04/08/2026
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর এই বছরের প্রতিপাদ্য বিষয় " জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পানঃ টেকসই উদ্যোগ করি বেগবান"। এই উপলক্ষে শনিবার (১ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, এমপি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. কামরুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য অধিদপ্তর এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মূল লক্ষ্য শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি ও সঠিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা এবং পরিবার, কর্মস্থল ও সমাজে মাতৃদুগ্ধ খাওয়ানোর অনুকূল পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় IPHN ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)-এর যৌথ উদ্যোগে তৈরি একটি মোবাইল পুষ্টি পর্যবেক্ষণ অ্যাপ শিগগিরই চালু হবে, যা দেশের পুষ্টি কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
মাতৃদুগ্ধ খাওয়ানো সুরক্ষা, প্রসার ও সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে নীতিগত, কারিগরি ও সচেতনতামূলক সহায়তা দিয়ে যাচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে মায়েদের পাশে দাঁড়াই এবং এমন পরিবেশ গড়ে তুলি, যাতে প্রতিটি শিশুর জীবনের শুরুটা সুস্থ আর নিরাপদ হয়।
World Breastfeeding Week 2026 is being observed in Bangladesh from 1–7 August under the theme "Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works."
The national observance was inaugurated on Saturday, 1 August, at the National Institute of Burn and Plastic Surgery, Dhaka, by Sardar Md Sakhawat Husain, MP, Honourable Minister, Ministry of Health and Family Welfare (MoHFW). The event was attended by Md Quamruzzaman Chowdhury, Secretary, Health Services Division, along with representatives from MoHFW, the Directorate General of Health Services (DGHS) and the Institute of Public Health Nutrition (IPHN).
The observance aims to raise awareness of the vital role of breastfeeding in improving child health, nutrition and development while encouraging stronger support for breastfeeding in families, communities and workplaces. During the event, it was announced that a mobile nutrition monitoring application, developed by IPHN and Management Information System with technical assistance from WHO, will soon be launched to strengthen nutrition monitoring and programme implementation across Bangladesh.
WHO continues to support the Government of Bangladesh in protecting, promoting and supporting breastfeeding through policy support, strengthening nutrition programmes, capacity building, community awareness and technical assistance.
Together, let us protect, promote and support breastfeeding so that every child gets the best start in life.