12/06/2026
সেরিব্রাল পালসি (CP) আক্রান্ত শিশুর জন্য (ফিজিওথেরাপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি শিশুর পেশির শক্তি বৃদ্ধি, শরীরের ভারসাম্য রক্ষা, চলাফেরার দক্ষতা উন্নয়ন এবং দৈনন্দিন কাজগুলো আরও স্বাভাবিকভাবে করতে সাহায্য করে। নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, পেশির অস্বাভাবিক টান এবং শারীরিক জটিলতা কমানো সম্ভব হয়। যত দ্রুত ফিজিওথেরাপি শুরু করা যায়, শিশুর শারীরিক ও কার্যকরী উন্নতির সম্ভাবনা তত বেশি থাকে। তাই সিপি আক্রান্ত শিশুর সর্বোচ্চ বিকাশ ও স্বনির্ভরতা অর্জনের জন্য নিয়মিত ও পরিকল্পিত ফিজিওথেরাপি অপরিহার্য।