Dr.Muhammad Nazmul Hassan - Diabetic Foot & Wound Care Surgeon

Call Directions Website Contact the practice

Dr.Muhammad Nazmul Hassan - Diabetic Foot & Wound Care Surgeon একটি ছোট ক্ষত যে একটি পা কেড়ে নিতে পারে,
সে সত্য আমি খুব কাছ থেকে দেখেছি।
তাই আমি শুধু চিকিৎসা করি না—
আমি লড়াই করি অ্যাম্পুটেশনের বিরুদ্ধে।

24/08/2026

●নিজের পায়ে হেঁটে আবার বাড়ি ফিরবেন—এই আশাটুকু নিয়েই আমার কাছে এসেছিলেন ষাটোর্ধ্ব একজন ডায়াবেটিক রোগী।

●দীর্ঘদিনের ডায়াবেটিস, যা ঠিকমতো নিয়ন্ত্রণে ছিল না। এর সঙ্গে পায়ে রক্ত চলাচলও ছিল কম। যখন তিনি আমাদের কাছে আসেন, তখন পায়ে ছিল মারাত্মক সংক্রমণ—আঙুলগুলোতে পচন ধরেছিল, প্রচুর পুঁজ এবং দুর্গন্ধ ছিল।

●প্রথমে রোগীকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করি। এরপর একসঙ্গে শুরু করি—
🔹 পায়ে রক্ত চলাচল বাড়ানোর চিকিৎসা
🔹 ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা
🔹 উপযুক্ত অ্যান্টিবায়োটিক
🔹 সংক্রমণের নিয়ন্ত্রণ
🔹 নিয়মিত ড্রেসিং ও ক্ষতের পরিচর্যা

●কিন্তু সব চেষ্টা সত্ত্বেও সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আক্রান্ত পায়ের সবগুলো আঙুলই অপসারণ করতে হয়।

●এরপর শুরু হয় আরেকটি দীর্ঘ যুদ্ধ—ক্ষতকে সুস্থ করে তোলা।নিয়মিত ড্রেসিং, সংক্রমণের চিকিৎসা, পুষ্টির দিকে নজর এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে ক্ষতটি ভালো হতে থাকে। একপর্যায়ে রোগীর শারীরিক অবস্থাও অনেক উন্নত হয়—ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, অ্যালবুমিন ও হিমোগ্লোবিন ভালো হয়, কিডনির অবস্থাও ভালো থাকে।

●তখন ক্ষতটি চামড়া দিয়ে ঢাকার জন্য স্কিন গ্রাফটিং করা হয়।আলহামদুলিল্লাহ, স্কিন গ্রাফটিংয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যেই ক্ষতটি ভালো হয়ে যায়।

?
আজ তিনি আমাদের চেম্বারে এসেছেন—নিজের পায়ে হেঁটে, মুখে হাসি নিয়ে। 😊

●কথা বলতে বলতে অনেক সময় আবেগে তাঁর চোখে পানি চলে আসছিল। সেই কান্না ছিল কষ্টের নয়—এটি ছিল দীর্ঘদিনের যুদ্ধ শেষে ফিরে পাওয়া আনন্দের কান্না।

●এই রোগীর গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—ডায়াবেটিক ফুট মানেই পা কেটে ফেলতে হবে—এটা সত্য নয়।

●তবে অনেক সময় অঙ্গ বাঁচানোর জন্য সময়মতো সঠিক চিকিৎসা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে আক্রান্ত অংশ অপসারণ করাও জীবন ও পা রক্ষার চিকিৎসারই একটি অংশ হতে পারে।

#সবচেয়ে_গুরুত্বপূর্ণ হলো-
●রোগী ও চিকিৎসক দুজনেরই চেষ্টা থাকতে হবে, একে অপরের প্রতি আস্থা থাকতে হবে এবং চিকিৎসার প্রতিটি ধাপে সহযোগিতা করতে হবে।
●তাহলেই কঠিন পরিস্থিতিতেও ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

●আমার এই রোগীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।আল্লাহ তাঁকে সুস্থ ও নিরাপদ রাখুন।

●পা বাঁচানোর যুদ্ধ দীর্ঘ হতে পারে, কিন্তু আশা হারাবেন না।

23/08/2026

●একটি ছোট ক্ষত… মাসের পর মাস অবহেলা… আর শেষ পর্যন্ত হাড়ে ইনফেকশন!

●একজন ডায়াবেটিক রোগীর পায়ের আঙুলে খুব ছোট একটি ক্ষত হয়েছিল। প্রথমে তিনি নিজেই ড্রেসিং করতেন, মাঝে মাঝে স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিতেন। ক্ষত থেকে যখন একটু রস বের হতো, তখন আবার ড্রেসিং ও অ্যান্টিবায়োটিক—এভাবেই মাসের পর মাস চলছিল।

●বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল, আঙুলের মাংস প্রায় ভালোই আছে। কিন্তু পরীক্ষা ও এক্স-রে করে দেখা গেল—ভেতরের হাড়ে মারাত্মক ইনফেকশন হয়েছে এবং হাড়ের একটি অংশ নষ্ট হয়ে গেছে।

●রোগীর ইচ্ছা ছিল—যেভাবেই হোক, আঙুলটি যেন রাখা যায়। তাই লক্ষ্য ছিল অপ্রয়োজনীয়ভাবে পুরো আঙুল না কেটে, যতটা সম্ভব সুস্থ অংশ সংরক্ষণ করা। পচে যাওয়া হাড়ের অংশ অপারেশনের মাধ্যমে পরিষ্কার করে ফেলে দেওয়া, এরপর নিয়মিত ড্রেসিং ও প্রয়োজনে পরবর্তী পর্যায়ে ক্ষতটি বন্ধ করার চেষ্টা করা—এই পরিকল্পনাতেই রোগী ও তার পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে।

●এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—ডায়াবেটিক রোগীর ছোট ক্ষত মানেই ছোট সমস্যা নয়।

●একটি ক্ষত যদি দীর্ঘদিন ধরে থাকে, বারবার রস বের হয় বা বারবার ইনফেকশন হয়, তাহলে সেটিকে অবহেলা করা উচিত নয়। বাইরে থেকে ক্ষত সামান্য দেখালেও ভেতরে গভীর ইনফেকশন, এমনকি হাড়ের ইনফেকশনও হতে পারে।তাই—
🔹 ডায়াবেটিস থাকলে পায়ের যেকোনো ক্ষতকে গুরুত্ব দিন।
🔹 নিজে নিজে মাসের পর মাস ড্রেসিং বা অ্যান্টিবায়োটিক খাবেন না।
🔹 ক্ষত দীর্ঘদিন না শুকালে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
🔹 নিয়মিত Diabetic Foot Screening ও পায়ের যত্ন নিন।
🔹 যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, পা ও আঙুল বাঁচানোর সম্ভাবনাও তত বেশি থাকে।

#মনে_রাখবেন —ছোট ঘাকে অবহেলা করলে, সেটিই একদিন বড় সমস্যার কারণ হতে পারে।
আপনার পা আপনার চলার শক্তি।ডায়াবেটিস থাকলে পায়ের ছোট ক্ষতকেও অবহেলা করবেন না।
— ডা. মুহাম্মদ নাজমুল হাসান


22/08/2026

াটার_সময় একটু অসাবধানতাই হতে পারে #বড়_বিপদের কারণ

●ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই—এমন রোগীদের পাশাপাশি প্রতিটি ডায়াবেটিক রোগীকেই হাত-পায়ের নখ কাটার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে।

●নখ কাটতে গিয়ে অসাবধানতাবশত নখের কোণা বা পাশের চামড়া সামান্য কেটে গেলেও সেখান থেকে সংক্রমণ শুরু হতে পারে। আর ডায়াবেটিস থাকলে সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে গুরুতর আকার ধারণ করতে পারে।
👉 নখ খুব গভীর করে কাটবেন না।
👉 নখের কোণা অতিরিক্ত কেটে ফেলবেন না।
👉 নখ কাটার সময় চামড়া যেন কেটে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
👉 কোনোভাবে কেটে গেলে বা লালচে, ফোলা, ব্যথা, পুঁজ ইত্যাদি দেখা দিলে অবহেলা করবেন না—দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

#মনে_রাখবেন:ডায়াবেটিসে ছোট একটি ক্ষতও বড় সমস্যার কারণ হতে পারে। নখ কাটার সময় সতর্ক থাকুন, আপনার হাত-পা নিরাপদ রাখুন।


20/08/2026

#ফোসকা_উঠেছিল_কিন্তু_রোগী_টেরই_পাননি!

●আমার একজন রোগীর দীর্ঘদিনের ডায়াবেটিস। কখনো রক্তে গ্লুকোজ বেশি, কখনো কম—ডায়াবেটিস নিয়ন্ত্রণও নিয়মিত ছিল না।

●দীর্ঘদিনের ডায়াবেটিসের কারণে ধীরে ধীরে তাঁর পায়ের বোধশক্তি অনেকটাই কমে গেছে। অর্থাৎ পায়ে আঘাত, চাপ, গরম বা ফোসকা—অনেক কিছুই তিনি ঠিকমতো অনুভব করতে পারেন না।

●সম্প্রতি তিনি নতুন জুতা পরেছিলেন। জুতাটি সঠিক মাপের ছিল না, যথেষ্ট নরমও ছিল না। কিছুদিন পর সেই জুতার ঘর্ষণে পায়ে একটি ফোসকা তৈরি হয়।

●কিন্তু #সবচেয়ে_আশ্চর্যের বিষয়—
তিনি ফোসকা ওঠার বিষয়টিই বুঝতে পারেননি!
ধীরে ধীরে সেই ছোট ফোসকাই বড় ক্ষতে পরিণত হয়েছে এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।

●আমাদের কাছে আসা #অনেক_রোগীর কাছ থেকেই আমরা একই কথা শুনি—
“স্যার, কখন ফোসকা পড়েছে, কখন ঘা হয়েছে, কখন ইনফেকশন হয়েছে—আমি #কিছুই_বুঝতে_পারিনি!”

#কেন_এমন_হয়?
কারণ দীর্ঘদিনের ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে বোধশক্তি কমে যেতে পারে। তখন ব্যথা বা আঘাতের সংকেত মস্তিষ্কে ঠিকমতো পৌঁছায় না।

●তাই যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে #যাদের_পায়ের_বোধশক্তি_কমে_গেছে
🦶 প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের পা ভালোভাবে পরীক্ষা করুন।
🔎 ফোসকা, লালচে দাগ, কাটা, ফাটল, ঘর্ষণের দাগ বা কোনো ক্ষত আছে কি না দেখুন।
👞 সঠিক মাপের, নরম ও উপযুক্ত জুতা ব্যবহার করুন।
🚫 নতুন জুতা পরার পর পায়ে কোথাও চাপ বা ঘর্ষণের দাগ হচ্ছে কি না বিশেষভাবে লক্ষ্য করুন।
🩺 পায়ের বোধশক্তি কমে গেলে নিয়মিত Foot Screening করান।

#মনে_রাখবেন
●“ব্যথা না থাকা সবসময় ভালো নয়।
ডায়াবেটিসে ব্যথা অনুভব না করাটাই কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে।”

●একটি ছোট ফোসকা যেন বড় ক্ষত, গুরুতর ইনফেকশন কিংবা পা হারানোর কারণ না হয়।
ডায়াবেটিস থাকলে—পায়ের যত্ন নিন, প্রতিদিন পা দেখুন, সময়মতো চিকিৎসা নিন।




— Dr. Muhammad Nazmul Hassan
Diabetic Foot & Wound Care Surgeon

18/08/2026

⚠️ গুরুতর ডায়াবেটিক ফুট ইনফেকশনে সময় নষ্ট করবেন না!

👉 ডায়াবেটিসের সঙ্গে যখন গুরুতর পায়ের ইনফেকশন হয়, তখন শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণের অপেক্ষায় থাকা বিপজ্জনক হতে পারে।

👉 গুরুতর ইনফেকশনের কারণে অনেক সময় ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

👉 প্রয়োজনে দ্রুত অপারেশন/সার্জিক্যাল ড্রেনেজ ও ডেব্রাইডমেন্টের মাধ্যমে ইনফেকশনের উৎস নিয়ন্ত্রণ করতে হতে পারে।

👉 একই সঙ্গে ইনফেকশন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ—দুটিই পাশাপাশি চালিয়ে যেতে হবে।

#মনে_রাখবেন
●“ইনফেকশন নিয়ন্ত্রণ না করে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

●গুরুতর ডায়াবেটিক ফুট ইনফেকশন জীবনহানির কারণ হতে পারে। তাই সময় নষ্ট নয়—দ্রুত সঠিক চিকিৎসা নিন।

🩺 সময়ই জীবন—বিশেষ করে ডায়াবেটিক ফুট ইনফেকশনে।

17/08/2026

অপারেশনের পর #ফলোআপ ও ডায়াবেটিক পায়ের যত্নে অবহেলা নয়!

●অপারেশন সফল হওয়ার পর চিকিৎসা শেষ হয়ে যায় না—সঠিক ও নিয়মিত পোস্ট-অপারেটিভ ফলোআপই সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ।

●বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অপারেশনের পর নিয়মিত ফলোআপের মাধ্যমে—
✅ ক্ষত ঠিকমতো শুকাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা
✅ সংক্রমণ বা নতুন কোনো জটিলতা দ্রুত শনাক্ত করা
✅ রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা
✅ প্রয়োজনে ড্রেসিং ও চিকিৎসা পরিবর্তন করা
✅ পায়ের চাপ, জুতা ও হাঁটার ধরন মূল্যায়ন করা
✅ নিয়মিত Foot Screening করে নতুন ক্ষত বা ঝুঁকি শনাক্ত করা

#মনে_রাখবেন:
ডায়াবেটিস থাকলে ক্ষত ভালো হয়ে যাওয়ার পরও পায়ের যত্ন বন্ধ করবেন না। প্রতিদিন নিজের পা পরীক্ষা করুন, পরিষ্কার ও শুকনো রাখুন, খালি পায়ে হাঁটবেন না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ করুন।

●একটি ছোট ক্ষত অবহেলায় বড় সমস্যায় পরিণত হতে পারে—তাই সময়মতো Foot Screening ও সঠিক Foot Care অত্যন্ত জরুরি।

● নিয়মিত ফলোআপ + সঠিক পায়ের যত্ন = সুস্থ ও নিরাপদ পা
#পায়েরযত্ন #ডায়াবেটিস #ফুটস্ক্রিনিং #নিয়মিতফলোআপ

16/08/2026

🦶 ব্যথা অনুভব করতে পারা—আল্লাহর এক বিশেষ নিয়ামত!

●ব্যথা আমাদের শরীরের একটি সতর্কবার্তা।
কিন্তু অনেক Diabetic Neurotrophic Patient পায়ে ব্যথা অনুভব করতে পারেন না।

●ফলে পায়ে ছোট ক্ষত, ফোসকা বা আঘাত হলেও রোগী তা টের পান না। ধীরে ধীরে সেই ক্ষত থেকে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে—কখনো কখনো পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে রোগী বুঝতেই পারেন না, তাঁর পায়ে কত বড় সমস্যা তৈরি হয়েছে।

⚠️ ব্যথা নেই মানেই বিপদ নেই—এমনটা নয়।
তাই ডায়াবেটিসের কারণে যাদের পায়ে অনুভূতি কমে গেছে, তাদের জন্য নিয়মিত—
✅ Foot Screening
✅ পায়ের প্রতিদিন যত্ন ও পরীক্ষা
✅ নিয়মিত Health Check-up
✅ চিকিৎসকের পরামর্শ ও Follow-up
অত্যন্ত গুরুত্বপূর্ণ।

●ব্যথা অনুভব না করলেও পায়ের যত্নে অবহেলা করবেন না।আজকের সচেতনতা আপনার পা-কে আগামী দিনের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
●নিজের পায়ের যত্ন নিন, নিয়মিত Foot Screening করুন।




16/08/2026

#ডায়াবেটিক_নিউরোপ্যাথিক_রোগীর
#পায়ের_যত্ন
●ব্যথা না থাকা মানেই বিপদ নেই—বরং অনেক সময় এটিই বড় বিপদের সংকেত।

●ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে পায়ের অনুভূতি কমে গেলে রোগী ছোটখাটো আঘাত, ফোসকা, কাটা বা ক্ষত টের নাও পেতে পারেন। অবহেলায় একটি ছোট ক্ষত ধীরে ধীরে গভীর সংক্রমণ ও পা হারানোর ঝুঁকি তৈরি করতে পারে।

#ডায়াবেটিক_নিউরোপ্যাথির রোগীর
#পায়ের_জন্য_জরুরি:
●🦶 প্রতিদিন পা ভালোভাবে পরীক্ষা করা

●🩺 নিয়মিত Foot Screening ও চিকিৎসকের ফলোআপে থাকা

●👟 সঠিক ও আরামদায়ক জুতা ব্যবহার করা এবং প্রয়োজনে offloading করা

●🩹 পায়ে কোনো ক্ষত হলে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া

●🩸রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা

●🚫 খালি পায়ে হাঁটা ও নিজের ইচ্ছায় ক্ষতের চিকিৎসা করা থেকে বিরত থাকা

●✂️ নখ ও পায়ের ত্বকের যথাযথ যত্ন নেওয়া

#মনে_রাখবেন_ডায়াবেটিক_নিউরোপ্যাথি মানেই অঙ্গচ্ছেদ নয়।
#সময়মতো_সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও সঠিক চিকিৎসার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

●নিজের পায়ের যত্ন নিন—কারণ পায়ের অনুভূতি কমে গেলেও বিপদ কিন্তু কমে যায় না।


সাবাস বাংলাদেশ✌️অভিনন্দন বাংলাদেশ 😍
16/08/2026

সাবাস বাংলাদেশ✌️
অভিনন্দন বাংলাদেশ 😍

13/08/2026

“একটি পা হারানোর আগে—চলুন লড়াই করি।
ডায়াবেটিক রোগীর অঙ্গচ্ছেদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবেই।”


Address

Ekagra Health, Wahab Point, Floor 7, House 13, Road 2, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Telephone

+8801816520439

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Muhammad Nazmul Hassan - Diabetic Foot & Wound Care Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Muhammad Nazmul Hassan - Diabetic Foot & Wound Care Surgeon:

Shortcuts

Share

Category