মায়ের দোয়া ফার্মেসী

মায়ের দোয়া ফার্মেসী You may need to take medicines every day, or only once in a while. Either way, you want to make sure

If you need medicine at home,you can contact directly with us at the following number.It will get 24 hours to deliver.You can pay after delivery.It is only available for Banani, Basantek, Mirpur, kochookhet, Matikata, Manikdhi, Minimum order is above 1000 tk.

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।🔴 ৬ মাস থেকে ...
12/10/2023

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓

🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।

🔴 ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৩-৫ বার)

🔴 ১ বছর থেকে ২ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৫ বার)

🔴 বয়স ২ বছরের বেশি হলেঃ
স্বাভাবিক পারিবারিক খাবার (দিনে ৩ বার)
এছাড়াও কলা, পেঁপে, আম, কাঁঠাল এবং মৌসুমি ফলমূল।

✍️ বয়স অনুযায়ী শিশুর প্রতিদিনের পানির চাহিদাঃ

৭ -১২ মাসঃ ০.৫-০.৭৫ লিটার।

১-৩ বছরঃ ১-১.২৫ লিটার।

৪-৮ বছরঃ ১.৫-২ লিটার।

৯-১৬ বছরঃ ২-২.৫ লিটার।

✍️ কোন খাবারে কি ভিটামিন থাকে❓

ভিটামিন এঃ দুধ, ডিম,গাজর, মিষ্টিকুমড়া, পেঁপে, আম,কচু শাক,ছোট মাছ, ইত্যাদি।

ভিটামিন বি-১ঃ ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল ইত্যাদি।

ভিটামিন বি-২ঃ পুঁইশাক, দুধ, ডিম, মাংস, কলিজা, ইত্যাদি।

ভিটামিন বি-৩ঃ মাংস, ফল, বাদাম, মাছ, মাশরুম, লাল চাল ইত্যাদি।

ভিটামিন বি-৫ঃ গম,মাছ, মাংস, টমেটো, ডিম, দুধ, ফুলকপি ইত্যাদি।

ভিটামিন বি-৬ঃ মাছ, মাংস,কলা, ডিম ইত্যাদি।

ভিটামিন বি-৯ঃ টমেটো, বাদাম,কলা, শিম, পেঁপে, ঢেঁড়স,পালং শাক,মাছ ইত্যাদি।

ভিটামিন বি-১২ঃ কলিজা, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি।

ভিটামিন সিঃ লেবু, আমড়া, আমলকি, পেয়ারা, আনারস, কাঁচা মরিচ, বাঁধাকপি ইত্যাদি।

ভিটামিন ডিঃ ডিমের কুসুম,কলিজা, ছোট মাছ ইত্যাদি।

ভিটামিন ইঃ বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, গম ইত্যাদি।

ভিটামিন কেঃ সবুজ শাকসবজি, ডিম,ফুলকপি, মিষ্টিকুমড়া ইত্যাদি।

জিংকঃ বরবটির বীজ, ডাল, সয়াবিন, মাংস,ডিম,দই ইত্যাদি।

আয়োডিনঃ সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ,ইত্যাদি।

Dr. Md. Mahfuzar Rahman Badhon
শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

 #পিরিয়ড_চলাকালীন_সময়ে_নিচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন-১। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি, কোমল পানীয় এবং নারিকেল খাব...
17/04/2022

#পিরিয়ড_চলাকালীন_সময়ে_নিচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন-
১। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।
-
২। এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে।শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।
-
৩। এইসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকারস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
৪। এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।
-
গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে।
-
দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, মা, বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন যেকোন কিংবা কারো মাধ্যমে। আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটাও পরম পাওয়া।
জরায়ু ক্যান্সার ও বন্ধ্যান্ত মুক্ত হোক আমাদের মা, বোনেরা।
(Collected)

মাইগ্রেনে কষ্ট পাচ্ছেন? রইলো কিছু সহজ সমাধান!! #চিকিৎসা  #টিপস  #মাইগ্রেন
20/11/2021

মাইগ্রেনে কষ্ট পাচ্ছেন? রইলো কিছু সহজ সমাধান!!

#চিকিৎসা #টিপস #মাইগ্রেন

শরীরে ভিটামিন সি’র অভাব বুঝবেন কিভাবে? 👇 #চিকিৎসা  #টিপস  #ভিটামিন
19/11/2021

শরীরে ভিটামিন সি’র অভাব বুঝবেন কিভাবে? 👇

#চিকিৎসা #টিপস #ভিটামিন

ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকারী উপায়!১. স্বাস্থ্যকর ওজন বজায় রাখাদেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রিত রাখার মধ্...
14/10/2021

ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকারী উপায়!

১. স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রিত রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিসই নয় বরং আরো নানা ধরনের রোগ বালাই থেকে মুক্ত থাকা যায়।

২. নিয়মিত হাঁটাহাঁটি করুন
ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক সেরা ব্যায়ামগুলোর একটি হাঁটাহাঁটি। প্রতিদিন অন্তত ৪০মিনিট হাঁটাহাঁটি করলেই আপনার বিপাকীয় হার এমন পর্যায়ে থাকবে যা আপনার দেহে ইনসুলিনের মাত্রাকেও ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে যথেষ্ট।

৩. পূর্ণ শস্যজাতীয় খাদ্য খান
ওটমিল, বার্লি, ব্রাউন রাইস, ভুট্টা, বাজরা ইত্যাদি পূর্ণ শস্যজাতীয় খাদ্য দিয়ে সকালের নাস্তা করুন। পূর্ণ শস্য জাতীয় খাদ্যে আছে আঁশ, যা রক্তে সুগারের মাত্রা কমাতে সহায়ক। ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

৪. ধুমপান ত্যাগ করুন
ধুমপান বিভিন্ন মারাত্মক রোগের একটি কারণ। ফুসফুস ক্যান্সার এর মতো ভয়ঙ্কর রোগের পাশাপাশি ডায়াবেটিসেরও একটি কারণ ধুমপান। তাই আজই ধুমপান ছেড়ে দিন।

৫. বেশি সালাদ খান
দৈনিক অন্তত এক বাটি সালাদ খান। এতে থাকবে গাজর, শসা, লেটুস, টমেটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি। প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খাওয়ার আগে এই সালাদ খেতে হবে। সালাদে ১ চা চামচ ভিনেগার যুক্ত করতে পারেন, যা রক্তে চিনির পরিমাণ কমাতে পারে।

৬. মানসিক চাপ থেকে মুক্ত থাকুন
মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ থেকে। সুতরাং মানসিক চাপমুক্ত থাকতে রিল্যাক্স করার নানা কৌশল এবং ব্যায়াম করতে পারেন। যা আপনার দেহে কর্টিসোল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাবে।

সুস্থ থাকুন আর প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসে থেকে।

গুরুত্বপূর্ণ পোস্ট একটি জোক ২থেকে ১৫মিলিমিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে  মুখ থেকে লালা মিশিয়ে রক্তে দেয়। যাতে হিরুডিন,ক...
23/09/2021

গুরুত্বপূর্ণ পোস্ট
একটি জোক ২থেকে ১৫মিলিমিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে লালা মিশিয়ে রক্তে দেয়। যাতে হিরুডিন,ক্যালিত্রুেইন,ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে।যা রক্তের দূষণ দূর করতে সাহায্য করে।
জোক শরীরে পচনশীল অংশে দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্জালনের সাহায্য করে। এমনকি রক্তের শর্করার মাএা নিয়ন্ত্রণে রাখে।জোকর শরীর থেকে ডেস্টাবিলেস্ট নামে এক ধরনের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোক থেরাপি। ব্যাথার জায়গায় কিছুক্ষণ জোক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়।
"জোক দেখেও পাস না ভয়"
জোকের কামড়ে উপকার হয়"....!!
কালেক্টেড

রক্তস্বল্পতা দুর করবে যেসব খাবার 👇◾কলিজা: খাসি বা গরুর কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। তবে যাদের উচ্চ রক্তচ...
04/09/2021

রক্তস্বল্পতা দুর করবে যেসব খাবার 👇

◾কলিজা: খাসি বা গরুর কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর #কলিজা থেকে দূরে থাকতে হবে।

◾শাক সবজি: কচু শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রকোলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে #রক্তস্বল্পতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক এসিড আছে যেগুলো রক্তের #হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে।

◾ডাল ও ডিম: মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল এ ফোলেট থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ডিম রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমে রয়েছে #আয়রন। এটি শরীরে লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়।

◾ভিটামিন সি জাতীয় ফল: আমাদের দেহে #রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় ফলের উপকারিতা অনেক বেশি।

◾দুধ: দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে #পটাশিয়াম ও #ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।

◾মাছ ও ফলমূল: শিং মাছ, টেংরা মাছ ইত্যাদি সব মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তস্বল্পতা থেকে মুক্তি পাওয়া যায়।

◾মধু: মধু একটি উচ্চ ঔষধি গুণসম্পন্ন ভেষজ তরল। এটি আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে #কপার ও #ম্যাঙ্গানিজ আছে। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে।

◾সয়াবিন: সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক এসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে।

◾চীনাবাদাম: রক্তাল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন #চীনাবাদাম খাওয়া জরুরি। চীনাবাদামে থাকা আয়রন রক্তাস্বল্পতার সমস্যাকে দূরে রাখে।

◾খেজুর: খেজুরের পুষ্টিগুণ অতুলনীয়। #খেজুরে রয়েছে ভরপুর আয়রন। তাই রক্তাস্বল্পতার সমস্যা দূরে রাখে খেজুর।

24/08/2021
সরকারের পক্ষ থেকে বিনামুল্যে কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে আগামী ৭-১২ আগস্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভ...
04/08/2021

সরকারের পক্ষ থেকে বিনামুল্যে কোভিড -১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে

আগামী ৭-১২ আগস্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশনের ক্যাম্পেইন চলবে




#সেবা_পেতে_মাস্ক_পরুন

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓👉 গর্ভের...
29/07/2021

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।©️

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার ...
31/05/2021

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

-সংগৃহীত

Address

Vasantek, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 13:00
17:00 - 22:30
Tuesday 09:00 - 13:00
17:00 - 22:30
Wednesday 09:00 - 13:00
17:00 - 22:30
Thursday 09:00 - 13:00
17:00 - 22:30
Friday 09:00 - 23:30
17:00 - 22:30
Saturday 09:00 - 13:00
17:00 - 22:30
Sunday 09:00 - 13:00
17:00 - 22:30

Telephone

01939369684

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়ের দোয়া ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মায়ের দোয়া ফার্মেসী:

Shortcuts

Share