20/05/2026
বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় “রিডিং সংকট”: সমাধান কোথায়?
একজন প্রাথমিক স্তরের শিক্ষক হিসেবে সরাসরি ক্লাসরুমে কাজ করার সুবাদ হয়। আর এখানেই একটি নির্মম বাস্তবতা দেখেছি—আমাদের অনেক শিশু বাংলা, ইংরেজি কিংবা আরবি সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না! এই সংকট কিন্তু এক দিনে তৈরি হয় না। প্রাক-প্রাথমিক বা প্রথম শ্রেণিতে যে ছোট ছোট শিখন ঘাটতি (Learning Gaps) তৈরি হয়, সেগুলো জমতে জমতেই একসময় শিশুটি পড়ালেখা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অথচ "রিডিং" হলো শিক্ষার মূল প্রবেশদ্বার। যে শিশু রিডিং পড়তে পারে না, সে গণিত, বিজ্ঞান বা সমাজ—কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে না।
🧠 বিজ্ঞান কী বলে? (Science of Reading)কগনিটিভ নিউরোসায়েন্স বলে, মানুষের মস্তিষ্ক কথা বলার জন্য প্রাকৃতিকভাবে বিবর্তিত হলেও, রিডিং বা পড়ার জন্য প্রাকৃতিকভাবে তৈরি নয়। রিডিং শেখার সময় মস্তিষ্কের একটি বিশেষ অংশ রূপান্তরিত হয়ে "মস্তিষ্কের লেটারবক্স" (VWFA)-এ পরিণত হয়। আমাদের দেশের শিশুরা যখন ফনিক্স (Phonics) বা ধ্বনিবিজ্ঞান ছাড়াই সরাসরি পুরো শব্দ মুখস্থ করে, তখন মস্তিষ্কের এই নিউরাল সার্কিটটি সঠিকভাবে গঠিত হয় না। ফলে নতুন কোনো অপরিচিত শব্দ দেখলেই শিশুটি ভয় পেয়ে যায়!
⚠️ সংকটের মূল কারণগুলো কী?
⃣ শ্রেণির মোহ: অভিভাবক ও শিক্ষকের লক্ষ্য থাকে শিশুকে শুধু “পরবর্তী শ্রেণিতে উঠানো”, তার ভিত্তি শক্ত হলো কিনা তা ঢাকা পড়ে যায়।
⃣ ভুল পদ্ধতি: ইংরেজি বা আরবিতে শুধু Alphabet/হরফ মুখস্থ করানো হয়। কিন্তু রিডিংয়ের মূল বৈজ্ঞানিক ধাপ:
Letter Sound (ধ্বনি) ➔ Blending (জোড়া দেওয়া) ➔ Word Formation (শব্দ গঠন)—শ্রেণিকক্ষে এটি উপেক্ষিত থাকে।
⃣ পারিবারিক সীমাবদ্ধতা: অনেক পরিবারে বাড়িতে নিয়মিত পড়ার বা চর্চার সহায়ক পরিবেশ থাকে না।
⃣ গতানুগতিক শিখন: আনন্দহীন, একঘেয়ে এবং মুখস্থনির্ভর শিক্ষাদান পদ্ধতি।
🛠️ শ্রেণিকক্ষ থেকেই শুরু হোক সমাধান:
🗣️ ধ্বনিভিত্তিক স্তরবিন্যাস:
বাংলা: একক বর্ণ ➔ কার-চিহ্ন ও ফলার সঠিক ধ্বনি ➔ সহজ শব্দ ➔ যুক্তবর্ণ ➔ বাক্য।
ইংরেজি: Single Letter Sound ➔ Two-letter Blending ➔ Three-letter CVC Words (যেমন: c-a-t = cat)।
আরবি: মুফরাদত (একক হরফ) ➔ হরকত ও তানভীন ➔ জযম ও তাশদীদ (শব্দ গঠন) ➔ আয়াত পঠন।
⏱️ দৈনিক ১৫ মিনিটের ম্যাজিক: ক্লাস রুটিনে প্রতিদিন বাধ্যতামূলক ১৫ মিনিট উচ্চস্বরে ও নির্দেশিত পঠনের (Guided Reading) ব্যবস্থা রাখা।
🎨 বহু-সংবেদী শিখন (Multisensory Learning): শিশুরা যখন একই সাথে কোনো বর্ণকে দেখে (Visual), তার শব্দ শোনে (Auditory) এবং হাত দিয়ে তা স্পর্শ করে বা লেখে (Kinesthetic), তখন মস্তিষ্ক দ্রুত শেখে। তাই ফ্ল্যাশ কার্ড ও রিডিং গেমসের ব্যবহার বাড়াতে হবে।
📒 হোম রিডিং ডায়েরি: বাড়িতে অন্তত ১৫ মিনিট পঠন চর্চা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের যৌথ তদারকি।
🎯 শেষ কথা:শিশুকে শুধু “পাশ” করানো বা পৃষ্ঠা মুখস্থ করানো নয়— “স্বাধীন ও আত্মবিশ্বাসী পাঠক” হিসেবে গড়ে তোলাই হোক আমাদের প্রাথমিক শিক্ষার প্রথম লক্ষ্য।
আসুন, প্রারম্ভিক স্তরেই শিশুর ভিত্তিটা শক্ত করি।
#মৌলিকসাক্ষরতা #প্রাথমিকশিক্ষা #শিক্ষকতারঅভিজ্ঞতা