঠেছে গল্পের একেকটি চরিত্র।
শিশু যখন গল্প শুনবে, হাসবে, কল্পনা করবে, তখন অজান্তেই চিনে ফেলবে কুরআনের অক্ষরগুলো।

শিশুর হৃদয়ে কুরআনের সাথে প্রথম ভালোবাসার সম্পর্ক তৈরি করতে এই বই সংগ্রহে রাখুন। উপহার দিন আপনার সন্তান, ভাতিজা-ভাগ্নে, বা কোনো শিশুকে।

একটি শিশুকে যদি আপনি কুরআনের অক্ষরের সাথে পরিচয় করিয়ে দেন, একটি ছোট্ট হৃদয়ে যদি আপনি আরবি হরফের প্রতি ভালোবাসা তৈরি করেন, তাহলে সেই শিশুটি যখনই কুরআন পড়বে… তার প্রতিটি হরফের সওয়াবে আপনারও অংশ থাকবে, ইনশাআল্লাহ।

এই ছোট কাজটি হতে পারে—
• একটি দাওয়াহ
• ইলম ছড়িয়ে দেওয়ার মাধ্যম
• একটি সাদকায়ে জারিয়া

অর্ডার লিংক👇 https://m.facebook.com/story.php?story_fbid=802976026163512&id=100093533649257

25/04/2026

Early childhood is a crucial stage for building a child’s cognitive, emotional, and social foundation.
Introducing the Multiple Intelligence Series by The Straight Path Publications in collaboration with Children of Paradise — featuring Emotions, Colors, and Shapes Books, thoughtfully designed to support early learning and development.

Each book presents age-appropriate concepts in a simple, engaging, and structured way—helping children to:
• Understand emotions
• Recognize colors and shapes
• Develop language and thinking skills
Carefully designed with a research-based approach, these books encourage meaningful learning experiences for young children.

A thoughtful step towards nurturing a child’s early development with purpose and clarity.

📩 Order now: Inobox or 01323935345(WhatsApp)

14/04/2026

কার্টুন আমাদের সন্তানদের যে ক্ষতিটা করছে.....

সম্মানিত অভিভাবক,
একবার কি গভীরভাব ভেবে দেখেছেন, আপনার আদরের সন্তানটি যখন কার্টুনের রঙিন পর্দার সামনে ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকে, তখন আসলে কী ঘটছে? সে কি স্রেফ বিনোদন নিচ্ছে?

না, মোটেও না।

সে আসলে শিখছে। প্রতিটা সংলাপে, প্রতিটা অঙ্গভঙ্গিতে সে একটি জীবনদর্শন গ্রহণ করছে। তার কচি মনে গেঁথে যাচ্ছে হাজারো অদৃশ্য মূল্যবোধ। তিলে তিলে গঠিত হচ্ছে তার আগামীর চরিত্র।

এখন নিজেকে একটি কঠিন প্রশ্ন করুন, এই চারিত্রিক বীজটা বপন করছে কে? তার আদর্শ কি হওয়ার কথা ছিল কোনো কাল্পনিক সস্তা চরিত্র, নাকি ইতিহাসের সেই মহানায়কগণ? আপনার সন্তানের অবচেতন মনের কারিগর কি কোনো ভিনদেশি এনিমেশন স্টুডিও, নাকি আপনি নিজে?

🫵 একটু চোখ মেলে দেখুন: আমাদের সন্তানদের আমরা কী দিচ্ছি আর তারা কী শিখছে?

আমরা আমাদের ব্যস্ততাকে আড়াল করতে সন্তানের হাতে বিনোদনের যে ‘প্রেসক্রিপশন’ তুলে দিচ্ছি, তাতে আসলে উপকারের চেয়ে বিষক্রিয়াই বেশি ঘটছে। একটু গভীরে গিয়ে ভেবে দেখুন তো:

🌳 টারজান : বনের পশুদের মাঝে বড় হওয়া এক অর্ধনগ্ন চরিত্র। আমরা ভাবছি এটা অ্যাডভেঞ্চার, অথচ শিশুর কোমল মনে প্রথম ধাক্কাটা লাগছে তার লজ্জাবোধে। যে লজ্জা ইমানের অঙ্গ, টারজান সেই লজ্জাকেই সেকেলে বা অপ্রয়োজনীয় বস্তু হিসেবে উপস্থাপন করছে।

🌳 সিন্ডারেলা : রাত বারোটায় বাড়ি ফেরা, সম্পূর্ণ অপরিচিত এক পুরুষের সাথে নাচগান করা, একে আমরা বলছি রূপকথা! ভাবুন তো, আপনার কিশোরী মেয়েটি যখন একদিন অবলীলায় বলবে, আমি সিন্ডারেলার মত হতে চাই, সিন্ডারেলাও তো বাইরে রাত কাটিয়েছে, তাতে সমস্যা কী? আপনার কাছে কি তখন কোনো উত্তর থাকবে? আমরাই কি তাকে এই আধুনিকতার বিষ গেলাচ্ছি না?

🌳 আলাদিন : আলাদিন একজন পেশাদার চোর, অথচ সে গল্পের হিরো! কেন? কারণ সে দেখতে সুন্দর আর রাজকুমারীকে ভালোবাসে। বার্তাটা খুব ভয়ানক, যদি তুমি সুদর্শন হও আর স্মার্ট হও, তবে তোমার অসততাও সমাজ হিরোইজম হিসেবে মেনে নিবে। তাছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক তো আছেই।

🌳 ব্যাটম্যান: আইন নিজের হাতে তুলে নেওয়া, ট্রাফিক সিগন্যাল ভেঙে দুরন্ত গতিতে গাড়ি চালানো, এগুলোই ব্যাটম্যানের পরিচয়। আপনার সন্তান কি এখান থেকে শিখছে না যে, যার ক্ষমতা আছে তার জন্য দেশের আইন আলাদা? সে কি নিয়মের চেয়ে শক্তিকে বড় করে দেখতে শিখছে না?

🌳 রোমিও-জুলিয়েট : প্রেমের ব্যর্থতায় আত্মহত্যাকে এখানে মহান হিসেবে দেখানো হয়। কৈশোরের এই সময়ে যখন আবেগ তুঙ্গে থাকে, তখন এই বিষাক্ত গল্পগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেয় যে প্রেমে ব্যর্থ হলে মরে যাওয়াই শ্রেষ্ঠ পথ। একবার ভেবেছেন, কতগুলো কিশোর প্রাণ অকালে ঝরে যাচ্ছে স্রেফ এই কাল্পনিক রোমান্টিসিজমের জন্য?

🌳 হ্যারি পটার : কোটি কোটি শিশু হ্যারি পটারের জাদুকরী দুনিয়ার ভক্ত। অথচ কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশ হলো জাদুবিদ্যা কুফরি। জাদুর লাঠি দিয়ে সব সমাধান করে ফেলার এই ফ্যান্টাসি শিশুকে আল্লাহর ওপর ভরসা করার পরিবর্তে এক অলীক শক্তির পেছনে ছুটতে শেখাচ্ছে।

🌳 ডোরেমন : নোবিতা একজন চরম ফাঁকিবাজ, অলস, যে পরীক্ষায় কম পায় আর মিথ্যা বলে। কিন্তু ডোরেমন তার পকেট থেকে গ্যাজেট বের করে সব মুশকিল আসান করে দেয়। আপনার সন্তান এটি দেখে শিখছে, পরিশ্রম না করলেও চলে, কোনো না কোনো শর্টকাট বা ডোরেমন ঠিকই চলে আসবে।

🌳 টম অ্যান্ড জেরি ও মটু-পাটলু : একজন আরেকজনকে মারছে, ইলেকট্রিক শট দিচ্ছে, আকাশ থেকে ফেলে দিচ্ছে সবই চলছে হাসিমুখে। শিশু যখন বাস্তবেও কাউকে আঘাত করে, সে বুঝে উঠতেই পারে না যে এটি অপরাধ। কারণ কার্টুনে সে সহিংসতাকে কমেডি হিসেবে দেখে অভ্যস্ত হয়েছে।

🌳 স্পাইডারম্যান : স্পাইডারম্যান দেয়াল বেয়ে ওঠে, বহুতল ভবন থেকে লাফ দেয়। অবুঝ শিশু যখন নিজেকে 'স্পাইডারম্যান' ভাবতে শুরু করে, তখন সে বাস্তব জীবনের বিপদকে তুচ্ছ জ্ঞান করে। অনেক শিশু এই হিরো সাজতে গিয়ে ছাদ বা জানলা থেকে লাফ দিয়ে পঙ্গুত্ব বরণ করতে পারে। এর চেয়ে বড় বিষয়, এখানে শেখানো হচ্ছে সুপারপাওয়ার থাকলেই আপনি হিরো, অথচ ইসলাম শেখায় চরিত্র আর তাকওয়াই হলো আসল সুপার পাওয়ার।

🌳 বেন টেন (Ben 10 ): একটি ঘড়ির মাধ্যমে বিভিন্ন দানব বা এলিয়েনে রূপান্তরিত হওয়া, এই ফ্যান্টাসি শিশুকে অদৃশ্য শক্তির ভুল ধারণা দেয়। অনেক ক্ষেত্রে এখানে এমন সব অতিপ্রাকৃত শক্তির প্রদর্শন করা হয়, যা স্রষ্টার গুনাগুণের সাথে সাংঘর্ষিক। শিশু শিখছে যে, কোনো একটা যন্ত্র বা এলিয়েনই তার সমস্ত সমস্যার সমাধানকারী।

🌳 বার্বি (Barbie ): বার্বি শুধু একটা পুতুল নয়, এটি একটি লাইফস্টাইল। এটি মেয়ে শিশুদের শেখায়, সুন্দর হওয়া মানেই হলো ফর্সা হওয়া, স্লিম হওয়া আর দামী দামী মেকআপ-পোশাক পরা। এই বডি শেমিং আর উপভোগবাদ (Consumerism) শৈশব থেকেই তাদের মনে হীনম্মন্যতা তৈরি করে। তারা নিজেদের স্বাভাবিক গড়ন নিয়ে অসন্তুষ্ট হতে শিখে।

🌳 সুপারম্যান : সুপারম্যানের ক্ষমতাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে সে অমর, সে সবকিছু করতে পারে। এই 'গড-লাইক কমপ্লেক্স' শিশুদের মনে তাওহীদি চেতনার বদলে এক ধরনের শিরকি ধ্যান-ধারণার জন্ম দেয়। তারা মনে করে দুনিয়া বাঁচাতে কোনো একজন সুপারম্যান আসবে, অথচ রিজিকদাতা এবং রক্ষাকারী একমাত্র আল্লাহ।

আসলে তালিকার শেষ নেই। আমরা যেগুলোকে স্রেফ শৈশবের মজা বা রঙিন কার্টুন মনে করি, তার গভীরে ঢুকলে দেখা যায় সেগুলো আমাদের অজান্তেই শিশুদের মনস্তত্ত্বে এমন কিছু বীজ বুনে দিচ্ছে, যা আমাদের নৈতিকতা ও বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক।

🔍 আসলে দায়টা কার?

আমরা প্রায়ই আফসোস করি, ইদানীং বাচ্চারা কথা শোনে না কেন? সারাক্ষণ জেদ করে কেন? কেন তারা এত অলস?

আমরা দোষ দিই যুগকে, দোষ দিই সমাজকে। কিন্তু কখনো কি নিজের দিকে তাকিয়ে দেখেছি?

আসুন, একটু নির্মোহভাবে নিজেকে প্রশ্ন করি:

❓ট্যাবলেট কি শান্ত রাখার ওষুধ?

যখন আপনি নিজের ফোনে স্ক্রল করতে ব্যস্ত কিংবা ড্রয়িংরুমে বসে আড্ডায় মগ্ন, তখন বাচ্চা যেন বিরক্ত না করে সেজন্য আপনিই তার হাতে ডিজিটাল বিষ তুলে দিচ্ছেন। আপনি ভাবছেন সে শান্ত হয়ে আছে, আসলে তার মগজ তখন কার্টুনের রঙিন কাল্পনিক জগতে হাইজ্যাক হয়ে গেছে। আপনি তাকে সাময়িক শান্ত রাখতে গিয়ে তার দীর্ঘমেয়াদী চারিত্রিক বিনাশ ডেকে আনছেন।

❗অজুহাত যখন ব্যস্ততা:

সারা দিন কাজ করে ফিরি, একটু তো বিশ্রাম চাই! এই অজুহাতে আমরা কার্টুন চালিয়ে দিয়ে শিশুকে পর্দার সামনে বসিয়ে দেই। সম্মানিত অভিভাবক, আপনি যে কয়েক ঘণ্টা কার্টুনের বিনিময়ে বিশ্রাম কিনছেন, তার মূল্য হিসেবে আপনি আপনার সন্তানের নৈতিকতা আর লজ্জা বিসর্জন দিচ্ছেন। আপনি তাকে সময় দিচ্ছেন না বলেই সে পর্দার ভেতরের সেই ভিনদেশি সংস্কৃতিকে আপন করে নিচ্ছে।
__________
|| কার্টুনের ক্ষতি ||
পর্ব ০১
জাহিদ হাসান

#রৌদ্রময়ী

Do you want a straightforward approach to support your child’s learning that is:* Research-based?* Practical?* Relatable...
30/03/2026

Do you want a straightforward approach to support your child’s learning that is:
* Research-based?
* Practical?
* Relatable?
Then come and discover why every child learns differently ... and how to support your child in the way they learn best.

Rihla International School and Children of Paradise are jointly organizing a session on:
Incorporating Multiple Intelligences in Everyday Learning
A practical guide for mothers and educators — at home and in the classroom

All mothers are warmly invited to join this interactive knowledge-sharing session.
The date will be announced soon.
Sounds like something you’d enjoy? We’d love to have you join us!

📱 To be the first to learn about fun activities and future sessions, join our WhatsApp community:
https://chat.whatsapp.com/D0repDCNz6p0VEBgl43bAT?mode=gi_t

📍 Venue: Rihla International School
Plot 230, Road 3/3, Block B, Sagufta, Dhaka 1216, Bangladesh

📍 Google Map:
https://share.google/bdmLJ4NHH7c7Qu8up

4.6 ⭐ · School house in Dhaka, Bangladesh

29/03/2026

Color Week Challenge for Moms 🎨
Create → Exhibit → Sell

Dearest Fellow Mothers, let’s make learning visible this week.

Pick a color from -
💛 Yellow ❤️ Red 💙 Blue 💚 Green

Make something together, anything -
🎨 A painted canvas
🎀 A handmade hairband
🟡 A hair clip 🎀
💎 A bracelet 📿
🧕 A colorful hijab or dress 👗
💡 Anything you and your child wants 🥰

Last Date of Submission: Sunday, April 5, 2026

👉 Create it
👉 Exhibit it
👉 Let your child talk about it
👉 Let them sell it

Sounds like fun?

Join our community group to showcase your work -

https://chat.whatsapp.com/D0repDCNz6p0VEBgl43bAT?mode=gi_t

We are delighted to launch our Life Skills Series, beginning with a meaningful hands-on session where our little childre...
07/03/2026

We are delighted to launch our Life Skills Series, beginning with a meaningful hands-on session where our little children will prepare simple Iftar items together.
Life Skills Series Episode 1 Food Preparation for Iftar
Location: Ilm-Seekers@99, Flat 6A, Lift 5, Road 11/A, Dhanmondi, Dhaka.
Date & Time: 4 pm to 7 pm, Tuesday, March 10, 2026.
Qurrata Aiyuun - Coolness of the Eyes
A periodic family gathering designed to nurture faith, life skills, and meaningful connections between parents and children.

07/03/2026

আগামী দুই সপ্তাহ প্রি-অর্ডার নেওয়া হবে।
বই প্রিন্ট হয়ে গেলে প্রি-অর্ডার ডিসকাউন্ট শেষ।
• প্রি-অর্ডার মূল্য: ৭০০ টাকা
• প্রিন্টের পর মূল্য: ৮৫০ টাকা
আজই নিশ্চিত করুন আপনার কপি।
একটি শক্ত early literacy foundation উপহার দিন আপনার শিশুকে।
বিকাশ করুন: +880 1681993847
একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান।
🔗 ফেসবুক লিংক:
https://m.facebook.com/story.php?story_fbid=802976026163512&id=100093533649257

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Children of Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share