29/08/2026
আচ্ছা কত বছর বয়সে এডিনয়েড অপারেশন করা যায় ?
অথবা
এডিনয়েডস অপারেশন মিনিমাম বয়স কত?
অনেকে আমাদের কে এ প্রশ্ন করেন ?
ছোট- দুধের বাচ্চা .. অপারেশন কি করা সম্ভব ?
এডিনয়েড অপারেশন - Adenoidectomy এর কোনো একদম "ফিক্সড" মিনিমাম বয়স নাই স্যার।
সাধারণত অপারেশন করা হয়:
২ বছর থেকে ৭ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি করা হয়
কারণ এই বয়সে এডিনয়েড সবচেয়ে বড় থাকে
কখন আগে করানো লাগতে পারে?
১-২ বছরের বাচ্চারও করা যায় যদি:
ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় - Obstructive Sleep Apnea
কানে পানি জমে বারবার কানের ইনফেকশন হয়
খুব জোরে নাক ডাকা + মুখ দিয়ে শ্বাস নেয়
কখন দেরি করা যায়?
৮-১০ বছরের পর এডিনয়েড নিজে থেকেই ছোট হতে শুরু করে। তাই সমস্যা কম থাকলে অনেক সময় অপেক্ষা করা হয়।
ডাক্তার কী দেখে সিদ্ধান্ত নেয়:
লক্ষণের তীব্রতা - নাক বন্ধ, নাক ডাকা, কানে সমস্যা
বাচ্চার গ্রোথ - ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, স্কুলে মনোযোগ
অন্য ট্রিটমেন্টে কাজ হচ্ছে কিনা - নাকের স্প্রে, ওষুধ
গুরুত্বপূর্ণ: এটা ফাইনাল ডিসিশন ENT সার্জনই দিবেন। উনি নাকের ভিতর ক্যামেরা দিয়ে দেখে + ঘুমের অবস্থা দেখে ঠিক করবেন।
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশে মাত্র ২১ মাস বয়সের একটা বাচ্চার এডিনয়েড অপারেশন! এত কম বয়সী শিশুর এমন সফল অস্ত্রোপচার—একটি ব্যতিক্রমী চিকিৎসা-অভিজ্ঞতা আমার জন্য।
বাচ্চার বয়স তো মাত্র ২১ মাস!
এত ছোট বয়সে কি এডিনয়েড অপারেশন করা সম্ভব?”
হ্যাঁ—বিশেষ পরিস্থিতিতে সম্ভব। আর সম্প্রতি আমরা সেটিই করে দেখিয়েছি। প্রয়োজন হলে সঠিক সময়ে, সঠিক হাতে চিকিৎসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাধারণত শিশুদের এডিনয়েডের সমস্যা ও এডিনয়েড অপারেশন তুলনামূলকভাবে ২–৪ বা তার চেয়ে বেশি বয়সে বেশি দেখা যায়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে বয়স একাই অপারেশনের বাধা নয়—শিশুর শ্বাস-প্রশ্বাস, ঘুমের সমস্যা, airway obstruction, sleep apnea, কানের সমস্যা এবং রোগের তীব্রতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি আমার কাছে মাত্র ২১ মাস বয়সী একটি শিশু আসে এই সমস্যা নিয়ে এবং আমার নেতৃত্বে আমার টিম বাচ্চার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে Adenoidectomy সফলভাবে সম্পন্ন করি। এত কম বয়সে এমন অস্ত্রোপচার অবশ্যই একটি বিশেষায়িত ও চ্যালেঞ্জিং ENT procedure—যেখানে শিশুর সঠিক মূল্যায়ন, অভিজ্ঞ সার্জিক্যাল টিম, নিরাপদ অ্যানেস্থেশিয়া এবং অত্যন্ত সতর্ক perioperative management অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর সবচেয়ে আনন্দের খবর হলো-
• অপারেশন সফল।
• শিশুটি সম্পূর্ণ সুস্থ।
• আলহামদুলিল্লাহ, এখন স্বাভাবিকভাবে আছে।
২১ মাস বয়সে Adenoidectomy—আমাদের জন্য শুধু একটি অপারেশন নয়; এটি ছিল দক্ষতা, অভিজ্ঞতা ও আধুনিক পেডিয়াট্রিক ENT চিকিৎসার একটি বিশেষ উদাহরণ। বাংলাদেশে Pediatric ENT Surgery-তে এমন কম বয়সী শিশুর সফল অস্ত্রোপচার আমাদের চিকিৎসা সক্ষমতার একটি গর্বের মুহূর্ত।
ডা. কে. এম. রেজা-উল-হক
এমবিবিএস (ঢাবি), এফসিপিএস (বিসিপিএস)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নাক, কান, গলা (ইএনটি) ও হেড-নেক সার্জারি বিভাগ
ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল
📞 ০১৭২০-৫২৯৭১৩