28/09/2026
স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ-
দেশের প্রথম রোবটিক হার্ণিয়া সার্জারী।
২৭ সেপ্টেম্বর ,২০২৬।Square Hospital-এ বাংলাদেশের প্রথম রোবোটিক হার্নিয়া রিপেয়ার
সফলভাবে সম্পন্ন করা হয়।
প্রথমেই শুকরিয়া মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন।
কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি আমার পরম শ্রদ্বাভাজন
পিতা ও মাতাকে,
সকল শিক্ষক ও মেন্টরবৃন্দকে এবং
স্কয়ার হাসপাতালের কর্তৃপক্ষকে ।এই দেশে রোবোটিক সার্জারির মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা নিশ্চিতভাবেই একটি সাহসী সিদ্ধান্ত ।স্কয়ার কর্তৃপক্ষ আমাদের উপর আস্থা রেখে দূরুহ এই সিদ্ধান্তটি নিতে পেরেছেন।
ধন্যবাদ জানাই আমার সার্জিক্যাল টিম এর প্রতিটি সদস্যকে, অ্যানেস্থেসিয়া টিম ও প্রিয় OT স্টাফদের, যারা আমার সাথে থেকে এই অপারেশনকে সফল করেছেন।
ল্যাপারোস্কপি থেকে রোবোটিক্স - আমাদের লক্ষ্য একটাই, দেশের মানুষ যেন দেশেই বিশ্বমানের চিকিৎসা পায়।
সবাই দোয়ায় রাখবেন।