25/08/2026
🌍 বাংলাদেশে PROMPT® এর ঐতিহাসিক যাত্রা শুরু 🇧🇩
বাংলাদেশের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসায় একটি নতুন ক্লিনিক্যাল অধ্যায় এর শুরু হল।
🇺🇸 বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো The PROMPT Institute এর Introduction to PROMPT: Technique Workshop যা আয়োজন করছে বাংলাদেশের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন Society of Speech & Language Therapists - SSLT
👩⚕️ দুই জন আন্তর্জাতিক প্রশিক্ষক
🇦🇺 Anne Catherine Demetrovics (Australia)
🇳🇱 Karin Barbara Brinkmann (Netherlands)
🇧🇩 এই প্রথম ব্যাচে ৩০ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক আগামী তিন দিন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ক্লিনিক্যাল লার্নিং ও হাতে-কলমে অভিজ্ঞতার মধ্য দিয়ে PROMPT® পদ্ধতি সম্পর্কে ক্লিনিকাল দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
🧠 PROMPT® শুধু একটি নতুন টেকনিক শেখার বিষয় নয় এটি ক্লিনিক্যাল রিজনিং, মোটর স্পিচ ইন্টারভেনশন এবং প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে বাংলাদেশের পেশাজীবীদের আন্তর্জাতিক সংযোগ আরও শক্তিশালী করার একটি সুযোগ।
💙 আজকের এই ৩০ জন চিকিৎসকের অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী দিনে তাঁদের ক্লিনিক্যাল চর্চায় প্রয়োগ হবে। আর সেই জ্ঞানের চূড়ান্ত সুফল পৌঁছাবে শিশু ও যোগাযোগ সমস্যায় সেবা গ্রহণকারী ব্যক্তিদের কাছে।
🏥 বাংলাদেশের স্পিচ থেরাপি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন Society of Speech & Language Therapists - SSLT এবং The PROMPT Institute (USA) আপনার সেই ক্লিনিক্যাল মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে দৃঢ়প্রতিজ্ঞ। যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত হবে প্রমাণ ভিত্তিক এবং এই ওয়ার্কশপ তারই অংশ।
বাংলাদেশের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসার মানোন্নয়নে এই ঐতিহাসিক উদ্যোগের অংশ হতে পেরে SSLT গর্বিত।
🔔 প্রতিটি ট্রেনিং সমান নয়। বাংলাদেশে প্রথম PROMPT® Training এর প্রথম ব্যাচের অংশ হওয়ার সুযোগটি আর ফিরে আসবে না। তবে এটি মাত্র শুরু। এসএসএলটি এর পেজ ফলো করে নোটিফিকেশন অন রাখুন, যাতে গুরুত্বপূর্ণ কোনো আপডেট মিস না হয়।
📸 ঐতিহাসিক দ্বিতীয় দিন ও প্রশিক্ষণের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করা হলো।