Dr. Shifat Tanjila

Dr. Shifat Tanjila Consultant General & Laparoscopic Surgeon
Specialist in Breast, Colorectal, Gallstone & Hernia Surgery

MBBS (CMC), FCPS (Surgery), MRCS (England, UK), MCPS (Surgery), FMAS (India)

12/08/2026

মলদ্বারের অপারেশনের আগে সবারই কি কলোনোস্কোপি দরকার?

অবশ্যই না। সব রোগীর ক্ষেত্রে কলোনোস্কোপি প্রয়োজন হয় না। আবার কিছু নির্দিষ্ট রোগে অপারেশনের আগে কলোনোস্কোপি না করাও বড় ভুল হতে পারে।

আপনার উপসর্গ ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের ভিত্তিতে আপনার সার্জনই সিদ্ধান্ত নেবেন—কলোনোস্কোপি প্রয়োজন আছে কি না।

আর কলোনোস্কোপি প্রয়োজন হলে, যেই সার্জন আপনার অপারেশন করবেন, কলোনোস্কোপিটিও অবশ্যই তাঁকে দিয়েই করানো উচিত। এতে রোগের সঠিক অবস্থা বুঝতে এবং অপারেশনের প্ল্যানিং করতে সুবিধা হয়—এমনকি অপারেশনটি কতটা বড় বা ছোট হতে পারে, সেটিও সার্জনের জন্য আগে থেকেই ধারণা করা সহজ হয়।

অযথা পরীক্ষা নয়, প্রয়োজনীয় পরীক্ষাও বাদ নয়।
সঠিক তথ্য জানুন, সচেতন হোন।

10/08/2026

ভদ্রমহিলাকে নাকি বলা হয়েছে, এত বড় হার্নিয়া, কোনোভাবেই নাকি ল্যাপারোস্কোপির মাধ্যমে অর্থাৎ পেট না কেটে শুধুমাত্র ছিদ্র করার মাধ্যমে অপারেশন করা যাবে না!😃
তার উপর ভদ্রমহিলা মর্বিডলি ওবেস (Morbid obesity) কিডনি বা রেনাল ফেইলরের রোগী। তাকে বলা হয়েছে, এই কিডনি ফেইলর নিয়ে নাকি তার অপারেশন করা যাবে না। তার মধ্যে মহিলার হার্নিয়া পুরো অব্স্ট্রাক্টেড বা আটকে গিয়েছে। গতকাল প্রায় ভোর রাতে বাসায় ফিরলাম অপারেশনটি শেষ করে। অপারেশনের পরবর্তী রেজাল্ট দেখতে পাশেই থাকুন, দেখা যাক কী হয়!😌
একটু সারপ্রাইজ থাকুক!☺️

আমি ধন্যবাদ জানাই আমার অ্যানেসথেসিওলজিস্ট/অবেদনবিদ ওবায়েদ ভাইকে! একজন ভালো অ্যানেসথেটিস্ট, একজন সার্জনের জন্য আশীর্বাদ!

09/08/2026

পিত্তথলিতে পাথর আছে? তাহলে এই কথাটা আপনার জন্য!

আজ ব্যথা কম, তাই ভাবছেন—
“কিছু হবে না, পরে অপারেশন করব।”

কিন্তু মনে রাখবেন—
পিত্তথলির পাথর সবসময় আপনাকে সময় দিয়ে সতর্ক করে না।

যেদিন হঠাৎ প্রচণ্ড ব্যথা, ইনফেকশন বা অন্য কোনো জটিলতা শুরু হবে, সেদিন হয়তো আপনি বলবেন—
“ডাক্তার আপু, আজই অপারেশন করে দিন!”

কিন্তু তখন পরিস্থিতি আপনার পরিকল্পনামতো নাও থাকতে পারে।

💰 পকেটে টাকা থাকলেই সবসময় যথেষ্ট নয়।
⏰ সময়মতো সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।

তাই পিত্তথলিতে পাথর ধরা পড়লে অবহেলা করবেন না।
ব্যথা কমে গেছে মানেই সমস্যা শেষ—এমনটা ভাববেন না।

আজকের ছোট সিদ্ধান্ত, আগামী দিনের বড় জটিলতা এড়াতে পারে।

👩‍⚕️ ডা. শিফাত তানজিলা
General & Laparoscopic Surgeon

#পিত্তথলিতে_পাথর

08/08/2026

সর্বদা নিয়োজিত আছি আপনাদের সেবায়!
কয়েকদিনের বিরতি শেষে আজ থেকে নিয়মিতভাবে আমার চেম্বার, অপারেশন ও রোগী দেখা—সবকিছুই আগের নিয়মে শুরু হয়েছে।

📢 জরুরি বিজ্ঞপ্তিডা. সিফাত তানজিলা ম্যাডামের সকল চেম্বার আগামী ৭ আগস্ট ২০২৬ থেকে পূর্বের নিয়ম অনুযায়ী নিয়মিতভাবে চলবে...
07/08/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
ডা. সিফাত তানজিলা ম্যাডামের সকল চেম্বার আগামী ৭ আগস্ট ২০২৬ থেকে পূর্বের নিয়ম অনুযায়ী নিয়মিতভাবে চলবে।
এছাড়াও হাসপাতালের সকল কার্যক্রম ও অপারেশন পূর্বের সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

সকল রোগীকে পুনরায় স্বাগতম।

🌍 ভ্রমণে কোষ্ঠকাঠিন্য এড়াতে রাতে কী খাবেন?ভ্রমণে রাতে খুব ভারী, অতিরিক্ত তেল-ঝাল বা ফাস্টফুড না খেয়ে হালকা ও সহজপাচ্য ...
01/08/2026

🌍 ভ্রমণে কোষ্ঠকাঠিন্য এড়াতে রাতে কী খাবেন?

ভ্রমণে রাতে খুব ভারী, অতিরিক্ত তেল-ঝাল বা ফাস্টফুড না খেয়ে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন। যেমন—সবজি, সালাদ, ফলমূল, স্যুপ, অল্প ভাত বা রুটি এবং পর্যাপ্ত পানি। এতে অন্ত্রের স্বাভাবিক চলাচল বজায় থাকে, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের ঝুঁকি কমে এবং পরদিন ভ্রমণও হয় অনেক বেশি আরামদায়ক।

মনে রাখবেন:
🍎 আঁশযুক্ত খাবার
🥗 প্রচুর শাকসবজি
💧 পর্যাপ্ত পানি
🚶‍♀️ রাতের খাবারের পর ১০–১৫ মিনিট হাঁটা

সুস্থ থাকুন, স্বস্তিতে ভ্রমণ করুন।
— ডা. শিফাত তানজিলা
জেনারেল, ল্যাপারোস্কোপিক, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন

📢 জরুরি বিজ্ঞপ্তিসম্মানিত রোগী ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চেম্বার বন্ধকালীন সময়ে প্রয়োজনে নিচের ...
31/07/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত রোগী ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চেম্বার বন্ধকালীন সময়ে প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন—

📞 মোবাইল:
+880 1409-961038
+880 1870-478884

💬 WhatsApp:
+880 1734-047313

সকলের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। জরুরি চিকিৎসা প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যোগাযোগ করার অনুরোধ রইল।

ধন্যবাদ।

29/07/2026

হার্নিয়া চিকিৎসায় সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি?
উপযুক্ত রোগী নির্বাচন এবং অভিজ্ঞ সার্জনের হাতে ল্যাপারোস্কোপিক (ছিদ্র করে) হার্নিয়া অপারেশন বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। সঠিক তথ্য জানুন, সঠিক সিদ্ধান্ত নিন।
কারও কথায় বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য জেনে নিন।
যদি কেউ ল্যাপারোস্কোপি বা ছিদ্র করে হার্নিয়া অপারেশন করতে না পারেন, তাহলে সিনিয়র অথবা এক্সপার্ট কারও কাছে রেফার করে দিন! তবুও রোগীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।
সবার ক্ষেত্রে সবকিছু পারতে হবে এমন কোনো কথা নেই! মন মানসিকতা পরিষ্কার রাখুন, সবাইকে ভালো কাজে উদ্বুদ্ধ করুন।
আমিন!🤲🏻

সম্মান একদিনে আসে না, আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। সম্মান অর্জনের চেয়ে ধরে রাখা আরও কঠিন। আরে...
29/07/2026

সম্মান একদিনে আসে না, আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। সম্মান অর্জনের চেয়ে ধরে রাখা আরও কঠিন। আরেকজন সম্মানিত মানুষের জীবনসঙ্গী হওয়া আল্লাহর দরবার থেকে আরও অনেক বড় একটা নেয়ামত। সবাই আমার জন্য দুআ করবেন, আল্লাহ যেন সবসময় আমাকে সঠিক রাস্তায় রাখেন! সারাজীবন যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারি। আমার দ্বারা কারো উপকার না হোক যেন ক্ষতি না হয়! ছবিতে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আসা একজন রোগীর পিত্তথলিতে পাথর হয়ে ইনফেকশন হয়ে সেই ইনফেকশন রক্তে ছড়িয়ে যাওয়ার পর অনেক হাসপাতাল ঘুরে আমার কাছে আসেন! আসার পর আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে অপারেশন করি! অপারেশনের দুইদিন পর রোগী বৃক্ষমেলায় ঘুরতে গিয়েছেন! ছবিতে রোগীর আত্মীয় অন্য একজন ডাক্তারের সঙ্গে হওয়া কথোপকথনের একটি অংশ শেয়ার করেছেন। সেটাই এখানে শেয়ার করা হল!

28/07/2026

ব্রেস্ট টিউমারের অপারেশনের পূর্বে বায়োপসি, আল্ট্রাসোনোগ্রাম ও ম্যামোগ্রামসহ সকল টেস্ট করেছেন।
এখন ব্রেস্টের অপারেশনের পরেও কি আবার সেই টিউমারটা মাংস পরীক্ষায় বা বায়োপসিতে পাঠাতে হবে?
উত্তর হলো—অবশ্যই দরকার। অপারেশনের পর বের করা সম্পূর্ণ টিউমারের হিস্টোপ্যাথোলজি রিপোর্টই নিশ্চিত করে রোগের চূড়ান্ত ধরন এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনা।
ভুল ধারণা নয়, সঠিক তথ্য জানুন।�

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shifat Tanjila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category