Green Life Hospital Ltd.

Green Life Hospital Ltd. Multi Health Care Service Provider Green Life Hospital Ltd. is an International Standard well-equipped Multi-Disciplinary hospital in Bangladesh.

We provide specialized healthcare services to all types of patients.

লিভার ইলাসটোগ্রাফি (ফাইব্রো স্ক্যান) কেন করাবেন ?লিভারের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ নির্ণয়ে, যেমন :➡️ ক্রনিক হেপাটাইট...
24/08/2026

লিভার ইলাসটোগ্রাফি (ফাইব্রো স্ক্যান) কেন করাবেন ?

লিভারের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ নির্ণয়ে, যেমন :
➡️ ক্রনিক হেপাটাইটিস (বি এন্ড সি)
➡️ সিরোসিস অফ লিভার
➡️ অ্যালকোহলিক লিভার
➡️ পোস্ট লিভার ট্রান্সপ্লান্ট ফলোআপ

ফাইব্রো স্ক্যান এর সুবিধা কি কি?
➡️ ৫-১০ মিনিটে পরীক্ষাটি করা যায় এবং সকল বয়সের রোগীর জন্য উপযোগী।
➡️ এটি সম্পূর্ণ ব্যাথা মুক্ত ।
➡️ শুধুমাত্র এই ধরনের মেশিন দ্বারা সকল ওজনের রোগীর ফাইব্রো স্ক্যান করা যায়।
➡️ নতুন প্রযুক্তি (LiSA-Liver Ultra-Sound Attenuation) সংযোজন এর ফলে লিভারের চর্বি নির্ণয় করা সম্ভব।
➡️ দরকার মতো বারবার স্ক্যান করা যায়, কোনো পার্শপ্রতিক্রিয়া নেই।
➡️প্রাথমিক অবস্থাতেই ফাইব্রোসিস সনাক্ত করা সম্ভব বলে সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই যে কোনো সুস্থ ব্যক্তি রুটিন চেকআপ হিসেবে ফাইব্রো স্ক্যান করাতে পারেন।

লিভার সিরোসিস নিরব ঘাতক যার কোনো বাহ্যিক লক্ষণ নেই, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় লিভার টেস্ট করুন।

👨‍⚕️ ডা. চৌধুরী ইকবাল মাহমুদ🎓 অ্যাসোসিয়েট প্রফেসর, অর্থোপেডিক সার্জারি🦴 বিশেষজ্ঞ: আর্থ্রোস্কপি ও হাঁটুর জটিল অস্ত্রোপচা...
23/08/2026

👨‍⚕️ ডা. চৌধুরী ইকবাল মাহমুদ
🎓 অ্যাসোসিয়েট প্রফেসর, অর্থোপেডিক সার্জারি
🦴 বিশেষজ্ঞ: আর্থ্রোস্কপি ও হাঁটুর জটিল অস্ত্রোপচার

ডা. চৌধুরী ইকবাল মাহমুদ বাংলাদেশের অন্যতম সেরা হাঁটুর জটিল ইনজুরি ও আর্থ্রোস্কপিক সার্জারিতে বিশেষভাবে দক্ষ ও সুপরিচিত একজন সার্জন। তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত অর্থোপেডিক সার্জন, যিনি ২০০৪ সাল থেকে হাজারেরও বেশি জটিল আর্থ্রোস্কপিক সার্জারি সম্পন্ন করেছেন।
🎓 তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (১৯৯৪) উত্তীর্ণ হন এবং পরে যুক্তরাজ্যের গ্লাসগো এবং এডিনবরার রয়্যাল কলেজ থেকে FRCS ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে Master of Orthopaedic Surgery (MCh Ortho) সম্পন্ন করেন।
🌍 তিনি সিঙ্গাপুর, কোরিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যে আর্থ্রোস্কপি, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও স্পোর্টস মেডিসিনে উচ্চতর ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়াও তার রয়েছে FACS (USA), FICS (USA), FRSM (UK) সহ একাধিক আন্তর্জাতিক ডিগ্রি ও সার্টিফিকেশন।
📚 ডা. মাহমুদ বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। তিনি MS (Ortho) ও Diploma (Ortho) শিক্ষার্থীদের শিক্ষকতা, থিসিস তত্ত্বাবধান ও পরীক্ষক হিসেবে যুক্ত আছেন। তাঁর ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি PubMed-Indexed জার্নালের রিভিউয়ার হিসেবেও কাজ করেন।
🌟 তিনি AAOS, AANA, ISAKOS, ESSKA, SICOT, APKASS, AO, BOA, CAOS, BOS সহ বহু আন্তর্জাতিক ও জাতীয় সংগঠনের সক্রিয় সদস্য।

🕒 চেম্বার সময়সূচি (রুম নম্বর: ৩২৪)
▪️ শনিবার, সোমবার ও বুধবার: বিকেল ৫:৩০ – রাত ৭:৩০
📴 রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার: বন্ধ
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: ০১৭১৫৫৪৬৯১২, ০১৮৯৩১৫০৭৭৯
⏰ কল করার সময়: সকাল ১০টা – বিকেল ১১টা
✅ নির্ভরযোগ্য ও আধুনিক হাঁটু ও আর্থ্রোস্কপিক সার্জারির জন্য এখনই যোগাযোগ করুন।

20/08/2026
17/08/2026

গ্রীন লাইফ হসপিটাল লিঃ কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, নিজস্ব ১৫ তলা ভবনে প্রতিষ্ঠিত ৬০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল। এখানে রয়েছে সর্বাধুনিক - হার্ট সেন্টার, এন্ডো-ল্যাপারোস্কোপিক সেন্টার, রিউম্যাটিক কেয়ার সেন্টার, কিডনি সেন্টার, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ, সিআইসিইউ, ডায়াগনষ্টিক সেন্টার, সর্বাধুনিক ব্লাড ব্যাংক, কনসাল্টেশন সেন্টার, মডেল ফার্মেসি, ২৪ ঘন্টা ইমার্জেন্সি সেবা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস।
আরও রয়েছে অত্যাধুনিক ক্যাথল্যাব, এমআরআই (৩টেসলা), লিভার ইলাস্টোগ্রাফি (ফাইব্রোস্ক্যান), প্লাজমা এক্সচেঞ্জ, সিটিস্ক্যান, সি-আর্ম অপারেটিং মাইক্রোস্কোপসহ সর্বাধুনিক মেশিনে সকল প্রকার সঠিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সুবিধা।
#গ্রীনলাইফহসপিটাল

💉 দিনব্যাপী টিকাদান কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনার“আপডেট অন ভ্যাকসিনেশন এবং গর্ভাবস্থায় টিকাদান”নিজের ও পরিবারের সুরক্ষায় ...
15/08/2026

💉 দিনব্যাপী টিকাদান কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনার

“আপডেট অন ভ্যাকসিনেশন এবং গর্ভাবস্থায় টিকাদান”

নিজের ও পরিবারের সুরক্ষায় টিকাদান সম্পর্কে সচেতন হোন এবং সময়মতো প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন।
🌟 বিশেষ সুবিধা: সাশ্রয়ী মূল্যে এবং কোনো ধরনের টিকা প্রদান ফি ছাড়াই টিকা নিন!

এই কর্মসূচির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা গ্রহণের সুযোগ থাকছে।
💉 Papilovax™ — নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে
📌 ১৬ আগস্ট ২০২৬ তারিখে Papilovax™ টিকা প্রদান করা হবে।
📋 অন্যান্য টিকা গ্রহণে আগ্রহীদের জন্যও আগামীকাল নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের পরবর্তী সময়ে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট টিকাগুলো প্রদান করা হবে।
পরবর্তী সময়ে প্রদান করা হবে—
💉 Hepa-B® — হেপাটাইটিস বি, জন্ডিস ও লিভার ক্যান্সার প্রতিরোধে
💉 Vaxitet® — ধনুষ্টংকার প্রতিরোধে
💉 Typhocon™ — প্রাপ্তবয়স্ক ও শিশুদের টাইফয়েড প্রতিরোধে
💉 Varizost™ — চিকেনপক্স প্রতিরোধে
💉 Influvax™ Tetra — ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষায়
💉 Rabix-VC® — জলাতঙ্ক রোগ প্রতিরোধে
💉 PrevaHAV™ — হেপাটাইটিস এ প্রতিরোধে
💉 Cholvax™ — কলেরা প্রতিরোধে
💉 Prenovax 23 — নিউমোনিয়া প্রতিরোধে
💉 EvimaR™ 13 — নিউমোনিয়া প্রতিরোধে

📅 তারিখ: ১৬ আগস্ট ২০২৬, রবিবার
🕚 সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা
📍 টিকাদানের বুথ: এক্সামিনেশন হল, ১৫ তলা, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ৩১–৩২ গ্রীন রোড, ঢাকা–১২০৫।

🎓 বৈজ্ঞানিক সেমিনার
বিষয়: “আপডেট অন ভ্যাকসিনেশন”
🕚 সময়: সকাল ১১টা ৩০ মিনিট
📍 স্থান: লেকচার গ্যালারি - ৫, ১৬ তলা, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ৩১–৩২ গ্রীন রোড, ঢাকা–১২০৫।

🏥 গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার অংশ হিসেবে টিকাদানের গুরুত্ব তুলে ধরতে এবং নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

📞 টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

📱 ০১৭৩১২০৬৫৮৯ (কণিকা সাহা), গ্রীন লাইফ টিকাদান কেন্দ্র
🌿 গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল—সুস্থতার জন্য আপনার পাশে।
#গ্রীনলাইফহাসপাতাল #গ্রীনলাইফমেডিকেলকলেজ #টিকাদান #টিকাদানকর্মসূচি #টিকাদানসচেতনতা #স্বাস্থ্যসচেতনতা #ভ্যাকসিনেশন

💚 একজন রোগীর স্বজনের চোখে চিকিৎসক—আস্থা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য গল্পএকজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি কী?হয়তো কোন...
12/08/2026

💚 একজন রোগীর স্বজনের চোখে চিকিৎসক—আস্থা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য গল্প

একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি কী?
হয়তো কোনো পুরস্কার কিংবা আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং একজন রোগী ও তাঁর পরিবারের হৃদয় থেকে উঠে আসা দোয়া, ভালোবাসা এবং আস্থাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় অর্জন।
সম্প্রতি আমাদের কাছে একজন রোগীর স্বজন Md Sohrab Hossain তাঁর মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন।
গত বছরের নভেম্বর মাসে তাঁর মায়ের ব্রেইন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয় Dr. Muhammad Shahriar Kabir স্যারের সার্বিক তত্ত্বাবধানে গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘ নয় মাস পর তাঁর মায়ের সংরক্ষিত খুলির পুনঃস্থাপন অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন—আলহামদুলিল্লাহ।
তবে তাঁর লেখার সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি কেবল চিকিৎসার বিবরণ নয়; বরং একজন চিকিৎসকের প্রতি একজন রোগী ও তাঁর পরিবারের গড়ে ওঠা গভীর আস্থা ও ভালোবাসার সম্পর্ক।
তিনি জানিয়েছেন, মায়ের প্রথম অস্ত্রোপচারের পর বিভিন্ন সময়ে মোবাইল ফোন ও WhatsApp-এর মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং প্রতিবারই সহযোগিতা পেয়েছেন। তাঁর মায়ের হৃদয়েও চিকিৎসকের প্রতি তৈরি হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। গত নয় মাস ধরে তিনি নিয়মিত Dr. Muhammad Shahriar Kabir স্যারের জন্য দোয়া করেছেন।
একজন রোগীর হৃদয়ে একজন চিকিৎসকের জন্য এমন ভালোবাসা ও শ্রদ্ধা সত্যিই একজন চিকিৎসকের জন্য বিরাট প্রাপ্তি।
রোগীর স্বজনের এই আন্তরিক অনুভূতি শুধু একজন চিকিৎসকের জন্য নয়, গ্রীন লাইফ পরিবারের প্রতিটি সদস্যের জন্যও অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার।
চিকিৎসা কেবল রোগ নিরাময়ের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের আস্থা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিকতা। একজন রোগী যখন চিকিৎসকের মধ্যে দক্ষতার পাশাপাশি মানবিকতারও আশ্রয় খুঁজে পান, তখন চিকিৎসক-রোগীর সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও অর্থবহ।
Md Sohrab Hossain-কে তাঁর মায়ের চিকিৎসার অভিজ্ঞতা এবং এত আন্তরিক অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।
তাঁর মায়ের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। 🤲
আল্লাহ Dr. Muhammad Shahriar Kabir স্যারসহ গ্রীন লাইফের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে মানুষের সেবায় নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার তাওফিক দান করুন। আমিন।
📖 রোগীর স্বজনের সম্পূর্ণ অভিজ্ঞতাটি পড়ুন মূল পোস্টে: https://www.facebook.com/share/p/19DsohvzVw/

❤️ গ্রীন লাইফ হার্ট সেন্টারে আপনার হৃদযন্ত্রের যত্নে সর্বোত্তম সেবা ! ❤️গ্রীন লাইফ হার্ট সেন্টারে রয়েছে আধুনিক এবং বিশেষ...
10/08/2026

❤️ গ্রীন লাইফ হার্ট সেন্টারে আপনার হৃদযন্ত্রের যত্নে সর্বোত্তম সেবা ! ❤️

গ্রীন লাইফ হার্ট সেন্টারে রয়েছে আধুনিক এবং বিশেষায়িত হার্ট কেয়ার সেবা! এখানে আপনি পাবেন সর্বাধুনিক চিকিৎসা ও প্রযুক্তির সুবিধা, যা আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদানে সহায়ক হবে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জনগণ যেকোনো হৃদরোগের জটিলতা মোকাবিলায় সর্বদা প্রস্তুত।

গ্রীন লাইফ হার্ট সেন্টারে আমাদের সেবাসমূহ:
✅ সার্বক্ষণিক ইমার্জেন্সি সার্ভিস (২৪/৭)
✅ ই.সি.জি, ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাম, স্টেন্টিং, হোল্টার-ইসিজি, ই.টি.টি সহ সব ধরনের রক্ত পরীক্ষা, এক্স-রে, এম.আর.আই, সিটি এনজিওগ্রাম করার সুবিধা
✅ কার্ডিয়াক সার্জারি আই.সি.ইউ (সর্বাধুনিক সুবিধাসমূহ)
✅ আধুনিক সি.সি.ইউ (২৪ ঘন্টা কার্ডিওলজিস্ট সেবাসহ)
✅ কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগে বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণের নিবিড় তত্ত্বাবধানে হৃদরোগীদের নিয়মিত ফলোআপ
✅ সর্বাধুনিক হাইব্রিড ক্যাথল্যাবে এনজিওগ্রাম (CAG), এনজিওপ্লাস্টি (PCI), পেসমেকার (PPM), জন্মগত হৃদরোগের ক্যাথেটারাইজেশন, ইন্টারভেনশন (ASD, VSD, PDA, PTMC) নিউরো এনজিওগ্রাম (DSA), কয়েলিং (Coiling), এম্বোলাইজেশন ইত্যাদি
✅ সর্বপ্রকার হৃদযন্ত্রের সার্জারি ( করোনারি বাইপাস, ভাল্ব রিপ্লেসমেন্ট ও রিপেয়ারমেন্ট, জন্মগত ত্রুটি, হার্টের টিউমার, অন্যান্য জটিল অপারেশনের সুবিধা )

আপনার হৃদযন্ত্রের সুস্থতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবা গ্রহণ করুন।

📞 কার্ডিওলজি: 01306683026
📞 কার্ডিয়াক সার্জারি: 01789394751

👨‍⚕️ অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু🎓 এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস (পেডিয়াট্রিকস), এমডি (শিশু নিউরোলজি)🩺 বিশেষজ্ঞতা: শিশু...
08/08/2026

👨‍⚕️ অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু
🎓 এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস (পেডিয়াট্রিকস), এমডি (শিশু নিউরোলজি)
🩺 বিশেষজ্ঞতা: শিশু নিউরোলজি, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার, এপিলেপসি, অটিজম ও সেরিব্রাল পালসি (CP)
🏥 অধ্যাপক – শিশু নিউরোলজি বিভাগ

অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু বাংলাদেশের শিশু নিউরোলজি চিকিৎসাক্ষেত্রের একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি ২৪ বছরেরও বেশি সময় ধরে শিশুদের জটিল স্নায়বিক রোগের চিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি ১৯৯৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০১ সালে বিএসএমএমইউ (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) থেকে ডিসিএইচ, ২০১০ সালে এফসিপিএস (পেডিয়াট্রিকস) এবং ২০১৯ সালে শিশু নিউরোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।

শিশু নিউরোলজি বিষয়ে তিনি ভারতের NIMHANS, বেঙ্গালুরু এবং PGIMER, চণ্ডীগড় থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে অটিজম বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

শিশু নিউরোলজি, অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ে তাঁর দীর্ঘদিনের চিকিৎসা ও গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তাঁর ৭০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার বেশিরভাগই আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত। ২০১৭ সালে তাঁর লেখা “OSPE Paediatrics” বইটি শিশু বিষয়ক OSPE গাইড হিসেবে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

📍 চেম্বার: গ্রীন লাইফ হসপিটাল লিঃ, রুম নং ৩১৮
📅 শনিবার – বুধবার : বিকাল ৫টা – রাত ৯টা
❌ বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারি ছুটির দিন চেম্বার বন্ধ।
📞 সিরিয়ালের জন্য: সকাল ৯টা – ১১টার মধ্যে ফোন করুন 📱 ০১৭২৬৯৩৭৮৭১

শিশুর স্নায়বিক সমস্যা, অটিজম, এপিলেপসি বা নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য নির্ধারিত সময়ে যোগাযোগ করুন।

🎉 অভিনন্দন ও শুভকামনা 🎉গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে Assistant Professor হিসেবে যোগদানের পর নিষ...
08/08/2026

🎉 অভিনন্দন ও শুভকামনা 🎉
গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে Assistant Professor হিসেবে যোগদানের পর নিষ্ঠা, দক্ষতা ও পেশাগত অবদানের মাধ্যমে তিনি বর্তমানে Associate Professor of Cardiology পদে পদোন্নতি লাভ করেছেন।

তিনি প্রাপ্তবয়স্ক হৃদরোগীদের বিভিন্ন ধরনের Cardiac Intervention, বিশেষ করে Coronary Angiogram ও Angioplasty through Radial Route সফলভাবে সম্পাদন করে আসছেন। পাশাপাশি, হাসপাতালের বিভিন্ন একাডেমিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

তাঁর এই পদোন্নতিতে গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। 🌸
Congratulations, Sir! 🎓❤️

05/08/2026

👨‍⚕️ অধ্যাপক ডা. জামানুল ইসলাম ভূঁইয়া
🎓 এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি), এফআরসিএস
🩺 বিশেষজ্ঞ - আধুনিক ওপেন, ল্যাপারোস্কোপিক ও এন্ডোস্কোপিক ইউরোলজিক্যাল সার্জারি, কিডনি প্রতিস্থাপন (রেনাল ট্রান্সপ্লান্ট)
🏥 অধ্যাপক - ইউরোলজি

অধ্যাপক ডা. জামানুল ইসলাম ভূঁইয়া দেশের একজন খ্যাতনামা ও অভিজ্ঞ ইউরোলজিস্ট। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জনের পর রেসিডেন্ট সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ক্যাজুয়ালটি সার্জারিতে কনসালট্যান্ট এবং বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জনের পর তিনি ইউরোলজি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে যুক্ত হন এবং ২০০৪ সালে অ্যাসোসিয়েট প্রফেসর (ইউরোলজি) হিসেবে নিযুক্ত হন। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (NIKDU)-তে যোগ দিয়ে তিনি সিস্টোস্কোপি থেকে শুরু করে রেনাল ট্রান্সপ্লান্ট পর্যন্ত আধুনিক ইউরোলজি সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি দেশে ইউরোলজিতে ল্যাপারোস্কোপিক সার্জারির সূচনাকারীদের একজন এবং এ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মেজর জেনারেল (অব.) সিরাজ জিন্নাত মেমোরিয়াল গোল্ড মেডেল অর্জন করেন। NIKDU-তে তিনি পর্যায়ক্রমে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এবং সর্বশেষ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সেখানে এমএস (ইউরোলজি) কোর্স চালু হয় এবং দীর্ঘদিন ধরে তিনি স্নাতকোত্তর শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

২০১১ সালে তিনি ডিরেক্টর কাম প্রফেসর অব ইউরোলজি হিসেবে নিযুক্ত হন এবং জানুয়ারি ২০১৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি এমএস ও এফসিপিএস কোর্সের বহু থিসিস ও ডিসার্টেশন তত্ত্বাবধান করেন, উল্লেখযোগ্য গবেষণাকর্মে অংশ নেন এবং স্বীকৃত জার্নালে ২৮টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন।

অধ্যাপক ডা. ভূঁইয়া ওপেন, ল্যাপারোস্কোপিক ও এন্ডোস্কোপিক ইউরোলজিক্যাল সার্জারি এবং রেনাল ট্রান্সপ্লান্টে বিশেষভাবে দক্ষ। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানে নিয়মিতভাবে যুক্ত এবং BCPS-এ এফসিপিএস (ইউরোলজি) ও বিএসএমএমইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএস (ইউরোলজি) পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। রোগী ও শিক্ষার্থীদের প্রতি তার মানবিকতা, যত্নশীলতা ও পেশাদারিত্ব তাকে সর্বমহলে শ্রদ্ধেয় করে তুলেছে।

📍 চেম্বার সময়সূচি (রুম নম্বর: ৩১০), গ্রীন লাইফ হসপিটাল লিঃ:
📅 শনিবার থেকে বৃহস্পতিবার: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
📅 শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ
📞 সাক্ষাতের জন্য কল করুন: ০১৭১০৭৬৮৭৬৩

Address

32, Green Road (Bir Uttam KM Shafiullah Sarak), Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Green Life Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green Life Hospital Ltd.:

Shortcuts

Share

Category