Dr. Ariful Haque

Dr. Ariful Haque Orthopedic Surgeon; Researcher; Editor
www.drarifulhaque.com

26/08/2026

Normal Bone Scan.Nuclear Medicine imaging and TheranosticsDr. Ariful Haque
26/08/2026

Normal Bone Scan.
Nuclear Medicine imaging and Theranostics

Dr. Ariful Haque

হাঁটু প্রতিস্থাপনের আগে যা জানা জরুরি“আমার বয়স কম, তাই কি Knee Replacement করা যাবে না?”এটি রোগীদের একটি খুব সাধারণ প্রশ...
25/08/2026

হাঁটু প্রতিস্থাপনের আগে যা জানা জরুরি

“আমার বয়স কম, তাই কি Knee Replacement করা যাবে না?”

এটি রোগীদের একটি খুব সাধারণ প্রশ্ন। কিন্তু হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত শুধুমাত্র বয়সের ওপর নির্ভর করে না।

যদি হাঁটুর ক্ষয় এতটাই বেড়ে যায় যে—

🔹 নিয়মিত ওষুধ বা অন্যান্য চিকিৎসায় ব্যথা নিয়ন্ত্রণে না আসে

🔹 হাঁটা, সিঁড়ি ভাঙা বা দৈনন্দিন কাজ কঠিন হয়ে পড়ে

🔹 বিশ্রামেও ব্যথা বা অস্বস্তি থাকে

🔹 হাঁটুর জয়েন্টের ক্ষতি গুরুতর পর্যায়ে পৌঁছে যায়

তাহলে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন অনুযায়ী Joint Replacement বিবেচনা করতে পারেন।

সঠিক রোগীর ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ—শুধু বয়স নয়।
Dr. Ariful Haque

25/08/2026

হাড়, জয়েন্ট, মেরুদণ্ড কিংবা খেলাধুলাজনিত আঘাত—ব্যথাকে অবহেলা করলে ছোট সমস্যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।

অনেকেই ক্যালসিয়াম, আয়রন ও গ্যাসের ওষুধ একসাথে খেয়ে ফেলেন। কিন্তু কিছু ওষুধ ও খাবার একসাথে গ্রহণ করলে আয়রন বা অন্যান্য ওষ...
24/08/2026

অনেকেই ক্যালসিয়াম, আয়রন ও গ্যাসের ওষুধ একসাথে খেয়ে ফেলেন। কিন্তু কিছু ওষুধ ও খাবার একসাথে গ্রহণ করলে আয়রন বা অন্যান্য ওষুধের শোষণ কমে যেতে পারে। তাই শুধু ওষুধ খাওয়াই নয়, কখন কোন ওষুধ খাবেন সেটিও গুরুত্বপূর্ণ।

সহজ একটি সময়সূচি:-

সকাল:
গ্যাসের ওষুধ (যদি PPI হয়) → নাস্তার ৩০–৬০ মিনিট আগে
নাস্তার কিছুক্ষণ পর/মাঝে:
আয়রন → খাবারের সঙ্গে নয়, সম্ভব হলে খাবারের মাঝামাঝি সময়ে

দুপুর বা রাতে:
ক্যালসিয়াম → খাবারের সঙ্গে বা খাবারের পরে, বিশেষ করে calcium carbonate হলে

তবে সবার ওষুধের ধরন ও প্রয়োজন এক নয়।

১| গ্যাসের ওষুধ: সব ওষুধের নিয়ম এক নয়
PPI যেমন
• Omeprazole
• Esomeprazole
• Pantoprazole
• Rabeprazole
সাধারণত দিনে একবার দেওয়া হলে নাস্তার ৩০–৬০ মিনিট আগে খেলে সবচেয়ে ভালো কাজ করে। দিনে দুইবার দেওয়া হলে দ্বিতীয় ডোজ সাধারণত সন্ধ্যার খাবারের ৩০–৬০ মিনিট আগে দেওয়া হয়।
অন্যদিকে অ্যান্টাসিড যেমন aluminium/magnesium-containing ওষুধ তাৎক্ষণিক অম্বল কমাতে ব্যবহৃত হয় এবং এগুলো অন্য কিছু ওষুধের শোষণে বাধা দিতে পারে।
তাই PPI আর অ্যান্টাসিডকে একই ধরনের “গ্যাসের ওষুধ” ধরে একই নিয়মে খাবেন না।

২|\আয়রন
আয়রন সাধারণত খালি পেটে বা খাবারের মাঝখানে খেলে ভালো শোষিত হয়। তবে খালি পেটে খেলে বমি বমি ভাব, পেটব্যথা বা অস্বস্তি হলে খাবারের সঙ্গে/পরে নেওয়া যেতে পারে।
আয়রন খাওয়ার সময় এড়িয়ে চলুন:
❌ ক্যালসিয়াম ট্যাবলেট
❌ দুধ ও দুগ্ধজাত খাবার
❌ চা
❌ কফি
❌ অ্যান্টাসিড
চা, কফি ও ক্যালসিয়াম আয়রনের শোষণ কমাতে পারে।
আয়রন ও ক্যালসিয়ামের মধ্যে অন্তত ২ ঘণ্টা ব্যবধান রাখা ভালো।
ভিটামিন C আয়রনের শোষণে সহায়ক হতে পারে। তবে নিয়মিত আয়রন চিকিৎসায় শুধু শোষণ বাড়ানোর জন্য আলাদাভাবে ভিটামিন C নেওয়া সবার জন্য প্রয়োজনীয় নয়।

৩| ক্যালসিয়াম
ক্যালসিয়ামের ধরন অনুযায়ী নিয়ম কিছুটা আলাদা।
Calcium carbonate সাধারণত খাবারের সঙ্গে বা খাবারের পরে খেলে ভালো শোষিত হয় এবং পেটে তুলনামূলকভাবে ভালো সহ্য হয়।
ক্যালসিয়াম আয়রনের শোষণ কমাতে পারে, তাই দুটো একসাথে না খেয়ে আলাদা সময়ে গ্রহণ করুন।

৪| অ্যান্টাসিডের সঙ্গে আয়রন খাবেন না
Aluminium বা magnesium-containing অ্যান্টাসিড আয়রনের শোষণ কমাতে পারে। তাই আয়রনের সঙ্গে অ্যান্টাসিড একই সময়ে না খাওয়াই ভালো।
সাধারণভাবে আয়রন ও অ্যান্টাসিডের মধ্যে অন্তত ২ ঘণ্টা ব্যবধান রাখুন।

৫| থাইরয়েডের ওষুধ খেলে আরও সতর্ক
যারা Levothyroxine খান, তাদের জন্য সময়ের ব্যবধান আরও গুরুত্বপূর্ণ।
Levothyroxine-এর সঙ্গে ক্যালসিয়াম, আয়রন ও কিছু অ্যান্টাসিড একসাথে খেলে থাইরয়েডের ওষুধের শোষণ কমে যেতে পারে। তাই এগুলোর সঙ্গে কমপক্ষে ৪ ঘণ্টা ব্যবধান রাখা উচিত।

যদি আপনার সকালবেলা PPI, আয়রন ও ক্যালসিয়াম তিনটিই থাকে, তাহলে একটি সম্ভাব্য রুটিন হতে পারে:
সকাল ৭:০০ → PPI
সকাল ৭:৩০–৮:০০ → নাস্তা
সকাল ১০:৩০–১১:০০ → আয়রন
দুপুরের খাবারের পর → ক্যালসিয়াম
তবে এটি সবার জন্য নির্দিষ্ট প্রেসক্রিপশন নয়। আপনার ওষুধের ধরন, ডোজ, রোগ ও অন্য ওষুধের ওপর সময় পরিবর্তিত হতে পারে।

✔️ আয়রন ও ক্যালসিয়াম একসাথে খাবেন না
✔️ আয়রনের সঙ্গে চা, কফি ও দুধ এড়িয়ে চলুন
✔️ অ্যান্টাসিডের সঙ্গে আয়রন একই সময়ে খাবেন না
✔️ PPI সাধারণত খাবারের ৩০–৬০ মিনিট আগে খেতে হয়
✔️ Levothyroxine-এর সঙ্গে আয়রন ও ক্যালসিয়ামের অন্তত ৪ ঘণ্টা ব্যবধান রাখুন
✔️ একাধিক ওষুধ চললে নিজের মতো করে সময়সূচি তৈরি না করে চিকিৎসক/ফার্মাসিস্টের পরামর্শ নিন
✔️ প্রয়োজন ছাড়া দীর্ঘদিন PPI বা অ্যান্টাসিড ব্যবহার করবেন না
ওষুধের ক্ষেত্রে শুধু “কী খাবেন” নয়, “কখন খাবেন” সেটাও গুরুত্বপূর্ণ।

#ক্যালসিয়াম #আয়রন #গ্যাসেরওষুধ #জনস্বাস্থ্য #সুস্থথাকুন Dr. Ariful Haque

বাস্তবে সব ধরনের fracture-এ অপারেশন লাগে না। কিছু ক্ষেত্রে প্লাস্টার বা অন্য non-surgical treatment-ই যথেষ্ট, আবার কিছু ...
24/08/2026

বাস্তবে সব ধরনের fracture-এ অপারেশন লাগে না। কিছু ক্ষেত্রে প্লাস্টার বা অন্য non-surgical treatment-ই যথেষ্ট, আবার কিছু fracture-এ সঠিকভাবে হাড় জোড়া লাগানো ও ভবিষ্যতের জটিলতা কমানোর জন্য অপারেশন প্রয়োজন হতে পারে।

Dr. Ariful Haque

23/08/2026

শরীরে জিংক কম থাকলে চুল পড়ে, চুল পাকে, পুরুষের টেস্টোস্টেরন কম তৈরী হতে পারে।
জিংক পাবেন পাম্পকিন সীড ও রেড মীট খেলে বা জিংক সাপ্লিমেন্ট নিতে পারেন।

কবরের জমির দাম কেন এত বেশি? সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সবাই তার প্রিয়জনের জন্য স্থায়ী কবর চাইলে সেই স্থান সংকুলা...
23/08/2026

কবরের জমির দাম কেন এত বেশি? সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সবাই তার প্রিয়জনের জন্য স্থায়ী কবর চাইলে সেই স্থান সংকুলান করা সম্ভব না। মানুষ যাতে ঢাকায় দাফনের চিন্তা বাদ দিয়ে প্রিয়জনকে গ্রামের বাড়িতে কবর দিতে উৎসাহিত হন, সে কারণেই এ ব্যবস্থা।
Bdnews24

পায়ের পাতা উঠছে না? Foot Drop হতে পারে—অবহেলা করবেন না!একজন রোগী Lumbar Disc Herniation (স্লিপড ডিস্ক)-এর কারণে পায়ের ...
22/08/2026

পায়ের পাতা উঠছে না? Foot Drop হতে পারে—অবহেলা করবেন না!

একজন রোগী Lumbar Disc Herniation (স্লিপড ডিস্ক)-এর কারণে পায়ের দুর্বলতা ও Foot Drop নিয়ে আমাদের কাছে এসেছিলেন।

Foot Drop হলো এমন একটি অবস্থা, যেখানে রোগী স্বাভাবিকভাবে পায়ের সামনের অংশ বা আঙুল উপরের দিকে তুলতে পারেন না। হাঁটার সময় পা মাটিতে আটকে যাওয়া, পা টেনে হাঁটা বা বারবার হোঁচট খাওয়ার মতো সমস্যা হতে পারে।

স্লিপড ডিস্কের কারণে কেন Foot Drop হতে পারে?
কোমরের মেরুদণ্ডের কোনো ডিস্ক বেরিয়ে এসে nerve root-এর ওপর চাপ সৃষ্টি করলে সেই nerve-এর কার্যক্ষমতা কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে পায়ের নির্দিষ্ট পেশিগুলো দুর্বল হয়ে Foot Drop দেখা দিতে পারে।

গুরুত্বপূর্ণ কথা:

Foot Drop শুধুমাত্র ব্যথার সমস্যা নয়—এটি একটি motor weakness/neurological deficit। তাই পায়ের দুর্বলতা দেখা দিলে দ্রুত একজন Neurosurgeon/Spine Specialist-এর মূল্যায়ন নেওয়া গুরুত্বপূর্ণ।

রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন হতে পারে:
• Neurological examination
• MRI of the lumbar spine
• প্রয়োজনে EMG/NCS
• রোগীর উপসর্গ ও weakness-এর সময়কাল অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা

চিকিৎসা নির্ভর করে nerve compression-এর কারণ, weakness-এর মাত্রা, কতদিন ধরে Foot Drop রয়েছে এবং রোগীর সামগ্রিক neurological status-এর ওপর।

এই ভিডিওতে দেখিয়েছি—স্লিপড ডিস্কের কারণে Foot Drop কীভাবে হয় এবং এ ধরনের রোগীর ক্ষেত্রে কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

ভিডিওটি দেখুন এবং সচেতন হোন।

আপনার পরিচিত কারও যদি পায়ের পাতা উঠতে সমস্যা, পায়ে দুর্বলতা, অসাড়তা বা কোমর থেকে পায়ে ব্যথা থাকে, তাহলে বিষয়টি অবহেলা করবেন না।

📌 ভিডিওটি শেয়ার করুন—হয়তো আপনার একটি শেয়ার কারও দ্রুত চিকিৎসা নেওয়ার কারণ হতে পারে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ariful Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ariful Haque:

Shortcuts

Share