Health Help Foundation

Health Help Foundation This is a charity organization to provide health care to helpless patients

30/07/2026
28/07/2026

ভিক্ষা যাকেই দিচ্ছেন অসুবিধা নাই সওয়াব হবে, কারণ আপনার নিয়ত হয়তো সহীহ ছিল। কিন্তু প্রকৃত অভাবীরা বঞ্চিত হচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন। প্রকৃত অভাবীরা কখনো চাইতে পারেনা, অভিনয় জানেনা এজন্য তারা বঞ্চিত থাকে।
ভিক্ষাবৃত্তিকে প্রমোট না করে আসল অভাবীদেরকে খুঁজে বের করে প্রতিষ্ঠিত করাই হবে দায়িত্বশীলতার পরিচয়।

21/07/2026

সাদাকাহ্‌র ফজিলত ও বরকত বোঝাতে নবীজি (সা.) বলেছেন:

​"দান-সদকা সম্পদ কমায় না।"
(সহিহ মুসলিম: ২৫৮৮)

​অর্থাৎ, বাহ্যিকভাবে মনে হতে পারে দান করলে টাকা বা সম্পদ কমে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে সম্পদে বরকত দান করেন এবং আখিরাতে এর উত্তম প্রতিদান দেন।

13/07/2026

ভিক্ষাবৃত্তির প্রমোশন বন্ধ করার জন্য বাসায় দান বক্স রাখুন। দিন শুরু করুন দান দিয়ে, প্রয়োজনে দিনের শেষেও দানবক্সে দান করুন। বক্স ভরে গেলে কোন এক দরিদ্রের চিকিসৎসায় দিয়ে দিন বা আপনার পরিচিত কোন এক দরিদ্রের বাসায় পৌঁছে দিন। একসাথে অনেক টাকা পেয়ে তার একটা প্রয়োজন পূরণ করতে পারবে। আর রাস্তাঘাটে প্রতিদিন ভিক্ষুক দেখে আপনার ইমোশন কাজ করবেনা। যেহেতু আপনি নিয়মিত দান বক্সে দান করছেন সেহেতু ভিক্ষুককে দেওয়ার ক্ষেত্রে আপনার উৎসাহ কাজ করবেনা। এভাবে একঢিলে আপনি তিন পাখি মারবেন।
১. নিয়মিত দাতা হিসেবে আপনি পাবেন অবারিত সওয়াব
২. আপনার দানে কোন এক দরিদ্রের বড় একটা প্রয়োজন পূরণ হবে
৩. পেশাদার ভিক্ষুকদের প্রমোশন বন্ধ হবে।
আপনি আমি পরিকল্পিত দান করলে দারিদ্রতাও দূর হবে আবার ভিক্ষাবৃত্তিও বন্ধ হবে।

Health Help Foundation

06/07/2026

যারা সম্পদশালী হতে চান,বেশি বেশি দান করুন❕

02/07/2026

মৃত্যু পরবর্তিতে বিচারের আগে - পরে অপরাধীদের ৯টি আকাঙ্ক্ষা..!
___________
● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)
● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)
● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)
● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)
● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরা আহযাব, আয়াত : ৬৬)
● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)
● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)
● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)
● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)

30/06/2026

১. পানির মতো গুনাহ নিভিয়ে দেয়

​রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

​"সদকা বা দান (বান্দার) গুনাহসমূহকে এমনভাবে মিটিয়ে দেয় (নিভিয়ে ফেলে), যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।"
(সুনানে তিরমিজি, হাদিস: ২৬১৬)

​২. সদকা আল্লাহর ক্রোধ শান্ত করে

​রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:

​"গোপন সদকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় (প্রশমিত করে) এবং অপমৃত্যু থেকে রক্ষা করে।"
(সুনানে তিরমিজি ও তাবারানি)

​৩. কিয়ামতের দিন সদকা ছায়া দেবে

​রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

​"প্রত্যেক ব্যক্তি হাশরের মাঠে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিজের দান-সদকার ছায়াতলে থাকবে।"
(মুসনাদে আহমাদ, হাদিস: ১৬৮৮২)

​কিছু জরুরি বিষয়:

​হালাল উপার্জন: দান-সদকার মাধ্যমে গুনাহ মাফের প্রথম শর্ত হলো উপার্জনটি সম্পূর্ণ হালাল হতে হবে। হারাম উপার্জনের দান আল্লাহ কবুল করেন না।

​হক্বুল ইবাদ বা বান্দার হক: দান-সদকার মাধ্যমে সাধারণত আল্লাহর কাছে করা ছোটখাটো গুনাহ (সগিরা গুনাহ) মাফ হয়। তবে কারও অধিকার খর্ব করলে বা বান্দার হক নষ্ট করলে, তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।

​সামর্থ্য অনুযায়ী নিয়মিত অল্প হলেও দান করার অভ্যাস রাখা উচিত, যা আমাদের পাপ মোচনের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে।

টাকার অভাবে পরিক্ষা করতে পারছিল না ছেলেটির বাবা। হেল্থ হেল্প ফাউন্ডেশন ছেলেটির পাশে দাঁড়ায়ে সকল পরিক্ষা করে দেয় এবং ডাক্...
28/06/2026

টাকার অভাবে পরিক্ষা করতে পারছিল না ছেলেটির বাবা।
হেল্থ হেল্প ফাউন্ডেশন ছেলেটির পাশে দাঁড়ায়ে সকল পরিক্ষা করে দেয় এবং ডাক্তার দেখিয়ে দেয়,
সকল রিপোর্ট দেখে ডাক্তার জানায় মাত্র ৬ বছরের শিশুটির একটি কি*/ড*নি ন*ষ্ট হয়েগেছে!🥲

28/06/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Fardinul Hoque Ritan, MD Younus Mahmud, Saifullah Shahin, Afrar Tasnim

27/06/2026

৬ বছরের শিশু শুধু টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না।
ছেলেকে নিয়ে বাবা ঘুরছে একটু সহায়তা পাবার আসায়,
বাবা ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ে

Address

Mouchak
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Health Help Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share