06/10/2026
🍩 অনেকেরই সকাল শুরু হয় ডোনাট দিয়ে। নানান ব্যস্ততায় সকালের নাস্তায় হাতের কাছে ডোনাট তুলে নেওয়া হয়ত সহজ। কিন্তু প্রতিদিনের নাস্তায় ডোনাট অভ্যাসে পরিণত হলে অতিরিক্ত চিনি, ক্যালরি ও অস্বাস্থ্যকর চর্বি গ্রহণের ঝুঁকি বাড়ে। ডোনাট ক্ষুধা মেটাতে পারে, কিন্তু দীর্ঘসময় পেট ভরা রাখার জন্য এটি সেরা পছন্দ নয়। নাস্তা মানেই পেট ভরা নয়, শরীরের প্রয়োজনীয় পুষ্টিও নিশ্চিত করা। ডোনাট যতই আকর্ষণীয় হোক, এটি পূর্ণাঙ্গ নাস্তার বিকল্প নয়। মিষ্টি দিয়ে সকাল শুরু করার বদলে পুষ্টি দিয়ে সকাল শুরু করুন। শরীরকে দিন প্রোটিন, আঁশ, ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টি।
মাঝে মাঝে ডোনাট খাওয়া উপভোগের অংশ হতে পারে, তবে তা প্রতিদিনের নয়। প্রতিদিনের অভ্যাস আর মাঝে মাঝে উপভোগ...দুটো এক নয়!! ডোনাট মাঝে মাঝে উপভোগ করুন, তবে প্রতিদিনের নাস্তায় অবশ্যই স্বাস্থ্যকর বিকল্প রাখুন। স্বাস্থ্যকর জীবন মানে প্রিয় খাবার বাদ দেওয়া নয়...বরং কখন, কতটা এবং কত ঘন ঘন খাবেন সেটা জানা!!
(এই ডোনাট আমি বছরে মাত্র দুই দিন খাই...দুটোই ঈদের দিনের সকালে, তাও আবার মসজিদ থেকে দেয়া হয় বলে 🫣)