Friemedi physiotherapy & consultation center

Call Directions Contact the practice

Friemedi physiotherapy & consultation center A specialized physiotherapy center.

🔥২৫০টাকায় ফিজিওথেরাপি চিকিৎসা  নিন!   👉আর্থিকভাবে অসচ্ছল রোগীরা  ফিজিওথেরাপি চিকিৎসা  নিতে পারেন মাত্র ২৫০টাকা/সেসন "  #...
20/12/2022

🔥২৫০টাকায় ফিজিওথেরাপি চিকিৎসা নিন!

👉আর্থিকভাবে অসচ্ছল রোগীরা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন মাত্র ২৫০টাকা/সেসন " #গণমানুষের_ফিজিওথেরাপি_কর্মসূচীর" মাধ্যমে।

⚡️গণমানুষের ফিজিওথেরাপি কর্মসূচি কি?
আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি প্রতি সেসন ফিজিওথেরাপি ৫০০/৬০০/৭০০/৮০০করে নিতে গিয়ে বহুমানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারছেন না।অনেকে চিকিৎসা নেওয়া শুরু করে মাঝপথে ছেড়ে দিচ্ছে টাকার অভাবে। মধ্যবিত্ত পরিবারের ২০ দিনের ফিজিওথেরাপি ফি ২০হাজার টাকা কষ্টকর বৈকি!তাই আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য আমাদের সেবা কর্মসূচি যার নাম "গণ মানুষের ফিজিওথেরাপি "

💥আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দঃ
১।ডাঃ শাওন খান
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি(বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল),ঢাকা।
ফিজিওথেরাপি অফিসার, ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

২।ডাঃ তরিকুল ইসলাম
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা।
ফিজিওথেরাপিস্ট,রিঅ্যান্ড বাংলাদেশ।
ফিজিওথেরাপি অফিসার, ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

৩।ডাঃ মামুন মাহমুদ
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল),ঢাকা।
ফিজিওথেরাপিস্ট,ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

৪।ডাঃ মুকিত হাসান
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
এসসিএমএসটি (SCMST)। ফিজিওথেরাপিস্ট,ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

৫।ডাঃ জান্নাত জেনি
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),ঢাবি।
ফিজিওথেরাপিস্ট,ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

💥ক্রিটিক্যাল কন্ডিশন সপ্তাহে একদিন পরামর্শের জন্য আছেন-
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
লিড প্রফেশনাল অফিসার,
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।
ফেসবুক পেজঃ Dr. Mohammod Alauddin, Classical Physiotherapy Practitioner

💥যেসব রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়:-

➡️ বাত ব্যথা
➡️ হাড় ক্ষয়
➡️ কোমড় ব্যথা /মেরুদণ্ড ব্যথা।
➡️ কাঁধের ব্যথা।
➡️ ঘাড় ব্যথা।
➡️ ফ্রোজেন শোল্ডার।
➡️ প্যারালাইসিস/ স্ট্রোক।
➡️ মুখ একদিকে বেঁকে যাওয়া (Bell's Palsy).
➡️ সেরিব্রাল পালসি (CP).
➡️ অটিজম/প্রতিবন্ধী শিশু।
➡️ মাংস পেশির দুর্বলতা।
➡️ পায়ের গোড়ালি ব্যথা।
➡️ আর্থাইটিস (Osteoarthritis)
➡️ জয়েন্টের ব্যথা (Joint pain).
➡️ হাঁটু ব্যথা (Knee koint).
➡️ হাঁটু ভাঁজ করতে সমস্যা।
➡️ কুনই ও হাতের কব্জিতে ব্যথা।
➡️ চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর পরবর্তী ➡️ জয়েন্ট ব্যথা।
➡️ সায়াটিকা।
➡️ শিশুদের বাত ব্যথা ও প্যারালাইসিস।
➡️ নিউরোপ্যাথিক পেইন।
➡️ প্লাস্টার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়া।
➡️ হাত পা ঝিঝি বা অবশ হাওয়া।
➡️ পিএলআইডি (PLID)
➡️ স্পোর্টস ইনজুরি
➡️ বার্ধক্য জনিত সমস্যা
➡️ পারকিনসন ডিজিজ।
➡️ জিবিএস/ এমএনডি/ ডিএমডি।
➡️ পালমোনারি ফিজিওথেরাপি (ফুসফুসের রোগ)।
➡️ হৃদরোগ ও হার্টের অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
➡️ অর্থোপেডিক অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
➡️ মহিলাদের গর্ভজনিত, কর্মজনিত ও মাসিক পরবর্তী ব্যথা।
➡️ করোনা (Covid-19) পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।

👉ঠিকানা:- দারুস সালাম টাওয়ার, (২য় তলা), দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা- 1216।

➡️রোগী দেখার সময়:- সকাল 10 টা থেকে দুপুর 1 টা এবং বিকাল 4 টা থেকে রাত 9 টা পর্যন্ত।

👉যোগাযোগ:-
☎️ 01701-463093
01620-368133

বিঃ দ্রঃ-
১.হোম সার্ভিস এ কর্মসূচীর অন্তর্ভুক্ত নয়।হোম সার্ভিস নিতে চাইলে সে ক্ষেত্রে রেগুলার চার্জ পরিশোধ করতে হবে।

২.অস্বচ্ছল ব্যক্তি ব্যতিত কারো জন্য এ সেবা প্রযোজ্য নয়।স্বচ্ছল ব্যক্তিরা রেগুলার চার্জ ৫০০ টাকা/সেসন পরিশোধ করবেন।

৩.এ সেবা গ্রহণকারীরা অবশ্যই এসেসমেন্ট ফি /প্রেসক্রিপশন ফি/পরামর্শ ফি ৬০০ এর পরিবর্তে ৩০০টাকা প্রদান করবেন।

৪.ড্রাই নিডেলিং,কাপিং থেরাপি,বিএফআর থেরাপি,আইএ ইনজেকশন এর ক্ষেত্রে রেগুলার চার্জ প্রযোজ্য হবে।








#কোমড়_ব্যথা
#ঘাড়_ব্যথা
#হাঁটু_ব্যথা
#বাত_ব্যথা
#গণমানুষের_ফিজিওথেরাপি_কর্মসূচীর





"এক্সরে, এমআরআই ও প্যাথলজি রিপোর্টে যে ব্যথা ধরা পড়ে না"ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন------------------------------------------...
04/12/2022

"এক্সরে, এমআরআই ও প্যাথলজি রিপোর্টে যে ব্যথা ধরা পড়ে না"
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
-----------------------------------------------------------------------

এতদিনের রোগী দেখার অভিজ্ঞতা থেকে দেখলাম একটা বড় সংখ্যক রোগী আছে যাদের -

১। ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথা অথবা কোমর ব্যথার কারন খুঁজে পাওয়া যায় না।
২। ব্যথা এক্সরে এমআরআইতে ধরা পড়ে না।
৩।সব ইনভেস্টিগেশন যেমন আরএ টেস্ট ,সিভিসি টেস্ট ইত্যাদি নরমাল পাওয়া যায়।
৪।ব্যথার ধরন বাতের সমস্যার সিম্পটমের সাথে মিলে না।

অথচ দিনের পর দিন রোগী ব্যথা-ব্যথা বলে চিৎকার করে অপ্রয়োজনীয় ব্যথার ওষুধ খান। অনেক সময় দেখা যায় অনেক ডাক্তার ওই ব্যক্তিকে মানসিক রোগী বলে মনে করেন।

আসলে এই ধরনের রোগী যে সমস্যায় ভুগে তার নাম "মায়োফেসিয়াল পেইন সিন্ড্রোম"

এখন বলতে পারেন যে ব্যথা এক্সরে এমআরইতে ধরে পারে না তা আমরা চিকিৎসকরা কি করে বুঝি!

আমরা প্রথম রোগীর সমস্যা গুলিকে বিচার করি।যেমন এই ব্যথার রোগীর সমস্যা গুলি নিম্নোক্ত হয়ঃ

১.নির্দিষ্ট একটি জায়গায় ব্যথাটা দীর্ঘদিন বাস করতে থাকে।
২.সেই স্থানে চাপ দিলে রোগী চিৎকার করে উঠে।
৩.ব্যথার ওপরের মাংসপেশিগুলো শক্ত হয়ে থাকে।
৪.কারণ ছাড়াই সে স্থানের মাংসপেশি দুর্বল মনে হয়।
৫. ব্যথার স্থানে চাপ দিলেও আশপাশে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়।
৬.ঘাড় নাড়ানো যায় না, শোল্ডার নাড়ালেই ব্যথা হয়, কোমরের অথবা শরীরের নির্দিষ্ট একটি পয়েন্টে বারবার ব্যথা অনুভূত হয়।

মায়োফেসিয়াল সিন্ড্রোম সাসপেক্ট করলে আমরা ফিজিক্যাল এক্সামিনিশন করে নিশ্চিত হই।

সুতরাং এ ধরনের ব্যথায় যততত্র না ঘুরে ফিজিওথেরাপি প্র্যাকটিশনার এর শরণাপন্ন হোন।
কেননা মনে রাখবেন-

"এই ব্যথা ফিজিওথেরাপি ছাড়া ব্যথার ঔষধ কিংবা মাসল রিলাক্সেন্ট দিয়ে সারে না"

সঠিক তথ্যে কমুক দূর্ভোগ এই প্রত্যাশা করি।

কপিড ফ্রমঃ
Dr. Mohammod Alauddin, Classical Physiotherapy Practitioner
লিড প্রফেশনাল অফিসার,
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার,
দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা।

হাঁটু ব্যথাডাঃ  মোহাম্মদ আলাউদ্দিন --------------------------------------------হাঁটু ফুলে গেছে-হাঁটুর ভিতর পানি জমে গেছে...
02/12/2022

হাঁটু ব্যথা
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
-------------------------------------------
-হাঁটু ফুলে গেছে
-হাঁটুর ভিতর পানি জমে গেছে
-হাঁটু নড়াতে চড়াতে কষ্ট হয়
-হাঁটুর ভিতরে কড়কড় শব্দ হয়।
এগুলো আমাদের দেশের হাঁটু ব্যথার রোগীদের উপসর্গের কমন চিত্র।

হাঁটু ব্যথার রোগীরা যেই চিকিৎসা পছন্দ করে থাকেন তাহলে ইনজেকশন । বহু রোগী পেয়েছি যারা প্রথমে খুব আহ্লাদ করে দুই হাঁটুতে ইনজেকশন নিয়েছে। এদের মধ্যে মহিলা রোগীর সংখ্যা প্রচুর। ইনজেকশন নেওয়ার প্রথম কিছু মাস ব্যথামুক্ত থাকে,পরে আবার ব্যথা শুরু হয়।

আসলে হাটুঁর ব্যথায় দুম করে ইনজেকশন নেওয়া উচিৎ নয়। হাঁটুতে অনেক প্রকার ইনজেকশন দেওয়া যায়। সবচেয়ে কমন যে ইনজেকশন দেওয়া হয় সেটি হলো স্টেরয়েড ইনজেকশন। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা কমায়, হাড়ের ঘনত্ব কমায়,সোজা বাংলায় জীবন আয়ু কমায়। সুতরাং অন্য চিকিৎসা কাজ না করলে কেবলমাত্র লাভ-ক্ষতি বিবেচনা পূর্বক এটিকে দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের দেশের রোগীদের ১দিনে সুস্থ হয়ে যাওয়ার ইচ্ছে থেকে, বহু হাড়জোড়ার ডাক্তার প্রথমেই এই ইনজেকশন দিতে বাধ্য হোন। কারন রোগী খুবই Determine থাকে ইনজেকশন নিতেই হবে।এই ডাক্তার না দিলে সে অন্য ডাক্তার থেকে নিবে। সুতরাং রোগীদের সচেতনতা জুরুরি নিজেদের ভালোর জন্য। হাটুঁ ব্যথা হলে প্রথমেই ইনজেকশন নয়!
হাঁটু ব্যথা হলে প্রথমে কি কারনে হাঁটু ব্যথা তৈরি হলো তা নির্ণয় প্রয়োজন। কেননা মনে রাখতে হবে "কারন নির্নয় ছাড়া কোনও বিজ্ঞানসম্মত চিকিৎসা সঠিক হয় না।""
তাহলে আসুন কি কি কারনে হাটুঁ ব্যথা হতে পারে তা জেনে নিই-

🧿মাংসপেশী ও লিগামেন্ট এর সমস্যা

🧿হাড় ক্ষয়

🧿জিনগত

🧿স্থূলতা বা ওবেসিটি

🧿আঘাতজনিত

🧿রিউমাটয়েড আথ্রাইটিস

🧿গেটে বাত

🧿ইনফেকশন বা সংক্রমণজনিত

🧿টিবি বা যক্ষ্মা

🧿পেটের পীড়া যেমন—আলসারেটিভ কোলাইটিস

🧿যৌন সংক্রমণ যেমন—গনোরিয়া, সিফিলিস, ক্লামাইডিয়া, ইনফেকসন ইত্যাদি।

এখন ধরেন যৌন সংক্রমণ থেকে হাঁটু ব্যথা সৃষ্টি হয়েছে, রোগী হাঁটুতে ইনজেকশন নিয়ে বসে আছে।ব্যথা কি সত্যিকার অর্থে সারবে?

এইজন্য হাঁটু ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন পড়ে। নয়তো অলি-গলির ফার্মেসির দোকানদাররাই বড় ডাক্তার হতো।

তাই-
-হাঁটু ব্যথায় অবশ্যই প্রথম একজন ডিগ্রিধারী হাড়জোড়া ও মাংসপেশীর চিকিৎসকের পরামর্শ নিবেন

-প্রথমেই ইনজেকশন নেওয়ার মনোভাব পরিহার করবেন।

-হাড় মাংসপেশির সমস্যায় প্রথমেই ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন,সেটি কাজ না করলে ইনজেকশন /সার্জারীর কথা চিকিৎসকই আপনাকে বলবেন।

সুতরাং নিজে চিকিৎসক না হয়ে,চিকিৎসকের পরামর্শ নিন।

From:
Dr. Mohammod Alauddin, Classical Physiotherapy Practitioner
লিড প্রফেশনাল অফিসার
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।

একজন বিশ্ববিদ্যালয় থেকে ৫ বছর মেয়াদী "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি(বিপিটি)" ডিগ্রি প্রাপ্ত ফিজিওথেরাপির ডাক্তার তথা...
07/11/2022

একজন বিশ্ববিদ্যালয় থেকে ৫ বছর মেয়াদী "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি(বিপিটি)" ডিগ্রি প্রাপ্ত ফিজিওথেরাপির ডাক্তার তথা ফিজিওথেরাপিষ্ট রোগীর রোগ বর্ণনা, ফিজিক্যাল টেষ্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেষ্ট, প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন রেডিওলজিক্যাল টেষ্ট এবং প্যাথলজিক্যাল টেষ্ট এর মাধ্যমে সমস্যা নির্ণয় বা ডায়াগ্‌নোসিস করে থাকেন। অত:পর রোগীর সমস্যাঅনুযায়ী চিকিৎসার পরিকল্পনা অথবা ট্রিটমেন্ট প্লান করেন এবং সেই অনুযায়ী নিন্মোক্ত পদ্ধতিতে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকেন।
-ম্যানুয়াল থেরাপি
-ম্যানিপুলেটিভ থেরাপি
-মোবিলাইজেশন
-মুভমেন্ট উইথ মোবিলাইজেশন
-থেরাপিউটিক এক্সারসাইজ
-ইনফিলট্রেশন বা জয়েণ্ট ইনজেকশন
-পশ্চারাল এডুকেশন
-আরগোনমিক্যাল কনসালটেন্সী
-হাইড্রোথেরাপি
-ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা (যেমন: TENS, IRR, Traction ইত্যাদি)। ফিজিওথেরাপি চিকিৎসাতে মেশিনের ব্যবহার খুবই নগন্য।

এই ক্লাসিক্যাল ফরমেটের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করছে "ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার"
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশনে যারা রোগী দেখেনঃ
১.ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন,
সিনিয়র ক্ল্যাসিক্যাল ফিজিওথেরাপিস্ট,
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর),(পঙ্গু হাসপাতাল)।
fb page: Dr. Mohammod Alauddin, Classical Physiotherapist.

২.ডাঃ শাওন খান,
ফিজিওথেরাপিস্ট,
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান,(নিটোর-পঙ্গু হাসপাতাল),ঢাবি.
নির্বাহী পরিচালক,ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।
প্রোগ্রাম হেডঃ"গণ মানুষের ফিজিওথেরাপি কর্মসূচি"

৩.ডাঃ তরিকুল ইসলাম,
ফিজিওথেরাপিস্ট,
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল), ঢাবি।
নির্বাহী পরিচালক,ফ্রিমেডি হেলথ সার্ভিসেস।

৪.ডাঃ মামুন মাহমুদ,
ফিজিওথেরাপিস্ট,
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি),
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল),ঢাবি।

🔥১৫০টাকায় ফিজিওথেরাপি নিন!     কি ভাবছেন ভুল শুনেছেন?     না, ঠিকই শুনেছেন।👉এবার ভাবছেন ১৫০ টাকার ফিজিওথেরাপি নিশ্চয়ই যা...
05/11/2022

🔥১৫০টাকায় ফিজিওথেরাপি নিন!
কি ভাবছেন ভুল শুনেছেন?
না, ঠিকই শুনেছেন।
👉এবার ভাবছেন ১৫০ টাকার ফিজিওথেরাপি নিশ্চয়ই যাচ্ছেতাই হবে!
আপনার ধারণা একদম ভুল।
আপনি ১৫০টাকায় প্রতি সেসন ফিজিওথেরাপি পাচ্ছেন আমাদের " #গণমানুষের_ফিজিওথেরাপি_কর্মসূচীর" মাধ্যমে।

⚡️গণমানুষের ফিজিওথেরাপি কর্মসূচি কি?
আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি প্রতি সেসন ফিজিওথেরাপি ৫০০/৬০০/৭০০/৮০০করে নিতে গিয়ে বহুমানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারছেন না।অনেকে চিকিৎসা নেওয়া শুরু করে মাঝপথে ছেড়ে দিচ্ছে টাকার অভাবে। মধ্যবিত্ত পরিবারের ২০ দিনের ফিজিওথেরাপি ফি ২০হাজার টাকা কষ্টকর বৈকি!এছাড়া যারা একান্তই বাধ্য হন ফিজিওথেরাপি নিতে, তারাও তখন কম টাকায় ফিজিওথেরাপিস্ট খুঁজেন। কম টাকায় ত আর ফিজিওথেরাপিস্ট পান না।টেকনিশিয়ান কিংবা কোয়াক থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে প্রতারিত হন। সারা দেশে "ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি)ডিগ্রিবিহীন অসংখ্য প্রতারক নিজেদের ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে কম টাকায় অপফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছে। নিরুপায় মানুষজন তখন এদের ধোঁকায় পড়ছে। কয়জনই জানে যে " ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি) কিংবা ডক্টর অব ফিজিওথেরাপি (ডিপিটি)ডিগ্রি" ব্যতীত কেও ফিজিওথেরাপিস্ট নয়।সে
সকল মানুষকে ধোঁকা থেকে বাচাঁতে এবং মানুষকে সঠিক ফিজিওথেরাপিমুখী করতে আমরা দ্বারস্থ হই স্ম্যাথস এন্টারপ্রাইজ এর। স্ম্যাথস এন্টারপ্রাইজ এর আর্থিক সহায়তায় আমরা মানুষের জন্য চালু করেছি মাত্র ১৫০ টাকার ফিজিওথেরাপি চিকিৎসা।

⚡️আমাদের রেগুলার ফিজিওথেরাপি সেসন ফি ৫০০টাকা।আমরা আপনার থেকে নিব ১৫০টাকা। বাকী টাকা ভর্তুকি দিবে স্ম্যাথস এন্টারপ্রাইজ।
সুতরাং আর দ্বিধা নয়৷
⚡️তাই ঘাড় ব্যথা,কাধেঁ ব্যথা, পিঠে ব্যথা, কোমড় ব্যথা,হাঁটু ব্যথা,পায়ের পাতা ও গোড়ালী ব্যথা,মেরুদণ্ডের ব্যথা,হাড় ক্ষয়ের সমস্যা,মুখ বেঁকে যাওয়া,মেরুদণ্ড বেঁকে যাওয়া,জয়েন্ট নড়াচড়া করতে না পারার সমস্যা, স্ট্রোকজনিত প্যারালাইসিস,মাংশপেশীর ব্যথা,অপারেশন পরবর্তী জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার সমস্যা, বয়স্ক রোগীদের চলাফেরার সমস্যা,বাচ্চাদের হাটু বাঁকা সমস্যার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার জন্য যোগাযোগ করুনঃ
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।
দারুসসালাম টাওয়ার (২য় তলা)
দারুসসালাম(কল্যাণপুরের পরে ও টেকনিক্যাল মোড়ের আগে)
,মিরপুর রোড।
☎️মোবাইলঃ০১৭০১৪৬৩০৯৩।
বিঃ দ্রঃ উচ্চ বিত্ত ও বিত্তবান মানুষজন এ কর্মসূচীর আওতাভুক্ত নন।তাদের জন্য রেগুলার ফি প্রযোজ্য হবে।








#কোমড়_ব্যথা
#ঘাড়_ব্যথা
#হাঁটু_ব্যথা
#বাত_ব্যথা
#গণমানুষের_ফিজিওথেরাপি_কর্মসূচীর





Morning Stiffness (প্রাতঃকালীন জড়তা বা কঠিনতা)সহজভাবে বললে, সকালে ঘুম ভাঙ্গার পর বা ঘুম থেকে ওঠার পর শরীর ভারি মনে হওয়া...
04/11/2022

Morning Stiffness (প্রাতঃকালীন জড়তা বা কঠিনতা)

সহজভাবে বললে, সকালে ঘুম ভাঙ্গার পর বা ঘুম থেকে ওঠার পর শরীর ভারি মনে হওয়া, শরীরের জয়েন্টগুলো জ্যাম হয়ে আছে অনুভূত হওয়া কিংবা কারো কারো ক্ষেত্রে শরীরের কোন অংশে ব্যথা থাকা এই সবগুলো কে একত্রে বলা হয় মর্নিং স্টিফনেস বা প্রাতঃকালীন জড়তা কিংবা কঠিনতা।

উপসর্গ:

মর্নিং স্টিফনেস মূলত বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের উপসর্গ।যার মধ্যে অন্যতম হচ্ছে- অস্টিও আর্থ্রাইটিস(OA), রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA), এঙ্কাই লজিং স্পন্ডালাইটিস(AS)।

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন Morning Stiffness কেন হয়?

মর্নিং স্ট্রিটনেস এর কারণ গুলোর মধ্যে ৫টি প্রধান কারণ হচ্ছে --
রাতে ভারী খাবার খাওয়া এবং এর মধ্যে এসিডিক খাবারের পরিমাণ বেশি থাকা।
শোয়ার বিছানা এবং বালিশের ধরন ঠিক না হওয়া।

3. শরীরে ভিটামিন-ডি এর পরিমাণ স্বাভাবিক লেভেলের চেয়ে কম থাকা।

4. রাতে দেরি করে ঘুমানো।

5. রাতে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে ঘুমাতে যাওয়া। কারণ মেন্টাল স্ট্রেস আমাদের শরীরের এসিডিক লেভেল কে বাড়িয়ে দেয়, ফলে শরীরে বিভিন্ন হরমোনের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়।

করণীয় :
যেহেতু Morning Stiffness বা প্রাতঃকালীন জড়তা কিংবা কঠিনতা আর্থ্রাইটিস এর অন্যতম উপসর্গ তাই অবশ্যই এতক্ষণ যে কারণগুলো আলোচনা করলাম সেগুলো পরিহার করতে হবে।

পাশাপাশি আপনি আর্থ্রাইটিস এ আক্রান্ত কিনা কিংবা আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকলে সেটি নির্ণয় এবং সমাধানের জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডাঃ মোহাম্মদ শাওন
ফিজিওথেরাপিস্ট
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বি.পি.টি)
নিটোর(পঙ্গু হাসাপাতাল),ঢাকা বিশ্ববিদ্যালয়
ফিজিওথেরাপি প্র্যাকটিশনার,
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার,
দারুসসালাম, ঢাকা।

 #স্কোয়াট_এক্সারসাইজের_উপকারিতা:-1- গ্লুটস মাংসপেশিকে শক্তিশালী করে, দুর্বলতা/শিথিলতা দূর করে।2- পায়ের সামনের পেশীগুলি...
31/10/2022

#স্কোয়াট_এক্সারসাইজের_উপকারিতা:-

1- গ্লুটস মাংসপেশিকে শক্তিশালী করে, দুর্বলতা/শিথিলতা দূর করে।
2- পায়ের সামনের পেশীগুলিকে শক্তিশালী করে এবং এটি পায়ের জন্য খুব উপকারী এক্সারসাইজ।
3- এই এক্সারসাইজটি নারী ও পুরুষ উভয়েরই করতে পারবে।
4- টেস্টোস্টেরনের নিঃসরণ বৃদ্ধি করে, এই হরমোন পেশী তৈরীর জন্য অপরিহার্য।
5- চর্বি বার্ন করে, এটি এমন একটি ব্যায়াম যা প্রচুর ক্যালোরি বার্ন করে এবং ওজন কমাতে সাহায্য করতে পারে।
6- উপরে থেকে লাফ দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করে এবং দ্রুত দৌড়াতে সাহায্য করে।
7- খেলোয়াড়দের শক্তি বৃদ্ধি করে এবং আঘাতের ঝুঁকি হ্রাস করে।

Dr. Mamun Mahmud, Physiotherapist
Friemedi Physiotherapy & Consultation Center.
Darus Salam tower(2nd Floor)
Darus Salam, Dhaka.





 29th Oct. 2022Be careful Be Happy
29/10/2022


29th Oct. 2022
Be careful
Be Happy

 #পায়ের গোড়ালি ব্যথা   spur😰পায়ের সমস্যার মধ্যে পায়ের গোড়ালিতে ব্যথা খুব কমন একটি অসুখ। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব...
22/10/2022

#পায়ের গোড়ালি ব্যথা spur
😰পায়ের সমস্যার মধ্যে পায়ের গোড়ালিতে ব্যথা খুব কমন একটি অসুখ। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টার ফ্যাসাইটিসই বেশি দায়ী। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে পায়ের তলায় স্পার বা কাটার মত হাড় বৃদ্ধি হয় তাকে ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বা ক্যালকেনিয়াল এনথেসিওপ্যাথি বলে।
🌿কি কারণে হয় বা হয়ে থাকে :
সঠিক কারণ অজানা। তবে সম্বব্য যেসব কারণে হয়ে থাকে -
১. বার বার পায়ের তলা (Planter Fascitis) আঘাত বা সংক্রমণ হওয়া।
২. পায়ের তলার দীর্ঘদিন টান ধরে রাখা (Shortened Planter Fascitis)
৩. টাইট ফিটিং জুতা বা স্যান্ডেল ব্যবহার করা।
৪. পায়ের তলার ফাইবারস টিস্যু অতিরিক্ত বেড়ে যাওয়া, যার ফলে পায়ের তলার গুটি বা গাট (Nodules)দেখা যায়।
🌿রোগী যেসব সমস্যার কথা বলেন :
১. পায়ের গোড়ালিতে ব্যথা।
২. পায়ের তালুতে হাত দিলে ব্যথা।
৩. হালকা ফোলা থাকতে পারে (বাইরের দিকে)
৪. সকালে ঘুম থেকে উঠে পাঁ ফেলতে গেলেই প্রচন্ড ব্যথা।
৫. দীর্ঘসময় বসে থাকলে, পরে উঠতে গেলে ব্যথা।
কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় :
শুধু মাত্র পায়ের একটা এক্সরে (Lateral View) করলে এই সমস্যার বিষয়ে ধারণা পাওয়া যায়।
🎯আরও যেই কারণে পায়ের তালুতে ব্যথা বা উক্ত উপসর্গের কিছু হতে পারে -
প্লান্টার ফাঁসাইটিস
♻চিকিৎসা :
কনজারভেটিভ চিকিৎসা:
বিশ্রাম ও নন স্টেরয়েড, স্টেরয়েড । যা একজন অর্থোপেডিক বা মেডিসিন ডাক্তার দেখিয়ে নিতে হবে।
♻ফিজিওথেরাপি চিকিৎসা:
ওষুধ খেয়ে কিছু দিন ভালো থাকবেন। কিন্তু পরিপূর্ণ সমাধান পেতে আপনাকে অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিষ্ট এর কাছে যেতে হবে।
ফিজিওথেরাপিষ্ট আপনার পায়ের প্লান্টার ফাঁসার চাপ কমিয়ে, পায়ের অ্যাঙ্গেল বা বাক বা ভাঁজ ঠিক রেখে, মাংস পেশির শক্তি বাড়িয়ে আপনার সমস্যার সমাধান করবেন। আর এতে কোন পার্সপ্রতিক্রিয়া নেই।
তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিন, কিন্ডনী বাঁচান, সুস্থ থাকুন।
🧑‍⚕️আপনার সুস্থতাই
ডাঃতারিকুল ইসলাম
ফিজিওথেরাপিস্ট
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কন্সালটেশন সেন্টার
দারুস সালাম টাওয়ার (২য় তলা)মিরপুর রোড, ঢাকা

Take Classical Physiotherapy consultation & Treatment from:Dr. Mohammod Alauddin, Classical Physiotherapist Friemedi Phy...
20/10/2022

Take Classical Physiotherapy consultation & Treatment from:
Dr. Mohammod Alauddin, Classical Physiotherapist
Friemedi Physiotherapy & Consultation Center.
Darus Salam tower(2nd Floor)
Darus Salam, Dhaka.

Address

Darus Salam Tower, 2nd Floor, Mirpur Road
Dhaka
1216

Opening Hours

Monday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801701463093

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friemedi physiotherapy & consultation center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Friemedi physiotherapy & consultation center:

Shortcuts

Share