Ehtesham Shahid

Directions Website Contact the practice

Ehtesham Shahid এমবিবিএস (ঢাকা মেডিকেল)
এফসিপিএস ( অর্থোপেডিক্স) এফপি
ডি-অর্থো ( অর্থোপেডিক্স সার্জারী, বিএমইউ) এনট্রান্স
★ হাড় ও মেরুদন্ডের চিকিৎসক ও সার্জন ★

27/09/2026

সাধারণ মানুষের জন্য বেসিক ফার্স্ট এইড (Basic First Aid) এবং সিপিআর (CPR) ট্রেনিং নেওয়া সবচেয়ে জরুরী ও দরকারী।

প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর কারিকুলাম এ এইটা যোগ করা যেতে পারে।

নইলে প্রতিদিন অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে এভাবে হারিয়ে ফেলবে।

22/09/2026

ভাগ্য সবসময় সহায় হয় না!
..…

আঠারো ঘন্টার ডিউটিতে সারারাত না ঘুমিয়ে ফজরের আযানের পর একটু রেস্ট করতে গেলাম।

আধাঘন্টা বা তার কিছু বেশি সময় পর দরজায় প্রচন্ড শব্দে কড়া নাড়লো কে যেন! খুলে দেখি ওয়ার্ডবয় সোহাগ। বিরক্ত লাগলো একটু। কিন্তু ও ঘুম ঘুম কিন্তু ভয়ার্ত চোখে বললো -
' স্যার, একটা বাচ্চাকে কীসে যেন কামড় দিয়েছে, নিয়ে আসছে, মুখ দিয়ে ফ্যানা উঠছে '

কোন কারন ছাড়াই ভোর বেলায় এরকম মুখ দিয়ে ফ্যানা উঠছে আর শ্বাসকষ্ট হচ্ছে শুনে - শার্ট টা চেঞ্জ করার আগেই প্রাথমিক ট্রিটমেন্ট দিতে বলে দিলাম আর রক্ত টানতে বললাম। দৌড়ে গেলো সোহাগ।

রুমে তালা না লাগিয়েই দ্রুত গেলাম পেশেন্ট এটেন্ড করতে।
যেয়ে দেখি তার মা নানী স্বাভাবিকভাবে বাচ্চাটাকে কোলে রেখে অক্সিজেন দিচ্ছে কিন্তু বাচ্চার অবস্থা আমি স্বাভাবিক থাকতে পারলাম না।

বাচ্চাকে সাপে কাটছে নির্ঘাত, কামড়ের দাগ পেলাম দুই জায়গায়।

এই বাচ্চা নীল হয়ে গেছে। ভিডিও এর প্রথমে খেয়াল করলে দেখবেন বাচ্চার চোখ পড়ে গেছে, শ্বাস নিতে গেলে গলার মধ্যে জোরে জোরে আওয়াজ হচ্ছে, বমি করেছে। অর্থাৎ, সময় আমাদের হাতে নেই আর।

একটা নির্দিষ্ট সময় পর নিউরোটক্সিন বিষ রক্ত থেকে কোষের মধ্যে চলে যায়, সেই সময় খুব বেশি কিছু করার থাকে না।

হাল না ছেড়ে গার্ডিয়ান এর সম্মতি নিয়ে এন্টিভেনম দিতে গেলাম। সে কনফিউজড। একটু কড়া করেই বলা লাগলো। রোগীর স্বার্থে তাদের সম্মতির অপেক্ষা না করেই এন্টিভেনম শুরু করলাম বিসমিল্লাহ বলে। কিন্তু যতটা টাইম পাবো বলে ভেবেছিলাম তার অর্ধেকটাও পেলাম না।

এন্টিভেনম অর্ধেক টা যাওয়ার আগেই মায়ের কোলে স্থির হয়ে গেলো নানী বাড়িতে বেড়াতে আসা সাত বছরের মমতাজ।

বাবা মায়ের একমাত্র সন্তান ছিলো মরিয়ম । গতকাল বাবা তার স্ত্রীকে বাবার বাসা থেকে বাচ্চা নিয়ে ফিরে আসতে বলায় সে বলেছিলো কাল সকালে আসবে।
আজ সকালে মরিয়ম ছাড়াই ফিরে যেতে হলো তাদের।
....

আল্লাহ কেন যে এরকম কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন মানুষকে... !
...

Note- সাপে কাটা / ক্রিটিকাল রোগীদেরকে চিকিৎসার সময় ভিডিও রাখতে বলা হয়। কারন রোগী মারা গেলে অনেকসময় পেশেন্ট পার্টির কথা শোকের কারনেই হোক বা না বোঝার কারনেই হোক ভিন্ন হয়ে যায়।

CPR দিয়ে রোগী বেচে ফিরে শতকরা দুই একজন, সেটাও তাৎক্ষণিকভাবে দিতে হয়। ....আজকে ডিউটিতে একটু পানি খাওয়ারও টাইম পাই নাই, ডি...
20/09/2026

CPR দিয়ে রোগী বেচে ফিরে শতকরা দুই একজন, সেটাও তাৎক্ষণিকভাবে দিতে হয়।
....

আজকে ডিউটিতে একটু পানি খাওয়ারও টাইম পাই নাই,

ডিউটির একদম শেষ টাইমে হঠাৎ নার্স এর ফোন- 'স্যার, একটা রোগীর অবস্থা খুব খারাপ, মনে হয় মারা গেছে। '

ওয়ার্ড-বয় নিচে চলে আসছে রুমের সামনে -

' স্যার, কেবল মাত্র একটা রোগী ভর্তি দিলেন, সেই রোগীটা মারা গেছে '

মাথাটা ঘুরে গেলো!!
মাত্র ভর্তি দিলাম মানে রোগীর দুই তিন মিনিটের মধ্যে কিছু হয়েছে...

সব রোগী ফেলে দৌড়ে উঠলাম তিন তলায়। পেছনে পড়ে গেছে ওয়ার্ড বয় আর এসিস্ট্যান্টরা।
উপরে উঠে বামে যাবো নাকি ডানে যাবো বুঝতেছিলাম না।

নিচের সিড়ি থেকেই উঠতে উঠতে ওয়ার্ডবয় বললো -
স্যার বামে যান, মহিলা ওয়ার্ডে।

ছুটে গিয়ে দেখি জিহবা বের হয়ে আছে...রোগী শ্বাস নিচ্ছে না... প্রেশার পাওয়া যাচ্ছে না..হাতে পালস ও পেলাম না ।

মহিলা রোগী...CPR কেমনে দিবো? রোগীর লোক কিছু বলবে কিনা? তাদের কাউন্সেলিং করে নিবো কিনা? মারা গেলে যদি লাঞ্চিত হতে হয়!?

এসব সাত পাচ না ভেবেই সিস্টারকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে নিজেই সিপি-আর দেওয়া শুরু করলাম।

অক্সিজেন দেখি দুই লিটারে দেওয়া, সর্বোচ্চ বাড়িয়ে দিলাম।
রোগীর বুকে চাপ দিতে গিয়েই নিজের হাতেই ব্যথা পেলাম , কিন্তু থামি নাই। হঠাৎ দেখি বাম পা নড়িয়ে উঠলো।

এবার আশার সঞ্চার হলো, দ্বিগুণ উৎসাহে সিপি-আর দিতে থাকলাম আর মেডিসিন এর অর্ডার দিতে লাগলাম।

বের হওয়া জিহবা টা একটু ভেতরে গেলো যেন, কিন্তু তখন ও যেই সিপি-আর বন্ধ করে দিচ্ছিলাম সেই তার হার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো।

আধা ঘন্টা ধরে এরকম সিপি-আর এবং মেডিসিন দেওয়ার পর রোগী স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করলো। নাম জিজ্ঞাসা করায় বলতে পারলো।
.......

একটা ক্ষুধা পেট কিন্তু প্রশান্ত মন নিয়ে গা হেলিয়ে দুলিয়ে সিড়ি বেয়ে নিচে নেমে এলাম।

মানুষ হয়ে মানুষকে বাচাতে পারার যে আনন্দ - সেটা সারাদিনের দু:খ, কষ্ট, ক্লান্তি সব ছাপিয়ে যায় যেন।

রামিসা, তনু এরা সবাই কেমন আছে....?
19/09/2026

রামিসা, তনু এরা সবাই কেমন আছে....?

আল্লাহ আমাদের ভাইটিকে সহীহ সালামত এ ফিরিয়ে দিক। ভালো মানুষের বড্ড প্রয়োজন এ সমাজে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। যারা জা...
11/09/2026

আল্লাহ আমাদের ভাইটিকে সহীহ সালামত এ ফিরিয়ে দিক।
ভালো মানুষের বড্ড প্রয়োজন এ সমাজে।

সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।

যারা জানেন না তাদের উদ্দ্যেশ্যে -
নৌকা ভ্রমণে যেয়ে দুর্ঘটনায় রকি ভাই নিখোজ বেশক্ষণ।

Cleidocranial Dysplasia (CCD) বা ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া একটি বিরল বংশগত রোগ যা জন্মগত রোগ এবং এটি হাড় ও দাঁতের স...
10/09/2026

Cleidocranial Dysplasia (CCD) বা ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া একটি বিরল বংশগত রোগ যা জন্মগত রোগ এবং এটি হাড় ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে।

CCD কী কারণে হয়?

RUNX2 নামক একটি নির্দিষ্ট জিনের পরিবর্তন বা মিউটেশনের কারণে CCD হয় । এই জিনটি অস্থি এবং তরুণাস্থি কোষের গঠন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ছবিটি জাফরি ভাইয়ের তোলা।

এরকম সমস্যার বাচ্চা কখনো চোখে পড়েছে?
জানাশোনা থাকলে যোগাযোগ করার অনুরোধ রইলো।

06/09/2026

অথচ যে ডাক্তার পড়াশোনা বাদ দেয়, সে ধীরে ধীরে রোগীদের জন্যেও পিছিয়ে পড়ে....তার কাছে আপডেটেড গাইডলাইন ও রিসার্চ বেইসড ট্রিটমেন্ট দেওয়াটা কঠিন হয়ে পড়ে৷
ইনাদের মতো বুদ্ধিমানরা কেন যে বুঝেন না - ভালো ডাক্তার হয়ে থাকতে হলে প্রতিনিয়ত পড়তে হয়, জানতে হয়, শিখতে হয়৷

হাতে পায়ে জ্বালাপোড়ার কমপ্লেইন নিয়ে চেম্বারে আসছিলেন এক ভদ্রমহিলা। সাথে করে এই পুতুলটাকে ধরে নিয়ে আসছিলেন। রোগীর লোক হি...
06/09/2026

হাতে পায়ে জ্বালাপোড়ার কমপ্লেইন নিয়ে চেম্বারে আসছিলেন এক ভদ্রমহিলা। সাথে করে এই পুতুলটাকে ধরে নিয়ে আসছিলেন।
রোগীর লোক হিসেবে আজকের সবচেয়ে শান্তশিষ্ট মানুষটি হলেন তিনি।

আল্লাহ ভালো রাখুক এই পুতুলগুলাকে।

কবিরাজের কারসাজি! রোগী শেষ পর্যন্ত প্রতিবন্ধী সার্টিফিকেট নিতে আসছিলেন।নোট - পূর্বের এক্সরে দেখে মনে হয়েছে - অপারেশন করল...
05/09/2026

কবিরাজের কারসাজি!

রোগী শেষ পর্যন্ত প্রতিবন্ধী সার্টিফিকেট নিতে আসছিলেন।

নোট - পূর্বের এক্সরে দেখে মনে হয়েছে - অপারেশন করলে অন্তত হাটতে পারতো।

সাপে কাটা রোগী... সাপ ধরে নিয়ে এসেছে। সাপের সাইজ মাশা-আল্লাহ। অবজার্ভেশনে রেখে দিয়েছি ইমার্জেন্সি রুমেই। এখন পর্যন্ত বিষ...
04/09/2026

সাপে কাটা রোগী...

সাপ ধরে নিয়ে এসেছে।

সাপের সাইজ মাশা-আল্লাহ।

অবজার্ভেশনে রেখে দিয়েছি ইমার্জেন্সি রুমেই।
এখন পর্যন্ত বিষক্রিয়ার কোন লক্ষণ পাওয়া যায়নি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ehtesham Shahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ehtesham Shahid:

Shortcuts

Share

Category