Dr. Ashish Somadder

Dr. Ashish Somadder This page represent the service activities related to health. We mainly provide treatment of eye. Abdullah Sarani, Dhaka-1207.
(2)

MBBS(CU), MCPS(Eye),
FCPS(c), CCD(Birdem),
Consultant (Opthalmology)

Lions Eye Institute and Hospital,
Lions Bhaban, Begum Rokeya,
Prof. Mobile: +8801968791828
+8801715266510

Convergence insufficiency (CI) হলো- চোখের একটি সমস্যা, যেখানে কাছের কোনো বস্তুতে তাকানোর সময় দুই চোখ একসাথে ঠিকভাবে ভেত...
04/05/2026

Convergence insufficiency (CI) হলো- চোখের একটি সমস্যা, যেখানে কাছের কোনো বস্তুতে তাকানোর সময় দুই চোখ একসাথে ঠিকভাবে ভেতরের দিকে (converge) ঘুরতে পারে না। ফলে চোখের সমন্বয় ঠিক থাকে না।

সহজভাবে বলা যায়, যখন আপনি বই পড়েন বা মোবাইল দেখেন, তখন দুই চোখই একই পয়েন্টে ফোকাস করে। কিন্তু CI থাকলে এই ফোকাস ঠিকমতো হয় না।

⏺️ প্রধান লক্ষণগুলো-
১. কাছের জিনিসে তাকালে ডাবল দেখা
২. চোখে চাপ বা ব্যথা
৩. মাথাব্যথা
৪. পড়তে গেলে লাইন হারিয়ে ফেলা
৫. মনোযোগ ধরে রাখতে কষ্ট হওয়া
৬. চোখ দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া

⏺️ কেন হয়❓
১. চোখের পেশির দুর্বল সমন্বয়
২. দীর্ঘ সময় মোবাইল/বই ব্যবহার
৩. কখনো জন্মগত বা ধীরে ধীরে তৈরি হয়

⏺️ কারা বেশি আক্রান্ত❓
১. ছাত্রছাত্রী (কারণ বেশি পড়াশোনা/স্ক্রিন টাইম)
২. যারা দীর্ঘ সময় কাছের কাজে ব্যস্ত থাকে

আপনার বা আপনার নিকটস্থ কারোর এমন সমস্যা হলে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🌡️তাপপ্রবাহে মাইগ্রেন রোগীদের জন্য জরুরি সতর্কতা-যাদের মাইগ্রেন সমস্যা রয়েছে, তীব্র গরমে তাদের কিছু বিষয় মেনে চলা খুবই গ...
13/04/2026

🌡️তাপপ্রবাহে মাইগ্রেন রোগীদের জন্য জরুরি সতর্কতা-

যাদের মাইগ্রেন সমস্যা রয়েছে, তীব্র গরমে তাদের কিছু বিষয় মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ—

🔹 সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলুন।
🔹 বাইরে বের হলে ছাতা, সানগ্লাস বা প্রোটেকশন ব্যবহার করুন।
🔹 শরীর হাইড্রেট রাখতে পর্যাপ্ত পানি পান করুন।
🔹 নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
🔹 সম্ভব হলে ঠান্ডা, ছায়াযুক্ত ও আরামদায়ক পরিবেশে থাকুন।
🔹 অতিরিক্ত আলো ও শব্দযুক্ত স্থান এড়িয়ে চলুন।
🔹 খুব বেশি ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন।
🔹 অসহনীয় মাথাব্যথা হলে নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

📌 মাইগ্রেনের কষ্ট শুধুমাত্র ভুক্তভোগীরাই বোঝে। তাই পরিবারের কেউ এ সমস্যায় ভুগলে তাকে বুঝুন, সহানুভূতি দিন। এটি কোনো অভিনয় নয়, অপ্রয়োজনীয় মন্তব্য বা কটাক্ষ না করে পাশে থাকুন।

🤝 জনসচেতনতায়
Somadder Eye Centre

⛔ ছানি অপারেশন সফল কিন্তু চোখে পরিষ্কার দেখেন না-কেন❓ 🤔অনেকেই মনে করেন ছানি অপারেশন হলেই দৃষ্টি একদম ঠিক হয়ে যাবে। কিন্ত...
28/03/2026

⛔ ছানি অপারেশন সফল কিন্তু চোখে পরিষ্কার দেখেন না-কেন❓ 🤔

অনেকেই মনে করেন ছানি অপারেশন হলেই দৃষ্টি একদম ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো- অপারেশন সফল হলেও সব রোগী সমানভাবে ভালো দেখতে পান না। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো:
🔹 অপারেশনের পর লেন্সের পেছনে পর্দা জমা (PCO)
🔹 রেটিনার সমস্যা, যেমন: ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ম্যাকুলার ডিজেনারেশন।
- এই সমস্যাগুলো আগে থেকেই থাকলে অপারেশন সফল হলেও ভালো দেখা নাও যেতে পারে।
🔹 চোখের স্নায়ুর সমস্যা (Optic nerve damage), যেমন: গ্লুকোমা থাকলে চোখের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এটা ঠিক করা যায় না, তাই দৃষ্টি কমই থাকে।

⛔ অনেকে জানতে চেয়েছেন- ছানি অপারেশন করাবার পূর্বে এসব সমস্যাগুলো ধরা যায় কিনা❓

হ্যাঁ! অনেক ক্ষেত্রেই ছানি অপারেশন না করিয়েও এই সমস্যাগুলো ধরা যায়, তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে- যদি ছানি খুব বেশি ঘন (mature cataract) হয়, তাহলে চোখের ভেতরের রেটিনা/নার্ভ পরিষ্কার দেখা যায় না। ফলে, ভিতরের সমস্যা লুকিয়ে থাকতে পারে।

📌 তাই শুধু অপারেশন করালেই দায়িত্ব শেষ না। অপারেশনের আগে ও পরে পুরো চোখ পরীক্ষা করানো খুবই জরুরি।

Dr. Ashish Somadder
Somadder Eye Centre

📣 সমদ্দার আই সেন্টার গর্বের সঙ্গে ঘোষণা করছে একটি বিশেষ উদ্যোগ – অর্থনৈতিকভাবে অক্ষম, প্রাপ্তবয়স্ক ও শিশুসহ সকল রোগীর জন...
01/03/2026

📣 সমদ্দার আই সেন্টার গর্বের সঙ্গে ঘোষণা করছে একটি বিশেষ উদ্যোগ – অর্থনৈতিকভাবে অক্ষম, প্রাপ্তবয়স্ক ও শিশুসহ সকল রোগীর জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য হলো চোখের সুস্থতা নিশ্চিত করা, যাতে কেউ আর অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে দৃষ্টিশক্তি না হারায়।

🏥 সমদ্দার আই সেন্টার-এ প্রতি মঙ্গলবার সকাল ১০:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।

✅ সম্পূর্ণ বিনামূল্যে সেবা সমূহ:
➤ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
➤ রিফ্রাকশন (চশমার পাওয়ার নির্ণয়)
➤ স্লিট ল্যাম্প পরীক্ষা
➤ ভিশন স্ক্রিনিং (দূর ও কাছের দৃষ্টি পরীক্ষা)
➤ কালার ভিশন টেস্ট
➤ শিশুদের স্কুইন্ট ও অ্যাম্বলিওপিয়া স্ক্রিনিং
➤ ড্রাই আই প্রাথমিক মূল্যায়ন
➤ চোখের যত্ন বিষয়ক কাউন্সেলিং

🔎 পেইড (বিনামূল্যে নয়) সেবা:
• SPT
• কালার ফান্ডাস ফটোগ্রাফি (CFP)
• ইন্ট্রাওকুলার প্রেশার (IOP)
• ফ্লুরোসিন টেস্ট (কর্নিয়ার ক্ষত/আলসার শনাক্তকরণ)
• বিভিন্ন চক্ষু অপারেশন (Surgery)
• চশমা ও ঔষধ
[বি.দ্র. রোগীরা প্রতি মঙ্গলবার সকল পেইড সেবায় পাচ্ছেন ১০% ডিসকাউন্ট।]
#প্রতি_মঙ্গলবার_বিনামূল্যে_বিশেষ_চক্ষু_চিকিৎসা_সেবা।
👁‍🗨 সকল বয়সের রোগী—চোখে ঝাপসা দেখা, চোখে জ্বালা-পোড়া, পানি পড়া, চোখে ময়লা আসা, চোখ লাল হওয়া, চোখ কিংবা মাথাব্যথা সংক্রান্ত সমস্যার জন্য এই বিশেষ ফ্রি সেবা গ্রহণ করতে পারবেন।
আপনার চোখের যত্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সমদ্দার আই সেন্টার
বাগধা বাজার(সদর রোড),
আগৈলঝাড়া, বরিশাল।
প্রয়োজনে: 01917520404
Dr. Ashish Somadder
Somadder Eye Centre

  হলো চোখের একটি গুরুতর সমস্যা, যেখানে চোখের পাতা (eyelid) ও চোখের সাদা অংশের আবরণ (conjunctiva) একে-অপরের সাথে লেগে যায়...
10/02/2026

হলো চোখের একটি গুরুতর সমস্যা, যেখানে চোখের পাতা (eyelid) ও চোখের সাদা অংশের আবরণ (conjunctiva) একে-অপরের সাথে লেগে যায়। সাধারণত চোখে কেমিক্যাল পোড়া (acid/alkali), মারাত্মক সংক্রমণ, আঘাত বা চোখের সার্জারির পর, Stevens Johnson syndrome- এর মতো রোগে বা দীর্ঘদিন চিকিৎসা না করা conjunctivitis থেকে এই অবস্থা তৈরি হতে পারে। এতে চোখ খুলতে বা নড়াতে কষ্ট হয়, চোখে টান লাগে, শুষ্কতা ও গুরুতর ক্ষেত্রে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। হালকা ক্ষেত্রে নিয়মিত lubricating eye drops কাজে আসে আর জটিল হলে সার্জারির প্রয়োজন হয়। Symblepharon নিজে নিজে সেরে যায় না, চোখে পোড়া, আঘাত বা দীর্ঘদিনের সমস্যা হলে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Somadder Eye Centre সমদ্দার আই সেন্টার

⚠️ সতর্কবার্তা: শীতকালে ব্যাডমিন্টন খেলায় চোখের সেফটি অবহেলা মানেই বড় ঝুঁকি!👁️🏸 শীতের সময় ব্যাডমিন্টন খেলায় চোখে আঘাত পা...
11/01/2026

⚠️ সতর্কবার্তা: শীতকালে ব্যাডমিন্টন খেলায় চোখের সেফটি অবহেলা মানেই বড় ঝুঁকি!

👁️🏸 শীতের সময় ব্যাডমিন্টন খেলায় চোখে আঘাত পাওয়ার ঘটনা ভয়ংকরভাবে বাড়ে। দ্রুতগতির শাটলকক মাত্র এক সেকেন্ডের ভুলে চোখের স্থায়ী ক্ষতি এমনকি দৃষ্টিশক্তি হারানোর কারণও হতে পারে—যা অনেকেই গুরুত্ব দিয়ে ভাবি না।

🚨 কেন ঝুঁকি বেশি?
➤ শীতে চোখ শুষ্ক ও সংবেদনশীল থাকে।
➤ ঠান্ডায় রিফ্লেক্স কমে যায়, চোখ সরাতে দেরি হয়।
➤ শাটলককের গতি সরাসরি চোখে লাগলে মারাত্মক আঘাত সৃষ্টি করে।

❌ একবার আঘাত মানেই দীর্ঘমেয়াদি সমস্যা:
➤ কর্নিয়ায় ক্ষত
➤ চোখে রক্তক্ষরণ
➤ ঝাপসা দেখা বা দৃষ্টি স্থায়ীভাবে কমে যাওয়া

✅ চোখ রক্ষায় অবশ্যই যা করবেন:
✔️ খেলার সময় স্পোর্টস প্রটেকটিভ আইওয়্যার বাধ্যতামূলক।
✔️ চোখে সামান্য আঘাত লাগলেও খেলতে থাকা যাবে না।
✔️ চোখে পানি, ব্যথা বা আলো সহ্য না হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

👉 মনে রাখবেন: একটা ম্যাচ হারানো তেমন কিছু না কিন্তু একটা চোখের ক্ষতি সারাজীবনের আফসোস।
আজই সচেতন হোন—নিজে বাঁচুন, অন্যকেও সচেতন করুন।

Dr. Ashish Somadder
fans সমদ্দার আই সেন্টার

👁️ রেটিনায় পানি জমা ও রক্তক্ষরণ— চোখের নীরব বিপদ।➤ চোখের দৃষ্টিশক্তি হঠাৎ ঝাপসা লাগছে?➤ সোজা রেখা বাঁকা দেখা যাচ্ছে?➤ চো...
06/11/2025

👁️ রেটিনায় পানি জমা ও রক্তক্ষরণ—
চোখের নীরব বিপদ।
➤ চোখের দৃষ্টিশক্তি হঠাৎ ঝাপসা লাগছে?
➤ সোজা রেখা বাঁকা দেখা যাচ্ছে?
➤ চোখের সামনে কালো দাগ বা ছায়া ভাসছে?

- এগুলো হতে পারে রেটিনায় পানি জমা বা রক্তক্ষরণের প্রাথমিক লক্ষণ। এই সমস্যা শুরুতে ব্যথাহীন হলেও সময়মতো চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে।

রেটিনায় পানি জমে সাধারণত তখনই যখন চোখের ভেতরের সূক্ষ্ম রক্তনালিগুলো দুর্বল হয়ে তরল পদার্থ (ফ্লুইড) রেটিনার নিচে লিক করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক চাপ, স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন বা চোখে প্রদাহ থাকলে এমন সমস্যা দেখা দেয়। এতে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, বস্তুর আকার বিকৃত লাগে, এবং মাঝখানে অন্ধকার দাগ দেখা যায়।

অন্যদিকে, রেটিনায় রক্তক্ষরণ হয় যখন রক্তনালিগুলো ফেটে যায় বা ব্লক হয়ে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, উচ্চ রক্তচাপ, চোখে আঘাত বা রক্তের রোগ এর প্রধান কারণ। এতে চোখের সামনে কালো ছায়া ভাসা, আলোতে ঝলক লাগা বা হঠাৎ দৃষ্টি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

🩺 চিকিৎসা ও করণীয়:
☞ দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং চোখের ফান্ডাস পরীক্ষা (OCT, FA test) করান।
☞ মূল রোগ যেমন ডায়াবেটিস বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
☞ প্রয়োজন অনুযায়ী লেজার ট্রিটমেন্ট বা Anti-VEGF ইনজেকশন দেওয়া হয়।
☞ নিজে থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করবেন না।

চোখের যত্ন নিন, নিয়মিত পরীক্ষা করুন— কারণ, দৃষ্টিশক্তি একবার হারালে তা ফিরে আসে না। 🌿
Somadder Eye Centre সমদ্দার আই সেন্টার
fans

👁️‍🗨️ চোখের ভাইরাল কনজাঙ্কটিভাইটিসের খারাপ দিকগুলো (অর্থাৎ জটিলতা বা বিপদজনক দিক) জেনে রাখা ভালো।১. দ্রুত ছড়িয়ে পড়ে:এটি ...
12/10/2025

👁️‍🗨️ চোখের ভাইরাল কনজাঙ্কটিভাইটিসের খারাপ দিকগুলো (অর্থাৎ জটিলতা বা বিপদজনক দিক) জেনে রাখা ভালো।

১. দ্রুত ছড়িয়ে পড়ে:
এটি অত্যন্ত সংক্রামক — চোখের পানি, হাত, রুমাল, তোয়ালে বা বাতাসের মাধ্যমে অন্যের চোখে সহজে ছড়িয়ে যায়। একবার পরিবারের একজনের হলে, খুব সহজে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

২. কর্নিয়া আক্রান্ত হলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়:
ভাইরাস অনেক সময় কর্নিয়ায় (cornea) পৌঁছে inflammation করে। এতে চোখে ঝাপসা দেখা, আলো সহ্য না হওয়া, এমনকি মাসের পর মাস দৃষ্টি ঘোলা থাকা পর্যন্ত হতে পারে। কর্নিয়ায় সাদা দাগ (subepithelial infiltrate) থেকে যায় — যা স্থায়ী দাগে রূপ নিতে পারে।

৩. চোখে ব্যথা ও ফুলে যাওয়া:
কিছু ক্ষেত্রে চোখ এত ফুলে যায় যে চোখ খুলতে কষ্ট হয়। পাঁপড়ি (eyelid) ও আশপাশের অংশে স্ফীততা ও ব্যথা হয়।

৪. গলার গ্রন্থি ফুলে যায়:
কান ও গলার পাশে ফুলে ব্যথা হতে পারে। মুখের এক পাশে টান বা ব্যথার অনুভূতি হয়।

৫. দীর্ঘস্থায়ী সমস্যা:
ইনফেকশন চলে যাওয়ার পরও কর্নিয়ার দাগ, শুষ্ক চোখ, বা আলোতে জ্বালা থেকে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে পুনরায় চোখ লাল হওয়া বা হালকা সংক্রমণ বারবার হয়।

৬. ভুল ওষুধের ব্যবহার:
অনেকেই নিজে থেকে স্টেরয়েড ড্রপ ব্যবহার করেন — এতে সংক্রমণ আরও বাড়তে পারে ও স্থায়ী ক্ষতি হতে পারে। ভাইরাল কনজাঙ্কটিভাইটিসে ভুল ড্রপ (যেমন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড) দিলে চোখের চাপ বেড়ে গ্লুকোমা পর্যন্ত হতে পারে।

৭. কাজ ও দৈনন্দিন জীবনে প্রভাব:
চোখে পানি, জ্বালা, ঝাপসা দেখার কারণে কাজ করা কষ্টকর হয়। অফিস বা স্কুলে যেতে না পারায় মানসিক অস্বস্তি তৈরি করে।

চোখের এই সংক্রমণকে “সাধারণ” ভেবে অবহেলা করা সবচেয়ে বড় ভুল। যদি চোখের লালভাব ৩ দিনের বেশি থাকে বা ঝাপসা দেখা শুরু হয়, তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ।

Somadder Eye Centre

09/10/2025

World Sight Day- 2025!

"Love your eyes, protect your vision." 💙

আজ বিশ্ব দৃষ্টি দিবস — চোখের যত্ন ও সচেতনতার প্রতীক দিন।
চোখ আমাদের জীবনের আলো, তাই নিয়মিত চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি।

✅ বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করুন
✅ ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখুন
✅ দীর্ঘ সময় মোবাইল ও স্ক্রিন ব্যবহারে চোখকে বিশ্রাম দিন

চোখের যত্ন নিন, সুন্দর দৃষ্টি রক্ষা করুন ✨

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashish Somadder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ashish Somadder:

Share