Al Mutma'innah Maa O Shishu Haspatal

Call Directions Contact the practice

Al Mutma'innah Maa O Shishu Haspatal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Mutma'innah Maa O Shishu Haspatal, Hospital, al mutma'innah maa o shishu haspatal, Dhaka.

وَإِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِینِ
যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন [Surah Ash-Shuʿarāʾ: 80]

মহিলাদের দ্বারা মহিলাদের এবং পুরুষ দ্বারা পুরুষদের উন্নত চিকিৎসা গ্রহনের সর্বোত্তম ব্যবস্থা আল মুতমাইন্নাহ হাসপাতালে। “আল-মুত্বমাইন্নাহ” একটি ব্যতিক্রমধর্মী মা ও শিশু হাসপাতাল। মানুষের জীবনের মৌলিক প্রয়োজনগুলোর মধ্যে চিকিৎসা একটি অন্যতম চাহিদা। চিকিৎসার সঙ্গে “সেবা” শব্দের একটা যোগ থাকলেও বর্তমানে সেবার বিষয়টি প্রায় উপেক্ষিত। আর মানুষের শরয়ী ইলমের অভাব থাকার কারণে ইসলামী শরীয়ত সম্মত ভাবে পর্দা রক্ষা করে পুরুষ-মহিলাগণের চিকিৎসা গ্রহণ করা বাস্তবিক কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্দেশ্য কম মূল্যে সুচিকিৎসা এবং অবশ্যই তা শরয়ী পর্দা রক্ষা করে। শিশু ও মহিলাগণের চিকিৎসায় একত্রে অনেক টাকার যোগাড় নিম্নমধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারগুলোর জন্যেও সমস্যা হয়ে দাঁড়ায়। আর তাই আমাদের তরফ থেকে রয়েছে আপনার ও পুরা পরিবারের সুচিকিৎসা গ্রহণ সহজ করার লক্ষ্যে অত্যন্ত চমৎকার কিছু প্যাকেজ অফার।

কিডনি ভালো আছে তো ?------------------------------------⚠️ কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে🧪 কিডনির কার্যকারিতা দে...
02/08/2026

কিডনি ভালো আছে তো ?
------------------------------------

⚠️ কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে

🧪 কিডনির কার্যকারিতা দেখার পরীক্ষা:

🟢 Creatinine
🟢 eGFR
🟢 Uric acid
🟢 Urea
🟢 Electrolytes

✅ আপনার কিডনির যত্ন নিন
✅ আজই পরীক্ষা করুন

#কিডনি_পরীক্ষা #কিডনি_স্বাস্থ্য #কিডনি_সুরক্ষা #কিডনি_সচেতনতা #স্বাস্থ্য_পরীক্ষা #ল্যাব_টেস্ট #প্রতিরোধই_সর্বোত্তম #সুস্থ_থাকুন ুতমাইন্নাহ

আখিরী চাহার সোম্বাহ শরীফ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা অফারআপনার ও পরিবারের সুস্থতার কথা ভেবেই আল মুতমাইন্নাহ মা ও শিশ...
29/07/2026

আখিরী চাহার সোম্বাহ শরীফ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা অফার

আপনার ও পরিবারের সুস্থতার কথা ভেবেই আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল নিয়ে এসেছে বিশেষ ল্যাব টেস্ট প্যাকেজ।

🩺 ৯টি প্রয়োজনীয় টেস্ট
মোট মূল্য: ৳৩̴,̴০̴৭̴০̴/̴-̴
বিশেষ অফার মূল্য: মাত্র ৳২,৫০০/-

✅ আধুনিক ল্যাব সুবিধা
✅ অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট
✅ নির্ভুল রিপোর্ট
✅ নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা

📅 অফারটি চলবে পবিত্র সফর মাসজুড়ে।

📍 ঠিকানা: ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা বিভাগ)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ বিভাগ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

মানবদেহ মহান আল্লাহ পাক উনার এক মহামূল্যবান নিয়ামত। সুস্থ থাকা যেমন প্রয়োজন, তেমনি সুস্থ থাকার জন্য উপকারী চিকিৎসা গ্রহণ...
28/07/2026

মানবদেহ মহান আল্লাহ পাক উনার এক মহামূল্যবান নিয়ামত। সুস্থ থাকা যেমন প্রয়োজন, তেমনি সুস্থ থাকার জন্য উপকারী চিকিৎসা গ্রহণ করাও মহাসম্মানিত সুন্নত মুবারক এর অন্তর্ভুক্ত।

পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ
তোমরা যে চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে হিজামা অন্যতম উত্তম চিকিৎসা।

যুগ যুগ ধরে হিজামা শুধু একটি চিকিৎসাপদ্ধতি নয়, বরং মুসলিম সমাজে এটি মহাসম্মানিত সুন্নত মুবারক ভিত্তিক স্বাস্থ্যচর্চা হিসেবে সমাদৃত।

==== হিজামা কেন করবেন? ====
সঠিক নিয়মে, প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে হিজামা করালে—
✔ শরীরের ক্লান্তি ও অবসাদ কমাতে সহায়ক।
✔ ঘাড়, কাঁধ ও কোমর ব্যথা উপশমে সহায়তা করে।
✔ মাইগ্রেন বা দীর্ঘদিনের মাথাব্যথার ক্ষেত্রে উপকার বয়ে আনে।
✔ শরীরের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়ক।
✔ শরীরকে আরও সতেজ ও কর্মক্ষম অনুভব করতে সাহায্য করে।

==== আমাদের বিশেষ বৈশিষ্ট্য ====
• পুরুষ ও মহিলাদের জন্য পৃথক হিজামা সেবা
• মহিলাদের জন্য শতভাগ শরয়ী পর্দার সর্বোত্তম ব্যবস্থা
• সম্পূর্ণ জীবাণুমুক্ত (Sterile) সরঞ্জাম
• প্রশিক্ষিত ও অভিজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে সেবা
• পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ

আজই সিরিয়াল বুক করুন এবং মহাসম্মানিত সুন্নতের আলোকে স্বাস্থ্যসেবার এক অনন্য অভিজ্ঞতা গ্রহণ করুন।

📍 ঠিকানা: ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা বিভাগ)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ বিভাগ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

বার বার পিপাসা ? অতিরিক্ত ক্লান্তি?__________________________________আপনার ডায়াবেটিস পরীক্ষা করুন🔬 পরীক্ষাসমূহ✔ ফাস্টিং ...
21/07/2026

বার বার পিপাসা ? অতিরিক্ত ক্লান্তি?
__________________________________

আপনার ডায়াবেটিস পরীক্ষা করুন

🔬 পরীক্ষাসমূহ

✔ ফাস্টিং ব্লাড সুগার (FBS)
✔ ফাস্টিং লিপিড প্রোফাইল (Fasting Lipid profile)
✔ এইচবিএওয়ানসি (HbA1c)
✔ ইউরিন (Urine R/E)

❖ যেসব লক্ষণ থাকলে পরীক্ষা করবেন

✔ অতিরিক্ত পিপাসা
✔ বার বার ক্ষুধা লাগা
✔ অতিরিক্ত ক্লান্তি
✔ ঘন ঘন প্রস্রাব
✔ ওজন কমে যাওয়া
✔ চোখে ঝাপসা দেখা
✔ ক্ষত না শুকানো

❖ ডায়াবেটিস থেকে জটিলতা

● হৃদ্‌রোগ
● উচ্চ রক্তচাপ
● পক্ষাঘাত
● স্নায়ুর সমস্যা
● কিডনি বিকল
● চোখের সমস্যা, চোখের মধ্যে রক্তক্ষরণ এবং অন্ধত্ব
● পায়ে পচনশীল ক্ষত
● মাড়ির প্রদাহ
● পুরুষের প্রজনন স্বাস্থ্যের ক্ষতি
● নারীদের অধিক ওজনের শিশু জন্মদান ও শিশুর জন্মগত ত্রুটি

#ডায়াবেটিস #ডায়াবেটিসপরীক্ষা #ডায়াবেটিসসচেতনতা #স্বাস্থ্যপরীক্ষা #স্বাস্থ্যসচেতনতা ুতমাইন্নাহ

তীব্র জ্বর ও মাথাব্যথা? হতে পারে ডেঙ্গু------------------------------------------------------------------⚠️  ডেঙ্গুর উপস...
12/07/2026

তীব্র জ্বর ও মাথাব্যথা?
হতে পারে ডেঙ্গু
------------------------------------------------------------------

⚠️ ডেঙ্গুর উপসর্গ

• জ্বর (১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে)
• মাথাব্যথা
• চোখের পিছনে ব্যথা
• বমি ভাব
• পেটব্যথা
• পেশি এবং জয়েন্টে ব্যথা
• ত্বকের নিচে রক্তক্ষরণ
• অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা

🔬 ডেঙ্গুর পরীক্ষাসমূহ

• সিবিসি (CBC)
• এন্টিজেন পরীক্ষা (Dengue NS1)
• এন্টিবডি পরীক্ষা (Dengue IgG, IgM)

📌 কখন হাসপাতালে ভর্তি হবেন

• প্রচন্ড পেটব্যথা
• বমি হওয়া
• মাড়ি বা নাক থেকে রক্তপাত
• ত্বকের নিচে রক্তক্ষরণ
• শ্বাসকষ্ট
• অতিরিক্ত ক্লান্তি

#ডেঙ্গু #ডেঙ্গুসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #জ্বর #স্বাস্থ্যসচেতনতা #সুস্থথাকুন #হাসপাতাল #জনস্বাস্থ্য ুতমাইন্নাহ

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়, অপ্রয়োজনীয় সিজারকে না বলুন---------------------------------------------------------------...
05/07/2026

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়, অপ্রয়োজনীয় সিজারকে না বলুন
----------------------------------------------------------------

মা শব্দটি যতটা বলতে সহজ এবং ছোট দেখায়, কিন্তু বাস্তবে মা হওয়ার সোভাগ্য যাদের হয়েছে তারাই জানেন মা হওয়ার মতো জান্নাতি সুখ পৃথিবীতে দ্বিতীয় আর নেই। একজন নারী নিজ সন্তানের অস্তিত্ব ধারণ করা থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান যা ভাষা কিংবা শব্দমালা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না।

বর্তমানে আধুনিকতার ছোয়ায় সিজারের মাধ্যমে সন্তান ডেলিভারি করিয়ে মায়েরা পরিপূর্ণ মাতৃত্বের স্বাদ নিতে পারছে না, যা নিঃস্বন্দেহে বলা যায়। সিজারের মাধ্যমে সন্তান ভুমিষ্ট হলে মা এবং সন্তান অজান্তেই কিছু স্বাস্থ্য ঝুঁকিতে পরতে পারেন যা সেইসময় বোঝা না গেলেও দ্বিতীয় বা তার অধিক সন্তান জন্মদানের সময় বোঝা যায়। সিজারকৃত মা এবং সন্তান যে সকল ঝুঁকির সম্মুখিন হতে পারেন তা নিচে তুলে ধরা হলো:

⚠️ সিজারে সন্তানের ঝুঁকি:

১। শ্বাসকষ্ট : সিজারের মাধ্যমে জন্মগ্রহণকারী শিশুদের শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে তাকে জন্মের কয়েক দিন দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে হতে পারে (ক্ষণস্থায়ী ট্যাকিপনিয়া)। লেবার পেইন শুরু হওয়া ব্যতীত সিজারিয়ান ডেলিভারিতে সাধারণত শিশুদের শ্বাসকষ্টের এই সমস্যাটি বেশী হয়ে থাকে।
২। ইনজুরি : অস্ত্রোপচারের সময় ব্যবহৃত যন্ত্র থেকে নবজাতকের শরীরে আঘাত লাগতে পারে।

⚠️ সিজারে মায়ের ঝুঁকি:

১। রক্ত জমাট বাঁধা (DVT)
২। বুকে ব্যথা হওয়া
৩। অন্ত্রে সংক্রমণ হওয়া
৪। মূত্রাশয়ে সংক্রমণ হওয়া
৫। অত্যধিক রক্তপাত হওয়া
৬। পা ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া
৭। জরায়ুতে প্রদাহজনিত সমস্যা
৮। ভবিষ্যতে গর্ভাধারণের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যাওয়া
৯। অজ্ঞান জনিত জটিলতা (যেমন: রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া)
১০। ক্ষত শুকাতে দেরী হওয়া
১১। সেলাইয়ের স্থানে অস্বাভাবিক ব্যথা হওয়া

ইত্যাদি ক্ষতিসমূহ মা এবং সন্তানের স্বাভাবিক জীবনযাপনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।

তাই, মা ও সন্তানের সুস্থ-সবল জীবনযাপন নিশ্চিত করতে নরমাল ডেলিভারি বা স্বাভাবিক সন্তান জন্মদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য !

#অপ্রয়োজনীয়_সিজারকে_না_বলুন #স্বাভাবিক_প্রসব #নিরাপদ_মাতৃত্ব #মাতৃস্বাস্থ্য #মা_ও_শিশুর_স্বাস্থ্য #গর্ভকালীন_সেবা #স্বাস্থ্য_সচেতনতা ুতমাইন্নাহ

বাচ্চা জন্মের পর বুকের দুধ আসছে না? ভয় নয়, সঠিক তথ্য জানুন====================================সন্তান জন্মের পর নতুন মায়ে...
03/07/2026

বাচ্চা জন্মের পর বুকের দুধ আসছে না? ভয় নয়, সঠিক তথ্য জানুন
====================================

সন্তান জন্মের পর নতুন মায়েদের সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলোর একটি হলো—
"আমার বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না! এখন কী করবো?"

অনেক পরিবারও অস্থির হয়ে পড়েন। কেউ বলেন ফর্মুলা দুধ শুরু করতে, কেউ বলেন মায়ের দুধ হবে না। অথচ বাস্তবতা হলো—
বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই প্রথম সন্তান জন্মের পর পূর্ণমাত্রায় বুকের দুধ আসতে স্বাভাবিকভাবে ২-৫ দিন সময় লাগতে পারে। এটি কোনো রোগ নয়, বরং একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই সময়ে যে দুধ বের হয়, সেটিই সবচেয়ে মূল্যবান।

এটিকে শালদুধ (Colostrum) বলা হয়। পরিমাণে অল্প হলেও এতে রয়েছে প্রচুর রোগ প্রতিরোধকারী উপাদান, প্রোটিন ও পুষ্টি, যা নবজাতকের জন্য অত্যন্ত উপকারী। চিকিৎসাবিজ্ঞানে একে "শিশুর প্রথম টিকা (First Vaccine)" বলা হয়।

তাই দুধ কম হচ্ছে মনে করে শিশুকে বুকের দুধ দেওয়া বন্ধ করবেন না।

===== এই সময় একজন মায়ের কী কী দায়িত্ব? =====

✅ জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে বুকের দুধ ধরানোর চেষ্টা করুন।
✅ প্রতি ২-৩ ঘণ্টা পরপর অথবা শিশুর চাহিদা অনুযায়ী বুকের দুধ খাওয়ান। শিশুর বারবার চোষণ ও শিশুর কান্না একজন মায়ের প্রাকৃতিক উপায়ে দুধ উৎপাদন বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক।
✅ পর্যাপ্ত পানি পান করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
✅ পর্যাপ্ত বিশ্রাম নিন। অতিরিক্ত মানসিক চাপ, ভয় ও উদ্বেগ দুধ উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
✅ শিশুকে সঠিকভাবে স্তনে ধরানোর কৌশল (Proper Latch) শিখে নিন। ভুলভাবে ধরালে শিশু পর্যাপ্ত দুধ পায় না এবং মায়েরও কষ্ট হয়।
✅ অযথা বোতলের দুধ বা ফর্মুলা শুরু করবেন না। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

===== কখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন?=====

নিচের যেকোনো সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন—

🔹 ৫ দিন পরও পর্যাপ্ত বুকের দুধ না আসা
🔹 শিশুর ওজন কমে যাওয়া বা প্রস্রাব কম হওয়া
🔹 শিশু বুকের দুধ ধরতে না পারা
🔹 স্তনে অতিরিক্ত ব্যথা, ফোলা, শক্ত হয়ে যাওয়া বা জ্বর
🔹 স্তনের বোঁটা ফেটে যাওয়া বা রক্তপাত হওয়া
🔹 মায়ের অতিরিক্ত দুর্বলতা, উদ্বেগ বা জন্মদান পরবর্তী মানসিক সমস্যা

মনে রাখবেন—
বুকের দুধ আসতে কিছুটা সময় লাগা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। তাই অযথা ভয় পাবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। সঠিক তথ্য জানুন, ধৈর্য ধরুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

“একজন সুস্থ মা-ই একটি সুস্থ প্রজন্মের ভিত্তি। আর সেই পথচলায় আমরা আছি আপনার পাশে।”

📍 ঠিকানা: ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা বিভাগ)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ বিভাগ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

শিশুদের প্রয়োজনীয় ভিটামিন এ মিলবে যেসব খাবারে--------------------------------------------------------• কলিজা• সবুজ ও রঙি...
30/06/2026

শিশুদের প্রয়োজনীয় ভিটামিন এ মিলবে যেসব খাবারে
--------------------------------------------------------

• কলিজা
• সবুজ ও রঙিন শাকসবজি, যেমন-
গাজর, মিষ্টিকুমড়া, মিষ্টিআলু, লালশাক, পালংশাক
• পাকা আম
• পাকা পেঁপে
• ডিমের কুসুম
• দুধ

ভিটামিন এ কেন প্রয়োজন

ভিটামিন এ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ বিভিন্ন রোগের জটিলতা কমাতে এবং চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রেখে, অন্ধত্ব প্রতিরোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান।

ভিটামিন এ-এর অভাব হয় মূলত যেসব কারণে

• জন্মের পরপর এবং ছয় মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ না দেয়া।
• দীর্ঘ সময় ভিটামিন এ-সমৃদ্ধ খাবার খেতে না দেয়া।
• চর্বি বা ফ্যাট-জাতীয় খাবার, যেমন তেল একেবারে কম খাওয়ানো।
• হাম, ঘন ঘন ডায়রিয়া ও শ্বাসতন্ত্রে রোগ হলে।
• কৃমি হলে।
• প্রোটিন ও ক্যালরির ঘাটতি জনিত অপুষ্টিতে ভুগলে।

#ভিটামিনA #শিশুর_পুষ্টি #শিশুর_স্বাস্থ্য #স্বাস্থ্যসচেতনতা #পুষ্টিকর_খাবার #সুস্থ_শিশু #মাতৃওশিশুস্বাস্থ্য ুতমাইন্নাহ

দাঁতের ব্যথা আর নয়! সুন্দর হাসি ও সুস্থ দাঁতের জন্য আস্থা রাখুন বিশেষজ্ঞের হাতে।দাঁতের ছোট একটি সমস্যা অবহেলা করতে করতে ...
28/06/2026

দাঁতের ব্যথা আর নয়! সুন্দর হাসি ও সুস্থ দাঁতের জন্য আস্থা রাখুন বিশেষজ্ঞের হাতে।

দাঁতের ছোট একটি সমস্যা অবহেলা করতে করতে একসময় তা বড় জটিলতায় পরিণত হতে পারে। অনেকেই ব্যথা সহ্য করেন, ঠিকমতো খেতে পারেন না, এমনকি হাসতেও অস্বস্তি বোধ করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ সমস্যারই সহজ ও কার্যকর সমাধান সম্ভব।

== আপনি কি নিচের কোনো সমস্যায় ভুগছেন? ==
🔹 দাঁতে তীব্র বা মাঝেমধ্যে ব্যথা
🔹 ঠান্ডা বা গরম খাবার খেলে শিরশির করা
🔹 খাবার চিবাতে কষ্ট হওয়া
🔹 দাঁত ক্ষয় হওয়া বা গর্ত হয়ে যাওয়া
🔹 মাড়ি দিয়ে রক্ত পড়া
🔹 মাড়ি ফুলে যাওয়া বা ব্যথা হওয়া
🔹 মুখে দুর্গন্ধ হওয়া
🔹 দাঁতে পাথর (Calculus) জমে যাওয়া
🔹 দাঁতের সামনে বা পেছনে কালো দাগ
🔹 আক্কেল দাঁতের ব্যথা বা সঠিকভাবে না ওঠা
🔹 দাঁত নড়ে যাওয়া
🔹 ভাঙা বা ক্ষতিগ্রস্ত দাঁত
🔹 দাঁতের ফাঁক বেড়ে যাওয়া
🔹 দাঁতের বক্রতা বা অসম দাঁতের সমস্যা
🔹 দাঁতের সংক্রমণ, পুঁজ বা ফোঁড়া
🔹 রুট ক্যানালের প্রয়োজন
🔹 দাঁত হারিয়ে যাওয়ার কারণে খেতে বা কথা বলতে অসুবিধা

এই সমস্যাগুলোর যেকোনো একটি থাকলেও দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের বিশেষত্ব:
✅ অত্যাধুনিক ডেন্টাল ইউনিট ও আধুনিক মেডিকেল সরঞ্জাম
✅ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয়
✅ ব্যথা কমিয়ে আরামদায়ক চিকিৎসা
✅ ইনফেকশন নিয়ন্ত্রণ ব্যবস্থা.
✅ পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ
✅ রোগীর প্রয়োজন অনুযায়ী আন্তরিক পরামর্শ ও চিকিৎসা

আমাদের দন্ত চিকিৎসক
===============
ডা. মুহম্মদ ফাহিম শাহরিয়ার
BDS (DU) PGT (OMS)
ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল
✔ Advanced Training in Fixed Orthodontic Treatment
✔ Advanced Implant Training Course
✔ Advanced Training in Regenerative Dentistry (Thailand)

📍 ঠিকানা: ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭
📞 ০১৭১১-০৫২৩৬৬ (মহিলা বিভাগ)
📞 ০১৭৪০-৬৫৬৭৪৮ (পুরুষ বিভাগ)
📞 ০১৮৩৮-১৭৭৪৫৯ (ফার্মেসী)

হামের লক্ষণ দেখা দিলে দেরি নয়সময়মতো পরীক্ষা করুন, সঠিক চিকিৎসা নিন---------------------------------------------------হ...
27/06/2026

হামের লক্ষণ দেখা দিলে দেরি নয়
সময়মতো পরীক্ষা করুন, সঠিক চিকিৎসা নিন
---------------------------------------------------

হামের পরীক্ষাসমূহ
• সিবিসি (CBC)
• এন্টিবডি পরীক্ষা (Measles IgM, IgG)

যেসব লক্ষণ থাকলে পরীক্ষা করবেন:
• উচ্চমাত্রার জ্বর
• নাক দিয়ে পানি পড়া
• কাশি
• চোখ লাল হয়ে যাওয়া
• শুষ্ক চোখ
• সারা শরীরে র‍্যাশ

হাম থেকে জটিলতা

চিকিৎসায় অবহেলা হলে হাম থেকে জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ–এর মজুত কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়। হামে আক্রান্ত অনেক শিশুর কানপাকা, মুখে ঘা, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহের মত জটিলতা দেখা দিতে পারে।

#হাম #হামের_লক্ষণ #হাম_পরীক্ষা #স্বাস্থ্যসচেতনতা #শিশুর_স্বাস্থ্য #সুস্থ_থাকুন #ল্যাব_টেস্ট

Address

Al Mutma'innah Maa O Shishu Haspatal
Dhaka
1217

Telephone

+8801711052366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mutma'innah Maa O Shishu Haspatal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Mutma'innah Maa O Shishu Haspatal:

Shortcuts

Share

Category