24/07/2026
সুস্থ হৃদয়ের যত্ন শুরু হোক নিজের ওজন সম্পর্কে সচেতনতা থেকে।
আপনার ওজন কি আপনার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারে Body Mass Index (BMI)। এটি আপনার ওজন ও উচ্চতার ভিত্তিতে শরীরের ওজন স্বাভাবিক আছে কি না, সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়।
BMI নির্ণয়ের সূত্রঃ
BMI = ওজন (কেজি) ÷ [উচ্চতা (মিটার)]²
উদাহরণঃ
যদি আপনার ওজন ৭০ কেজি এবং উচ্চতা ১.৭০ মিটার হয়, তাহলে,
BMI = ৭০ ÷ (১.৭০ × ১.৭০) = ২৪.২
BMI রেঞ্জঃ
* ১৮.৫-এর নিচে = কম ওজন
* ১৮.৫–২৪.৯ = স্বাভাবিক ওজন
* ২৫–২৯.৯ = অতিরিক্ত ওজন
* ৩০ বা তার বেশি = স্থূলতা
মনে রাখবেন, BMI একটি প্রাথমিক নির্দেশক মাত্র। সুস্থ হৃদয় ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাপনের সঠিক অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
আপনার হৃদ্স্বাস্থ্য ও ওজন ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য চলে আসুন ব্র্যাক হেলথকেয়ার সেন্টার-এ।