Fitness with Nutritionist Shirin Sultana

Fitness with Nutritionist Shirin Sultana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fitness with Nutritionist Shirin Sultana, Nutritionist, Washpur garden city, Dhaka.

পুষ্টিবিদ শিরিন সুলতানা।
পাবলিক হেলথ স্পেশালিষ্ট,
বি এস সি (ফুড এন্ড নিউট্রিশন- DU)
PGT in CND ( Bangladesh Medical College and Hospital), Fitness training(Inspiron)
IYCF Counselor (GK-NGO)
অনলাইন কাউন্সেলিং / পেশেন্ট দেখা হয়।
যোগাযোগের জন্য ইনবক্স করুন।

মায়েরা অনেক প্যানিকড হয়ে যান। অনেকেই রান্না করার ভয়ে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন্না!!!শুভসকাল।এটা আমার ছেলের আ...
26/08/2026

মায়েরা অনেক প্যানিকড হয়ে যান। অনেকেই রান্না করার ভয়ে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন্না!!!
শুভসকাল।
এটা আমার ছেলের আজকের প্রথম খাবার ছিলো। আনুমানিক ৩-৫ বছরের বাচ্চার জন্য এই খাবারটি উপযোগী। মেন্যুতে ছিলো:
🥚 একটি ডিম
🥕 গাজর
🥣 ভেজানো চিঁড়া/ওটস, পিনাট বাটার, কলা ও সামান্য ঘি দিয়ে তৈরি ছোট ছোট sweet balls।
খেয়াল করলে দেখবেন, খাবারগুলো খুব সাধারণ এবং আমাদের হাতের কাছেই পাওয়া যায়। এখানে খুব দামি কোনো উপকরণ বা আলাদা কোনো complicated রান্না নেই।
বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য সবসময় বেশি খরচ বা অনেক সময়ের প্রয়োজন হয় না।
আপনার ইচ্ছা ও একটু পরিকল্পনা থাকলে, সাধ্যের মধ্যে এবং কম খরচেই শিশুর জন্য পুষ্টিকর ও balanced meal তৈরি করা সম্ভব।
আর শুধু কী খাওয়াচ্ছেন সেটাই নয়—কীভাবে পরিবেশন করছেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আমি এখানে খাবারটা তিনটি ভাগে পরিবেশন করেছি। এতে খাবারটা দেখতে colourful ও আকর্ষণীয় হয়েছে। বাচ্চার কাছে খাবারটি visually appealing মনে হওয়াও তার খাবারের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করতে পারে।
এর সঙ্গে খাবারের স্বাদ, texture এবং variety-ও গুরুত্বপূর্ণ।
আর একটা বিষয় আমি সবসময় গুরুত্ব দিই—
❤️ বাচ্চাকে নিজের হাতে খাওয়ার সুযোগ দিন।
বয়স অনুযায়ী শিশুকে খাবার ধরতে, ছুঁতে, নিজে খেতে এবং নতুন খাবারের সঙ্গে পরিচিত হতে দিন। খাবারের সময়টাকে শুধু “খাওয়ানোর সময়” না বানিয়ে বরং শিশুর জন্য একটি আনন্দের অভিজ্ঞতা করে তুলুন।
এরকম দুই-একটা ম্যানু হতে পারে যেমন :
১. রুটি+সব্জি +শসা
২. প্যানকেইক+ গাজর+ নাটস
৩. সবজি খিচুড়ি+ শসা+ ডিম
৪. চিড়া-কলা + গাজর+ ডিম
৫. ডিম-সব্জি অমলেট+কলা।
৬. খেজুর + ডিম + ব্রকলি রাইস।
৭. ভাজা ভাত + শসা+ ডিম
৮. চিকেন পাস্তা + শসা।
আরো অনেক অনেক ম্যানু আমি ট্রাই করেছি আমার সন্তানের জন্য।
বি: দ্র: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় : আপনার অফার করা পুরোটা খাবারই তাকে শেষ করতে হবে এমনটা ভাব্বেননা, কারন তার পেটে কতটুকু খাবার ধরবে এটা শুধু এবং শুধুমাত্র আপ্নার সন্তান ডিসাইড করবে। (আমার সন্তান ও এটার পুরোটা শেষ করেনি)

✒️পুষ্টিবীদ শিরিন সুলতানা।

05/08/2026

When you're feeling low, speaking less than usual, and have no motivation to do anything, if someone genuinely takes a moment to ask, "What happened? Are you okay?" and makes you feel truly cared for, consider yourself lucky.
Because being someone's priority isn't always about grand gestures—sometimes, it's simply about having someone who notices your silence and cares enough to ask.💁‍♀️
Priority matters.

Like, When someone hangs up on you in the middle of a conversation just to answer another call, then you should understand one thing: priority matters. From home to the office, priorities exist everywhere. You just need to recognize where you stand. Sometimes, people have a better option. Believe me, it's not about availability—it's about priorities.

Priority matters.💔

📝S for Shirin

As we celebrate World Breastfeeding Week 2026, I find myself reflecting on a journey that was far from easy.Behind every...
02/08/2026

As we celebrate World Breastfeeding Week 2026, I find myself reflecting on a journey that was far from easy.
Behind every breastfeeding success story, there are countless sleepless nights, moments of exhaustion, self-doubt, tears, and sacrifices that often go unseen. As an IYCF Counselor, I have had the privilege of supporting mothers through their breastfeeding journeys, but this week also reminds me of my own journey—one that tested my patience, strength, and resilience.
There were days when I felt physically drained and emotionally overwhelmed. Yet, with the infinite mercy of Almighty Allah, I found the strength to keep moving forward. For that, I am forever grateful.
My heartfelt thanks also go to everyone who supported and encouraged me along the way. And a special appreciation to my understanding boy, Muhammad, whose patience, support, and belief in me made many difficult days easier.
To every mother out there: if you are tired, overwhelmed, or questioning yourself, please remember—you are stronger than you think. Every feed, every sacrifice, every sleepless night is an act of love that helps shape a healthier future for your child.
Breastfeeding is not always easy, but your dedication, courage, and unconditional love make a difference every single day.
May Allah bless all mothers and give them the strength, support, and confidence they deserve.
Nutritionist Shirin Sultana

থামেন তো!পড়ে আছেন এক টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে!সকালে ঘুম থেকে উঠে যে রাবারের স্যান্ডেল পায়ে দেন, প্লাস্টিকের বদনা...
28/07/2026

থামেন তো!
পড়ে আছেন এক টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে!
সকালে ঘুম থেকে উঠে যে রাবারের স্যান্ডেল পায়ে দেন, প্লাস্টিকের বদনা ব্যবহার করেন, প্লাস্টিকের ব্রাশ দিয়ে দাঁত মাজেন, বাজার থেকে আনা পলিথিনে মোড়ানো খাবার খান, ননস্টিকের ফ্রাইপ্যানে রান্না করেন , মেলামাইনের প্লেটে খাবার খান, প্লাস্টিকের বোতলের পানি পান করেন, সিনথেটিক কাপড় পরে ঘুরে বেড়ান— এর কোনটাতে মাইক্রোপ্লাস্টিক নেই???
শুধু টুথপেস্টটাই সমস্যা? টুথপেষ্ট থেকে বাচতে গিয়ে যেভাবে ছাই প্র‍্যাক্টিস শুরু করছেন এটাতো আরো বেশি অস্বাস্থ্যকর। বাস্তবতা হলো, আজকের পৃথিবীতে মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়িয়ে চলা প্রায় অসম্ভব।
তাই ফেসবুকে বসে শুধু একটা টুথপেস্টকে দোষী বানিয়ে লাভ নেই।
সচেতন হন, আতঙ্কিত না। মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢোকার জন্য শুধু মুখের দরকার হয় না। খাবার, পানি, লোমকূপ, বাতাস, ঘরের ধুলাবালি—সবকিছুর মাধ্যমেই আমরা প্রতিনিয়ত এর সংস্পর্শে আসছি। তাই একটা টুথপেস্ট নিয়ে যুদ্ধ ঘোষণা করার আগে পুরো জীবনধারার দিকে তাকান।
সত্যি যদি মাইক্রোপ্লাস্টিক নিয়ে চিন্তিত হন, তাহলে—
✔ প্লাস্টিকে গরম খাবার রাখা কমান
✔ বারবার প্লাস্টিকের বোতল ব্যবহার করা বন্ধ করুন, ওয়ান্টাইম পাত্র ব্যাবহার বন্ধ করুন।
✔ অপ্রয়োজনীয় প্যাকেটজাত খাবার কমান, ননস্টিকে রান্না করা বন্ধ করুন।
✔ কাচ, স্টিল বা মাটির পাত্র ব্যবহার বাড়ান।
এছাড়াও , সবচেয়ে গুরুত্বপূর্ণ :
✔ সিজনাল ডেংগুর প্রকোপ বেড়েছে, সচেতন হোন।
✔ লাইফস্টাইল, ফুড, এক্সেরসাইজ এগুলো মডিফাই করুন।
একটা পণ্যকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে নিজের পুরো লাইফস্টাইলটাকে একবার আয়নায় দেখে নিন।সচেতনতা ভালো। অতিরঞ্জিত আতঙ্ক না।
পুষ্টিবিদ শিরিন সুলতানা।

⚖️ একই ওজন, কিন্তু শরীর এক নয়!আমার কলিগ আমাকে জিজ্ঞেস করছিলেন, আপু আপনার ওজন তো কম না, আপনি আমি সেইম ওজন তাও আপনাকে এত ...
10/07/2026

⚖️ একই ওজন, কিন্তু শরীর এক নয়!
আমার কলিগ আমাকে জিজ্ঞেস করছিলেন, আপু আপনার ওজন তো কম না, আপনি আমি সেইম ওজন তাও আপনাকে এত ফিট দেখতে লাগে আর আমাকে এত ফ্যাটি দেখতে লাগে কেনো? একই ওজনে আপনার পেটটা আমার মতো বড় না কেনো?
★তখন আমি উনাকে যা বললাম★
ছবিতে দেখানো দুইটি অংশের ওজনই ২.৩ কেজি। কিন্তু দেখুন, ফ্যাটের আকার অনেক বড়, আর মাসলের আকার তুলনামূলকভাবে ছোট।
👉 কারণ কী? মাসল (Muscle) ফ্যাটের তুলনায় অনেক বেশি ঘন (Dense)। তাই একই ওজনের মাসল শরীরে কম জায়গা নেয়, আর ফ্যাট বেশি জায়গা দখল করে।
✅ তাই দুইজন মানুষের ওজন যদি ৭০ কেজি হয়, তবুও তাদের শরীরের গঠন সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
যার শরীরে মাসল বেশি: ✔️ শরীর বেশি টোনড ও ফিট দেখায়
✔️ শক্তি ও কর্মক্ষমতা বেশি থাকে
✔️ বিশ্রাম অবস্থায়ও বেশি ক্যালোরি খরচ হয়
✔️ মেটাবলিজম তুলনামূলক ভালো থাকে
যার শরীরে ফ্যাট বেশি: ✔️ শরীর তুলনামূলক বড় ও ঢিলেঢালা দেখাতে পারে
✔️ ক্লান্তি ও কর্মক্ষমতা কম হতে পারে
✔️ দীর্ঘমেয়াদে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে
📌 তাই শুধু ওজন মাপার মেশিনের সংখ্যা দেখে নিজের ফিটনেস বিচার করবেন না। ওজনের পাশাপাশি শরীরের Body Composition (কতটা ফ্যাট, কতটা মাসল) জানা আরও গুরুত্বপূর্ণ।
🎯 লক্ষ্য হওয়া উচিত শুধু ওজন কমানো নয়, বরং অতিরিক্ত ফ্যাট কমিয়ে স্বাস্থ্যকর মাসল বজায় রাখা বা বৃদ্ধি করা।
🌱 সঠিক খাদ্যাভ্যাস + নিয়মিত ব্যায়াম = সুস্থ, শক্তিশালী ও ফিট শরীর।
Fitness With Nutritionist Shirin Sultana 💚
Eat Right • Stay Fit • Live Healthy
তাছাড়া যেকোনো পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন আমার সাথে🫣

🌿 গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক সবজি 🌿অনেকেই প্রশ্ন করেন গরমে কি কি সব্জি খাবো???প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেটেড ও সতেজ রা...
05/06/2026

🌿 গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক সবজি 🌿
অনেকেই প্রশ্ন করেন গরমে কি কি সব্জি খাবো???
প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেটেড ও সতেজ রাখতে পানি-সমৃদ্ধ সবজি খাদ্যতালিকায় রাখা গুরুত্বপূর্ণ। এসব সবজিতে পানির পরিমাণ বেশি থাকায় শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে।
✅ শসা
✅ লাউ
✅ ঝিঙা
✅ চিচিঙ্গা
✅ পটল
✅ টমেটো
✅ লেটুস
✅ পুঁইশাক
✅ করলা
✅ মিষ্টি কুমড়া
✅ চাল কুমড়া
✅ ধনেপাতা
কেন উপকারী? ✔ শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে
✔ গরমে ক্লান্তি ও অবসাদ কমাতে সহায়ক
✔ হজমে সাহায্য করে
✔ ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে
💧 গরমের দিনে পর্যাপ্ত পানি পান করুন এবং প্রতিদিনের খাবারে এসব সবজি রাখার চেষ্টা করুন।

#গরমেরখাবার #স্বাস্থ্যকরখাদ্য #পুষ্টি #গরমেকরণীয়

সাবধান! কারিনা কায়সার এর জন্য খারাপ লাগছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন । কিন্তু লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর...
16/05/2026

সাবধান!
কারিনা কায়সার এর জন্য খারাপ লাগছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন । কিন্তু লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অবহেলা করলে ছোট সমস্যা একসময় বড় বিপদের কারণ হতে পারে। সচেতনতা, টিকা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে হেপাটাইটিস/ জন্ডিস ও লিভারের জটিলতা থেকে আমাদের রক্ষা করতে। জন্ডিস কে আমরা অনেক সময় ছোট করে দেখি, এটা লিভার ফেইলিউরের কারণ হতে পারে। ডুবু তেলে ভাজা খাবার, অত্যাদিক মশলাযুক্ত জাংকফুড, অনিয়ন্ত্রিত ওজন, অনিরাপদ ব্লাড, পানি, যৌন সম্পর্ক ইত্যাদি লিভার সিরোসিস এর সরাসরি কারণ হতে পারে, সাবধান।

#কারিনাকায়সার #হেপাটাইটিস
#লিভার_সুস্থ_রাখুন #লিভার_রোগ
#হেপাটাইটিস_সচেতনতা #জন্ডিস



🌿 আমার ছোট্ট বারান্দার বাগান 🌿আমার নয় ঠিক, আম্মুর হাতে কষ্ট করে করা এই বাগান। আজ আম্মুর হাতে লাগানো গাছ থেকে শাক তুলে নি...
03/04/2026

🌿 আমার ছোট্ট বারান্দার বাগান 🌿
আমার নয় ঠিক, আম্মুর হাতে কষ্ট করে করা এই বাগান। আজ আম্মুর হাতে লাগানো গাছ থেকে শাক তুলে নিলাম… এই অনুভূতিটা সত্যিই বলে বোঝানো যায় না! 💚
আমরা অনেক সময় ভাবি—বাগান করতে হলে বড় জায়গা লাগে। কিন্তু সত্যি হলো, একটু ইচ্ছা থাকলেই একটা ছোট্ট বারান্দাও হয়ে উঠতে পারে সবুজের স্বর্গ। 🌱
🌼 কেন হোম গার্ডেনিং করা উচিত? ✔️ সম্পূর্ণ নিরাপদ ও রাসায়নিকমুক্ত খাবার
✔️ তাজা, পুষ্টিগুণে ভরপুর শাকসবজি
✔️ মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমাতে সাহায্য করে
✔️ প্রকৃতির সাথে একটা সুন্দর সংযোগ তৈরি করে
🌿 হোম গার্ডেনিং শুধু খাবার না, এটা একটা অনুভূতি… প্রতিদিন গাছের নতুন পাতা দেখা, নিজের হাতে পানি দেওয়া, আর একদিন সেই গাছ থেকে খাবার তুলে খাওয়া—এই ছোট ছোট মুহূর্তগুলোই অনেক বড় সুখ এনে দেয়। 😊
আমি বিশ্বাস করি, আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে আমাদের প্রতিটি ঘরেই ছোট্ট করে হলেও সবুজ তৈরি করা সম্ভব। 🌱
👉 আপনার বাসায় কি ছোট্ট কোনো গাছ আছে? থাকলে কমেন্টে জানাবেন, আর না থাকলে আজই শুরু করুন 💚

যারা চিন্তা করেন, ঘরে ঘরে ক্যান্সার হয় কিভাবে? ⁉️প্রতিদিন বাচ্চাকে বাইরের দোকানের খাবার, প্যাকেটজাত খাবার আর প্রসেসড ফুড...
16/03/2026

যারা চিন্তা করেন, ঘরে ঘরে ক্যান্সার হয় কিভাবে? ⁉️
প্রতিদিন বাচ্চাকে বাইরের দোকানের খাবার, প্যাকেটজাত খাবার আর প্রসেসড ফুড না দিলে মনেই হয়না যে আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন?? তাহলে এই পোস্ট টা আপনার জন্য👈

23/01/2026

IYCF কাউন্সেলর হিসেবে কাজ করা সহজ নয়।
সারাদিনের কাজের মাঝে কখনো শিশুদের প্রস্রাব–পায়খানা, কখনো টানা কান্না, কখনো মায়েদের রাগ আর হতাশা—সব মিলিয়ে পরিবেশটা অনেক সময়ই অস্থির হয়ে ওঠে। বিশেষ করে রোহিঙ্গা মায়েদের অনেক সন্তান থাকায় পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারপাশে এত শব্দ, চিৎকার আর কান্নার মাঝেই ধৈর্য ধরে সেবা আর কাউন্সেলিং চালিয়ে যেতে হয়।
অনেক সময় মাথা ব্যথায় অসহ্য লাগে, ক্লান্তি চেপে বসে।
তবু আমি চেষ্টা করি আমার জায়গাটা নিজের করে নিতে। ধৈর্য নিয়ে, হাসিমুখে, সম্মানের সাথে মায়েদের কথা শুনি এবং পাশে দাঁড়াই।
গতকালের এই ভিডিওটা সেই সময়ের—যখন আমি উইকলি রিপোর্ট শেষ করার টেনশনে ছিলাম, অথচ অনেক বেনিফিশিয়ারি সেবার অপেক্ষায়। পাশে বসে ছিল আমার ভলান্টিয়ার হামিমা, যে নিজেও রোহিঙ্গা কমিউনিটির একজন। তাকেও আমি সবসময় বলি—IYCF কর্নারে কাজ করতে হলে কখনোই শিশুদের ওপর বিরক্ত হওয়া যাবে না, যত ক্লান্তিই থাকুক।
এই কারণেই হয়তো রোহিঙ্গা মায়েরা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, আমার কথা শোনে।
তাদের মুখে শুনি—
“আফারতুন বেশি মুশকিল অর আইজ্জা, অনে দুইজ্জা হাইয়ন নি, নইলে আঁরাততুন অনেরলাই হানা আনন পড়িত।”
এই ভালোবাসা আর বিশ্বাসই আমার সব ক্লান্তি ভুলিয়ে দেয়। 🤍💝

Address

Washpur Garden City
Dhaka
1312

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fitness with Nutritionist Shirin Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category