Bone & Joint Care - Dr Shuvobrata

Call Directions

Bone & Joint Care - Dr Shuvobrata Dr.Shuvobrata Karmoker
MBBS (ShSMC)
BCS (Health)
FCPS (Surgery) Final part
MS Course (Orthopaedic Surgery)

26/09/2026

কেউ শুনেছেন??উকুন মারতে বিষ মাথায় ঢালে!!! আহা সমাজ ব্যবস্থা 🥲

25/09/2026

সজনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু প্রদাহনাশক উপাদান রয়েছে। তাই নিয়মিত পরিমিত পরিমাণে সজনে পাতা বা এর গুঁড়া খাদ্যতালিকায় রাখলে সামগ্রিক পুষ্টির পাশাপাশি জয়েন্টের প্রদাহ ও ব্যথা কমাতে কিছুটা সহায়ক হতে পারে।
তবে এটি ব্যথার ওষুধ বা চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিনের বা তীব্র জয়েন্টের ব্যথার কারণ (আর্থ্রাইটিস, গাউট, আঘাত ইত্যাদি) নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া জরুরি।

-ডা: শুভব্রত কর্মকার
এমবিবিএস( ShSMC), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (এফপি),
এম এস -কোর্স (অর্থোপেডিক্স সার্জারী)
চেম্বার : #ঘিওর আধুনিক হাসপাতাল, ঘিওর,মানিকগঞ্জ
#সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, দৌলতপুর, মানিকগঞ্জ।

24/09/2026

গ্রামের জ্ঞানী মানুষের কথাই এরা কবিরাজের কাছে যায় তাই বাধ্য হয়ে হাসপাতালেই কবিরাজি চিকিৎসা শুরু করলাম ☺️

23/09/2026

ডেঙ্গুজ্বর হলেই কি হাসপাতালে ভর্তি হতে হবে??


- Dr Shuvobrata Karmoker
-Medical officer, Upazila health complex,Daulatpur, Manikganj.

21/09/2026

#ডেঙ্গু সচেতনতা

15/09/2026

ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দুধ না খেতে পারলে সজনে পাতা গুড়া করে খান ১৭গুণ বেশি ক্যালসিয়াম পাবেন!সজনে পাতা সুপার ফুড।

14/09/2026

চুল পড়া কমাতে ভিটামিন -বি ৭ (বায়োটিন), ভিটামিন -ডি এবং ভিটামিন -ই
সাপ্লিমেন্ট খেতে পারেন। চুল পড়া রোধে খুবই উপকারী তিনটি ভিটামিন।

১৫ দিন আগে এই মা এর হাতের  হাড় ভেঙ্গে গেলে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে প্লাস্টার করে দেয়া হয়। কিন্তু আশেপাশের কুটিল মানুষ...
14/09/2026

১৫ দিন আগে এই মা এর হাতের হাড় ভেঙ্গে গেলে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে প্লাস্টার করে দেয়া হয়। কিন্তু আশেপাশের কুটিল মানুষের পাল্টায় পড়ে সে প্লাস্টার খুলে ৫০০ টাকা ভিজিটে কবিরাজি চিকিৎসা করাচ্ছে। আজ আসছে তার নাকি প্লাস্টার খোলার পর থেকে হাতে ব্যথা করে।। আমি তাকে আবার কবিরাজের কাছে রেফার্ড করে দিছি।

এখন থেকে ভাবছি হাসপাতালে কারো প্লাস্টার করে দেয়ার পর ঝাড়ফুক দিয়ে রঙ্গিন কিছু বাতিল মাল ছিড়া ত্যানা বেধে দিব।
অবিষাক্ত সাপে কাটা রোগী আসলে ফু দিয়ে বিষ কাটানোর জন্য গঞ্জিকা সেবন করাবো ।
জন্ডিস হলে বালতিতে হাত ধুইয়া গাজীর গান শুনাবো।

যা দেখতেছি এইগুলা না করলে কিছু বোকা...দা মানুষের বিশ্বাস তৈরি হবে না।

দেড় মাসের বাচ্চা পেটে মোচড়ামুচড়ি (Infantile Colic) সমস্যা।লোকাল ফার্মেসি থেকে এই ৬ টি ওষুধ দিয়েছে খাওয়ার জন্য চিকিৎসকের ...
08/09/2026

দেড় মাসের বাচ্চা পেটে মোচড়ামুচড়ি (Infantile Colic) সমস্যা।লোকাল ফার্মেসি থেকে এই ৬ টি ওষুধ দিয়েছে খাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই । ৮/৯ দিন ধরে খাওয়াচ্ছে মা বাবা। আজ হাসপাতাল আউটডোরে আসছে মোচড়ামুচড়ি কমে না জন্য।সিচুয়েশনটা এমন বাচ্চার ওজনের থেকে ওষুধের ওজন বেশি হয়ে গেছে।

আমি বললাম এই সমস্যার জন্য একটা ওষুধ ও লাগে না। এই সমস্যা এমনিই সেরে যাবে ২/৩ মাস বয়সে।
খাওয়ার পর বার্পিং/ ঢেকুর উঠাতে হবে শুধু। অনেকে ফ্লাকল /সিমেথিকম ড্রপ দেন। এটা খাওয়ালেও মোচড়ামুচড়ি করবেই।বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা এমনিই সেড়ে যাবে।

বাচ্চার বাবা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল । ভাবে মনে হল তিনি ভাবছিলেন হাসপাতাল থেকে আরো কয়েকটা ওষুধ দিয়ে দিবে।
গ্রামের সহজ সরল লোক যারা ফার্মেসির ওষুধ বিক্রেতা কে ডাক্তার বলে ডাকে তাদের চিকিৎসার ক্ষেত্রে রোগ নিয়ে গবেষণার থেকে এদের খুশি করানোর বিষয়টা নিয়ে চিন্তা বেশি করতে হয় আমাদের। ভাবটা এমন ওষুধ কম দিলেও এরা মন খারাপ করে।কি এক গোলকধাঁধা!!

05/09/2026

ডেঙ্গু হলে কী করবেন? পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণে থাকুন। জ্বর বা ব্যথার জন্য সাধারণত Paracetamol ব্যবহার করা হয়।
❌ নিজে থেকে Aspirin, Ibuprofen বা অন্যান্য NSAID খাবেন না, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।

🦟 ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় Aedes মশা সাধারণত পরিষ্কার, জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন—ফুলের টব, ডাবের খোসা, বালতি, পরিত্যক্ত পাত্র, ছাদ বা নির্মাণাধীন স্থানের পানি বিশেষভাবে খেয়াল করুন।
প্রতিদিন ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন।
#ডেঙ্গু #জ্বর

Address

Dhaka

Telephone

+8801825822277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bone & Joint Care - Dr Shuvobrata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category