Dr. Tasnim Tamanna Haque - Dermatologist at Skinage

Dr. Tasnim Tamanna Haque - Dermatologist at Skinage Beautiful skin is the mirror of our body and mind and we all want it. This page will provide a brief idea about skin and how to take care of it.
(1)

অন্যের মাথায় যখন বেবি হেয়ার গজায়, একজন ডার্মাটোলজিস্ট এর মুখে তখন হাসি ফুটে উঠে। ডাক্তারের স্বার্থকতা আসলে এখানেই। পি.আর...
12/08/2026

অন্যের মাথায় যখন বেবি হেয়ার গজায়, একজন ডার্মাটোলজিস্ট এর মুখে তখন হাসি ফুটে উঠে। ডাক্তারের স্বার্থকতা আসলে এখানেই। পি.আর.পি এর পর এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া বা বংশগতভাবে চুল পড়ে যাচ্ছে এমন একজনের চুল গজাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারাও যদি এরকম চিকিৎসা নিতে চান দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, চিকিৎসা যত দ্রুত শুরু করবেন, ফল আসার সম্ভাবনা তত বেশি হবে।

অনেকেরই দেখলাম সব সাবজেক্টে এ অথবা এ প্লাস কিন্তু একটা সাবজেক্টে ফেইল এসেছে। তাদের বলবো যদি কনফিডেন্ট থাকো এমন রেজাল্ট ত...
10/08/2026

অনেকেরই দেখলাম সব সাবজেক্টে এ অথবা এ প্লাস কিন্তু একটা সাবজেক্টে ফেইল এসেছে। তাদের বলবো যদি কনফিডেন্ট থাকো এমন রেজাল্ট তোমার হতে পারেনা তাহলে আপিল কর খাতা পুনর্মুল্যায়নের। আর যদি সত্যিই রেজাল্ট খারাপ হয়ে থাকে মন খারাপ কোরো না। এখানেই জীবন থেমে যাচ্ছেনা। ট্রাস্ট মি! এই রেজাল্ট একটা সময়ের পর কোন গুরত্বই বহন করবেনা যদি ঠিক সময়ে ঠিক ডিসিশন নিতে পারো আর আল্লাহ সহায় হন। সবাই এক জীবনে সব পাবেনা আবার সবাই যেভাবে চিন্তা করে সেভাবে গুছিয়ে ওঠার সুযোগ পাবে সেটাও কিন্তু না। হয়তো ভাবছো এই রেজাল্টের জন্যে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ কমে গেল। কিন্তু কে জানে! হয়তো তোমার জন্য আরও ভালো কোন পথ আল্লাহ খুলে দিতে চাচ্ছেন! হয়তো ২০ বছর পর এই রেজাল্টের কথা ভেবে হাসি পাবে তোমাদের। আল্লাহর উপর বিশ্বাস রাখো আর পরবর্তী বছরগুলির জন্য প্রিপারেশন নিতে থাকো। যেভাবে পড়াশোনা করলে তোমার ভালো হবে মনে করছো সেভাবেই পড়, অন্যদের মেথড ফলো করতে যেও না। কারো কটুকথা কানে নিতে যেওনা। just focus on your goals.

আমার মা কে পইপই করে প্রতিনিয়ত বুঝাই কাজের জন্য লোক নিয়োগ বা ভাড়াটিয়া রাখার আগে পরিচয়পত্র ভেরিফাই করতে। মানুষের লোভ আর অহ...
09/08/2026

আমার মা কে পইপই করে প্রতিনিয়ত বুঝাই কাজের জন্য লোক নিয়োগ বা ভাড়াটিয়া রাখার আগে পরিচয়পত্র ভেরিফাই করতে। মানুষের লোভ আর অহমিকার শেষ নেই। এগুলি শয়তানের ইন্ধন, আর যার চোখে শয়তানির চশমা একবার লেগেছে সে ভালো কিছু আর দেখতে পায়না। সেদিনও দেখলাম গুলশানের এক নারীর পোস্ট তার বাড়ির গৃহকর্মীরা নাকি তার খাবারে থুথু আর অল্প পরিমাণে ইদুরের বিষ মেশাতো যেন সে মরে না গেলেও অসুস্থ হয়ে যায়। যখন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কেন এমন করলো তার উত্তর ছিল "এমনিতেই করেছি, অন্যকে কষ্ট দিতে ভালো লাগে" 😒। চিন্তা করতে পারেন আশপাশে কি হারে বিকারগ্রস্ত লোক ঘুরে বেড়াচ্ছে! একটা ঘটনা ঘটে গেলে সংবাদের শিরোনাম হবেন এই যা! জীবন বা সম্পদ কোনটাই আর ফেরত আসবেনা। কাজেই আশপাশে কাদেরকে রাখছেন সে বিষয়ে সতর্ক হোন। এন.আই.ডি বাদে কাউকে রাখবেন না। ছবি তুলে রাখুন এবং তাদের জানিয়ে রাখুন পুলিশ ভেরিফিকেশনের জন্য সব জমা দিচ্ছেন এবং জিডি করে রাখছেন যেন উল্টাপাল্টা কিছু করতে গেলে দুবার ভাবে। ভাড়াটিয়ার যে ফর্ম সরকারিভাবে দেয়া হয়েছে তা যথাযথভাবে পূরণ করুন। টাকা পাচ্ছেন বলেই যে কাউকে বাড়ি ভাড়া দিবেন না। নিজের সচেতনতা নিজের কাছে এটা মাথায় রাখুন।

Dark lips can ruin your entire look & confidence. Why need to suffer so much when treatment is here! Inbox us for detail...
06/08/2026

Dark lips can ruin your entire look & confidence. Why need to suffer so much when treatment is here! Inbox us for details.

04/08/2026

Devil's horn 😧

আপনার বা আপনার কাছের কারো এরকম হঠাৎ চুল উঠে যাওয়ার সমস্যা দেখলে যোগাযোগ করুন। এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্সে নক করুন।
04/08/2026

আপনার বা আপনার কাছের কারো এরকম হঠাৎ চুল উঠে যাওয়ার সমস্যা দেখলে যোগাযোগ করুন। এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্সে নক করুন।

দুইদিন আগে পোস্ট দিয়েছিলাম মহিলার ছেলের আচরণ অস্বাভাবিক বলে।।একেকজন এমন গালাগালি শুরু করলো যেন আমি ছেলেকেই খুনী বানিয়ে ফ...
02/08/2026

দুইদিন আগে পোস্ট দিয়েছিলাম মহিলার ছেলের আচরণ অস্বাভাবিক বলে।।একেকজন এমন গালাগালি শুরু করলো যেন আমি ছেলেকেই খুনী বানিয়ে ফেলেছি অথচ কথা হচ্ছিল এই জেনারেশনের বাচ্চাদের অনুভূতিশূন্যতা নিয়ে। আর সাথে এটাও প্রশ্ন রেখেছিলাম আমরা অভিভাবক হিসেবে ভুল করছি কিনা সেটা নিয়ে। তারা এখন কি বলবেন এটা দেখার পর? এই ছেলে সবই জানতো। তার বাবা মায়ের মাঝের মনোমালিন্য, তার বাবার মায়ের প্রতি ক্রোধ কোনকিছু নিশ্চয়ই বাচ্চাদের অগোচরে হয়নি। ছেলের মাঝেও মাকে নিয়ে নির্লিপ্ততা ছিল আর সেজন্যই তার মারা যাওয়া নিয়েও তার মাঝে কোন অনুভূতি কাজ করেনি। একটা বাচ্চা কেমন আচরণ করে তা তার পারিবারিক পরিবেশ নির্ধারণ করে।।যে বাচ্চাদের বাসায় ভায়োলেন্স হয়, বাবা মাকে গালাগালি করতে শুনে তারা সেগুলিই শিখবে। যে পরিবারে বাচ্চারা সবাইকে সভ্য আচরণ করতে দেখে তারা সেভাবেই বেড়ে ওঠে তাই সব বাচ্চাই আবেগহীন বা সব বাচ্চাই এক্সপ্রেস করতে জানেনা এধরনের জাজমেন্ট পাস করা হাস্যকর। কাউকে স্ল্যান্ডার করার জন্য কিছু লেখা হয়নি না আগের পোস্টে না এটাতে। উনাকে পুলিশ যখন গ্রেফতার করেছে নিশ্চয়ই তাদের কাছে যথোপযুক্ত প্রমাণাদি আছে বলেই করেছে তাই এই পোস্ট করা, কোন কেচ্ছাকাহিনী লিখতে বসিনি 🙏।

30/07/2026

যারা হাইড্রাফেশিয়াল এর বুকিং টাইমলি দিতে না পারায় আফসোস করছেন তাদের জন্য টাইমটা একটু বাড়িয়ে দিলাম 😊। ৩১শে জুলাই এর পরিবর্তে 10 steps advanced hydra এর উপর ডিসকাউন্ট চলবে এখন ৭ই অগাস্ট পর্যন্ত। একচুয়াল হাইড্রাফেশিয়াল কি বুঝতে হলে অবশ্যই একবার এই অফারটি নিবেন। You will see the difference for yourself😘.

প্রথম সেশনের পর ইম্প্রুভমেন্ট আলহামদুলিল্লাহ। এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্স করুন।
30/07/2026

প্রথম সেশনের পর ইম্প্রুভমেন্ট আলহামদুলিল্লাহ। এপয়েন্টমেন্ট এর জন্য ইনবক্স করুন।

Address

Skinage Dermacare, House 11, Road 35, Sector 7, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 16:30 - 21:30
Wednesday 19:30 - 21:30
Thursday 16:30 - 20:30
Friday 16:00 - 20:30
Saturday 16:30 - 20:30
Sunday 19:30 - 20:30

Telephone

8801841754624

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tasnim Tamanna Haque - Dermatologist at Skinage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tasnim Tamanna Haque - Dermatologist at Skinage:

Shortcuts

Share

Category