Imteaj Pharmacist

Directions

Imteaj Pharmacist কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন?

যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ।
১।পরিবার পরিকল্পনা সেবা ।
২।মেডিসিন চর্ম যৌন এলার্জি সেবা ।
৩।গর্ভবতী মায়েদের সেবা।
৪।মা ও শিশু সেবা ।
৫।চক্ষু এবং মাথাব্যথার সেবা ।




মেডিসিন বিশেষজ্ঞ- মেডিসিন বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি যেকোনো রোগের প্রাথমিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। তবে স্থায়ীভাবে নির্দিষ্ট বিভাগের রোগী হলে সে বিভাগে রেফার্ড করে থাকেন।

ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ- একজন ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মানুষের মূত্র সংবহনতন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। যেমন মূত্রনালীর রোগ, প্রসাবে ইনফেকশন, মূত্রথলি বা কিডনিতে পাথর, মূত্রনালী ও মূত্রথলিতে প্রদাহ, প্রসাবে জ্বালাপোড়া ইত্যাদি। এ সকল রোগের জন্য ইউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ- অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্টজনিত বুকে ব্যথা, নিউমোনিয়া ও দীর্ঘদিন যাবত কাশি, ফুসফুসে পানি জমা ইত্যাদি ছাড়াও ফুসফুসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগের জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে।

নাক, কান ও গলা বিশেষজ্ঞ- নাক, কান ও গলা বিশেষজ্ঞকে মেডিক্যালের ভাষায় ইএনটি স্পেশালিস্ট ডাক্তার বলা হয়। নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি হওয়া, কানে কম শোনা, কান দিয়ে পানি পড়া, গলা ও মুখে ঘা ইত্যাদি অর্থাৎ নাক, কান ও গলা সম্পর্কিত রোগের জন্য এই বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন।

গ্যাস্ট্রোলজি, হেপাটোলজি বা লিভার বা যকৃৎ বিশেষজ্ঞ- জন্ডিস, গ্যাসের সমস্যা, হেপাটাইটিস বি ও সি ভাইরাস, লিভার সিরোসিস, খাদ্যনালি/ পাকস্থলীতে ক্ষত বা ঘা, ক্ষুধামন্দা বা খাবারের অরুচি, লিভারে চর্বি ও পেটের সকল ধরনের পীড়াদায়ক রোগের ক্ষেত্রে এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

স্ত্রীরোগ বা প্রসূতি বিশেষজ্ঞ- যাকে মেডিক্যালের ভাষায় গাইনোকোলজিস্ট বলা হয়ে থাকে। মেয়েদের সকল প্রকার রোগের চিকিৎসায় এ ডাক্তারের কাছে যেতে পারেন। যেমন অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সমস্যা ও জরায়ু টিউমার, স্তনে সমস্যা, বন্ধ্যাত্ব ও বাচ্চা ধারণে অক্ষমতা, গর্ভবতী অবস্থায় সেবা ও ডেলিভারি ইত্যাদির জন্য।

পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ- শিশুদের যেকোনো রোগের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের কাছে আপনার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন।

নেওনাটলজিস্ট- একজন বাচ্চার বয়স যদি ৪ সপ্তাহ অর্থাৎ ১ মাসের কম হয় তবে তাকে নবজাতক বলা হয়ে থাকে। এই অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে নবজাতক বিশেষজ্ঞের কাছে বাচ্চাকে নিয়ে যেতে পারেন।
কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ- হার্ট বা হৃৎপিণ্ডের যেকোনো সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। যেমন হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন), হার্ট ফেইলিওর, বুক ধড়ফড় করা ইত্যাদি।
চর্ম ও যৌন বিশেষজ্ঞ- যাকে মেডিক্যালের ভাষায় বলা হয় ডার্মাটোলজিস্ট। মূলত চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বক, নখ এবং চুলের সমস্যার রোগীদের দেখে থাকেন। যেমন চুলকানি এক্সিমা, ব্রণ, মেসতাসহ ত্বকের কালো দাগ, সকল ধরনের অ্যালার্জি সমস্যা, মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ (যেমন মুখে অবাঞ্ছিত লোম, দাগ)। এই সমস্যাগুলো ছাড়াও যদি চামড়া সম্পর্কিত কোন রোগ হয় অথবা যৌনাঙ্গে কোন রোগ হয়, তাহলে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ- স্ট্রোক, মাথা ব্যথা ও মাথা ঘোরা, মাইগ্রেন, মুখ বেঁকে যাওয়া, হাত-পা ঝিন ঝিন করা ও অবশ হয়ে যাওয়া, হাত-পা কাঁপা, ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যথা, হাত ও পায়ের শক্তি কমে যাওয়া, খিঁচুনি/ মৃগী রোগ, হাত ও পা এর মাংসপেশী শুকিয়ে যাওয়া এবং শরীরের যেকোনো অঙ্গের প্যারালাইসিস ইত্যাদি সমস্যার জন্য এই ডাক্তারের কাছে যেতে পারেন।

সার্জারি বিশেষজ্ঞ- যিনি অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করেন তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয়। যেমন পিত্তথলির অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, পাইলস ও ফিস্টুলা অপারেশন, সিজারিয়ান অপারেশন, কিডনিতে পাথর এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়।

অর্থোপেডিক্স বিশেষজ্ঞ- হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন পা ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা এছাড়াও হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব, বাত ব্যথাসহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যেতে পারেন।

13/08/2025

Cataract surgery Dr nusrat Hossain mam


31/05/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

11/05/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

10/05/2025

মাথা ব্যাথার গুরুত্বপূর্ণ দুটি টপিকস নিয়ে আংশিক কিছু কিছু আলোচনা করা হলো।
যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন ।

Hypertension Treatment In shortকখন আমরা HTN বলবোঃ১) প্রথম ভিজিটে যদি রোগীর  BP >140/90 mmHg এর সাথে যদি DM/LVH /IHD/CKD/...
09/05/2025

Hypertension Treatment In short

কখন আমরা HTN বলবোঃ
১) প্রথম ভিজিটে যদি রোগীর BP >140/90 mmHg এর সাথে যদি DM/LVH /IHD/CKD/Stroke/Retinopathy /Neuropathy.... এক কথায় কোন কো- মড়বিডিটি থাকে তাহলে তাকে আমরা pressure ঔষধ দিবো।

২) প্রথম ভিজিটে যদি BP>160/100 mmHg থাকে (কোন রকম মানসিক চাপ, চা কফি,রোগী বিশ্রামে থাকে কমপক্ষে ৩০ মিনিট) তাহলে তাকে ঔষধ দিবো।

৩) প্রথম ভিজিটে BP>140/90mmHg এবং ২য় ভিজিটে (৭-৩০ দিনের মধ্যে) BP 140/90mmHg (কোন রকম মানসিক চাপ, চা কফি,রোগী বিশ্রামে থাকে কমপক্ষে ৩০ মিনিট) তাহলে তাকে ঔষধ দিবো।

C/F HTN:
1)Severe headaches.
2)Nosebleed.
3)Fatigue or confusion.
4)Vision problems.
5)Chest pain.
6)Difficulty breathing.
7)Irregular heartbeat

Investigations:
1)ECG
2)Fasting lipid profile
3)TSH,T4
4)Serum creatinine
5)Blood urea
6)Serum electrolyte
7)RBS
8) Urine R/E

Treatment:-

১)Lifestyle modifications
2)Drugs treatment

☑️Lifestyle Modifications :

১) ওজন বেশি থাকলে কমাতে হবে।
২) নিয়মিত শারীরিক ব্যয়াম করতে হবে। (প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটতে হবে)
৩)পাতে লবন খাওয়ার অব্যাস থাকলে ত্যাগ করতে হবে।

৪) প্রচুর শাকসবজী ও পানি খেতে হবে।
৫) চর্বি, ঘি, ডিমের কুসুম, গরুর মাংস ও অন্যান্য চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে।

৬) মানসিক চাপ মুক্ত থাকতে হবে।
৭)ধূমপান করা যাবেনা।
৮) মদ্য পান করা যাবে না।

🚩Drug Treatment of HTN:

📛ABCD
➡A=ACEI/ARB
➡B=Beta blockers
➡C=Calcium channel blockers
➡D=Diuretics

বয়স অনুযায়ী আমরা HTN চিকিৎসা কে ভাগ করে থাকি

যদি রোগীর বয়স < 55 years নিচে

🎴Step-1:
প্রথমে আমরা দিবো Group A(ACEI/ARB) drug
💊Tab.Losartan Potassium(Angilock /osartil)(50mg)
0+0+1...... চলবে
Or
💊Tab.Ramipril(Ramil)(2.5mg) 0+0+1...... চলবে

না কমলে
🎴Step-2: Group (A+C) or (A+D)

💊Tab.Amlodipine + Olmesartan (Bizoran)(5/20)
0+0+1.... চলবে
Or

💊Tab.Losartan+ Hydrochlorothiazide (Angilock 50 plus )
1+0+0..... চলবে।

না কমলে

🎴step-3 : Group(A+C+D)

💊Tab.Losartan+ Hydrochlorothiazide (Angilock 50 plus )
1+0+0......চলবে

+
💊Tab.Amlodipine(Amdocal)(5mg)
0+0+1.......চলবে

না কমলে
🎴Step- 4: (A+B+C+D)

💊Tab.Losartan + Hydrochlorothiazide
পোস্ট সংগ্রহীত
যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শ পেতে আমাদের সাথে থাকুন এবং যে কোন সমস্যার জন্য ভালো কনসালটেন্টের চিকিৎসা নিতে ফোন করুন 01827933576

08/05/2025

তীব্র গরমে ঠান্ডা এবং গলা ব্যাথার সমস্যার জন্য হতে পারে কার্যকরী সমাধান ।

যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ।
বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে জানতে যোগাযোগ করুন কখন কোন সমস্যায় কোন ডক্টর দেখাবেন সেই জন্য যোগাযোগ করুন ।
Imteaj Pharmacist



08/05/2025

মানসিক প্রশান্তির জন্য মেঘনায় ঘুরে আসুন।


Address

Dhaka
1450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imteaj Pharmacist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share