Multi Health Care service

Directions

Multi Health Care service This page is for Bangladeshi patients
An online platform.This page is a multi-specialty hospital whi

Our mission is to deliver high quality, affordable healthcare services to the broader population in bangladesh. Our core values are represented by the acronym "Precision with Empathy", which encompasses innovation and efficiency, Compassionate care.

12/09/2026

‼️ডেংগুতে বাচ্চাদের কোন কোন উপসর্গ দেখা দিলে সতর্ক হবেন এবং হাসপাতালে ভর্তি করবেন-

=ঘন ঘন বমি করলে।

=শ্বাস কষ্ট হলে বা শ্বাস প্রশ্বাস বেড়ে গেলে।

=পায়খানা কালো বা আলকাতরার মত হলে।

=শরীর এবং মুখ ফেকাশে হয়ে গেলে এবং অতিরিক্ত দুর্বল হলে।

=মুখে একেবারেই কিছু না খেলে বা খেতে না পারলে।

=পেসাব বন্ধ হয়ে গেলে।

= অস্বাভাবিক আচরণ বা জ্ঞান হারিয়ে ফেললে।

=পেটে ব্যাথা হলে।

= শরীরে যে কোন জায়গায় অপ্রত্যাশিত রক্তক্ষরণ হলে।

✅পরামর্শ- অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করবেন এবং আতংকিত না হয়ে,নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের উপর ভরসা রেখে সচেতন ভাবে চিকিৎসা করবেন।

আল্লাহ আমাদের হেফাজত করুক।

09/09/2026

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্টিবায়টিক গ্রহণ করুন-অন্টিবায়টিক এর কার্যকারিতা নষ্ট হওয়া থেকে মানুষ কে রক্ষা করুন।

06/09/2026

ডেংগু জ্বরে রোগীরা কি কি খাবেন:

⸻

# #ডেংগুতে যা খাওয়া যাবে:
1. পর্যাপ্ত পানি ও তরল:
• স্যালাইন (ওরস্যালাইন)
• ডাবের পানি
• লেবুর শরবত
• ফলের রস (চিনি ছাড়া)
• স্যুপ
2. ফলমূল:
• পেঁপে (প্লেটলেট বাড়াতে সাহায্য করে)
• কমলা, মাল্টা (ভিটামিন C এর উৎস)
• আপেল, কলা, ডালিম
3. সবজি:
• সেদ্ধ সবজি (গাজর, লাউ, শসা, কুমড়া)
• সবুজ শাক (যেমন পালং শাক)
4. প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার:
• সেদ্ধ ডিম
• সেদ্ধ মাছ বা চিকেন (অত্যন্ত হালকা করে রান্না করা)
• ডাল
5. হালকা খাবার:
• খিচুড়ি (হালকা তেলে রান্না করা)
• ওটস বা সুজি

বিশেষ টিপস:
• বারবার পানি খাওয়াতে হবে, যেন শরীর ডিহাইড্রেট না হয়
•চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াতে হবে (প্যারাসিটামল ছাড়া অন্য কিছু নিজে থেকে খাওয়ানো উচিত নয়)
• অতিরিক্ত বমি,পেট ব্যাথা,কোন কারণ ছাড়াই শরীরের যে কোন জায়গায় রক্ত ক্ষরণ শুরু হলে, অতিরিক্ত দুর্বল হলে ,প্লেটলেট অনেক কমে গেলে চিকিৎসক এর পরামর্শে হাসপাতালে ভর্তি করা জরুরি।

⸻

ডা: মো:হাছান উদ্দিন আজমী
এম বি বি এস,এম সি পি এস,এফ সি জি পি,এম এন এফ এস

05/09/2026

এবছর ডেংগু জ্বর ভয়াবহ অবস্থা ধরণ করেছে সকাল থেকে ২জন রোগী পেলাম মৃ/ত অবস্হায় নিয়ে আসছে বাসা থেকে দুজনেরই হিস্ট্রি ছিল ২ বা ১ দিনের জ্বরের,গত সপ্তাহে আমার এক বন্ধু ১ দিনের জ্বরে মা/রা গেল, সংবাদপত্রের সুত্রঃ মতে জানলাম এখন পর্যন্ত ১০০০ এর মত মানুষ ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে মা/রা গেছে (যদিও আমি আমাদের সংবাদপত্রের প্রতি আস্থা রাখতে পারছি না)। তাই আসুন সচেতন হই নিজের আংগীনা পরিস্কার রাখি, জলাবদ্ধতা নিরসন করি,জমে থাকা পানি ফেলে দেই,মশানিধক এবং মশারী ব্যবহার করি,জ্বর বা অন্য উপসর্গ দেখা দিলে রেজিস্ট্রার্ড চিকিৎসক এর কাছ থেকে চিকিৎসা গ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হোক এবং আমাদের হেফাজত করুক।

30/08/2026

একটি শিশু তার জন্মের পর থেকে প্রথম এক বছর ধাপে ধাপে যেইসব এক্টিভিটিস করে-

#০–২ (শুন্য-দুই)মাস বয়সে

মুখের দিকে তাকানো, শব্দে সাড়া দেওয়া, হাত-পা নড়ানো।

#৩–৪ (তিন-চার)মাস বয়সে

হাসি দেওয়া, মাথা ভালোভাবে ধরে রাখা, হাত দিয়ে খেলনা ধরার চেষ্টা।

#৫–৬ (পাঁচ-ছয়)মাস বয়সে

উল্টে যাওয়া, খেলনা ধরতে ও মুখে নিতে চাওয়া, পরিচিত মানুষ চিনতে পারা, বাবলিং করা।

#৭–৯ (সাত-নয়)মাস বয়সে

বসতে পারা, হামাগুড়ি/নিজের মতো করে চলাফেরা, এক হাত থেকে অন্য হাতে জিনিস নেওয়া, নাম ডাকলে তাকানো

#১০–১২ (দশ-বার)মাস বয়সে

দাঁড়ানোর চেষ্টা, আসবাব ধরে হাঁটা, কিছু শিশু কয়েক পা হাঁটতে পারে, “মা/বাবা” জাতীয় শব্দ বলা।

Address

17/F-1, Nayatola, Moghbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Multi Health Care service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share