10/06/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা-এর রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে চুক্তিভিত্তিক “কনসালটেন্ট (রেডিওলজিস্ট)” পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম:
• কনসালটেন্ট (রেডিওলজি ও ইমেজিং)
শিক্ষাগত যোগ্যতা:
• স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি।
• রেডিওলজি ও ইমেজিং বিষয়ে MD/FCPS অথবা সমমানের স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রি।
• BMDC রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা:
• MRI ও CT Scan রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে।
• সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
কর্মস্থল:
• কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
আবেদনের শেষ তারিখ:
• *১৪ জুন ২০২৬ খ্রি.*
আবেদন পদ্ধতি:
• আবেদনপত্র সরাসরি/ডাকযোগে প্রেরণ করা যাবে
• আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
• পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (Resume), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ০১ (এক) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
ডাকযোগে আবেদন প্রেরণের ঠিকানা:
• পরিচালক (ডি আই জি)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
রাজারবাগ, ঢাকা।
সরাসরি আবেদন জমাদানের ক্ষেত্রে:
• অফিস চলাকালীন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে Addl DIG (Admin&Finance) অফিসের বাইরে নির্ধারিত বক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
সাক্ষাৎকার ও যোগাযোগ:
• প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানানো হবে।
• কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত, সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।