Global Specialized Hospital

Call Directions Website Contact the practice

Global Specialized Hospital Global Specialized Hospital, a private hospital for ideal medical services. Hotline: 01715818883, 022266544, 022266522

অ্যালার্জির সাধারণ লক্ষণগুলো চিনে রাখুন!আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে অনেকেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন। শুরুতেই...
27/09/2026

অ্যালার্জির সাধারণ লক্ষণগুলো চিনে রাখুন!
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে অনেকেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন। শুরুতেই লক্ষণগুলো চিনতে পারলে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া সহজ হয়।

অ্যালার্জির সাধারণ লক্ষণসমূহ-
🔹 নাক দিয়ে পানি পড়া
🔹 চোখ লাল হয়ে যাওয়া ও পানি পড়া
🔹 গলা ব্যথা
🔹 নাক বন্ধ হয়ে থাকা
🔹 বারবার হাঁচি হওয়া

এই লক্ষণগুলো দীর্ঘদিন ধরে থাকলে বা বারবার ফিরে আসলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

📞 ০১৭১৫-৮১৮৮৩৩

শিশুর জ্বর, ঠান্ডা অথবা জন্মগত জটিলতায় অবহেলা নয়! প্রয়োজন বিশেষ যত্ন ও সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ।শিশুর ছোট্ট শরীর...
26/09/2026

শিশুর জ্বর, ঠান্ডা অথবা জন্মগত জটিলতায় অবহেলা নয়! প্রয়োজন বিশেষ যত্ন ও সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ।

শিশুর ছোট্ট শরীরে জ্বর বা ঠান্ডার মতো সাধারণ উপসর্গও অনেক সময় গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। আবার জন্মগত কোনো জটিলতা থাকলে তা সময়মতো নির্ণয় ও চিকিৎসা করানো অত্যন্ত জরুরি।

আপনার সন্তানের সুস্থ বিকাশের জন্য আজই যোগাযোগ করুন অভিজ্ঞ শিশু নিউরোলজিস্টের সাথে।

👨‍⚕️ ডাঃ শ্যামল সরকার
সহকারী অধ্যাপক (শিশু নিউরোলজি)
এফসিপিএস (শিশু নিউরোলজি ও ডেভেলপমেন্ট)
শিশু নিউরোলজিস্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ

🕕 সময়-
সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯টা (শুক্রবার বন্ধ)

📞 সেবা পেতে কল করুনঃ 01715-818883

🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

বিশ্ব গর্ভনিরোধ দিবস- ২৬ সেপ্টেম্বর, ২০২৬!সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে একটি সুস্থ ও সুখী জীবন নিশ্চিত করতে।পরিবার পরি...
26/09/2026

বিশ্ব গর্ভনিরোধ দিবস- ২৬ সেপ্টেম্বর, ২০২৬!

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে একটি সুস্থ ও সুখী জীবন নিশ্চিত করতে।

পরিবার পরিকল্পনা মানেই ভবিষ্যতের জন্য একটি সচেতন প্রস্তুতি। যখন বাবা-মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তখন সন্তানরা বেড়ে ওঠে সুস্থ পরিবেশে, আর পুরো পরিবার উপভোগ করে নিরাপদ ও আনন্দময় জীবন।

গর্ভনিরোধ পদ্ধতি নিয়ে সঠিক তথ্য জানা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন, সচেতন হই, পরিকল্পিত জীবন গড়ি।

25/09/2026

গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল নিয়ে এসেছে "আস্থার সাথে পূর্ণাঙ্গ চিকিৎসা"
আমাদের বিশেষ সেবাসমূহ-

◾রোগীর দ্রুত স্থানান্তরের জন্য রয়েছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা।
◾রোগ নির্ণয় ও নিরাময়ে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক উন্নতমানের প্রযুক্তি ও বহুমুখী চিকিৎসা।
◾যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ও জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
◾আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
◾মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে অত্যাধুনিক ICU, NICU এবং PICU সুবিধা।
◾২৪/৭ ইমার্জেন্সি এবং ডায়াগনস্টিক সুবিধা।

মাতৃত্বের স্বপ্ন পূরণে রয়েছে বিশেষায়িত 'ফার্টিলিটি সেন্টার'- যেখানে আইভিএফ (IVF) ও আইইউআই (IUI) এর মতো চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্ব দূর করে প্রতিদিন রচিত হচ্ছে নতুন জীবনের সাফল্যের গল্প।


যোগাযোগের নম্বর- 01715-818883

🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

আপনার প্রিয়জনের সুস্থ এবং হাসিখুশি মুখই আমাদের সবচেয়ে বড় অর্জন; কারণ প্রতিটি জীবন আমাদের কাছে অমূল্য এবং পরম যত্নের।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২৫ সেপ্টেম্বর, ২০২৬ওষুধের সঠিক ব্যবহার ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে GSH পরিবারের পক্ষ থেকে নিবেদিত স...
25/09/2026

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওষুধের সঠিক ব্যবহার ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে GSH পরিবারের পক্ষ থেকে নিবেদিত সকল ফার্মাসিস্টকে জানাই বিশ্ব ফার্মাসিস্ট দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আপনাদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও নিষ্ঠাই সমাজে সুস্থতা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করে। আপনারা শুধু ওষুধ সরবরাহকারী নন, বরং জনস্বাস্থ্যের একজন নীরব যোদ্ধা।

আসুন, সবাই মিলে সঠিক ওষুধ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করি এবং ফার্মাসিস্টদের অবদানকে সম্মান জানাই।

#বিশ্বফার্মাসিস্টদিবস #ফার্মাসিস্ট #সুস্থজীবন

নাক, কান কিংবা গলায় কোনো অসুবিধা অনুভব করছেন?নাক বন্ধ হয়ে থাকা, কানে শুনতে সমস্যা, কিংবা গলা ব্যথা- এই ধরনের সমস্যাগুল...
23/09/2026

নাক, কান কিংবা গলায় কোনো অসুবিধা অনুভব করছেন?
নাক বন্ধ হয়ে থাকা, কানে শুনতে সমস্যা, কিংবা গলা ব্যথা- এই ধরনের সমস্যাগুলো অবহেলা করবেন না! সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এগুলো বড় সমস্যায় রূপ নিতে পারে।

আমাদের অভিজ্ঞ ডাক্তাররা আছেন আপনার প্রয়োজনে, আধুনিক প্রযুক্তি ও যত্নসহকারে চিকিৎসা সেবা দিতে।

🔴 নাক বন্ধ?
🔴 শুনতে সমস্যা?
🔴 গলা ব্যথা?

এই তিনটির যেকোনো একটি উপসর্গ থাকলেও দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের বিশেষজ্ঞ ইএনটি (ENT) চিকিৎসকদের সাথে।

📞 সেবা পেতে কল করুন: ০১৭১৫-৮১৮৮৩

🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

অতিরিক্ত স্ক্রিন টাইম হতে পারে আপনার দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর!আমরা প্রতিদিন না বুঝেই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল, ল্যাপটপ কি...
22/09/2026

অতিরিক্ত স্ক্রিন টাইম হতে পারে আপনার দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর!

আমরা প্রতিদিন না বুঝেই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল, ল্যাপটপ কিংবা টিভির স্ক্রিনে সময় কাটাচ্ছি। এর ফলে চোখে ক্লান্তি, শুষ্কতা, মাথাব্যথা এমনকি দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকিও বাড়ছে।

তাই আজই একবার ভেবে দেখুন-

👉 আপনার দৈনিক স্ক্রিন টাইম কত?
a) ১-২ ঘণ্টা
b) ৩-৪ ঘণ্টা
c) ৫-৬ ঘণ্টা
d) ৭ ঘণ্টার বেশি

কমেন্টে আপনার উত্তর জানান!

চোখের যত্নে সচেতন হোন, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

📞 সেবা পেতে কল করুন: 01715-818883
🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

জ্বর কমলেও সুস্থ হতে সময় লাগে!জ্বর কমে গেছে মানেই শরীর পুরোপুরি সেরে উঠেছে, বিষয়টি এমন নয়। জ্বরের পর শরীর দুর্বল থাকে...
20/09/2026

জ্বর কমলেও সুস্থ হতে সময় লাগে!
জ্বর কমে গেছে মানেই শরীর পুরোপুরি সেরে উঠেছে, বিষয়টি এমন নয়। জ্বরের পর শরীর দুর্বল থাকে এবং পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। তাই এই সময়ে নিজের ও পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের, বাড়তি যত্ন নেওয়া জরুরি।

সুস্থ হয়ে ওঠার সময় যা করবেন-
◾ পর্যাপ্ত পানি পান করুন, শরীরকে হাইড্রেটেড রাখুন
◾ নিয়মিত তাপমাত্রা মেপে দেখুন
◾ নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কি না, লক্ষ্য রাখুন
◾ পর্যাপ্ত বিশ্রাম নিন
◾ হালকা ও পুষ্টিকর খাবার খান

জ্বর আবার ফিরে এলে, শ্বাসকষ্ট, তীব্র দুর্বলতা বা অন্য কোনো নতুন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

📞 সেবা পেতে কল করুন: 01715-818883

🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

থাইরয়েডের সাধারণ লক্ষণ- অবহেলা করবেন না!আপনি কি প্রায়ই অকারণে ক্লান্ত লাগে? ওজন হঠাৎ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে? তাহলে...
19/09/2026

থাইরয়েডের সাধারণ লক্ষণ- অবহেলা করবেন না!
আপনি কি প্রায়ই অকারণে ক্লান্ত লাগে? ওজন হঠাৎ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে? তাহলে এটি থাইরয়েড সমস্যার ইঙ্গিত হতে পারে।

গলার সামনের অংশে থাকা ছোট্ট প্রজাপতি আকৃতির এই গ্রন্থিটি আমাদের শরীরের বিপাক ক্রিয়া, শক্তি ও মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

থাইরয়েডের সাধারণ লক্ষণগুলো হলো-
◾ ক্লান্তি ও দুর্বলতা
◾ওজন বৃদ্ধি বা হ্রাস
◾ চুল পড়া
◾ মেজাজের পরিবর্তন
◾ ঠান্ডা বা গরমে সংবেদনশীলতা
◾ ঘাড়ে ফোলাভাব

এই লক্ষণগুলোর এক বা একাধিক দেখা দিলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসায় থাইরয়েড সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

📞 সেবা পেতে কল করুন: 01715-818883

🏥 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
📍 আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

পাইলস, ফিস্টুলা ও ফিশার- এই তিনটি সমস্যা নিয়ে অনেকেই লজ্জায় বা ভয়ে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। কিন্তু চিকিৎসা না ন...
18/09/2026

পাইলস, ফিস্টুলা ও ফিশার- এই তিনটি সমস্যা নিয়ে অনেকেই লজ্জায় বা ভয়ে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। কিন্তু চিকিৎসা না নিলে সমস্যা দিন দিন জটিল হতে থাকে এবং দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে।

পাইলস, ফিস্টুলা ও ফিশার কী?
🔸 পাইলস (Piles/Hemorrhoids) – মলদ্বারের শিরায় ফোলাভাব, ব্যথা ও রক্তপাত।

🔸 ফিস্টুলা (Fistula) – মলদ্বারের ভেতরে-বাইরে অস্বাভাবিক সংযোগ তৈরি হয়ে পুঁজ বা তরল নির্গত হওয়া।

🔸 ফিশার (Fissure) – মলদ্বারের ত্বকে ছিঁড়ে যাওয়া, যার ফলে প্রচণ্ড ব্যথা ও রক্তপাত হয়।

কেন লেজার ট্রিটমেন্ট বেছে নেবেন?
✅ কাটাছেঁড়া ছাড়াই আধুনিক চিকিৎসা
✅ স্বল্প সময়ে চিকিৎসা সম্পন্ন
✅ দ্রুত সুস্থতা নিশ্চিত
✅ ব্যথা ও ঝুঁকি তুলনামূলক কম
✅ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ

দীর্ঘদিন ধরে মলদ্বারে ব্যথা, রক্তপাত বা অস্বস্তি অনুভব করলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা নিলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব।

☎️ সেবা পেতে কল করুন: 01715-818883

📍 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার, ২৮২/১, প্রথম কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

Address

Almas Tower 282/1, 1st Colony, Mazar Road
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Global Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Specialized Hospital:

Shortcuts

Share

Category