13/07/2026
Teenage Tantrums | প্রিটিন-টিনএজ ইমোশন
ইমোশন ম্যানেজ করতে না পারা—
এটা খারাপ আচরণ না,
বরং ভেতরের অস্থিরতার প্রকাশ।
ছোট বাচ্চার মতোই
৯–১৯ বছরের বাচ্চারাও
বিভিন্ন ইমোশনের মধ্যে দিয়ে যায়—
রাগ, কষ্ট, হতাশা, বিভ্রান্তি…
কিন্তু পার্থক্য হলো,
তারা সবসময় সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
তাই তাদের আচরণকে “অভদ্রতা” না ভেবে
“সংকেত” হিসেবে দেখুন।
কী করতে পারেন?
• ধৈর্য ধরে শুনুন, থামিয়ে দেবেন না
• বিচার না করে বোঝার চেষ্টা করুন
• তাদের অনুভূতিকে ছোট করবেন না
• নিরাপদভাবে কথা বলার সুযোগ দিন
মনে রাখুন—
প্রতিটা tantrum-এর পেছনে
একটা না বলা গল্প থাকে, পরিবারের মানুষের আচরণগত সমস্যা থাকে। বাবা মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ আপনার সন্তানের হিলিং স্টেজের শুরু টা হোক আপনার হাত থেকে।
আপনি কি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?
Tahani Akter Rupa