Debashis Biswas Dr. Prof.

Debashis Biswas Dr. Prof. MS(Ortho), FRCS (UK), FACS(USA), MCPS (Surgery), MBBS, FICS (USA). Fellow in Hand, Plastc, Microvascular & Replant Surgery.

28/07/2026
04/07/2026

ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসাইন-এর গতকাল রাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হাতের কবজির হাড় ভেঙে যাওয়ায় পরবর্তীতে ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এ ভর্তি হন। বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস স্যারের তত্ত্বাবধানে সফল অপারেশন সম্পন্ন হয়েছে।

আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থ ও ভালো আছেন।

সবার কাছে দোয়া কামনা করছি।

#ঢাকা_স্পেশালাইজড_হাসপাতাল #ডাঃ_দেবাশিস_বিশ্বাস #এসএমজাহাঙ্গীরহোসাইন #ঢাকা_১৮ াহাঙ্গীর_হোসাইন

ফিলিপাইনে এশিয়া-প‍্যাসিফিক স্পাইন সার্জারি কনফারেন্সে যোগদান করতে এসেছি। সাথে কিছু ঘোরাফেরা। Keep in your prayers.
04/06/2026

ফিলিপাইনে এশিয়া-প‍্যাসিফিক স্পাইন সার্জারি কনফারেন্সে যোগদান করতে এসেছি। সাথে কিছু ঘোরাফেরা। Keep in your prayers.

08/05/2026

অর্থোপেডিক চিকিৎসায় আলট্রাসনোগ্রাফির ভূমিকা।

The role of Ultrasonography in Orthopedic treatment.

ফ্রোজেন সোল্ডার নিয়ে RTV তে আলোচনা করব আগামীকাল (২৬/০৪/২৬) তারিখ রবিবার বিকাল ৪.২০ মিনিটে। সঙ্গে থাকার আমন্ত্রণ রইল।We ...
25/04/2026

ফ্রোজেন সোল্ডার নিয়ে RTV তে আলোচনা করব আগামীকাল (২৬/০৪/২৬) তারিখ রবিবার বিকাল ৪.২০ মিনিটে। সঙ্গে থাকার আমন্ত্রণ রইল।

We will be discussing frozen solder on RTV tomorrow (Sunday, 26/04/26) at 4:20 PM. You are warmly invited to join us.

21/03/2026

Eid Mubarak to everyone!🌙✨
May this beautiful occasion bring peace, happiness, and endless blessings to you and your loved ones. May your hearts be filled with joy, your homes with laughter, and your lives with prosperity.

Let us celebrate this Eid with gratitude, kindness, and togetherness.
Wishing you all a wonderful and blessed Eid!💖

সবাইকে ঈদ মোবারক!🌙✨
এই পবিত্র উৎসবটি আপনার ও আপনার প্রিয়জনদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ এবং অফুরন্ত বরকত। আপনার হৃদয় ভরে উঠুক আনন্দে, আপনার ঘর ভরে উঠুক হাসিতে, আর আপনার জীবন হোক সমৃদ্ধিতে পূর্ণ।

চলুন কৃতজ্ঞতা, দয়া এবং একতার মাধ্যমে আমরা এই ঈদ উদযাপন করি।
আপনাদের সবাইকে জানাই একটি আনন্দময় ও বরকতময় ঈদের শুভেচ্ছা!💖

16/03/2026

ভগবানের ফাঁসিঃ

দেবাশিস বিশ্বাস

হঠাৎ করেই খবরটা এলো
বিচারপতি “সময়ের” আদালতে,
স্বর্গে বসেছে অদ্ভুত বিচার।
অভিযোগকারী সৃষ্টির সেরা “মানুষ”,
আর কাঠগড়ায় দাঁড়িয়ে স্বয়ং “ভগবান”।

মানুষের অভিযোগ বিস্তর-
“পৃথিবী ভরে গেছে অন্যায়-অনাচারে।
কেউ জন্মেই পায় প্রাসাদ,
কেউ জন্মেই খোঁজে একমুঠো ভাত।
কেউ পায় ভালোবাসা,
কেউ সারাজীবন একা।
কারও ঘরে সোনা-রুপার চাষ
কারও ঘরে শুধু নীরব দীর্ঘশ্বাস।
এই অন্যায়ের দায়, ভগবানের!”

ভগবান তখনও চুপচাপ
কাঠগড়ায় দাঁড়িয়ে,
মনে হল যেন শতাব্দীর ক্লান্তি
জমে আছে তাঁর শান্ত চোখে

সাক্ষ‍্য দিল পৃথিবী-
গায়ে তাঁর যুদ্ধের ক্ষত,
দুর্ভিক্ষের দাগ,
নাকে বারুদের গন্ধ
বিধ্বংসী বোমার ধ্বংসাবশেষ
মিসাইলের শব্দে অনুভুহীন কান
আগুনের লেলিহান শিখায় দগ্ধ চোখ।
আর শরীরে মানুষের লোভের আঁচড়।

কাতর ক্ষীণ কন্ঠে পৃথিবীর জবানবন্দি-
“আমি তো সবই দেখেছি, মহানুভব
ভগবানতো বীজ ঠিকই দিয়েছিলেন,
কিন্তু মানুষ চাষ করল লোভের।”

আকাশের সাক্ষ‍্যে নিস্তব্ধ আদালত
“আমি দেখেছি,
কত নীরব কান্না, কত প্রার্থনা
ধোঁয়ার মতো উড়ে গেছে।
কত নিরাপরাধ মানুষের হাহাকার
নিশ্বব্দে মিশে আছে আমার বুকে।”

বাতাসের সরল স্বীকারোক্তি,
“পুরুষে পুরুষে লড়াই
প্রতিশোধ; নারীর শ্লীলতা হানি।
কত যে ধর্ষিতার গগন বিদারী
চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হয়েছে
আমারই নাজুক বুকে।
কত যে প্রার্থনার নীরব শব্দ
আমি বহন করেছি!
কিন্তু কামানের গোলার শব্দে চাপা পড়ে গেছে প্রার্থনা।
প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে!”

বিচারপতি সময় দীর্ঘশ্বাস ফেললেন,

তবুও লেখা হল রায়—
“মানুষের দুঃখের দায়ে
ভগবানের ফাঁসি।”
ফাঁসির মঞ্চ তৈরি হল
মানুষেরই করা পাপ দিয়ে।
আর ফাঁসির দড়িটা বোনা হল
মিথ্যা, লোভ আর ক্ষমতার সুতোয়।

ভগবান দাঁড়ালেন ফাসির মঞ্চে
অদ্ভুত শান্ত।
হালকা হাসলেন আর বললেন—
“আমাকে মেরে ফেললে
তোমাদের পাপের দায়টা
চাপাবে কার ঘাড়ে?
আমি তোমাদের দিয়েছি জ্ঞান মানুষের কল‍্যানে।
সে জ্ঞানকে তোমরা লাগালে ভাইকে ধ্বংস করতে!”
হঠাৎ নীরব সভাঘর।
পিন পতনের শব্দ শোনা যায়।

তোমরা ভগবানকে নয়
নিজেদের অক্ষমতা আর লোভকে
ফাঁসি দাও।
ফাঁসি দাও তোমাদের অন্ধ বিবেকের।

হাওয়ায় দুলে দুলে হাসে ফাঁসির দড়ি
চোখে মুখে অদ্ভুত বিরক্তি মাখা তৃপ্তি নিয়ে।

একটু থেমে ভগবান আবার বললেন—
“আমার মৃত্যুর পর
নিজেদের আয়নায়
একবার তাকাতে ভুল কোরো না।

মনে কর আমার ফাঁসি হয়ে গেল।
তারপর থেকে পৃথিবীতে
ভগবান নেই—
তবু আশ্চর্য,
অন্যায়, পাপটা কি কমবে?
ভগবান বলে চলেন—
“আমি তো দিয়েছিলাম আলো,
তোমরাই বানিয়েছ ছায়া।
আমি দিয়েছিলাম পথ,
তোমরাই গড়েছ দেয়াল।
আমি দিয়েছিলাম মনুষ্যত্ব
তোমারা তাকে বানালে পাষবিকতা
আমি দিলাম শিক্ষার আলো
তোমারা ডুবলে অশিক্ষার অন্ধকারে
আমি তোমাদের পাঠালাম মানুষের কল‍্যানে
তোমরা হলে স্বার্থপর।”

মানুষ নত মস্তকে শুনল,
কিন্তু বুঝল না কিছুই।

ফাঁসির দড়ি
নিজেই খুলে পড়ল—
কারণ সে জানত,
যাকে মানুষ ফাঁসি দিতে চায়
সে ভগবান নয়—
সে তাদের নিজেরই
লোভ, কুটিল বিবেক আর মনের অন্ধকার।

Convocation of Fellowship of the International College of Surgeons (FICS-USA)
24/01/2026

Convocation of Fellowship of the International College of Surgeons (FICS-USA)

19/01/2026

চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে রোগীর অভিজ্ঞতা।
#রোগীরঅভিজ্ঞতা
#চিকিৎসারযাত্রা
#হাসপাতালজীবন
#ডাক্তারদেখানো
#স্বাস্থ্যসেবা
#চিকিৎসারগল্প
#বাস্তবঅভিজ্ঞতা
#রোগীরকথা
#হেলথজার্নি
#বাংলারিল
#বাংলাকনটেন্ট
#সচেতনতা
#মেডিকেললাইফ
#হাসপাতালভ্রমণ

Address

Karwan Bazar
Dhaka
1215

Opening Hours

Monday 16:30 - 21:30
Tuesday 16:30 - 21:30
Wednesday 16:30 - 21:30
Thursday 16:30 - 21:30
Saturday 16:30 - 21:30
Sunday 16:30 - 21:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debashis Biswas Dr. Prof. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category