A N M Mashud Rana- Physiotherapy Specialist

A N M Mashud Rana- Physiotherapy Specialist Relief, Remedy, Recovery

10/05/2026
হাঁটুর অ্যালাইনমেন্ট সাধারণত তিন ধরনের: ভ্যারাস, নরমাল ও ভ্যালগাস* ভ্যারাস অ্যালাইনমেন্টে পা বাঁকা (bow-legged) হয় এতে ...
23/03/2026

হাঁটুর অ্যালাইনমেন্ট সাধারণত তিন ধরনের: ভ্যারাস, নরমাল ও ভ্যালগাস
* ভ্যারাস অ্যালাইনমেন্টে পা বাঁকা (bow-legged) হয় এতে হাঁটু বাইরে দিকে থাকে এবং বাইরের অংশে বেশি চাপ পড়ে।

* নরমাল অ্যালাইনমেন্টে পা সোজা থাকে এতে ওজন সমানভাবে বিতরণ হয় এবং জয়েন্ট ভালোভাবে কাজ করে

* ভ্যালগাস অ্যালাইনমেন্টে হাঁটু ভেতরের দিকে ঝুঁকে (knock-knees) এতে হাঁটুর ভেতরের অংশে বেশি চাপ পড়ে

নোট :- অ্যালাইনমেন্ট ডিগ্রিতে পরিমাপ করা হয়। এটি চলাফেরার দক্ষতা ও আঘাতের ঝুঁকিকে প্রভাবিত করে

20/03/2026
ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder):এটি হলো একটি সাধারণ অস্থিসন্ধি-সম্পর্কিত সমস্যা, যেখানে কাঁধের গতি সীমিত হয়ে পড়ে এবং...
17/03/2026

ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder):

এটি হলো একটি সাধারণ অস্থিসন্ধি-সম্পর্কিত সমস্যা, যেখানে কাঁধের গতি সীমিত হয়ে পড়ে এবং ব্যথা অনুভূত হয়। একে চিকিৎসা পরিভাষায় “Adhesive Capsulitis” বলা হয়। এটি সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং সময়ের সাথে তিনটি ধাপে বিকাশ লাভ করে:

1. ফ্রিজিং স্টেজ (Freezing Stage): কাঁধের ব্যথা বাড়তে থাকে এবং ধীরে ধীরে নড়াচড়ার সীমাবদ্ধতা তৈরি হয়।
2. ফ্রোজেন স্টেজ (Frozen Stage): ব্যথা কমে আসে, কিন্তু গতি পুরোপুরি সীমিত হয়ে যায়।
3. থাওয়িং স্টেজ (Thawing Stage): কাঁধের গতি ধীরে ধীরে পুনরুদ্ধার হয়।

ফিজিওথেরাপি এবং ফ্রোজেন শোল্ডার:

ফ্রোজেন শোল্ডার চিকিৎসায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কাঁধের গতি পুনরুদ্ধার এবং ব্যথা কমাতে সাহায্য করে। নিচে এর কয়েকটি ধাপ উল্লেখ করা হলো:

1. গরম এবং ঠান্ডা থেরাপি:
•গরম পানির ব্যাগ বা হট প্যাক ব্যবহার করলে পেশি শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে।
•ঠান্ডা প্যাক ব্যথা এবং ফোলাভাব কমাতে সহায়ক।
2. স্ট্রেচিং ব্যায়াম:
• পেন্ডুলাম স্ট্রেচ: মাটির দিকে কাঁধ ঝুলিয়ে হালকা দোলানোর অনুশীলন।
•ক্রস-বডি স্ট্রেচ: এক হাত দিয়ে অন্য হাতকে ক্রস করে শরীরের দিকে টেনে ধরা।
•ধীরে ধীরে গতি বাড়ানোর জন্য বিশেষ ব্যায়াম করা হয়।
3. স্ট্রেন্থেনিং এক্সারসাইজ:
•কাঁধের পেশি শক্তিশালী করতে রেজিস্ট্যান্স ব্যান্ড বা হালকা ওজনের সাহায্যে ব্যায়াম।
4. ম্যানুয়াল থেরাপি:
•একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনার কাঁধের জয়েন্ট ম্যানিপুলেশন এবং পেশি ম্যাসাজ করতে পারেন।
5. ইলেক্ট্রোথেরাপি:
•TENS (Transcutaneous Electrical Nerve Stimulation) বা আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহৃত হয় ব্যথা কমানোর জন্য। শকওয়েভ থেরাপি (ESWT) আধুনিক পদ্ধতি দ্রুত ব্যাথা কমাতে সাহায্য করে।

জীবনযাত্রায় পরিবর্তন:
• কাজ করার সময় সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখা।
• ভারী জিনিস তোলার সময় সতর্ক থাকা।
• নিয়মিত হালকা ব্যায়াম করা।

ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে ধৈর্য ও নিয়মিত থেরাপি প্রয়োজন। এটি সম্পূর্ণ সেরে উঠতে ১-৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আপনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

জেড়িয়েট্রিক বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইজিং প্রসেস বা বয়স বৃদ্ধ...
03/03/2026

জেড়িয়েট্রিক বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইজিং প্রসেস বা বয়স বৃদ্ধি মানুষের শরীরে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসে। এ সকল পরিবর্তনগুলো পরবর্তীতে শরীরের মাংসপেশির দুর্বলতা তৈরি করে, হাড়ের ডেনসিটি কমিয়ে দেয়, কো-অর্ডিনেশনের প্রবলেম সৃষ্টি করে, এবং বিভিন্ন জয়েন্ট বা জোড়ার স্টিফনেস বা শক্ত ভাব নিয়ে আসে। এ সকল শারীরিক পরিবর্তনগুলো অনেক সময় পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং হার ভেঙে যাওয়াযর প্রবণতা বারায়। ফিজিওথেরাপি বয়স্ক মানুষদের এ সকল পরিবর্তনগুলোর ফলে সৃষ্ট, কমে যাওয়া ফাংশনগুলো ধরে রাখাতে সাহায্য করে। যাতে, সে দৈনন্দিন কাজ কর্ম গুলো স্বাভাবিকভাবে করতে পারেন। একজন বয়স্ক ব্যক্তি বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিযে আক্রান্ত হয়ে থাকেন, ফিজিওথেরাপি সে সকল ক্রনিক ডিজিজ গুলোর ফলে সৃষ্ট শারীরিক প্রতিবন্ধকতাকে রোধ করতে পারেন। যদিও ফিজিওথেরাপি একজন বয়স্ক ব্যক্তির এজিং প্রসেস থামাতে পারেন না কিন্তু এই এজিং প্রসেসের ফলে যে ইমপ্যাক্ট টা তার শরীরে পড়ে সেটি কমাতে পারেন। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রতিটি বয়স্ক ব্যক্তির আলাদা আলাদাভাবে অ্যাসেসমেন্ট প্রটোকল সম্পূর্ণ করার মাধ্যমে প্রতি বয়স্ক মানুষের জন্য ফিজিওথেরাপিওটিক ইন্টারভেনশন এপ্লাই করার মাধ্যমে ওই বয়স্ক ব্যক্তির লিভিং standard কে আরো বুস্ট আপ করতে পারেন।

রোগী দেখার সময় রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
02/01/2026

রোগী দেখার সময় রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

     #স্বাস্থ্যটিপস
25/11/2025

#স্বাস্থ্যটিপস

Address

144, Zara Tower, Katasur, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when A N M Mashud Rana- Physiotherapy Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share