Mohammad Abu Esa

Mohammad Abu Esa Myself, Mohammad Abu Esa from Bangladesh. Graduate Medical Technologist
(Radiology & Imaging)

28/03/2026

Today we celebrate Wilhelm Roentgen, the father of diagnostic radiology, whose discovery of X-rays earned him the first Nobel Prize in Physics in 1901 and forever transformed medicine. Happy Birthday, Wilhelm Roentgen!

His legacy continues to inspire innovation, education and excellence in radiology worldwide. https://bit.ly/2Gol1lp

বই পড়ার অভ্যাস শুরু করবেন কীভাবে?অনেকেই আমাকে বলে, "ভাই, বই পড়া শুরু করতে চাই কিন্তু পড়ায় মন বসে না।" সমস্যা মন না। সমস্...
20/02/2026

বই পড়ার অভ্যাস শুরু করবেন কীভাবে?
অনেকেই আমাকে বলে,
"ভাই, বই পড়া শুরু করতে চাই কিন্তু পড়ায় মন বসে না।"
সমস্যা মন না। সমস্যা হলো,
আপনি বই পড়াকে একটা ইভেন্ট বানিয়ে ফেলেছেন।
অথচ এটা হওয়া উচিত একটা দৈনিক অভ্যাস।
দাঁত ব্রাশ করার মতো।
বই পড়া শুরু করবেন কীভাবে?
১/ ছোট ছোট বই দিয়ে শুরু করুন।
প্রথম দিন ৫০ পৃষ্ঠা না।
মাত্র ৫ বা ১০ পৃষ্ঠা।
হ্যাঁ, মাত্র ৫ বা ১০ পৃষ্ঠা।
আপনার ব্রেইনকে বোঝান,
এটা কষ্টের কোনো কাজ না,
এটা বেশ সহজ একটা কাজ।
২/ বই পড়ার সময় ঠিক করুন।
"ফ্রি সময় পেলে বই পড়বো"
এটা সবচেয়ে বড় মিথ্যা কথা।
সময় কখনোই পাওয়া যায় না।
সময় আসলে বের করতে হয়।
ঘুমানোর আগে ১০ মিনিট।
ফজরের পর ১০ মিনিট।
বাসে বসে ১০ মিনিট।
আজ থেকেই ক্যালেন্ডারে, ডায়েরিতে,
টু-ডু লিস্টে বই পড়ার সময়টা লিখে রাখুন।
৩/ ফোন দূরে রাখুন।
বইয়ের সবচেয়ে বড় শত্রু ব্যস্ততা না,
ফোনের নোটিফিকেশন।
বই পড়ার সময় ফোন সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে দিন।
বিশ্বাস করেন, মনোযোগ দ্বিগুণ হবে।
৪/ সহজ বই দিয়ে শুরু করুন।
শুরুতেই দর্শন বা ভারী নন-ফিকশন না।
যে বই পড়তে ভালো লাগে, সেটাই পড়ুন।
গল্প, উপন্যাস, ভ্রমণ, আত্মজীবনী, যা আপনাকে টানে।
সেটা দিয়েই বই পড়া শুরু করুন।
৫/ বই পড়া শেয়ার করুন।
একটা লাইন আন্ডারলাইন করুন।
ফেসবুকে লিখুন। বন্ধুদের বলুন।
বই পড়া আপনি যত শেয়ার করবেন,
তত আপনার আইডেন্টিটি বদলাবে।
আপনি নিজেকে "বই পড়া মানুষ"
ভাবতে শুরু করবেন।
মনে রাখবেন, বই পড়া মানুষ আর না-পড়া মানুষের পার্থক্য একদিনে বোঝা যায় না।
সেটা বোঝা যায় ১০ বছরে।
কেউ যদি প্রতিদিন ১০ পৃষ্ঠা পড়ে।
১ বছরে তার প্রায় ১৫-২০ টা বই ইজিলি পড়া হয়ে যাবে।
১০ বছরে সেটা হবে ১৫০+ বই।
ভাবেন, ১৫০+ বইয়ের আইডিয়া, অভিজ্ঞতা, শিক্ষা
একজন মানুষের মাথায় জমা হলে,
সে কি আর আগের মানুষ থাকে?
বই আপনাকে শুধু তথ্য দেয় না।
বই আপনাকে সিদ্ধান্ত নিতে শেখায়।
ভুল কমাতে শেখায়।
এছাড়া বই আপনার চিন্তার গভীরতা বাড়ায়।
আপনি যদি জীবনে সত্যি এগিয়ে যেতে চান,
স্কিল, আত্মবিশ্বাস, চিন্তা, সবকিছুর কম্পাউন্ডিং চান,
তাহলে আজ থেকেই বই পড়া শুরু করুন।
মনে রাখবেন,
আপনি একদিনে হয়তো সফল হবেন না।
কিন্তু প্রতিদিন ৫-১০ পৃষ্ঠা বই পড়লেই,
আপনি নতুন একজন মানুষ হয়ে উঠবেন।
যাইহোক, আজ থেকে বই পড়া শুরু করছেনতো?

Joy

05/02/2026

জীবনে প্রথমবার চোখের সামনে দেখলাম বন্ধুত্বের এমন নিঃস্বার্থ ভালোবাসা।
বাচ্চাটা অসুস্থ CT স্ক্যান করাতে আনা হয়েছে।
কিন্তু একা সে CT স্ক্যান রুমে ঢুকতেই রাজি নয়।
প্রায় ২–৩ ঘণ্টা ধরে মা–বাবা, সবাই বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ।
ভয় আর অসহায়ত্বে শিশুটার চোখ ভরে যাচ্ছিল।
শেষমেশ ডাকা হলো তার সবচেয়ে কাছের মানুষটাকে তার বন্ধুকে। বন্ধু আসতেই ভয় যেন অর্ধেক হয়ে গেল।
কিন্তু শর্ত একটাই—
“একসাথে যাব, একসাথেই CT স্ক্যান করব।”
এই ছোট্ট বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয়
বন্ধু মানে শুধু খেলাধুলা নয়,
বন্ধু মানে ভয়ের সময় হাত ধরে পাশে থাকা।
পৃথিবীর সব বন্ধুত্ব👬💙 এমনই অটুট থাকুক।

📷 জোবায়েদ হোসেন

🚨 Enough Is Enough:A Diagnostic Radiographer/Radiologic Technologist Is NOT a “Technician”It’s time for a clear, profess...
11/01/2026

🚨 Enough Is Enough:

A Diagnostic Radiographer/Radiologic Technologist Is NOT a “Technician”

It’s time for a clear, professional reset.

Diagnostic Radiographers /Radiologic Technologists are not technicians.
This outdated label has no place in modern healthcare.

There is no recognised degree called “Radiography Technician.”
There is no professional registration that certifies someone as a technician in diagnostic imaging.

What does exist is a highly regulated healthcare profession:

🔹 3–4 year university degrees
🔹 Extensive clinical training
🔹 Licensing and professional registration
🔹 Legal accountability for patient safety
🔹 Responsibility for radiation protection, image quality, dose optimisation, and clinical decision-making

Our certificates do not say technician.
Our scope of practice is not technical assistance.
Our role directly impacts diagnosis, treatment, and patient outcomes.

In many parts of the world, this is already well understood.
Radiographers are recognised as autonomous healthcare professionals, working collaboratively — not hierarchically — within multidisciplinary teams.

Yet in some parts of the world, the term “technician” still lingers.

This language does more than mislabel — it diminishes: ❌ Professional education
❌ Clinical responsibility
❌ Accountability
❌ Confidence and self-worth

Words shape culture.
Titles shape perception.

When a radiographer is repeatedly referred to as a technician, it subtly reinforces dominance, hierarchy, and inequality — none of which belong in safe, modern, patient-centred healthcare.

Let’s be very clear: 🔹 Technicians fix equipment
🔹 Radiographers manage patients, radiation risk, image interpretation pathways, and clinical quality

This is not about ego.
It’s about accuracy, respect, and professional integrity.

A call to action:

• Healthcare leaders: update job titles, policies, and documentation
• Clinicians: use correct professional terminology
• Radiographers: own your title — and correct it when it’s wrong

We are not technicians.
We are Diagnostic Radiographers/Radiologic Technologists.

Educated.
Regulated.
Accountable.
Essential.

And it’s time we are addressed accordingly.

Do you agree?

hashtag
hashtag
hashtag
hashtag
hashtag
hashtag
hashtag
hashtag
hashtag
hashtag

🚨 Enough Is Enough: A Diagnostic Radiographer/Radiologic Technologist Is NOT a “Technician” It’s time for a clear, professional reset. Diagnostic Radiographers /Radiologic Technologists are not technicians. This outdated label has no place in modern healthcare. There is no recognised degree...

10/11/2025

Louis Gray was a physicist and radiobiologist most known for defining the gray, the SI unit of radiation dosage. His research on radiotherapy and cancer treatments continue to positively impact lives today, and inspire further research. Happy Birthday, Louis Gray!

🩺 X-RAY vs MRI vs CT — Understanding the Difference in Medical ImagingModern healthcare relies heavily on imaging to det...
21/10/2025

🩺 X-RAY vs MRI vs CT — Understanding the Difference in Medical Imaging

Modern healthcare relies heavily on imaging to detect, diagnose, and monitor diseases, but each scan type serves a distinct purpose. Here’s a simple breakdown.

🔹 X-RAY

Best for: Bone fractures, lung infections, dental issues

How it works: Uses ionizing radiation to create quick images of dense structures like bones

Time: Just a few minutes
➡️ Commonly used for fractures, chest infections, and initial screenings

🔹 MRI (Magnetic Resonance Imaging)

Best for: Soft tissues, brain, spinal cord, ligaments, and muscles

How it works: Uses magnetic fields and radio waves (no radiation) to produce highly detailed images

Time: 30–60 minutes
➡️ Preferred for neurological and musculoskeletal evaluations where soft tissue clarity is key

🔹 CT (Computed Tomography) Scan

Best for: Emergencies, internal bleeding, tumors, and complex injuries

How it works: Combines multiple X-ray images to create a 3D view of internal structures

Time: 5–10 minutes
➡️ Frequently used in trauma cases and cancer detection due to its speed and precision

Conclusion:
Each imaging tool has its own strengths —
X-rays are quick and efficient,
MRIs provide unmatched detail for soft tissues, and
CT scans offer comprehensive 3D visuals for rapid decision-making in critical care.

hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag

10/10/2025

নিজেকে বদলান এই ১০টি স্কিলে—আমি বদলেছি, আপনিও পারবেন
সাধারণত দুই ধরনের মানুষ উন্নতি করতে পারে না— ১. পরিকল্পনাহীন মানুষ, যারা লক্ষ্য ঠিক করে না বা রুটম্যাপ বানায় না। ২. কৃপণ বা ছোটলোক, যারা নিজের ওপর খরচ করতে দ্বিধা করে।
নিচে এমন ১০টি স্কিলের কথা বলছি, যেগুলো আমি নিজেও বাস্তবে অনুশীলন করেছি এবং যেগুলো সত্যিই কাজের।
---
১. একাডেমিক রাইটিং স্কিল (Academic Writing Skill)
একাডেমিক রাইটিং হলো আপনার চিন্তাভাবনাকে যুক্তিপূর্ণ ও গঠিতভাবে প্রকাশ করার শিল্প। এটি গবেষণা, থিসিস, এবং জার্নাল লেখার মূল ভিত্তি।
আমার অভিজ্ঞতা: আমার গবেষণার ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল ও গবেষণাপত্র লেখার সময় বুঝেছি—ভালো লেখা শুধু শব্দ নয়, বরং যুক্তির ধারা। এর বাইরে, শুধু ইংরেজি শেখার জন্য জাকির হোসাইন এর একটা বই A passes to the English language অনুশীলনের মাধ্যমে আমি লেখায় কাঠামো তৈরি করা শিখেছি।
আমার পরামর্শ: প্রতিদিন অন্তত ২০০ শব্দের একাডেমিক প্যারাগ্রাফ লিখুন।
বই
A passes to the English language- এস এম জাকির হুসাইন (Unique Book)
বেস্টসেলার বই:
They Say / I Say – Gerald Graff & Cathy Birkenstein
Writing Your Journal Article in 12 Weeks – Wendy Laura Belcher
---
২. রিসার্চ স্কিল ও রিসার্চ শেখা (Research Skills)
গবেষণা মানে প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা এবং উত্তর খোঁজা। এটি একাডেমিক জীবনের কেন্দ্রবিন্দু।
আমার অভিজ্ঞতা: প্রথমে গবেষণা কঠিন মনে হলেও, হাতে-কলমে কাজ করার পর বুঝেছি—এটি শেখার প্রক্রিয়া। ছোট ছোট বিষয় ইংরেজিতে নয় বরং বাংলায় খুব ভালোমতো বুঝে আত্মস্থ করা খুব জরুরী, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকান জাপান সুইজারল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে জার্মানি তারা গণিত পর্যন্ত নিজের ভাষায় শেখে। তাই নিজের ভাষায় শুরুতেই শেখার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন তাহলে সারা জীবন মনে থাকবে।
আমার পরামর্শ: অনলাইন প্ল্যাটফর্ম থেকে বাংলায় পড়ায় এমন কারো কাছ থেকে গবেষণা শিখতে পারেন, এছাড়া (Coursera, EdX) থেকে “Research Methods” কোর্স নিন এবং নিজের আগ্রহের বিষয়ে একটি ছোট প্রজেক্ট শুরু করুন।
এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দ্রুত নিজেকে ছাড়িয়ে যাওয়া সম্ভব যদি আপনি নিজ ভাষায় বই পড়েন, তাই গবেষণার এক বা একাধিক বাংলা বই অবশ্যই সাথে রাখবেন। এটা আপনার জন্য একটা মাস্টারমাইন্ড ডিসিশন হবে দেখবেন খুব দ্রুত নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অনেকটা জ্যামিতিক হারে।
বাংলায় গবেষণা বই:
গবেষণার অ আ ক খ- MD Rony Masud (Unique Book)
বেস্টসেলার বই:
Research Design – John W. Creswell
The Craft of Research – Wayne C. Booth
---
৩. কমিউনিকেশন স্কিল (Communication Skill)
যোগাযোগের দক্ষতা কেবল ইংরেজি জানা নয়—এটি আত্মবিশ্বাস ও স্পষ্টতা প্রকাশের ক্ষমতা।
আমার অভিজ্ঞতা: Speaking অনুশীলনের মাধ্যমে আমি ইংরেজিতে নিজেকে সাবলীলভাবে প্রকাশ করা শিখেছি। প্রতিদিন কথা বলার অভ্যাস আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।
আমার পরামর্শ: প্রতিদিন ইংরেজিতে কথা বলুন, ইউটিউবে, গল্প , নিউজ , মজার কোন কিছু বা বক্তৃতা দেখে “Shadowing Technique” ব্যবহার করুন। মনে রাখবেন শেখা টাই মূল কথা তবে আনন্দের সাথে শেখার চেষ্টা করুন যেটা ভালো লাগে সেটা দেখুন এবং শিখুন।
বেস্টসেলার বই:
How to Talk to Anyone – Leil Lowndes
Talk Like TED – Carmine Gallo
---
৪. টেকনিক্যাল স্কিল (Data & Software Skills)
ডেটা ও সফটওয়্যার জানা মানে গবেষণাকে প্রমাণে রূপান্তর করার ক্ষমতা অর্জন করা।
আমার অভিজ্ঞতা: আমি Stata, R ও Excel শিখেছি অনলাইন ট্রেনিং ও প্রকৃত প্রজেক্টে কাজ করে। তাত্ত্বিক শেখার চেয়ে হাতে-কলমে অনুশীলনেই দক্ষতা আসে।
আমার পরামর্শ: আমি শেখাটাকে সবচেয়ে গুরুত্ব দেই আপনি যদি শিখতে পারেন তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার সার্টিফিকেট হিসেবে কাজ করবে কিন্তু আপনি শিখেননি অথচ সার্টিফিকেট আছে বিষয়টা খুবই বিব্রতকর। আপনি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রাম, বিভিন্ন ইউনিভার্সিটির কিছু প্রোগ্রাম ,DataCamp, Coursera বা Udemy থেকে Stata, R, Python কোর্স করে সার্টিফিকেট নিন—এগুলো সিভিতে একাডেমিক ভ্যালু যোগ করবে। তবে সার্টিফিকেটই দিনশেষে সবকিছু না আমি সার্টিফিকেট নিয়েছি কিন্তু কোথাও দেখাই না।
বেস্টসেলার বই:
R for Data Science – Hadley Wickham & Garrett Grolemund
Python for Data Analysis – Wes McKinney
---
৫. নেটওয়ার্কিং ও একাডেমিক কানেকশন (Networking & Academic Connection)
ভালো নেটওয়ার্ক মানে ভালো সুযোগ। একাডেমিক সম্পর্ক আপনাকে নতুন ধারণা ও সহযোগিতার পথ দেখায়।
আমার অভিজ্ঞতা: সত্যি বলতে নেটওয়ার্ক নিয়ে আমি খুব বেশি সময় দেই না তবে আমি যতটুকু দিয়েছি আমার মনে হয়েছে ফেসবুক ভালো কাজে ব্যবহার করা যেতে পারে এবং একই সাথে ইমেইল খুব ভালো একটা মাধ্যম। এ দুইটা প্লাটফর্ম ভালোমতো ব্যবহার করার পরে আপনি চাইলে LinkedIn ও ResearchGate ব্যবহার করে একাডেমিক সংযোগ তৈরি করতে পারেন যা পরবর্তীতে গবেষণায় সহায়ক হতে পারে।
আমার পরামর্শ: আপনার ফিল্ডের প্রফেসর ও গবেষকদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের কাজ পড়ে মতামত দিন এবং শেখার মানসিকতা দেখান।
বেস্টসেলার বই:
Never Eat Alone – Keith Ferrazzi
Networking for People Who Hate Networking – Devora Zack
---
৬. প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং (Presentation & Public Speaking)
ভালো গবেষক শুধু লেখে না—সে কথা বলেও প্রভাব ফেলতে পারে। উপস্থাপনাই আপনার চিন্তাকে জীবন্ত করে তোলে।
আমার অভিজ্ঞতা: প্রথম কনফারেন্সে উপস্থাপনা দিতে গিয়ে নার্ভাস ছিলাম, কিন্তু নিয়মিত অনুশীলনে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
আমার পরামর্শ: প্রতিটি প্রেজেন্টেশন ভিডিও করে দেখুন, কোথায় দুর্বলতা আছে বুঝুন এবং উন্নতি করুন।
বেস্টসেলার বই:
Presentation Zen – Garr Reynolds
The Quick and Easy Way to Effective Speaking – Dale Carnegie
---
৭. ইমোশনাল ইন্টেলিজেন্স (Emotional Intelligence)
উচ্চশিক্ষা বা গবেষণার পথে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক ভারসাম্য সবচেয়ে বড় সম্পদ।
আমার অভিজ্ঞতা: একাধিকবার প্রত্যাখ্যাত হয়েও হাল না ছাড়া আমাকে আরও শক্ত করেছে। ধৈর্য রাখাই আমার সবচেয়ে বড় শেখা।
আমার পরামর্শ: নিজের অনুভূতি পর্যবেক্ষণ করুন, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন।
বেস্টসেলার বই:
Emotional Intelligence 2.0 – Travis Bradberry & Jean Greaves
Emotional Intelligence – Daniel Goleman
---
৮. লার্নিং মাইন্ডসেট (Continuous Learning)
যিনি প্রতিদিন কিছু নতুন শিখতে পারেন, তিনিই আসলে এগিয়ে থাকেন।
আমার অভিজ্ঞতা: আমি প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করেছি—নতুন রিসার্চ, নতুন সফটওয়্যার, নতুন শব্দভান্ডার।
আমার পরামর্শ: প্রতিমাসে অন্তত একটি বই শেষ করুন এবং শেখা জিনিস নোট করে রাখুন।
বেস্টসেলার বই:
Mindset: The New Psychology of Success – Carol S. Dweck
Atomic Habits – James Clear
---
৯. গ্লোবাল এক্সপোজার ও কালচারাল অ্যাওয়ারনেস (Global & Cultural Awareness)
আন্তর্জাতিক পরিবেশে মানিয়ে নেওয়া ও বিভিন্ন সংস্কৃতি বোঝা একাডেমিক সাফল্যের মূল অংশ।
আমার অভিজ্ঞতা: বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করে শিখেছি—ভিন্ন সংস্কৃতি বোঝা মানেই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা।
আমার পরামর্শ: আন্তর্জাতিক সেমিনার, অনলাইন কনফারেন্স ও ওয়েবিনারে অংশগ্রহণ করুন।
বেস্টসেলার বই:
The Culture Map – Erin Meyer
Global Dexterity – Andy Molinsky
---
১০. লিডারশিপ ও ইনিশিয়েটিভ স্কিল (Leadership & Initiative)
গবেষণা বা একাডেমিক প্রজেক্টে নেতৃত্ব নেওয়া মানে দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণ শেখা।
আমার অভিজ্ঞতা: একাধিক টিমওয়ার্কে নেতৃত্ব দিয়ে আমি শিখেছি—সঠিক দিকনির্দেশনা দলের সাফল্যের মূল।
আমার পরামর্শ: ছোট প্রজেক্টে নেতৃত্ব নিন; এটি আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে।
বেস্টসেলার বই:
Leaders Eat Last – Simon Sinek
The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey
---
এই ১০টি স্কিল বাস্তবে অনুশীলন করলে আপনি কেবল একজন শিক্ষার্থী নন, বরং একজন পরিণত গবেষক ও ভবিষ্যৎ নেতা হয়ে উঠবেন। প্রতিটি বইই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাস্তব জীবনে কার্যকর।
নিজের ওপর খরচ করা কখনোই ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ। আপনি যদি এখন নিজের উন্নয়নের জন্য সময়, টাকা ও পরিশ্রম দেন, ভবিষ্যতে তা হাজার গুণ ফেরত দেবে। আমি আমার জীবনে দেখেছি—যারা শেখার পেছনে বিনিয়োগ করেছে, তারাই একসময় স্কলারশিপ বা বিদেশে পড়ার সুযোগ পেয়েছে।
সবশেষে, আমার একটা ব্যর্থতার গল্প শোনাবো: IELTS নিয়ে সেই মানের গবেষণা ভিত্তিক বই বাংলায় বাংলাদেশে খুব কম, নেই বললেই চলে যেগুলো আছে সেগুলো বেশিরভাগ কপি পেস্ট। আমি জাপানে থাকাকালীন সময়ে এই IELTS রাইটিং এর উপরে একটি গবেষণা ভিত্তিক বই বের করি। একেবারে ইউনিক একটা বই কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। বিষয়টা আমার জন্য খুবই হতাশার।
---
✍️ Md Rony Masud
━━━━━━━━━━━━━━━
📚 লেখক, গবেষক ও শিক্ষক
📖 প্রকাশিত বই:
→ গবেষণার অ আ ক খ (The ABCs of Research)

আমি আগে সব কাজেই দৌড়ে যেতাম। কেউ কিছু বললেই “আচ্ছা করে দিচ্ছি” বলে হাত লাগাতাম। অফিসে, বাসায়, বন্ধুদের মধ্যে — সবাই জানত...
05/10/2025

আমি আগে সব কাজেই দৌড়ে যেতাম। কেউ কিছু বললেই “আচ্ছা করে দিচ্ছি” বলে হাত লাগাতাম। অফিসে, বাসায়, বন্ধুদের মধ্যে — সবাই জানত আমি সবসময় “এভেইলেবল”। শুরুতে এটা ভালোই লাগত। মনে হতো সবাই আমাকে চায়, আমার ওপর ভরসা রাখে। কিন্তু পরে বুঝলাম, এই সবখানে ছুটে বেড়ানোটা আমার নিজের সময়কে মেরে ফেলছে।
সবাই যখন জানে তোমাকে সবসময় পাওয়া যাবে, তখন তোমার সময়ের দাম হারায়। কাজের মূল্য না কমলেও, তোমার প্রতি রেসপেক্টটা কমতে শুরু করে। কেউ ভাবেও না তুমি ক্লান্ত কিনা, বা তোমারও নিজের কোনো কাজ আছে কিনা। শুধু জানে — “ও আছে, ও করবে।”
একসময় বুঝলাম, আমি অনেক কিছু করছি কিন্তু কোনো কিছুতেই ডিপ ফোকাস দিতে পারছি না। ডিপওয়ার্ক করার সেই একাগ্র সময়টা হারিয়ে গেছে। মনের ভেতর যেন সবসময় এক অদ্ভুত তাড়া, বরং কিছু ফাঁকা শব্দ ঘুরে বেড়ায় — “আর একটু করলেই শেষ।” কিন্তু শেষটা আর হয় না।
তখনই সিদ্ধান্ত নিলাম, এবার নিজেকে গুটিয়ে নেব। সবার জন্য সবসময় এভেইলেবল থাকব না। প্রথমে মানুষ কষ্ট পেল, কেউ কেউ ভাবল আমি বদলে গেছি। কিন্তু আসলে আমি বদলাইনি — আমি শুধু নিজের সময়টাকে বাঁচাতে চেয়েছি। এখন আমি জানি, না বলতে পারা একটা স্কিল। আর নিজেকে সীমিত রাখাই মাঝে মাঝে নিজের ভ্যালু বাড়ানোর সবচেয়ে ভালো উপায়।
পুনশ্চ: তবে, স্কুল কলেজে ডাকলে আমি এভেইলেবল। নতুন প্রজন্ম বলে কথা।

RRakibul Hassan

02/10/2025

Address

IPH Road, Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Esa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammad Abu Esa:

Share