Mind to Heart Wellness

Directions Website

Mind to Heart Wellness Evidence-Based Mental Health Care
Individual • Couple • Family • Child Therapy
Trauma • EMDR • Anxiety • Depression • OCD
Healing Minds, Inspiring Wellness.

Contact: +8801715769060

“কষ্ট বা রাগের কথা কাউকে বললে সেটা আরও বাড়বে” আমাদের সমাজের এই ভুল ধারণাটাই মানুষকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে।মনোবিজ্ঞা...
19/09/2026

“কষ্ট বা রাগের কথা কাউকে বললে সেটা আরও বাড়বে” আমাদের সমাজের এই ভুল ধারণাটাই মানুষকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে।

মনোবিজ্ঞান কিন্তু বলে একদম উল্টো কথা:

১. আবেগ লুকাবেন না: সাইকোলজিতে একটা কথা আছে "Name it to tame it." নিজের ভয় বা কষ্টের অনুভূতিকে মুখে স্বীকার করলে ব্রেন প্যানিক করা বন্ধ করে দ্রুত শান্ত হতে শুরু করে।

২. শক্ত মানুষ মানে রোবট না: দুঃখ, রাগ কিংবা ভয় পাওয়া দুর্বলতা নয়; এগুলো সুস্থ মানুষের ব্রেনের একদম স্বাভাবিক রেসপন্স।

৩. আবেগ আপনার পরিচয় নয়: আপনি কোনো অনুভূতি নন। আকাশের মেঘের মতো ইমোশন আসবে, আবার চলে যাবে। রাগ অনুভব করা মানেই আপনি "রাগী বা খারাপ মানুষ" হয়ে গেলেন না।

আবেগের সাথে যুদ্ধ বন্ধ করুন। অনুভূতিকে জাজ না করে জাস্ট বুঝতে শিখুন—অর্ধেক মানসিক চাপ ওখানেই কমে যাবে।

#মনোবিজ্ঞান #আবেগ

19/09/2026

আপনার বাচ্চা কথা বলার আগেই Screen Swipe করতে শিখে গেছে!
এটা কি সত্যিই Smartness, নাকি সতর্ক হওয়ার সংকেত?

খাওয়ানো, কান্না থামানো কিংবা ব্যস্ত রাখার জন্য মোবাইল দেওয়া এখন অনেক পরিবারের দৈনন্দিন অভ্যাস। কিন্তু অতিরিক্ত স্ক্রিনের প্রভাব শিশুর ভাষা, মনোযোগ, সামাজিক যোগাযোগ ও আচরণে পড়তে পারে।

লক্ষণগুলো হতে পারে:
কথা বলতে দেরি হওয়া
Eye Contact কমে যাওয়া
নাম ধরে ডাকলে সাড়া কম দেওয়া
খিটখিটে মেজাজ ও একা থাকার প্রবণতা

তবে মনে রাখবেন, এসব লক্ষণ দেখলেই অটিজম ধরে নেওয়া ঠিক নয়। শিশুর বিকাশ নিয়ে উদ্বেগ থাকলে দ্রুত চাইল্ড সাইকোলজিস্ট বা স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিন।

প্রতিদিন কিছুটা সময় স্ক্রিন ছাড়া, খেলা, গল্প, প্রকৃতি আর পরিবারের সঙ্গে কাটুক।

স্ক্রিন নয়, শিশুর সঙ্গে আপনার সময়টাই হোক তার সবচেয়ে বড় বিনোদন।

🎉 Welcome to our new Campus Ambassador!We’re excited to have you join us and look forward to creating meaningful impact ...
19/09/2026

🎉 Welcome to our new Campus Ambassador!

We’re excited to have you join us and look forward to creating meaningful impact together. 🌱🤝

ফেইসবুকে যেই মানুষটার হাসিমুখের ছবি দেখে আপনি ভাবছেন "ওর লাইফটা কত সুন্দর!", রাতের বেলা সেই মানুষটার একাকীত্বের খবর কি আ...
18/09/2026

ফেইসবুকে যেই মানুষটার হাসিমুখের ছবি দেখে আপনি ভাবছেন "ওর লাইফটা কত সুন্দর!", রাতের বেলা সেই মানুষটার একাকীত্বের খবর কি আমরা কেউ রাখি?

সোশ্যাল মিডিয়া হলো আমাদের লাইফের একটা 'হাইলাইট রিল'। এখানে আমরা শুধু বেস্ট মোমেন্টগুলো শেয়ার করি। সুন্দর ক্যাফে, ট্যুরের ছবি, হ্যাপি মোমেন্টস আর পারফেক্ট হাসি।

কিন্তু দিনশেষে যখন ঘরের দরজা বন্ধ হয়? যখন চারপাশ শান্ত হয়ে যায়?
তখন শুরু হয় আসল ব্যাটল। ওভারথিঙ্কিং, অ্যাংজাইটি, আর সেল্ফ-ডাউট। বাইরের দুনিয়ার কাছে আপনি হয়তো খুব স্ট্রং, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভীষণ টায়ার্ড।

It's exhausting, right? সারাদিন "আমি ঠিক আছি" প্রিটেন্ড করাটা আসলেই খুব কষ্টের।
মনে রাখবেন—What you see is not always the whole story.

আপনার ওই পারফেক্ট হাসিমুখের আড়ালে যদি কোনো কষ্ট লুকিয়ে থাকে, প্লিজ সেটা নিয়ে একা সাফার করবেন না। ইটস ওকে টু নট বি ওকে। মাঝে মাঝে মাস্কটা খুলে ফেলা দরকার।
আপনি একা নন, আপনার ওই না-বলা কথাগুলো শোনার জন্য আমরা আছি।

মানসিক স্বাস্থ্য বা ওয়েলনেস নিয়ে যেকোনো সাপোর্টের জন্য Mind to Heart Wellness আছে আপনার পাশে:
📞 কল করুন: 01715-769060
📧 ইমেইল: [email protected]

18/09/2026

মানুষ খুব সহজেই বলে “সময় সব ক্ষত সারিয়ে দেয়।”

কিন্তু ট্রমার পর সবসময় শুধু সময় যথেষ্ট নয়। PTSD-এর ক্ষেত্রে সঠিক সহায়তা ও চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ট্রমার পর দীর্ঘদিন ধরে ভয়, দুঃস্বপ্ন, এড়িয়ে চলা বা অতিরিক্ত সতর্কতা অনুভব করলে সাহায্য নিন।

আপনার যা ঘটেছে, সেটা আপনার দোষ নয়।

18/09/2026

বই খোলা, চোখ ভেজা। তবুও পড়া হচ্ছে না?

ঘণ্টার পর ঘণ্টা পড়তে বসেও মনোযোগ আসছে না?
পরীক্ষার আগে ঘুম হারিয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, আর রেজাল্টের কথা ভাবলেই মনে হচ্ছে “আমি কি যথেষ্ট ভালো?”

সবসময় এটা অলসতা নয়। কখনো কখনো এর পেছনে থাকে অতিরিক্ত একাডেমিক চাপ ও মানসিক ক্লান্তি।

মনে রাখুন, একটি রেজাল্ট আপনার সক্ষমতা বা মূল্য নির্ধারণ করে না।

নিজের কষ্টকে গুরুত্ব দিন। প্রয়োজনে কাউন্সেলর বা মনোবিজ্ঞানীর সহায়তা নিন।
আর অভিভাবকেরা, “কত পেলে?”-এর আগে জিজ্ঞেস করুন—“তুমি কেমন আছো?”

কারণ একজন শিক্ষার্থীর মানসিক সুস্থতাও তার সাফল্যের অংশ।

17/09/2026

আপনার মনের সব কথা কি আসলেই চারপাশের চেনা মানুষদের খোলাখুলি বলা যায়?
বেশিরভাগ মানুষের উত্তর হবে, “না”।

ঠিক এই জায়গাটাতেই আপনার পাশে আছে Mind to Heart Wellness.

আমরা বিশ্বাস করি: হিলিং শুধু মনের নয়, এটি মন থেকে হৃদয়ের এক গভীর জার্নি। এটি এমন একটি নিরাপদ এবং শতভাগ গোপনীয় স্পেস, যেখানে আপনাকে কোনো Judgement এর মুখে পরতে হবে না।

আপনি যদি দীর্ঘদিন ধরে নিচের কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে থাকেন:

সবসময় মনে হয় কিছু একটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, অথচ ঠিক কী নিয়ে ভয় পাচ্ছেন তা বুঝতে পারছেন না।
আগে যে বিষয়গুলো ভালো লাগত, সেগুলোতেও এখন আর আগ্রহ বা আনন্দ খুঁজে পান না।
অতীতের কোনো ঘটনা বারবার মনে পড়ে, যা আপনাকে এখনও কষ্ট দেয়।
কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি, দূরত্ব বা টানাপোড়েন তৈরি হচ্ছে।
জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার দ্বিধায় পড়ছেন এবং সবকিছু মিলিয়ে নিজেকে মানসিকভাবে খুব ক্লান্ত লাগছে।

তবে জেনে রাখুন, এই লড়াইয়ে আপনি একা নন।

আমাদের অভিজ্ঞ Psychologist ও Therapistদের টিম Scientific ও Evidence-based Therapeutic Method এর মাধ্যমে আপনার পাশে থাকবে। যাতে আপনি ধীরে ধীরে একটি Balanced ও স্বাস্থ্যকর জীবনে ফিরতে পারেন।

In-person (সরাসরি চেম্বারে) কিংবা ঘরে বসে অনলাইন সেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সেশন বুকিং বা বিস্তারিত জানতে,
যোগাযোগ করুন WhatsApp: 01715-769060

সরাসরি দেখা করতে চলে আসতে পারেন আমাদের সেন্টারে:
২/২ লালমাটিয়া, ব্লক-এ, ২য় তলা, মিরপুর রোড, আসাদ গেট, ঢাকা-১২০৭

🎉 Welcome to our new Campus Ambassadors!We’re excited to have you join us and look forward to creating meaningful impact...
17/09/2026

🎉 Welcome to our new Campus Ambassadors!

We’re excited to have you join us and look forward to creating meaningful impact together. 🌱🤝

17/09/2026

OCD মানেই শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার বাতিক নয়।

বারবার হাত ধোয়া, চেক করা, আশ্বাস চাওয়া—এর পেছনে অনেক সময় থাকে ভয় ও অনিচ্ছাকৃত চিন্তা।

মনে রাখুন, মাথায় আসা একটি চিন্তা আপনার চরিত্র নয়।
OCD একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং এর কার্যকর চিকিৎসা আছে। 💚

সচেতন হোন, ভুল ধারণা নয়।

Address

2/2 Lalmatia, Block/A, 1st Floor, Mirpur Road, Asad Gate
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mind to Heart Wellness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share