Fathun Qareeb Cure

Fathun Qareeb Cure 'Shariah Based Healing'

বাস্তবতা
09/05/2026

বাস্তবতা

17/03/2026

রুকইয়াহ যেভাবে অধিক ফলপ্রসূ হতে পারে।

-বাসার সব সদস্য একসাথে সেশন নিলে।

-নিজেদের বাসায় সেশন নিলে।

-বাসার সমস্যার জন্য এক্সট্রা সাজেশন।

- সেশনের সময় দীর্ঘ করলে (৩-৪ঘন্টা)।

- সেশন চলাকালীন মাঝে মাঝে রুকইয়াহর পানি স্প্রে করলে।

- নির্দিষ্ট পয়েন্টে প্রেসার দিলে।

- সেশন চলাকালীন ইসতিফরাগ করলে।

- অন্যান্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করলে যেটা রাকী কেস স্টাডি করে সিদ্ধান্ত নিবে।

এটাকে একের ভেতর সব বলা যায়। আর এটা একটা পেশেন্টের নিতে প্রায় কয়েকমাস সময় লেগে যায় ধাপে ধাপে। আর যদি পেশেন্টের বাসায় করা হয় তাহলে একদিনেই সম্ভব এগুলো। এটার দ্বারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন না বাট আপনার তিন চারমাস সেন্টারে এসে একটা করে সেশন নিলে যেই উপকার হতো সেটা ৩/৪ ঘন্টার এই সেশনেই সম্ভব আল্লাহর ইচ্ছায়। খরচও সাশ্রয়ী হয়। আবার অনেকের এই একটা সেশনই যথেষ্ট হয় আল্লাহর ইচ্ছায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যেসমস্ত পেশেন্টরা হোম সার্ভিস নিয়ে রুকইয়াহ করেছে তাদের সমস্যাগুলো অনেকটাই কমে গিয়েছে। স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পেরেছে। যেটা রুকইয়াহর পূর্বে সম্ভব ছিলো না।

নোট: রুকইয়াহ সম্পূর্ণ কুরআন ভিত্তিক হিলিং প্রসেস। এখানে তুরি মেরে সমস্যা উড়িয়ে দেয়ার গ্রান্টি দেওয়া হয় না। পৃথিবীর অন্য সব দেশে রুকইয়াহ হসপিটালও আছে। প্রফেটিক মেডিসিন নিয়ে তারা কাজ করে অনেক দূর এগিয়েছে৷ তাদের কাছে স্বাভাবিক চিকিৎসার মতোই এই বিষয়গুলো। তাই আমাদের উচিত কবিরাজদের ধোকা মিশ্রিত আশাভরসা থেকে বের হয়ে সঠিক ও শুদ্ধ চিন্তা করা। আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তবেই সুস্থতার পথ ত্বরান্বিত হবে। ইন শা আল্লাহ।



09/02/2026

ইলেকট্রনিক জিনিস-
টিভি, লাইট, ফ্যান ইত্যাদি নিজে নিজেই চালু বা বন্ধ হয়ে যাওয়া বাসা বা বাড়িতে জ্বীন যাদুর সমস্যা থাকার লক্ষন।

08/02/2026

এশার নামাজের পর সূরা আস-সাফ ৫ বার পড়ুন এই নিয়তে যে—
মানুষের মাঝে হঠাৎ সৃষ্টি হওয়া
বিচ্ছেদ ও অকারণে দূরত্ব তৈরি হওয়ার যাদু যেন বাতিল হয়ে যায়।
(কারণ ছাড়াই দূরত্ব, হঠাৎ অপছন্দ, সম্পর্ক ছিন্ন হওয়া যেটাকে বলে)।

আয়াতগুলো মনোযোগ দিয়ে উচ্চারণ করে পড়ুন।
আল্লাহর ইচ্ছায়—
দূরত্ব, বিচ্ছেদ ও অপছন্দের তীব্রতা কমে আসছে এবং অন্তর নরম হচ্ছে।

এটি এমন একটি সূরা যা অনেকেই অবহেলা করে, অথচ এর প্রভাব বিস্ময়কর।

অনুবাদ : Nasrullah Bin Haque

#আরবীথেকেঅনুবাদ
#রুকইয়াহপরামর্শ

02/07/2025

হাদীসের মধ্যে যমযমের পানিকে রোগের জন্য শিফা বলা হয়েছে। যমযমের পানি পান করে দুআ করলে কবুল হয় এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এর পরীক্ষিত ফলাফল আমি প্রথম উমরার সফরেই পেয়েছি আলহামদুলিল্লাহ।

আমি দীর্ঘ অনেক বছর ধরে একটা জটিল রোগে ভুগেছি। তখনকার কষ্টের কথা বলে বোঝানোর মতো নয়। অনেক ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছিল না। ২০২৩ সালে যখন প্রথম উমরায় যাই, তখন প্রথমদিনেই কাবার সামনে থাকা যমযমের পানি পান করে প্রচুর দুআ করলাম রোগটার জন্য। আল্লাহর অনুগ্রহে সেই সফরেই রোগটা একেবারে উধাও হয়ে যায়! উধাও মানে একেবারে হাওয়ায় মিলে যায় আলহামদুলিল্লাহ। সফর থেকে এমনভাবে ফিরলাম যেন কখনো সেই রোগটা আমার ছিলই না!

প্রত্যেক ব্যক্তির জীবনে দুআ কবুলের কিছু মুহূর্ত থাকে। আমি হয়তো সেই মুহূর্তেই কাবার সামনে দাঁড়িয়ে যমযমের পানি পান করে দুআটা করেছিলাম। তবে একটু আফসোস হয়, তখন যদি আরও কিছু দুআ করতাম, তাহলে সেগুলোও হয়তো কবুল হয়ে যেত!

-তানজীল আরেফিন আদনান হাফিজাহুল্লাহ

গতকাল আলজেরিয়ার তনস শহরে এক নারীকে হাতে-নাতে ধরা হয়েছে। সে এক শিশুর ছবি দিয়ে ঝাড়ফুঁক ও কালো-জাদু করছিল। তার কাছ থেকে...
28/06/2025

গতকাল আলজেরিয়ার তনস শহরে এক নারীকে হাতে-নাতে ধরা হয়েছে। সে এক শিশুর ছবি দিয়ে ঝাড়ফুঁক ও কালো-জাদু করছিল। তার কাছ থেকে ওই শিশু বাচ্চার ছবি ও তাবিজ-জাতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।

আজকাল অনেক জাদুকর ছবি দিয়েই জাদুটোনা করে থাকে। এজন্য ছবি প্রচারে আমাদের সতর্ক থাকা উচিত।

ভাবুন, যদি আপনার সন্তানের কোন ছবি আপনার শত্রুর মারফতে এমন কোন জাদুকরের হাতে পৌঁছায়, কী হতে পারে?

এজন্য বলব, বাচ্চাদের ছবি পাবলিক করা থেকে বিরত থাকুন। তাদেরকে গোপন রাখুন। বাচ্চারা মাসুম, এদেরকে জাদুর কবলে ফেলবেন না।

07/05/2025

✅ পুরুষের প্রতি ঘৃণা আসা: যিনা ফাহিশার শাইত্বনে আক্রান্ত হওয়ার লক্ষণ!

🔥যিনা ফাহিশার শাইত্বনের প্রভাব কী?
যিনা ফাহিশার শাইত্বন এক ধরনের জিন, যা একজন নারীর প্রতি আসক্ত হয়ে তার জীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করে। এ প্রভাব শুধু বিবাহিত নারীদের জন্য নয়, অবিবাহিত নারীদেরও আক্রান্ত করতে পারে।

🔍 কীভাবে প্রভাব ফেলে?
✅ বিবাহিত নারীদের ক্ষেত্রে:

স্বামীর প্রতি অস্বাভাবিক ঘৃণা, বিরক্তি বা দূরত্ব সৃষ্টি হয়।

স্বামীর সাথে মধুর সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

স্বামীকে সন্দেহ করা, তাকে অবজ্ঞা করা বা অহেতুক ঝগড়া করা।

✅ অবিবাহিত নারীদের ক্ষেত্রে:

পরিবারের নিকটতম পুরুষদের প্রতি বিরক্তি, যেমন বাবা, ভাই বা আত্মীয়।

বিয়ের প্রস্তাব বারবার ভেস্তে যায়, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই।

বিয়ের চিন্তা এলেই অস্বস্তি বা আতঙ্ক অনুভব করা।

পছন্দের বা উপযুক্ত প্রস্তাবও অদ্ভুতভাবে প্রত্যাখ্যান করা হয়।

⚠️ কেন যিনার শাইত্বন এমন করে?

নারীর মানসিক ও আত্মিক শান্তি নষ্ট করা।

তার দাম্পত্য ও পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

অবিবাহিত নারীর বিয়েতে বাধা সৃষ্টি করে তাকে একা ও হতাশায় ফেলা।

✅ এই সমস্যায় করণীয়:
1️⃣ নিয়মিত রুকইয়া করা।
2️⃣ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ও ইবাদতে মনোযোগী হওয়া।
3️⃣ পরিবারের সহযোগিতা নেওয়া এবং কোনো পরিবর্তন দেখা দিলে সতর্ক থাকা।
4️⃣ সমস্যা বেশি মনে হলে অভিজ্ঞ কোন রাকির শরণাপন্ন হোন।
©
-ঈষৎ সম্পাদিত

22/10/2024

রুকইয়াহ প্রচার প্রসারের ক্ষেত্রে এখনকার সময় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তুড়ি মেরে সুস্থ করে দেয়ার নানা চটকদার গল্প ও বিজ্ঞাপন। পেশেন্ট বা তার পরিবারও চায় এমন কিছু, আর এটাই স্বাভাবিক। কেইবা চায় দিনের পর দিন অসুস্থ থাকতে বা যুদ্ধ করতে। তাই পেশেন্ট এদের পেছনে দিনের পর দিন ঘুরে সমস্ত টাকা সময় খুইয়ে হাল ছেড়ে দেন। আর এ ধরনের কাজে হিন্দু কবিরাজ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার হুজুররাও পিছিয়ে নেই। "অমুক হুজুর খারাপ কিছু করেন না" এমন ধারণা ছড়িয়ে দেয়া হয়। কিন্তু বেশিরভাগ হুজুরের কাজই প্রশ্নবিদ্ধ থাকে।

এক্ষেত্রে হুজুররা বা কবিরাজ তার আয়ত্তে থাকা জিন পাঠিয়ে শরীরে থাকা বা বাহির থেকে ক্ষতি করা জিনকে তাড়াতে চায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ক্ষতি করতে আসা জিন প্রায় ক্ষেত্রেই হুজুরের জিনের থেকে শক্তিশালী হয় এবং মাঝে মাঝে এতই বেশি শক্তিশালী হয় যে হুজুর/কবিরাজকে এসে পিটান দেয়। খুব খুবই অল্প কেসে হুজুরের জিন শক্তিশালী থাকে ফলে পেশেন্টের জিন তাড়াতে বা মেরে ফেলতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে উভয় পক্ষের জিনের মাঝে চুক্তি হয় এবং সমঝোতার ভিত্তিতে কিছুর বিনিময়ে ক্ষতি করা জিনগুলো বাহ্যিক ক্ষতি কমিয়ে দেয়। হয়ে যায় হুজুর/কবিরাজের জয়জয়কার। কিন্তু কিছুদিন বা মাস পরে আবার সমস্যা ফিরে এলে বলা হয় অমুক নতুন করে করেছে যাদু। এটা কাটাতে আরো "টাকা" লাগবে কেননা এটা অনেক শক্তিশালী... ইত্যাদি। আর পেশেন্ট এবং তার পরিবার এই চক্রের মাঝে পড়ে যায়। এ সমস্যা চক্রবৃদ্ধি হারে বেড়ে আজ এই অবস্থায় এসে দাড়িয়েছে। আর মানুষের তাদের কথা বিশ্বাস করা ছাড়া উপায়ও ছিল না। এটাই অতি গভীরভাবে সমাজে ঢুকে গেছে যা থেকে বের হওয়া কঠিন। আবার আমাদের আলেম সমাজ থেকেও সচেতনতা মূলক কথা এক্ষেত্রে কম আসে। ফলে মানুষ এসব সমস্যার মূল গভীরতা নিয়ে কোন ধারণাই রাখে না। আর যারা জানেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পান না। অনেকে কিছুদিন প্রচলিত সেল্ফ রুকইয়াহ করে হাল ছেড়ে দেন। সাধারণ রুগীর জন্য প্রচলিত সেল্ফ রুকইয়াহ খুবই কার্যকর, কিন্তু জটিল রুগীকে সময় ও জটিলতাহেতু সমাধানের অভাবে তা হতাশার দিকে ঠেলে দিতে পারে।

©

19/10/2024

বদনজর একটি সমস্যা। কারো জ্বীন/জাদু কেন্দ্রীক সমস্যা না থাকলেও বদনজর থাকতে পারে। এটা খুবই কমন ব্যাপার। বর্তমান ফিতনার সময়েতো বলাই বাহুল্য।

বদনজর যে মরনব্যাধি ভাইরাসের মতো তা বোঝার জন্য কারো এক্সপেরিয়েন্স জানার প্রয়োজন নেই। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বাণীই যথেষ্ট।

21/09/2024

অক্টোবর মাসেই ভয়াবহ দুটো পূজা আছে। এই সময়টাতে সিহর রিনিউ হয়ে থাকে। অনেকেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। যারা সমস্যায় আক্রান্ত তারা খুব সতর্কতার সাথে সময়গুলো অতিবাহিত করুন। দৈনন্দিনের মাসনুন রুকইয়াহ বেইসড আমল গুলো স্ট্রংলি জারি রাখুন। প্রয়োজনে আমাদের পরামর্শও নিতে পারবেন, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা যাদুকর শাইতন ও জীন শাইতনের কবল থেকে সবাই হিফাজত করুন। আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fathun Qareeb Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share