Dr Shimi

Dr Shimi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Shimi, Doctor, Dhaka.

অ্যাস্থেটিক ফিজিশিয়ান "
Not your boring doctor 😉
Real health tips | No nonsense
Weight loss • Skin • Hair
Follow & fix your lifestyle

অযথা ইনবক্স করবেন না । উল্টা পাল্টা মেসেজ দিলে সোজা ব্লক।

05/09/2026

90's এর গান গুলো শুনলে এত কান্না পায় কেন আমার !!!!!!!

আমি মনে হচ্ছে বুড়ি হয়ে হুমায়ুন আহমেদের হিমুর মহিলা ভার্সন হয়ে যাচ্ছি !একা থাকি কিছু খাইতে ইচ্ছা করে না ।কয়দিন রাতে ...
28/08/2026

আমি মনে হচ্ছে বুড়ি হয়ে হুমায়ুন আহমেদের হিমুর মহিলা ভার্সন হয়ে যাচ্ছি !
একা থাকি কিছু খাইতে ইচ্ছা করে না ।
কয়দিন রাতে কিছুই খাইনি। পেটে খিদা নিয়ে পেট বেঁধে ঘুমাইছি ।মনের মধ্যে কষ্ট থাকলে যেইটা হয় আরকি !
আজ শুক্রবার দিন গেল ।সারাদিন আমার যত কথা সব তাঁরেই কইলাম ।ইট্টু কাদিতেও পারলাম ।ফলে মন টা একটু ভাল হয়ে গেল ।
তাই এক টা কমেডি ভিডিও বানাইলাম পোস্ট করলাম প্রোফাইলে ।
এরপর খাওয়া র কথা মনে হইলো ।
ভাত - না খাব না
রুটি পরোটা - উহু ।
তাহলে খুঁজে পেতে দেখি নুডুলস আছে কিছু ( আমি একেবারেই নুডুলস খেকো নই।ভাল লাগে না কখনোই )

ওকে নুডুলস পেলাম ,এর ডিম খুঁজতে গিয়ে দেখি শেষ!
গেলাম ডিপ ফ্রিজে ।ওখানে মটরশুঁটি পেলাম ।
ব্যাস চুলায় পানি দিলাম পেঁয়াজ কুচি করে তাতে দিলাম আর দিলাম পরিমাণ মতন মটরশুঁটি ।ও যখন বেশ ফুটে উঠল তখন নুডুলস আর তার মসলা দিলাম ।ওই মসলার ঝালে আমার হবে না তাই দিলাম বেশ খানিক টা মরিচ । এবং এখানেই দিলাম কিছু সূর্যমুখীর তেল আর টমেটো সস । তারপর নামায় নিলাম ।

এখন খাই ।
মনে পড়ছে হিমুর বাটার থেকে ঘি বানানোর গল্প।
খাইয়া লই এখন ।
ও হ্যাঁ পরণের দিকে তাকায় দেখি আমি আজ হলুদ পইড়া আছি।😄😎😄

17/08/2026

আজ থেকে আবারো যাত্রা শুরু হল!
ছোট ছোট ভিডিও দিতে থাকবো এখন থেকে অবশ্যই রেগুলার ..
এর জন্য এতদিন আমি ভিডিও এডিটিং এবং ভিডিও মেকিং শিখেছি !
আজকের পর্ব : প্রেগন্যান্সি এবং প্রচলিত কিছু কুসংস্কার পর্ব : 1
Farhana Jannat Imu Shah Buddin , Afsari Khanam , Fariha Azreen, Rushama Intan

09/08/2026

আমার ডনু ! আমার ডুং ডুং! !
এতদিন বেঁচে থাকলি ,আজ কেন মা*রা যাওয়া লাগলো তোর !
দেশে একমাত্র এই পাখি টাই আমার একান্ত আপনার ছিল !
সেও মারা গেল অসুখ হয়ে ।
দুনিয়ায় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ ।
(মন টা র মধ্যে কি যে হচ্ছে ,সেটা শুধু আমিই জানি )
ওদের ছাড়া থাকতেও পারি না কিন্তু রাখতেও পারি না আমি !😭

10/05/2026

কি জ্বালায় পড়লাম !
তিনমাস ,ছয়মাস হয়ে গেল !
তাও অনিশ্চয়তা যাচ্ছেই না !!!

আমি যদি বলি আজকালকার ছেলেমেয়েদের মূল সমস্যা নিচের পয়েন্ট থেকে ই শুরু হয় ! খুব কি মিথ্যা বলা হবে ?!!!!??!!মেয়েদের👇wei...
08/05/2026

আমি যদি বলি আজকালকার ছেলেমেয়েদের মূল সমস্যা নিচের পয়েন্ট থেকে ই শুরু হয় !
খুব কি মিথ্যা বলা হবে ?!!!!??!!
মেয়েদের👇

weight gain
chronic inflammation
hormonal imbalance
poor sleep
stress
Insulin resistance

আর অনেক পুরুষের
functional low testosterone-এও:
👇
insulin resistance
visceral obesity
inflammation
poor sleep
sedentary lifestyle
stress

বুঝলে ভাল ।না বুঝলে বইলেন ,বুঝায় দেব ।

 #সমস্যা_যখন_ওজন পর্ব -১ওজন!!!!    —সংখ্যা না, এক ধরনের নীরব বোঝা।কেউ দেখে কিলো, কেউ দেখে শরীর…কিন্তু তুমি জানো—এটা আসলে...
05/05/2026

#সমস্যা_যখন_ওজন পর্ব -১

ওজন!!!!
—সংখ্যা না, এক ধরনের নীরব বোঝা।

কেউ দেখে কিলো, কেউ দেখে শরীর…

কিন্তু তুমি জানো—এটা আসলে গল্প।

বেশি ওজন মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে একটু অস্বস্তি না,

এটা মানে—
সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপ ধরা,
পছন্দের জামাটা আলমারিতে পড়ে থাকা,
আর মানুষের অপ্রয়োজনীয় মন্তব্য গিলে ফেলা।

কিন্তু শোনো—
ওজন কখনো তোমার পরিচয় না।
এটা একটা অবস্থা, permanent identity না।

তোমার শরীরটা যুদ্ধ করে—
হরমোন, স্ট্রেস, ঘুমের অভাব,
কখনো আবেগের ক্ষুধা—সবকিছুর সাথে।
তাই এই শরীরকে শত্রু বানালে খেলা শেষ।
এটাকে পার্টনার বানাও।

তুমি মোটা না—
তুমি একটা unfinished version,
যেটা আপডেট হচ্ছে।
প্রতিটা ছোট ডিসিশন—
এক গ্লাস পানি বেশি খাওয়া,
একটু কম খাওয়া,
একটু হাঁটা—
এইগুলোই silently shape change করে।
কোনো crash diet না,
কোনো overnight miracle না—
এইটা একটা slow, steady revolution।

মনে রাখো—
তুমি ওজন কমাচ্ছো না,
তুমি নিজের উপর control নিচ্ছো।

আর যেদিন আয়নায় তাকিয়ে মনে হবে—
“হ্যাঁ, আমি পারছি”—
সেদিন বুঝবা,
তোমার শরীর না, তোমার mindset জিতছে।

game plan simple—
Consistency over perfection.
তুমি already শুরু করে দিয়েছো…

চলবে ? লিখবো এবং বলবো ,এই ওজন কি কি ক্ষতি করছে আমাদের পুরা জেনারেশন কেই ।
কি করলে আমরা বাঁচবো।
সেটাই খুঁজে বের করতে চাই ।

28/04/2026

এই একটা পাখি যার জন্য আমি পাগল ।অত্যন্ত সুন্দর দেখতে ।নাম নরদার্ন কার্ডিনাল ।মেল পাখিটা হয় টুকটুকে লাল । প্রচন্ড প্রোটেকটিভ টাইপ ।আর এত টাই হয় যে নিজের ছায়া দেখলেও তাকে মারতে যায় 😄। Viral Afsari Khanam Laila Sabekun Nahar

28/04/2026

Glutathione নিয়ে কে কতটুকু জানে ন,কমেন্ট করেন
আমি সব উত্তর দিয়ে মিথ ক্লিয়ার করে দেব ।

24/04/2026

কুয়েত থেকে কার কি কেনা লাগবে মেসেজে জানাবেন ।
যাতে সঙ্গে নিয়ে আসতে পারি ।

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shimi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Shimi:

Shortcuts

Share

Category