Dr Samiha Sneha

Directions Website Contact the practice

Dr Samiha Sneha ডা. স্নেহা
Doctor 👩‍⚕️🩺💉
MBBS (DU),CMU,
Diploma in Medical Ultrasound
(DMU)

27/09/2026

এক যুগের অপেক্ষা… অবশেষে পূর্ণ হতে চলেছে বাবা-মায়ের স্বপ্ন। ❤️
১২ বছর পর সন্তান আসার খুশিতে পেশেন্ট যখন বললেন,
“ম্যাডাম, আমরা বাচ্চার জেন্ডার জানতে চাই না। শুধু বাচ্চার বাবাকে একটু ভেতরে আসতে দিন, সে যেন একবার নিজের সন্তানকে দেখতে পারে…” 🥹
বাচ্চার ছোট্ট হাত-পা আর নড়াচড়া দেখে বাবা-মা দুজনেই আবেগে কেঁ*দে ফেললেন। ❤️
কিছু মুহূর্ত সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না—শুধু অনুভব করা যায়।
আলহামদুলিল্লাহ, এমন সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হতে পেরে আমিও আবেগাপ্লুত। 🤲❤️

24/09/2026

✅সুস্থভাবে দিন শুরু করতে খুব বেশি কিছু লাগে না—প্রয়োজন শুধু একটু সচেতনতা। 💚
আজকের সকালে থাকছে একটি সিদ্ধ ডিম, একটি গ্রিন অ্যাপেল আর এক কাপ লেমনগ্রাস টি।

🥚সিদ্ধ ডিমে রয়েছে ভালো মানের প্রোটিন, ভিটামিন B12, ভিটামিন D ও কোলিন—যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি। আর প্রোটিন পেট ভরা রাখতে সাহায্য করে, তাই সকালের নাস্তায় ডিম হতে পারে দারুণ একটি পছন্দ।
🍏গ্রিন অ্যাপেলে রয়েছে ফাইবার, ভিটামিন C ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। ফাইবার হজমে সাহায্য করে এবং কিছুটা দীর্ঘসময় পেট ভরা রাখতে পারে।
🍵আর এক কাপ লেমনগ্রাস টি—চিনি ছাড়া হলে খুবই হালকা ও সতেজ একটি পানীয়। এতে থাকা উদ্ভিজ্জ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী হতে পারে।
তবে মনে রাখতে হবে, কোনো একটি খাবার একাই মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ওজন কমিয়ে দিতে পারে না। ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সুষম খাবার, পরিমিত ক্যালরি, পর্যাপ্ত ঘুম আর নিয়মিত শরীরচর্চা।
তাই দিনের শুরুটা হোক সহজ, পরিমিত আর স্বাস্থ্যকর।
নিজের যত্নটা শুরু হোক নিজের প্লেট থেকেই। 💚🌿



আড়াই বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার নানুকে বলছিল—“নানু, আমার পেটে ক*ষ্ট লাগে…” 🥺বাচ্চারা তো সবসময় “ব্য*থা” বলতে পারে ন...
22/09/2026

আড়াই বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার নানুকে বলছিল—
“নানু, আমার পেটে ক*ষ্ট লাগে…” 🥺
বাচ্চারা তো সবসময় “ব্য*থা” বলতে পারে না, তাই তার ভাষায়—“পেটে ক*ষ্ট লাগে।”
নানু আর দেরি না করে তাকে নিয়ে এলেন আমার কাছে আল্ট্রাসোনোগ্রাফি করাতে।
সত্যি বলতে, এত ভদ্র আর শান্ত একটা ছোট্ট বাচ্চা আমি খুব কমই দেখেছি। 🫢
আল্ট্রাসোনোগ্রাফি করার সময় আমি ওকে আদর করে বললাম—
“বাবু, তোমার পেটে অনেক গ্যাসের সমস্যা আছে।” 😄
ব্যস!বাসায় গিয়ে নানা,মা,বাবা—যাকেই পেয়েছে সবাইকে বলে বেড়াচ্ছে—
“আমার পেটে অনেককক গ্যাস!” 😂❤️

এই ছোট্ট রোগীটা আর কেউ নয়—আমার নিজের বড় বোনের মেয়ে,আমার আদরের ভাগ্নি, আমার পাকনা বুড়ি। 🥰
সবাই আমার পাকনা বুড়ির জন্য দোয়া করবেন।🤲

🐟 মাছের রাজা ইলিশ! 👑❤️আমার তো ভীষণ প্রিয় মাছ! 😋কার কার ইলিশ মাছ পছন্দ? ইলিশপ্রেমীরা একটু হাজিরা দিন তো! 🙋‍♀️🐟
21/09/2026

🐟 মাছের রাজা ইলিশ! 👑❤️
আমার তো ভীষণ প্রিয় মাছ! 😋
কার কার ইলিশ মাছ পছন্দ? ইলিশপ্রেমীরা একটু হাজিরা দিন তো! 🙋‍♀️🐟

✅আপনারা কী ভাবেন—একজন মহিলা প্রেগন্যান্ট হলেন,তারপর একটু ওজন বেড়ে গেল,ত্বকে পরিবর্তন এলো,দেখতে আগের মতো সুন্দর লাগছে না—...
21/09/2026

✅আপনারা কী ভাবেন—একজন মহিলা প্রেগন্যান্ট হলেন,তারপর একটু ওজন বেড়ে গেল,ত্বকে পরিবর্তন এলো,দেখতে আগের মতো সুন্দর লাগছে না—তাহলেই কি তাকে অলস, দুর্বল বা নাটক করা মানুষ হিসেবে বিচার করা যায়?
প্রেগন্যান্সি কি সত্যিই এতটা সহজ?
প্রথম তিন মাস অনেকেরই ব*মি,মাথা ঘোরা, দুর্বলতা, খাবারে অরুচি—কী যে একটা অবস্থা হয়! এরপর শরীর ভারী হয়ে আসে,শ্বা*স*ক*ষ্ট,পেটের অ*স্ব*স্তি, ব্য*থা,ঘুমের স*ম*স্যা—এর সঙ্গে যোগ হয় নানা ধরনের মা*ন*সি*ক পরিবর্তনও। আর কারও যদি থাইরয়েড বা অন্য কোনো হরমোনজনিত স*ম*স্যা থাকে, তাহলে পুরো সময়টাই আরও ক*ঠি*ন হয়ে যেতে পারে।
✅এই কথাগুলো বলার কারণ আছে।
একজন রোগী তার শাশুড়িকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিলেন। আল্ট্রাসোনোগ্রাফি করার সময় তার শাশুড়ি বারবার বলছিলেন,
“ম্যাডাম, দেখেন তো—বউ সারাদিন শুয়ে থাকে, উঠতে চায় না, ব*মি করে,মাথা ঘোরে… এসব কী! আমরাও তো মা হয়েছি!”
আমি কথাগুলো শুনছিলাম। তারপর খুব শান্তভাবে তাকে বোঝালাম—আপনি মা হয়েছেন, আপনার সময় হয়তো অনেক কাজ করতে হয়েছে, অনেক ক*ষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু সবার শরীর, সবার প্রেগন্যান্সি এবং সবার পরিস্থিতি এক রকম নয়।
আপনার সময়ে আপনার শাশুড়ি হয়তো আপনাকে সবকিছু করতে দিয়েছেন বা দেননি—সেটা আলাদা বিষয়। কিন্তু এখন আপনি একজন শাশুড়ি। আপনি চাইলে সেই পুরোনো ক*ষ্টে*র চক্রটা এখানেই থামাতে পারেন।
নিজের ছেলের বউকে একটু বুঝুন, একটু সময় দিন, একটু বিশ্রাম নিতে দিন। ❤️
কারণ একজন গর্ভবতী নারী শুধু একটা বাচ্চাকে পৃথিবীতে আনার প্রস্তুতি নিচ্ছেন না—তিনি একই সঙ্গে নিজের শরীর, মন এবং অসংখ্য পরিবর্তনের সঙ্গে লড়াই করছেন।
শেষ পর্যন্ত ওই শাশুড়ি তার বউয়ের সঙ্গে কীভাবে ব্যবহার করবেন, সেটা আমি জানি না। সেটা আল্লাহই ভালো জানেন।
তবে একজন ডাক্তার হিসেবে আমি শুধু এটুকুই বলতে চাই—
প্রেগন্যান্সিকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করে বিচার করবেন না। একজন মায়ের ক*ষ্টকে ছোট করে দেখবেন না। একটু সহানুভূতি হয়তো তার পুরো গর্ভকালটাই সহজ করে দিতে পারে। ❤️

21/09/2026

প্রথমবার নিজের সন্তানের হার্টবিট শোনা—একজন মায়ের জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। 🥹❤️
আপুটির চোখের পানি আর হাসির মাঝে মিশে ছিল মাতৃত্বের প্রথম আনন্দ। আলহামদুলিল্লাহ। 🤲
সবাই আপুটির জন্য দোয়া করবেন—আল্লাহ যেন মা ও সন্তান দুজনকেই সুস্থ রাখেন। ❤️

আহারে কোন মায়ের বুক খালি হয়ে গেলো!!! 💔মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের লা...
19/09/2026

আহারে কোন মায়ের বুক খালি হয়ে গেলো!!! 💔

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের লা/শ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে তার লা/শ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গু*রু*ত*র আ/ঘা/তে/র চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

18/09/2026

ছোট্ট বারান্দা, ছোট্ট একটা লেবু গাছ—আর তাতেই মাশাআল্লাহ এত খুশি!! 🍋🌿❤️
আলহামদুলিল্লাহ, প্রকৃতির ছোট্ট উপহারগুলোই যেন সবচেয়ে বড় আনন্দ। 🥰



****এক কেজি গলদা চিংড়ির গল্প ****🦐🦐🌿শুক্রবার সকাল।আমি আর আমার হাসব্যান্ড দুজনেই তখন গভীর ঘুমে। হঠাৎ কলিংবেলের শব্দ! 🔔আম...
18/09/2026

****এক কেজি গলদা চিংড়ির গল্প ****🦐🦐

🌿শুক্রবার সকাল।
আমি আর আমার হাসব্যান্ড দুজনেই তখন গভীর ঘুমে। হঠাৎ কলিংবেলের শব্দ! 🔔
আমি বললাম,
— “তুমি দরজাটা খোলো।”
ও বললো,
— “তুমিই খোলো।”
এভাবে দুজনের মধ্যে কে দরজা খুলবে, সেই ছোট্ট যু*দ্ধ চলতে চলতে শেষ পর্যন্ত বেচারা উঠেই দরজা খুলতে গেল। 😄
দরজা খুলেই দেখলো—তার শাশুড়ী মানে আমার আম্মু!
এত সকালে আম্মুকে দেখে একটু অবাকই হলাম। তার ওপর হাতে একটা বাজারের ব্যাগ।
আমি বললাম,
— “আম্মু, তুমি এত সকালে?”
আম্মু বললো,
— “তোমরা দুজন আগে আসো…”
তখনও বুঝিনি, ওই ব্যাগের ভেতরে শুধু বাজার নয়, আমার মায়ের ভালোবাসা নিয়ে আসা হয়েছে। ❤️

আমি আর আমার হাসব্যান্ড দুজনেই চাকরি করি। প্রতিদিন সকালেই অফিসে ছুটতে হয়। আর কাজের ব্যস্ততায় দুপুরের খাবারটা বেশিরভাগ সময় বাইরেই খেয়ে নিতে হয়।
কিছুদিন ধরে বাইরে খেতে খেতে আমার শরীরটাও ভালো যাচ্ছিল না। আমার হাসব্যান্ডেরও মাঝে মাঝে শরীর খা*রা*প লাগছিল।
তাই দুই-তিন দিন আগে আম্মুকে বলছিলাম—
“আম্মু, ইদানীং আমি অফিসে টিফিন নিয়ে যাই। একদিন ভাত, একদিন খিচুড়ি—যেভাবে পারি বাসা থেকে খাবার নিয়ে যাই। বাইরে খেতে আর ভালো লাগে না।”
আমি কথাগুলো বলছিলাম, আর আম্মু নিজের কাজ করতে করতে শুনছিল।
তখন আমার মনে হয়েছিল,
“আম্মু হয়তো আমার কথাগুলো ঠিকমতো শুনছেই না!”
কিন্তু আজকে বুঝলাম—
মায়েরা অনেক সময় কথার উত্তর দেয়না, কিন্তু কথাগুলো ঠিকই মনে রেখে দেয়। 🥹
আম্মু সকালে বাজারে গিয়ে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছে।
তার চিন্তা কী জানেন?
মেয়ে আর জামাই দুজনেই অফিসে যায়,টিফিন নিয়ে যাওয়া শুরু করেছে…
টিফিনের সঙ্গে যদি দুটো করে গলদা চিংড়ি ভেজে নিয়ে যায়,তাহলে দুপুরে হয়তো দুজনের খেতে ভালো লাগবে!

সত্যিই, বাবা-মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায়?
বাবা-মা পাশে থাকা মানেই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ❤️
আম্মুর হাতে সেই ব্যাগটা দেখে আজ শুধু মনে হলো—
“মা, তোমার এই ছোট ছোট যত্নগুলোই যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা…” 🥹❤️

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। 🤲



🌸 দেখি তো, ফুলটা কে কে চিনতে পারেন? 🌿ছাদবাগানের গাছে ফুটেছে এই সুন্দর ফুলটি। 💚এর ফলটাও আমার ভীষণ পছন্দের! 😋❤️কমেন্টে লিখ...
17/09/2026

🌸 দেখি তো, ফুলটা কে কে চিনতে পারেন? 🌿ছাদবাগানের গাছে ফুটেছে এই সুন্দর ফুলটি। 💚
এর ফলটাও আমার ভীষণ পছন্দের! 😋❤️

কমেন্টে লিখে জানান তো, এটা কী ফুল? 👇🌸

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Samiha Sneha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Samiha Sneha:

Shortcuts

Share

Category