Ahmed Physiotherapy & Research Center

Ahmed Physiotherapy & Research Center A state-of-the-art Physiotherapy clinic can help you improve your way of life.

We are Ahmed Physiotherapy & Research Center, a trusted and professional physiotherapy center located in Kalabagan, Dhaka. Our experienced physiotherapists provide advanced and modern treatment for the following conditions:
✅ Lower back pain
✅ Knee pain
✅ Neck and upper back pain
✅ Arm and shoulder pain
✅ Bell’s Palsy
✅ Stroke and paralysis rehabilitation
✅ Spondylosis and nerve-related issues

Ou

r goal is to help you return to a pain-free, healthy, and active life — all in a homely and caring environment.

📍 Address:
151, Lake Circus, Kalabagan (Singer's Lane), Dhaka 1205
📞 Contact: +880 1724-007776


কার্পাল টানেল সিন্ড্রোম (CTS): লক্ষণ, পরীক্ষা এবং ফিজিওথেরাপি চিকিৎসার আধুনিক গাইডলাইন 🛑✋হাতে অবশ ভাব, ঝিনঝিন করা বা শক্...
17/05/2026

কার্পাল টানেল সিন্ড্রোম (CTS): লক্ষণ, পরীক্ষা এবং ফিজিওথেরাপি চিকিৎসার আধুনিক গাইডলাইন 🛑✋

হাতে অবশ ভাব, ঝিনঝিন করা বা শক্তি কমে যাওয়া—হতে পারে কার্পাল টানেল সিন্ড্রোম (CTS) এর লক্ষণ? Journal of Orthopaedic & Sports Physical Therapy-এ প্রকাশিত "Hand Pain and Sensory Deficits: Carpal Tunnel Syndrome: Revision 2026" নিবন্ধটি মূলত কার্পাল টানেল সিন্ড্রোমআধুনিক এবং হালনাগাদকৃত ক্লিনিকাল প্র্যাকটিস গাইডলাইন অনুযায়ী কীভাবে এই রোগটি নির্ভুলভাবে নির্ণয় এবং কার্যকর ফিজিওথেরাপি চিকিৎসা করা সম্ভব, চলুন জেনে নেওয়া যাক:

🔍 ক. রোগ নির্ণয় ও পরীক্ষা (Diagnosis & Examination)

• লক্ষণ ও স্ক্রিনিং: রোগ নিশ্চিত করতে Katz and Stirrat হ্যান্ড ডায়াগ্রাম এবং Kamath and Stothard প্রশ্নাবলী ব্যবহার করা হয়।

• উত্তেজক পরীক্ষা (Provocative Tests): চিকিৎসকদের অবশ্যই Phalen test, Tinel sign এবং Durkan test-এর মতো পরীক্ষাগুলো করতে হবে।

• স্পর্শানুভূতি ও নার্ভ টেস্ট: হাতের সেনসেশন ও নার্ভের ঘনত্ব বুঝতে Semmes-Weinstein monofilaments এবং Static 2-point discrimination টেস্টের জোরালো সুপারিশ রয়েছে।

• কার্যকারিতা পরীক্ষা: হাতের শক্তি ও কাজের দক্ষতা মাপতে Purdue Pegboard বা Moberg pick-up টেস্ট এবং সামগ্রিকভাবে নিখুঁত ফলাফলের জন্য Carpal Tunnel Syndrome-6 (CTS-6) টেস্ট ব্যাটারি ব্যবহার করা উচিত।

💆‍♂️ খ. ফিজিওথেরাপি ও আধুনিক চিকিৎসা

মৃদু ও মাঝারি মাত্রার CTS আক্রান্তদের জন্য:

• স্প্লিন্ট থেরাপি (Splinting): রাতে কবজি সোজা রাখতে Forearm-based, wrist immobilization স্প্লিন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এটি গর্ভবতী মা এবং সার্জারির অপেক্ষায় থাকা রোগীদের লক্ষণ উপশমেও দারুণ কার্যকর। প্রয়োজনে এটি ২৪ ঘণ্টাও পরা যেতে পারে।

• এরগনোমিক শিক্ষা (Ergonomics): কম্পিউটার মাউস ও কি-বোর্ডের সঠিক পজিশন, কম শক্তিতে টাইপিং করা বা বিকল্প ডিভাইসের ব্যবহার শেখানো জরুরি।

• ম্যানুয়াল ও এক্সারসাইজ থেরাপি: ঘাড় ও মিডিয়ান নার্ভ এনট্র্যাপমেন্টের জায়গায় ম্যানুয়াল থেরাপী দেওয়া যায়। এছাড়া হাতের বুড়ো আঙুলের মাংসপেশি শুকিয়ে না গেলে (থেনার অ্যাট্রোফি না থাকলে) স্ট্রেচিং এক্সারসাইজ করানো যাবে।

• ইলেক্ট্রোথেরাপি: স্বল্পমেয়াদী ব্যথা উপশমে লেজার থেরাপী (LLLT/HILT), রেডিয়াল শকওয়েভ থেরাপী (ESWT), সুপারফিসিয়াল হিট বা শর্টওয়েভ ডায়াথার্মি ব্যবহার করা যেতে পারে।

⚠️ যা একদমই করা যাবে না (Contraindications): কার্পাল টানেলের চিকিৎসায় কোনো ধরনের ম্যাগনেট বা চৌম্বক ব্যবহার এবং কর্টিকোস্টেরয়েড সহ Iontophoresis বা Phonophoresis প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষেধ।

💡 পরামর্শ: হাতের কবজির ব্যথা বা অবশ ভাবকে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।

হাঁটুর অস্টিওআর্থারাইটিস নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনই দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি।নিউ ইং...
11/05/2026

হাঁটুর অস্টিওআর্থারাইটিস নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনই দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত হাঁটুর অস্টিওআর্থারাইটিস নিবন্ধটি অনুযায়ী ফিজিওথেরাপি কেবল একটি বিকল্প নয়, বরং হাঁটুর অস্টিওআর্থারাইটিস নিয়ন্ত্রণের অন্যতম প্রধান এবং প্রাথমিক চিকিৎসা পদ্ধতি। নিবন্ধটিতে হাঁটুর অস্টিওআর্থারাইটিসকে কেবল তরুণাস্থির ক্ষয় নয়, বরং পুরো জয়েন্টের একটি রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর চিকিৎসায় ওষুধের চেয়ে জীবনযাত্রার পরিবর্তন এবং ফিজিওথেরাপিকে প্রাথমিক ও প্রধান সমাধান হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি: অধিকাংশ ক্ষেত্রে শারীরিক পরীক্ষা ও এক্স-রের মাধ্যমেই রোগ নির্ণয় সম্ভব; বিশেষ জটিলতা ছাড়া এমআরআই-এর প্রয়োজন নেই।

চিকিৎসার মূল স্তম্ভগুলো হলো:

• অ্যাক্টিভ থেরাপি ও ব্যায়াম: এটি ব্যথানাশক ওষুধের মতোই কার্যকর। বিশেষ করে পেশি শক্তিশালী করার ব্যায়াম (কোয়াড্রিসেপস), অ্যারোবিক ব্যায়াম (সাইক্লিং, হাঁটা) এবং ভারসাম্য রক্ষায় 'তাই-চি' অত্যন্ত ফলপ্রসূ।

• ওজন ও মেকানিক্যাল নিয়ন্ত্রণ: শরীরের ওজন কমানো এবং প্রয়োজনে হাঁটার স্টিক বা বিশেষ জুতো ব্যবহারের মাধ্যমে জয়েন্টের ওপর চাপ কমানো হয়।

• সচেতনতা ও প্রশিক্ষণ: রোগীকে জয়েন্ট সুরক্ষা এবং সঠিক পদ্ধতিতে হাঁটার (Gait training) প্রশিক্ষণ দেওয়া।

প্যাসিভ বনাম অ্যাক্টিভ থেরাপি: নিবন্ধে জোর দিয়ে বলা হয়েছে যে, আল্ট্রাসাউন্ড বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মতো প্যাসিভ থেরাপি কেবল সাময়িক আরাম দেয়। দীর্ঘমেয়াদী উন্নতির জন্য "Motion is Medicine" নীতি অনুসরণ করে থেরাপিউটিক এক্সারসাইজ বা অ্যাক্টিভ থেরাপি অপরিহার্য। প্যাসিভ থেরাপির ওপর অতিরিক্ত নির্ভরতা উল্টো ক্ষতিকর হতে পারে।

ওষুধ ও সার্জারি: ওষুধের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে মুখে খাওয়ার ওষুধের চেয়ে সরাসরি আক্রান্ত স্থানে ব্যবহারের জেল বা মলমকে (Topical NSAID) অগ্রাধিকার দেওয়া হয়েছে। কনজারভেটিভ চিকিৎসা (ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ) ব্যর্থ হলে এবং স্বাভাবিক চলাফেরা অসম্ভব হয়ে পড়লে কেবল তখনই নি-রিপ্লেসমেন্ট সার্জারির পরামর্শ দেওয়া হয়েছে।

19/01/2026

আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন সম্পূর্ণভাবে সুস্থ হতে গেলে কতদিন ফিজিওথেরাপি নিতে হবে? আসুন এই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেই।

একজন রোগী কত দিনে সম্পূর্ণ সুস্থ হবেন, তা মূলত নির্ভর করে তার আঘাতের ধরণ, তীব্রতা এবং শরীরের টিস্যুগুলো কত দ্রুত সেরে উঠছে তার ওপর। চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণার তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপির মেয়াদ সাধারণত নিচের বিষয়গুলোর ওপর নির্ভর করে:

১. টিস্যু নিরাময়ের প্রাকৃতিক সময়

শরীরের বিভিন্ন টিস্যু সেরে উঠতে ভিন্ন ভিন্ন সময় নেয়, যা ফিজিওথেরাপির মেয়াদ নির্ধারণ করে:
• মাংসপেশি: সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ।
• টেনডন: ৪ থেকে ৬ সপ্তাহ।
• হাড়: ৬ থেকে ৮ সপ্তাহ।
• লিগামেন্ট ও তরুণাস্থি: ১০ থেকে ১২ সপ্তাহ বা তার বেশি।

২. অসুস্থতার ধরণ অনুযায়ী সম্ভাব্য সময়

সমস্যার জটিলতাভেদে ফিজিওথেরাপির সময়কাল ভিন্ন হয়:
• স্বল্পমেয়াদী সমস্যা (যেমন: গোড়ালি মচকে যাওয়া বা সাধারণ টান): ৪ থেকে ৬ সপ্তাহ।
• অপারেশন পরবর্তী পুনর্বাসন (যেমন: হাঁটু বা কোমর অপারেশন): ৩ থেকে ৬ মাস। তবে লিগামেন্ট (ACL) সার্জারির ক্ষেত্রে পূর্ণ শক্তিতে ফিরতে ৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
• দীর্ঘস্থায়ী রোগ (যেমন: প্যারালাইসিস, স্ট্রোক বা আর্থ্রাইটিস): এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে ১ বছর বা তারও বেশি সময় নিয়মিত ফিজিওথেরাপি নিতে হতে পারে।
• তীব্র ব্যথা: পিঠ বা ঘাড়ের ব্যথার ক্ষেত্রে সঠিক চিকিৎসায় সাধারণত ৪ সপ্তাহের মধ্যেই উন্নতি লক্ষ্য করা যায়।

৩. বিশেষ পর্যবেক্ষণ

• দ্রুত শুরু করা: গবেষণায় দেখা গেছে, আঘাত পাওয়ার ২ দিনের মধ্যে ফিজিওথেরাপি শুরু করলে সুস্থ হওয়ার গতি অনেক বেড়ে যায় এবং সেশন সংখ্যা কম লাগে।
• নিয়মিত ব্যায়াম: যারা থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বাড়িতে নিয়মিত ব্যায়াম (Home Exercise) করেন, তারা অন্যদের তুলনায় ৩০-৫০% দ্রুত সুস্থ হন।
• শুরুর লক্ষণ: সাধারণত প্রথম ২-৩ সেশনের পরেই ব্যথার কিছুটা উপশম বা নড়াচড়ার উন্নতি লক্ষ্য করা যায়। তবে ২ সপ্তাহ পরেও যদি কোনো উন্নতি না হয়, তবে চিকিৎসার পদ্ধতি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

আপনার সুস্থতা ত্বরান্বিত করতে করণীয়:

• ধারাবাহিকতা: থেরাপিস্টের দেওয়া সেশনগুলো মিস করবেন না।
• হোম এক্সারসাইজ: ফিজিওথেরাপি সেন্টারে যাওয়ার পাশাপাশি বাড়িতে নির্দিষ্ট ব্যায়ামগুলো অবশ্যই করবেন।
• ধৈর্য: জটিল আঘাতের ক্ষেত্রে শরীরকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিন।

কোমরের ব্যথা কেবল একটি শারীরিক সমস্যা নয়, বরং এটি একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে...
30/12/2025

কোমরের ব্যথা কেবল একটি শারীরিক সমস্যা নয়, বরং এটি একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, বিশ্বজুড়ে বিকলাঙ্গতা বা অক্ষমতার শীর্ষ কারণ হলো এই কোমর ব্যথা। একজন ফিজিওথেরাপি চিকিৎসক এবং গবেষক হিসেবে কোমর ব্যথার চিকিৎসা সম্পর্কে আমার লেখনীর মাধ্যমে কয়েক পর্বে বিশদভাবে আপনাদের কাছে তুলে ধরবো। আমি মূলত বিশ্বের বিভিন্ন নামকরা সংস্থা এবং জার্নালে প্রকাশিত আধুনিক এবং বিজ্ঞানসম্মত গাইডলাইন গুলোর সারসংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরবো।

এই ধারাবাহিক সিরিজের প্রথম পর্বে আমি ব্রিটেনের NICE (National Institute for Health and Care Excellence) গাইডলাইন অনুযায়ী ১৬ বছরের বেশি বয়সীদের কোমরের ব্যথা (Low Back Pain) এবং সায়াটিকা (Sciatica) ব্যবস্থাপনার প্রধান দিকগুলো আলোচনা করবো।

যদি গাইডলাইনটি বিস্তারিতভাবে পড়তে চান তাহলে নিম্নোক্ত লিংকে গিয়ে পড়তে পারবেন (https://www.nice.org.uk/guidance/ng59)

1. প্রাথমিক মূল্যায়ন ও সতর্কতা

ব্যথা শুরু হলে প্রথমেই রোগীদের জানা উচিত এটি কোনো গুরুতর রোগের লক্ষণ কি না। নিচের লক্ষণগুলো থাকলে দেরি না করে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে:
• পায়ে হঠাৎ চরম দুর্বলতা বা অবশ ভাব।
• প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা।
• প্রচণ্ড ব্যথার সাথে জ্বর বা ওজন কমে যাওয়া।
• আঘাত বা এক্সিডেন্টের পর তীব্র ব্যথা।

2. ঔষধ ছাড়া চিকিৎসা

আধুনিক গাইডলাইন অনুযায়ী, ওষুধের চেয়ে জীবনযাত্রার পরিবর্তন এবং থেরাপিউটিক এক্সারসাইজ কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

• সক্রিয় থাকা: এখনো অনেকেই মনে করি কোমর ব্যথা হলেই সকল ধরনের কার্যকলাপ বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে থাকতে হবে। বিছানায় শুয়ে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার দিন এখন শেষ। আধুনিক গাইডলাইন বলছে, ব্যথার মধ্যেও হালকা চলাফেরা করা দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
• থেরাপিউটিক এক্সারসাইজ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ট্রেচিং, কোর শক্তিশালী করার ব্যায়াম, যোগব্যায়াম বা তাই-চি (Tai Chi) অত্যন্ত কার্যকর।
• ফিজিওথেরাপি: ম্যানুয়াল থেরাপি বা বিশেষজ্ঞের অধীনে ব্যায়াম অনেক ক্ষেত্রে ওষুধের চেয়ে ভালো কাজ করে।
• মানসিক স্বাস্থ্য: দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে 'কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি' (CBT) বা কাউন্সিলিং করার পরামর্শ দেওয়া হয়, কারণ দীর্ঘদিনের ব্যথা অনেক সময় বিষণ্ণতা তৈরি করে।

3. ওষুধের ব্যবহার

যদি ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ না হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করা হয়:
• ঔষধ ব্যবহারের ক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে ওরাল NSAIDs (ইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন) এর মতো ঔষধগুলো তবে সতর্ক থাকতে হবে এবং যথাসম্ভব সর্বনিম্ন কার্যকর ডোজে এবং যত কম সময়ের জন্য ব্যবহার করা যায়।
• এছাড়াও, যদি NSAIDs কাজ না করে বা কারো জন্য নিষিদ্ধ থাকে, তবে কোডিন-এর মতো দুর্বল ওপিওড দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে এটি শুধুমাত্র তীব্র (Acute) ব্যথার জন্য প্রযোজ্য।
• প্যারাসিটামল: শুধুমাত্র প্যারাসিটামল কোমরের ব্যথার জন্য এককভাবে খুব একটা কার্যকর নয়।
• NICE গাইডলাইন অনুযায়ী দীর্ঘমেয়াদী কোমরের ব্যথার জন্য ওপিওড, বিষণ্ণতার ঔষধ, বা মৃগীরোগের ঔষধ দেওয়ার সুপারিশ করা হয় না।

সায়াটিকা বা স্নায়ুর ব্যথার ক্ষেত্রে ২০২০ সালের আপডেট অনুযায়ী ঔষধ নির্বাচনে কিছু বড় পরিবর্তন এসেছে:

• সায়াটিকার ক্ষেত্রে NSAIDs খুব বেশি কার্যকর হওয়ার প্রমাণ সীমিত, তবে ক্ষেত্রবিশেষে স্বল্প মেয়াদে দেওয়া যেতে পারে।
• এপিডিউরাল ইনজেকশন: তীব্র ও গুরুতর সায়াটিকার ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেটিক এবং স্টেরয়েড ইনজেকশন (Epidural) বিবেচনা করা যেতে পারে।
• সায়াটিকার চিকিৎসার জন্য গ্যাবাপেন্টিন, প্রিগাবালিন বা অন্য কোনো খিঁচুনি নিরোধক ঔষধ এবং ওরাল স্টেরয়েড ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া উপকারের চেয়ে বেশি হতে পারে।

4. যা করা উচিত নয়

• অপ্রয়োজনীয় টেস্ট: ব্যথার শুরুর ৬ সপ্তাহের মধ্যে যদি কোনো গুরুতর লক্ষণ না থাকে, তবে এক্স-রে বা MRI করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
• বেল্ট বা ব্রেস: বেল্ট (Lumbar Braces) ব্যবহার না করাই ভালো, কারণ এটি কোমরের মাংসপেশিকে আরও দুর্বল করে দিতে পারে।
• ট্রাকশন (Traction): আধুনিক গবেষণায় কোমরে টান দেওয়ার (Traction) কার্যকারিতা খুব একটা পাওয়া যায়নি।

5. জীবনযাত্রায় পরিবর্তন

• বসার ভঙ্গি: দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে প্রতি ৩০-৪০ মিনিট পর পর ৫ মিনিট হাঁটুন।
• ভারী বস্তু তোলা: নিচ থেকে কিছু তোলার সময় কোমর না ঝুঁকিয়ে হাঁটু ভাঁজ করে তুলুন।
• ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত ওজন মেরুদণ্ডের ওপর চাপ বাড়ায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন।

ডাঃ সোহেল আহমেদ, পিটি
স্পোর্টস ফিজিওথেরাপিস্ট
বিপিটি, এমপিটি ( স্পোর্টস), এমডিএমআর
স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, বুয়েট মেডিকেল সেন্টার
কনসালটেন্ট এন্ড ফাউন্ডার, আহমেদ ফিজিওথেরাপি এন্ড রিসার্চ সেন্টার
সিরিয়াল নিতে কল করুন: 01673-474560

Address

Flat # 2D, House # 159, Lake Circus, Kalabagan (Singer's Lane)
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Physiotherapy & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share