13/06/2026
রোগীর অভিজ্ঞতা | রাজিয়া সুলতানা
দীর্ঘদিন ধরে ঘাড় থেকে শুরু হয়ে হাত পর্যন্ত ছড়িয়ে পড়া তীব্র ব্যথা এবং কোমরের ব্যথায় ভুগছিলেন রাজিয়া সুলতানা। এর সঙ্গে ছিল হাত ঝিরঝির করা, অবশ অবশ অনুভূতি, হাত ভারী হয়ে থাকা এবং দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা। এমনকি হাত দিয়ে সাধারণ কাজ করাও তার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল।
সমস্যার সমাধানের আশায় তিনি বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু একেক ডাক্তার একেক ধরনের পরামর্শ দেন। কেউ ওষুধ দেন, কেউ বিশ্রাম নিতে বলেন, এমনকি তাকে সার্জারির পরামর্শও দেওয়া হয়েছিল। এত কিছুর পরও তার সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
অবশেষে তিনি ফিজিও সেবা-র শরণাপন্ন হন। আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের সঠিক মূল্যায়ন, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এবং ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে।
বর্তমানে রাজিয়া সুলতানা ঘাড় থেকে হাতে ছড়িয়ে পড়া ব্যথা, হাতের ঝিরঝির অনুভূতি, অবশভাব, হাত ভারী হয়ে থাকা এবং দীর্ঘদিনের কোমরের ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত। এখন তিনি স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন এবং আগের মতোই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন।
🏥 ফিজিও সেবা শুধু আমাদের আধুনিক সেন্টারেই নয়, পুরো ঢাকা শহর জুড়ে হোম ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করে থাকে। অনেক রোগীর পক্ষে ব্যথা, দুর্বলতা, স্ট্রোক, প্যারালাইসিস বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাদের জন্য আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টরা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন।
ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত-পায়ে ঝিনঝিনি, অবশভাব, স্ট্রোক, প্যারালাইসিস, হাঁটু ব্যথা কিংবা দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছেন?
তাহলে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনিও ফিরে পেতে পারেন স্বাভাবিক, কর্মক্ষম ও ব্যথামুক্ত জীবন।
ফিজিও সেবা
Pain, Paralysis Center & Home Service
📞 01777-209992
**"আপনার সুস্থতা নিশ্চিত করতে, প্রয়োজন হলে চিকিৎসা পৌঁছে যাবে আপনার ঘরেই।