Dr.Mahmud Sultan #Diabetic Foot Care & Surgery

Call Directions Contact the practice

Dr.Mahmud Sultan #Diabetic Foot Care & Surgery হাঁটতে, ঘুরতে, ভ্রমণে আনন্দ পাই।

পেশাগত আগ্রহ ডায়াবেটিক রোগীর পায়ের চিকিৎসা। যেন তারাও আনন্দের সাথে হাঁটতে, ঘুরতে, বেড়াতে পারেন।

19/07/2026

আপনি কি জানেন❓
লিওনেল মেসির বাম পায়ের ইন্সুইরেন্স মূল্য ৯০০ মিলিয়ন মার্কিন ডলার।
আপনার সুস্থ পায়ের মূল্যও নেহায়েত কম নয়।

সুস্থতা মহান আল্লাহ তায়ালার এক অপার নেয়ামত।
কোনো দুর্ঘটনা বা অসুস্থতায় হারানো পা কি আমরা ফিরিয়ে আনতে পারি!! পারি না।

ডায়াবেটিসজনিত কারনে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে কমপক্ষে ১জন মানুষের পা কেটে ফেলতে হয়।
নিয়মিত পায়ের যত্ন নিন, পা আপনাকে সচল রাখে।

ডাঃ মাহমুদ সুলতান
বিএমডিসি রেজি. নং এ-৪৫৬৫৩
ডেপুটি চিফ মেডিকেল অফিসার,
বারডেম জেনারেল হাসপাতাল।

🌏ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া)
🌏এডভান্সড কোর্স ইন ডায়াবেটিক ফুট সার্জারী,
(গঙ্গা হাসপাতাল,তামিলনাড়ু, ইন্ডিয়া)

লাইফ মেম্বারঃ
👉বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটি
👉ইন্ডিয়ান পোডিয়াট্রি এসোসিয়েশন

ডায়াবেটিক ফুট সার্জন
এবং সার্টিফায়েড ডায়াবেটোলজিস্ট

যোগাযোগঃ +88 01818567989 (WhatsApp)

09/07/2026

আপনারা পরিচিত জনদের অনেকেরই পায়ের রুক্ষ চামড়া ফেটে যাওয়া দেখে থাকবেন।
ডায়াবেটিস রোগীর পায়ের চিকিৎসা করতে গিয়ে সামান্য ফেটে যাওয়া চামড়া থেকে অনেক বেদনাদায়ক পরিনতি দেখার অভিজ্ঞতা হয়েছে।
অঙ্গহানি আমাদের কারোই কাম্য নয়।
সমস্যা শুরুর দিকেই সঠিক পরামর্শ, চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই অঙ্গহানি রোধ করা সম্ভব।
অবহেলা নয়, সচেতন হোন।
সময় ক্ষেপণ নয়, শুরুতেই পরামর্শ নিন।

ডাঃ মাহমুদ সুলতান
বিএমডিসি রেজি. নং এ-৪৫৬৫৩
ডেপুটি চিফ মেডিকেল অফিসার,
বারডেম জেনারেল হাসপাতাল।

🌏ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া)
🌏এডভান্সড কোর্স ইন ডায়াবেটিক ফুট সার্জারী,
(গঙ্গা হাসপাতাল,তামিলনাড়ু, ইন্ডিয়া)

লাইফ মেম্বারঃ
👉বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটি
👉ইন্ডিয়ান পোডিয়াট্রি এসোসিয়েশন

ডায়াবেটিক ফুট সার্জন
এবং সার্টিফায়েড ডায়াবেটোলজিস্ট

যোগাযোগঃ +88 01818567989 (WhatsApp)

15/06/2026

#বর্ষায়_ডায়াবেটিস_রোগীর পায়ে কী কী #সমস্যা হতে পারে এবং #প্রতিরোধে কী করা উচিৎ❓

#জমে_থাকা_কাদা_পানি থেকে ডায়াবেটিস রোগীদের পায়ের চামড়ার সংক্রমণ, ঘা, ফোসকা বা আলসার দেখা দিতে পারে। যা না সারলে #গ্যাংগ্রিন #অঙ্গচ্ছেদের মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে।
এছাড়াও স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে, ফলে পায়ের বোধশক্তি ও রক্তসঞ্চালন কমে যেতে পারে।

#বর্ষায়_পায়ের_যতো_সমস্যাঃ
ছত্রাকজনিত সংক্রমণ ( ):
বর্ষার আর্দ্র আবহাওয়ায় পায়ে ফাঙ্গাল ইনফেকশন বা 'অ্যাথলেটস ফুট' খুব সাধারণ।

#ব্যাকটেরিয়াল_ইনফেকশন_ও_ক্ষত: বৃষ্টির জমা জল বা কাদা পায়ে লাগলে কাটা বা ফাটা স্থান থেকে মারাত্মক ঘা বা আলসার তৈরি হতে পারে।

#পায়ে_আঘাতজনিত_ক্ষত_ও_ইনফেকশনঃ খালি পায়ে বা বা চপ্পল ভেদ করে গাছ/গুল্মের #কাঁটা, লোহা বা #পেরেক, ইট বা পাথরের কনা পায়ে বিদ্ধ হয়ে সংক্রমণ হতে #পা_ফোলা ( ): ভেজা আবহাওয়া এবং রক্ত সঞ্চালনের সমস্যার কারণে অনেক সময় পা ফুলে যায়।

#স্নায়ুর_অবশ_ভাব (Diabetic Neuropathy): পায়ের অনুভূতি কমে যাওয়ার কারণে জুতার ভেতর ছোট পাথর বা কাঁটার খোঁচা রোগী বুঝতে পারেন না।

#প্রতিরোধে_করণীয়ঃ
পানি-কাদা এড়িয়ে_চলুন: বর্ষার জমা নোংরা পানি বা কাদা এড়িয়ে চলুন।

মাঠে/পানিতে কাজ করতে হলে #পানিপ্রতিরোধী_বুটজুতা ব্যবহার করা উচিত, যেন #নোংরাপানি, #কাঁটা_ইট_পাথরের_কনা_লোহার_পেরেক_শামুক বা অন্য কিছু পায়ের সংস্পর্শে না আসতে পারে।

#পা_পরিষ্কার_ও_শুকনো_রাখুন: বাইরে থেকে ফিরে হালকা গরম জল এবং মৃদু সাবান দিয়ে পা ধুয়ে নিন।

পায়ের আঙুলের ফাঁকগুলো ভালো করে শুকনো তোয়ালে দিয়ে মুছতে হবে, যাতে আর্দ্রতা না থাকে।

বাড়িতে বা বাইরে সবসময় #সঠিক মাপের ও #আরামদায়ক জুতা পরুন।

বর্ষায় #স্যাঁতসেঁতে জায়গায় খালি পায়ে হাঁটবেন না।

#সঠিকভাবে_নখ_কাটা পায়ের নখ সবসময় সোজা করে কাটবেন। নখের কোণা বেশি ছোট করে কাটবেন না।
নখের কোনা যেন সুচালো না থাকে খেয়াল রাখবেন।

#প্রতিদিন_পা_পরীক্ষা_করুন: ডায়াবেটিসের কারণে পায়ের বোধশক্তি কমে যেতে পারে। তাই প্রতিদিন পায়ের পাতা, আঙুলের ফাঁক ও তলা ভালো করে পরীক্ষা করুন।

পায়ের সামান্য ঘা বা ক্ষতকে কখনোই অবহেলা করা উচিত নয়।

আপনার পায়ের ত্বকে কি কোনো লালচে ভাব, ফোসকা, বা ফোলা আছে❓

যদি আপনার পায়ে কোনো লালচে ভাব, ব্যথা, ফোলা ভাব, ফোসকা বা নতুন ক্ষত দেখা দেয় এবং তা বাড়তে থাকে বা না শুকায়, তবে অবিলম্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ড. মাহমুদ সুলতান
বিএমডিসি রেজি. নং এ-৪৫৬৫৩
ডেপুটি চিফ মেডিকেল অফিসার,
বারডেম জেনারেল হাসপাতাল।

🌏ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া)
🌏এডভান্সড কোর্স ইন ডায়াবেটিক ফুট সার্জারী,
(গঙ্গা হাসপাতাল,তামিলনাড়ু, ইন্ডিয়া)

লাইফ মেম্বারঃ
👉বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটি
👉ইন্ডিয়ান পোডিয়াট্রি এসোসিয়েশন

ডায়াবেটিক ফুট সার্জন
এবং সার্টিফায়েড ডায়াবেটোলজিস্ট

যোগাযোগঃ +88 01818567989 (WhatsApp)

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের যেকোনো ছোট পরিবর্তনই বড় বিপদের সংকেত হতে পারে। নিচে উল্লেখিত লক্ষণগুলো দেখামাত্রই কোন...
12/06/2026

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের যেকোনো ছোট পরিবর্তনই বড় বিপদের সংকেত হতে পারে।
নিচে উল্লেখিত লক্ষণগুলো দেখামাত্রই কোনো অবহেলা না করে একজন ফুট কেয়ার ডক্টর দেখানো উচিত:
#আঘাত_বা_কাটাছেঁড়া: পায়ে যেকোনো নতুন ক্ষত, ফোস্কা, স্ক্র্যাচ বা নখ দেবে যাওয়ার সমস্যা হলে।
#রঙের_পরিবর্তন: পায়ের পাতা বা আঙুলের রঙ লাল, নীল, কালো বা অতিরিক্ত ফ্যাকাশে হয়ে গেলে। #অনুভূতিহীনতা_অবশ_হলে: পায়ে ঠান্ডা, গরম বা ব্যথার অনুভূতি কমে গেলে অথবা পা সবসময় অবশ বা ভারী মনে হলে।
#অস্বাভাবিক_অনুভূতি: পায়ের তলায় সারাক্ষণ জ্বালাপোড়া করা বা সুই ফোটার মতো সুই-সুঁই অনুভূতি হলে।
#ফোলা_ও_তাপমাত্রা: এক পা অন্য পায়ের চেয়ে বেশি ফুলে গেলে, লাল হলে বা অতিরিক্ত গরম অনুভূত হলে। #ইনফেকশন: নখ বা আঙুলের কোণা পেকে পুঁজ বের হলে কিংবা পা থেকে দুর্গন্ধ ছড়ালে।
#চামড়া_ফেটে_যাওয়া: গোড়ালি বা পায়ের চামড়া অতিরিক্ত ফেটে গিয়ে রক্তক্ষরণ বা ঘা হওয়ার উপক্রম হলে।
#হাঁটার_সময়_ব্যথা: অল্প কিছু দূর হাঁটলেই পায়ে বা ডিমডিমায় (Calf) তীব্র ব্যথা বা টান লাগলে।

★আপনার সমস্যার সঠিক সমাধান দিতে আমাকে জানাতে পারেন:
★আপনি কি ডায়াবেটিসে ভুগছেন?
★আপনার পায়ে কি এই মুহূর্তে কোনো ঘা বা ফোস্কা আছে?
★আপনি কি ঢাকার মধ্যে কোনো ভালো ফুট কেয়ার সেন্টারের খোঁজ করছেন?

12/06/2026

ছোট পরামর্শ বড় উপকার।

09/06/2026
The 22nd International Congress of Endocrinology 2026.The 99th Annual Congress of The Japan Endocrine Society.  /
04/06/2026

The 22nd International Congress of Endocrinology 2026.
The 99th Annual Congress of The Japan Endocrine Society.
/

প্রতিদিন হাঁটার অভ্যাসে অভ্যস্ত হোন। প্রতিদিন পায়ের যত্ন নিন, পা আপনাকে সচল রাখে।অস্বাভাবিকতা দেখলে/বোধ করলেই চিকিৎসকের ...
31/03/2026

প্রতিদিন হাঁটার অভ্যাসে অভ্যস্ত হোন।
প্রতিদিন পায়ের যত্ন নিন, পা আপনাকে সচল রাখে।
অস্বাভাবিকতা দেখলে/বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিন।

Address

208, Outer Circular Road, Maghbazar. , Near Maghbazar Aarong
Dhaka
1217

Telephone

+8801818567989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahmud Sultan #Diabetic Foot Care & Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahmud Sultan #Diabetic Foot Care & Surgery:

Shortcuts

Share

Category