মেডিকেল মানেই সার্কাস

মেডিকেল মানেই সার্কাস মেডিকেলের বিভিন্ন হাস্যরস কাহিনী তুলে ধরাই এই পেজের উদ্দেশ্য

"বর-যাত্রী ২৫০ জন আসবে বলেছিল। এখন এসেছে ৭৭১ জন।খাওয়া শর্ট, ম্যানেজমেন্ট এলোমেলো।  শোয়া তো দূরের কথা বসতেও দিতে পারতেছি ...
05/08/2026

"বর-যাত্রী ২৫০ জন আসবে বলেছিল। এখন এসেছে ৭৭১ জন।
খাওয়া শর্ট, ম্যানেজমেন্ট এলোমেলো। শোয়া তো দূরের কথা বসতেও দিতে পারতেছি না।

আমরা মেয়ে পক্ষ!! বিয়ে হবে কি না জানি না তবে একটা মাইরও যে মাটিতে পড়বে না -সেটা সিউর।"

এভাবেই চলছে ২৫০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল। কিভাবে সবাইকে খুশি করবেন?

02/07/2026

ভাইয়া Special BCS কবে হবে?
সার্কুলার কবে দিবে?

এটার উত্তর সত্য বলতে স্বাস্থ্য মন্ত্রনালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় নিজেও জানেনা। PSC তো Direct বলেছে এমন কোন তথ্য তাদের কাছে আসেনি। এবং ৫১ বিসিএস স্পেশাল হিসেবে নয়। বরং জেনারেল হিসেবে তাদের কাছে ভবিষ্যৎ প্রস্তুতি রয়েছে।

👉🏿প্রথমত স্পেশাল কেন হতে পারে? আসলেই কি হবে?

👉🏻জ্বী স্পেশাল হবার সম্ভবনা রয়েছে। কারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ১০০ বেডে উন্নিত করলে সেখানে বর্ধিত জনবলের দরকার হবে।

👉🏿 কবে স্পেশাল হতে পারে?
👉🏻 স্পেশাল যে জন্য নেয়া হতে পারে সেটা হলো ১০০ বেডের স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা তৈরী হলে। বা সেটার প্রকল্প আর্থিক এবং প্রশাসনিক ভাবে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হলে।
যেটা এখনো অনুমোদন পায়নি। তাই ধরে নেয়া যায় খুব একটা তাড়াতাড়ি মানে এবছরে হবার মতো সম্ভবনা কম।

👉🏿 ভাইয়া ৪৮ এ খুব তাড়াতাড়ি সার্কুলার দেয়া হইছিলো। এবং সার্কুলারের পরেই পরীক্ষা ছিলো ৪৫ দিনের মধ্যে।

👉🏻 ৩৯ এবং ৪২ এ কি হয়েছিলো? সার্কুলারের পরেও অনেক দিন সময় পাওয়া গেছে। এখানে বুঝতে হবে সিচুয়েশন। ৪৮ হয়েছে অন্তবর্তী সরকারের সময়। সেখানে রাজনৈতিক নেতারা এবং আমলাগণ এতো টা পাওয়ারফুল ছিলো না। তাই ছিলোনা আমলাতান্ত্রিক জটিলতা। আর যেহেতু সেই সরকার ছিলো স্বল্পমেয়াদের জন্য। তাই সেখানে তাড়াতাড়ি নিয়োগের একটা ব্যাপার কাজ করেছে।
এই মুহুর্তে ১০০ বেড করার ইস্যুটা কতো important সেটার উপর নির্ভর করছে স্পেশাল বিসিএস এর importance.
কিভাবে সেটা বোঝা যাবে?
জাতীয় সংসদের অধিবেশন গুলোতে চোখ রাখুন। যদি দেখেন রিপিটেড অধিবেশনে এই টপিক উঠতেছে তাহলে ভাববেন এই ব্যাপার টা খুবই Prompt সামনে আসবে।
আর যদি দেখেন কয়েক বৈঠকেও এই টপিক আর আসতেছেনা। মনে করবেন , দিল্লি এখনো বহুদূর।
এখন আপনারা বলেন লাস্ট কয়েক বৈঠকে এই ব্যাপারে কোন কথা হয়েছে কিনা?
দলীয় সরকার কোন কাজ এতো Promptly করেনা। তাদের কাছে সময় থাকে। রাজনৈতিক জটিলতা থাকে। আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই।
আমার মতে সব কিছু যদি খুব দ্রুত আগাতো তারপর ও দলীয় সরকার এবং PSC এর অন্য পরীক্ষা না পিছানোর যদি তাগাদা না দেয়া হয় এই বছর এমন কোন পরিক্ষা হচ্ছেনা।
কবে হতে পারে? ঐ যে বললাম ,১০০ বেডের কার্যকম যতো জরুরী তাগিদে সরকার নিবে। এই বিসিএস এর কার্যক্রম ততো হয়তো প্রাধান্য পেতে পারে।
আপাতত PSC এর কাছে এমন কোন বিসিএস এর ব্যাপারে কোন তথ্য বা ডিমান্ড আসেনি।
দেখতে থাকুন সামনে। তবে আগামী ১-২ মাসের মধ্যে কোন ফলোয়াপ না পেলে মনে করবেন এই ঘটনা সহজে হচ্ছেনা। শুভকামনা।
এটা আমার ব্যক্তিগত লজিকাল বিশ্লেষণ। মানতেই হবে সবার এমন কখনোই নয়।

#ডাঃসওগাত_এহসান

২০২৮ সালের মধ্যে এআই চালিত রোবট সার্জনদের ছাড়িয়ে যাবে—দাবি ইলন মাস্কের।প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ধনকুবের ইলন মাস্...
02/07/2026

২০২৮ সালের মধ্যে এআই চালিত রোবট সার্জনদের ছাড়িয়ে যাবে—দাবি ইলন মাস্কের।

প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ধনকুবের ইলন মাস্ক ভবিষ্যদ্বাণী করেছেন, টেসলা অপটিমাসের মতো এআই রোবট কয়েক বছরের মধ্যেই 'হিউম্যান সার্জন' ও ডাক্তারদের তুলনায় আরও দক্ষ হয়ে উঠবে। চলতি দশকের শেষদিকে এমন স্বাস্থ্যসেবার কল্পনা করেছেন তিনি।

তিনি জানান, জটিল স্ক্যান থেকে শুরু করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং অস্ত্রোপচার সবকিছুই উন্নত এআই দ্বারা সম্ভব। এই প্রযুক্তি চিকিৎসা খরচ প্রায় শূন্যে নামিয়ে আনতে পারে।

অন্যদিকে, চিকিৎসা বিশেষজ্ঞ এবং প্রযুক্তি সমালোচকরা এই প্রযুক্তি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার আগে চেম্বারে আমার ভিজিট ছিল ২০০ টাকা। তখন আপনারা চিকিৎসা নিতে আসেন নাই। পরামর্শ নিতেও আসেন নাই। ...
26/06/2026

বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার আগে চেম্বারে আমার ভিজিট ছিল ২০০ টাকা। তখন আপনারা চিকিৎসা নিতে আসেন নাই। পরামর্শ নিতেও আসেন নাই। কয়েক লক্ষ টাকা খরচ করে আব্বা আর ছোট ভাইকে নিয়ে একটি মেডিকেল সেন্টার তৈরি করেছিলাম আমার নিজের এলাকায়। আমার সেন্টারের সামনের পল্লী চিকিৎসকের দোকান থেকে আমার এলাকার মানুষজন পরামর্শ নিত কিন্তু আমার কাছে আসতো না। তখন বিনামূল্যে পরামর্শ দিতে চাইলেও কেউ আমার কাছে আসতে চাইত না। তাদের প্রাথমিক চিকিৎসায় প্রথমে পল্লী চিকিৎসক এরপরে কাজ না হলে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার এর মাঝখানে আমি তখন সিম্পল এমিবিবিএস আমার কোন মূল্য তাদের কাছে ছিল না।

২০২০ সালে আব্বা মারা যাওয়ার পর আমার মেডিকেল সেন্টার বন্ধ হয়ে যায়। যেহেতু আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারই লাগবে তখন আমি চাকরি চেম্বার সব বাদ দিয়ে পড়াশোনা শুরু করলাম। পরিবারের বড় ছেলে চাকরি বাদ দিলে তার টাকার কি পরিমান কষ্ট হতে পারে একবার চিন্তা করে দেখেন। সত্য গোপন করবো না, ৩ বেলা খাবার খাব সেই টাকা আমার পকেটে ছিল না এমন অনেক দিন গেছে আমি দুই বেলা খাবার খেয়েছি টাকার অভাবে আর মুখে বলতাম ডায়েট করতেছি । আমার সাথে এই কষ্ট আমার মা ছোট ভাই আমার স্ত্রী সবাই করেছে। মেডিকেলের কিছু টেক্সট বই আছে যেগুলোর অনেক দাম তখন মনে হইত কেউ যদি এসে বলত যে তোমাকে বইটা কিনে দিতেছি তুমি বিশেষজ্ঞ ডাক্তার হয়ে আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিও তবু একটু স্বস্তি বোধ করতাম। সেই ট্রেনিং পিরিয়ডে টানা দুই দিন- তিন দিন পর্যন্ত হসপিটাল এর ইনডোরে বিনা বেতনে ডিউটি করেছি। বিশেষজ্ঞ হওয়ার বিভিন্ন পরীক্ষা এবং কোর্সে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। এই নির্ঘুম ডিউটি শেষে বাসায় এসে না ঘুমিয়ে পড়তে বসছি কারণ সামনে আবার পরীক্ষা।

এই ঘটনাগুলো আমার এমবিবিএস পাস করারও তিন বছর পরের। যখন কারো কোন সাপোর্ট ছিল না লোকাল বাসে স্টুডেন্ট ভাড়া দিতাম তখন আমি নিয়ত করেছিলাম তাদেরকে আমি সর্বোচ্চ ছাড় দিয়ে চিকিৎসা করার চেষ্টা করব। আমার সেই কষ্টের দিনগুলোতে এই লোকাল বাস ছাড়া আর কেউ আমাকে সাপোর্ট করে নাই।

সত্যি বলতে সেই ট্রেনিং পিরিয়ডের কষ্টের দিনগুলোর অনেকটাই ভুলে গেছি। যদি সেগুলো মনে রেখে ভিজিট এর বিষয়ে আরো কঠোর আচরণ করতাম তাহলে আমার বর্তমান মাসিক ইনকাম আরো লাখখানেক টাকা বেশি হইত।

এর চেয়ে আরো বেশি কষ্টের সময় পার করে এসেছে অনেক বিশেষজ্ঞ ডাক্তার তারপরেও বেশিরভাগ বিশেষজ্ঞ ডাক্তার এখনো মানবিক হবার চেষ্টা করে দিনে কয়েকজন রোগী হলেও ফ্রি দেখে। ভালো কাজে উৎসাহ পেলে আরো ভালো কাজ করার আগ্রহ পাওয়া যায়। যে সকল ডাক্তার ভিজিটের বিষয়ে কঠোর আচরণ করে বলে আপনাদের কষ্ট হয় তাদের ২/১ জনের সাথে আমি কথা বলে দেখেছি তারা তাদের অতীতের কষ্ট ভুলতে পারে নাই।

আপনার আশেপাশে কোন মেডিকেল শিক্ষার্থী থাকলে ডেকে মাঝে মাঝে নাস্তা করাবেন, নিতে চাইবে না তবু জোর করেই একটা বই কিনে দিবেন। সে একদিন আপনার এই উপকার বহুগুণ বৃদ্ধি করে আপনাকে ফেরত দিবে।

ডাঃ আহমেদ রহমান শুভ

এমবিবিএস, ডিসিএইচ

শিশু বিশেষজ্ঞ

বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার আগে চেম্বারে আমার ভিজিট ছিল ২০০ টাকা। তখন আপনারা চিকিৎসা নিতে আসেন নাই। পরামর্শ নিতেও আসেন নাই। কয়েক লক্ষ টাকা খরচ করে আব্বা আর ছোট ভাইকে নিয়ে একটি মেডিকেল সেন্টার তৈরি করেছিলাম আমার নিজের এলাকায়। আমার সেন্টারের সামনের পল্লী চিকিৎসকের দোকান থেকে আমার এলাকার মানুষজন পরামর্শ নিত কিন্তু আমার কাছে আসতো না। তখন বিনামূল্যে পরামর্শ দিতে চাইলেও কেউ আমার কাছে আসতে চাইত না। তাদের প্রাথমিক চিকিৎসায় প্রথমে পল্লী চিকিৎসক এরপরে কাজ না হলে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার এর মাঝখানে আমি তখন সিম্পল এমিবিবিএস আমার কোন মূল্য তাদের কাছে ছিল না। ©

23/06/2026

BCPS-এর ট্রেইনি লাইফ: একটি সংক্ষিপ্ত ট্র্যাজি-কমেডি
BCPS: “আমরা ডাক্তারদের প্রতিষ্ঠান।”

Exam fee: ১১,০০০ টাকা 💸

Previous questions: খুঁজে পাবে না 🔍

Exam date: ঈদের ৩ দিন পর 🎉➡️📚

Training period: ৫ বছর ⏳

Posting: জেলা সদর হাসপাতাল 🏥

Supervisor: Not Found ❌

Infrastructure: Loading… ⏳

Logbook: নিজ দায়িত্বে পূরণ করুন 📝

Trainee allowance: ৬ মাস পরে দেখা যাবে 💰

ট্রেইনি: “স্যার, এখানে ট্রেনিং হবে কীভাবে?”

BCPS: “অটোমেশন হয়েছে, আর কী লাগে?”

ট্রেইনি: “Supervisor নাই, case নাই, academic session নাই…”

BCPS: “Logbook আপডেট রেখো।”

ট্রেইনি: “স্যার, মানসিক চাপ, পারিবারিক চাপ, আর্থিক চাপ…”

BCPS: “পরবর্তী প্রশ্ন।”

ট্রেইনিরা: “স্যার, একটু কথা বলতে চাই…”

BCPS: “পুলিশ ডাকো।”

সবচেয়ে মজার বিষয় হলো, BCPS-এর কর্তা ব্যক্তিরাও ডাক্তার, ট্রেইনি ডাক্তারদের কষ্টও একদিন নিজেরা পার করে এসেছেন। কিন্তু এখন সেই কষ্ট গুলো লাঘব করার পরিবর্তে তারা আমাদের কষ্টগুলো ডাবল করার চেষ্টায় ব্যস্ত

Dear juniors/Fcps aspirants
FCPS করতে চাইলে দরকার:
✔️ ধৈর্য
✔️ পরিশ্রম
✔️ ত্যাগ
✔️ মানসিক শক্তি
✔️ আর একটু ভাগ্য

কারণ কখন কোথায় ট্রেনিং করবেন, কে সুপারভাইজ করবে, কীভাবে শিখবেন—এসব জানার চেয়ে অটোমেশন সিস্টেমের উপর বিশ্বাস রাখাই নাকি বেশি গুরুত্বপূর্ণ!

©Dr. Sadia Afrin

ডাক্তারদের মূল শত্রু ডাক্তাররা । এই কথা ডাক্তার কমিউনিটিতে বহু আগে থেকেই চলমান এবং ইহা ধ্রুব সত্যি । বাংলাদেশে Post Grad...
23/06/2026

ডাক্তারদের মূল শত্রু ডাক্তাররা । এই কথা ডাক্তার কমিউনিটিতে বহু আগে থেকেই চলমান এবং ইহা ধ্রুব সত্যি । বাংলাদেশে Post Graduation ডিগ্রী আছে মোটাদাগে তিনটা । FCPS -MD/MS-Diploma । সারাবিশ্বে MD/MS জনপ্রিয় হলেও বাংলাদেশের FCPS তুমুল জনপ্রিয় । স্যাররাও MD যতটা কঠিনভাবে নেয় FCPS তার তিনগুণ কঠিনভাবে নিতে পছন্দ করে । এটা বড় স্যারদেরই মুখের কথা ।

FCPS এ সিট আনলিমিটেড হওয়ায় সবচেয়ে বেশি স্টুডেন্ট FCPS দেয় । প্রতিসেশনে ১৫০০-২৫০০ ডাক্তার FCPS পাশ করে । এখন FCPS এর এই বিপুল ডাক্তারদের আসলে ট্রেইন করার মত ট্রেইনি নাই এবং প্রতিষ্ঠানও কম ।
আবার সবার আগ্রহ DMC এর মত বিভাগীয় শহরের টপ ইন্সটিটিউটে ট্রেইনিং করা । কারণ এইখানে বড় বড় প্রফেসর স্যাররা থাকে ,এইখানেই রোগীর ফ্লো সর্বোচ্চ থাকে,এইখানেই নলেজ অর্জন ও কাজের স্কোপ সবচেয়ে বেশি । এটাই হয়ে আসছে ,বড় স্যাররা বড় হইছেই এসব জায়গায় ট্রেইনিং করে ।

এখন ট্রেইনিঃ ট্রেইনাইর অনুপাত নিয়ে সবাই সমস্যা অনুভব করছে ,যেহেতু এখন স্যলারি দিবে সরকার সেটা উসুল হবে কিনা এইটা নিয়েওঁ চিন্তা । সব মিলিয়ে BCPS অটোমেশন নামে একটা পদ্ধতি চালু করলো ।

বিষয়টা হলো FCPS পাশ করবেন আপনি এরপর ৩০-৪০ টা এভেইলেবল ইন্সটিটিউটে আপনাকে চয়েস দিতে হবে ,সেখান থেকে একটা ইন্সটিটিউটে চান্স পাবেন । অনেকটা মেডিকেল এক্সামের মত । কিন্তু ভেজাল আছে
- মেডিকেলের মত আপনার মার্ক ওঁ পজিশন জানবেন না
- মেডিকেলের মত কোন ইন্সটিউটিউট টপে আছে সেটা আপনি জানেন না ।

তার মানে এক বায়বীয় উপায়ে অটোমেশন হবে ।

এরপর শুরু হয় নেক্সট সমস্যা ,FCPS ট্রেইনিং এর স্লট ৬ মাসের করে এখন একজায়গায় ৬ মাস ট্রেইনিং করলেন এরপর চেঞ্জ করতে চাচ্ছেন সেইখানেও অটোমেশন । তারপর যারা এখন ট্রেইনিং এ আছে তারা একটু ৬ মাস ডিসকন্টিনিউ করলে সেইখানেও অটোমেশন পরে জয়েনিং এ । যারা এখন ট্রেইনিং এ আছে ৬ মাস পর তারা ইন্সটিউট চেঞ্জ করতে চাইলে সেইখানেও অটোমেশন । এইভাবে চললে মিডটার্মের পরও অটোমেশন থাকবে । FCPS ট্রেইনি মেজরিটি বেসরকারি ,এদের চরকির মত সারাদেশ যদি ঘোরান তাইলে ফ্যামিলি সহ এরা সাসটেইন করবে কিভাবে ।

আরও মজার বিষয় FCPS ডিগ্রীতে কোন প্রেগনেন্সি লিভ নেওয়ার সিস্টেম নাই । ৫ বছরের ট্রেইনিং করবে এটা মেয়ে কিন্তু গর্ভবতী হলে সে পেইড বাঁ নন পেইড কোন লিভ পাবে না ,তাকে হয় ট্রেইনিং ডিসকন্টিনিউ করতে হবে নাইলে এই অবস্থায় ট্রেইনিং করতে হবে ।

এখন অটোমেশন নিয়ে অনেক ধোঁয়াশা । আমার মনে হয় না BCPS নিজেওঁ জানে তারা কিভাবে কি করবে । এবং আরও বাজে বিষয় এই সেশনের FCPS যারা দিছে তারা এক্সামের আগে জানায় নাই অটোমেশন হবে । তাইলে হয়ত অনেকে FCPS দিট না ,MD তে ফোকাস দিত ।

এখন দুইদিন ধরে BCPS এ যাচ্ছে কিছু মানুষ ,অটোমেশন বাতিলের দাবিতে কিন্তু আমাদের মাননীয় BCPS এর শিক্ষকরা কারো সাথে কথা বলতে রাজি না , তারা অফিসেই উপস্থিত নেই । আজকে এক্সট্রা পুলিশ রেখেছে এবং পুলিশ রেডি টু চার্জ । হয়ত বেশি ঝামেলা করলে ধরেও নিয়ে যাইত ।

FCPS ট্রেইনিরা BCPS এর স্টেক হোল্ডার ,প্রতি বছর লাখ লাখ আমরা এক্সাম ফি দেই কিন্তু আমাদের জীবনের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে কিন্তু কোন আলোচনা হবে না । এখন যারা যাচ্ছে তাদের সাথের আলোচনায় বসেন ,তাদের কনসার্নগুলা শুনেন । পুরো অটোমেশন বিষয়টাকে গুছিয়ে আছেন ,সুন্দর ওঁ পারফেক্ট করেন ।

অটোমেশনে বিভিন্ন 100-200 বেডের সদর হাসপাতাল দেয়া আছে ,যেখানে ট্রেইনিং এর বিন্ধুমাত্র পরিবেশ না । এমন অনেক প্রতিষ্ঠান দেওয়া যেগুলা FCPS ট্রেইনিং এর জন্য এক্রিডেটেডই না । আগে BCS ডাক্তারদেরওঁ ওইসব হাসপাতালে ট্রেইনিং কাউন্ট হত না কারণ কোন একাডেমিক পরিবেশ ওঁ ট্রেইনার নাই ।

আমার ছাত্ররা বলে ভাই medical field নিয়ে রোমান্টাসাইজ করে পোস্ট দেন ,কিভাবে দিব যখন ডাক্তাররাই ডাক্তারদের সম্মান করে না । কিছু মানুষ FCPS পাশ করে ভবিষতে যে প্রতিষ্ঠানের অধীনে সার্টিফিকেট নিবে সেইখানে কথা বলতে গিয়ে পুলিশ দ্বারা হেনস্থার স্বীকার হয় ,সেই মানুষগুলা কিভাবে এই ফিল্ড নিয়ে রোমান্টিক থাকবে বলেন ।

স্যারদের কাছে অনুরোধ , FCPS এর অটোমেশনটা নিয়ে বসেন ,আরেকটু আলোচনা করে সুন্দরভাবে গোছান । FCPS কে অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে আনতে হবে কিন্তু সেটা একটু সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে করুন । কষ্ট হবে হয়ত কিন্তু অনেক দোয়া কামাবেন । জীবনে শুধু রোগীদের দোয়াই চান আপনারা ,আমাদের জুনিয়রদের দোয়াও অনেক শক্তিশালী ।

আমরা আপনাদের প্রাণ খুলে দোয়া ও সম্মান করতে চাই । অটোমেশন বিষয়ক জটিলতা একটু সমাধান করুন ।

© Dr. Sadiqur Rahman Sadab

আজ আন্দোলনের দ্বিতীয় দিন, তবুও একই চিত্র।বাইরে চিকিৎসক, ভেতরে পুলিশ।আমরা কি এতটাই অযৌক্তিক দাবি করছি যে আমাদের সঙ্গে আল...
22/06/2026

আজ আন্দোলনের দ্বিতীয় দিন, তবুও একই চিত্র।
বাইরে চিকিৎসক, ভেতরে পুলিশ।

আমরা কি এতটাই অযৌক্তিক দাবি করছি যে আমাদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে পুলিশি উপস্থিতিকে বেছে নিতে হচ্ছে? BCPS কর্তৃপক্ষ কি আমাদের কথা শুনতে, আমাদের উদ্বেগের জবাব দিতে, এমনকি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতেও ভয় পাচ্ছে?

আমরা সংঘাত চাই না, আমরা চাই সংলাপ। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই মানসম্মত পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং এবং চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে যৌক্তিক আলোচনা।

যে চিকিৎসকরা বছরের পর বছর পরিশ্রম করে FCPS Part-1 উত্তীর্ণ হয়েছে, তাদের উদ্বেগকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।

প্রশ্ন একটাই—যদি তাদের সিদ্ধান্ত এতই যৌক্তিক হয়, তাহলে চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসতে আপত্তি কোথায়?

বাইরে ডাক্তার, ভেতরে পুলিশ—এই দৃশ্য চিকিৎসা শিক্ষার জন্য লজ্জাজনক।

অযৌক্তিক অটোমেশন মানি না।

মানসম্মত FCPS ট্রেনিং নিশ্চিত করতে হবে।

চিকিৎসকদের কথা শুনতে হবে।




© Dr. Shohanur Rahman

21/06/2026

যেহেতু BCPS এর ফেলো হয়ে গিয়েছি, তাই সব কথা সব ভাবে বলা যায় না। তবুও নিজের অভিজ্ঞতা বলি, আমি আমার FCPS এর পুরা ট্রেনিং এবং ট্রেনিং ছাড়াও কাজ করেছি ঢাকার শাহবাগ বেল্টে। মানে বিএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা মেডিকেল এবং বারডেম হাসপাতাল। দেশের পোষ্টগ্রাজুয়েশন প্রত্যাশীদের বহুল আকাংখিত জায়গা। তারপরও আমার মনে হয়েছে আমার ট্রেনিং কালে আরো এটা ওটা থাকলে ভালো হতো। চট্টগ্রাম, সিলেটের মত বিভাগীয় শহর থেকে এসে অত্যন্ত পরিশ্রমী ডাক্তারদের পরীক্ষাযুদ্ধে অক্লান্ত সাধনা করতে দেখেছি, এই ট্রেনিং পিরিয়ডে / কোর্সের সময়।

FCPS দেশের সব ডাক্তাররা দিয়ে ফেলছে না। আর এই পরীক্ষার সব ধাপ পার করার মাধ্যমে আপনি বিশেষজ্ঞ ডাক্তার তৈরী করছেন। দিস ইস নট এ ম্যাটার অব জোক। এখন বলেন, কিভাবে জেলা সদর পর্যায়ে বা গ্রাম এলাকায় এফসিপিএস এর ট্রেনিং করানো সম্ভব?? পরীক্ষার সময় তো কোন মাফ নেই। One of the toughest exam...

সরকার কিছু আর্থিক সম্মানি দিবে, এর নামে সব কিছু হযবড়ল করে ফেলার কোন মানে নেই। আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামেরা যারা বিসিপিএসের এক্সিকিউটিভ বডি, তাঁরা সরকারের উচ্চ মহলের সাথে ভালো যোগাযোগ রাখেন৷ তা যখন যে সরকারই থাকুক। যদি সরকার থেকে থেকে বেঁধে দেওয়া বিষয়গুলি যৌক্তিক হয়, তবে BCPS স্টুডেন্টদের নিয়ে বসা উচিত৷ গঠনমূলক আলাপ আলোচনা করা উচিত। স্টুডেন্ট ফ্রেন্ডলী পরিবেশ বেশি করে তৈরী করতে হবে।

ট্রেনিং এর নামে প্রহসন হলে সেটা কাম্য নয়। আপনি ওয়াল্ড ক্লাশ ডাক্তার বানাবেন। আপনার সার্বিক সিন্ডিকেট পাওয়ার থাকলে আপনি ট্রেইনীদের রোটেট করে প্রয়োজনে উন্নত বিশ্বের হেলথ সিস্টেমে কিছুদিন ট্রেইনীং করতে পাঠাবেন। এই পোস্ট গ্রাড ট্রেইনীরাই আগামীকাল বিশেষজ্ঞ ডাক্তার। দেশের সম্পদ। নিজেদের ভালোটা আগে নিজেদের পর্যালোচনা করতে হবে।

If i ever see, our Post grad trainee/ residents are on oppressing side, i shall always stand with our students

লিখেছেন - Dr. M R Azad

অযৌক্তিক অটোমেশন বাতিল করে এফসিপিএস এর ট্রেনিং ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এবং বিসিপিএস এর সকল অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ...
21/06/2026

অযৌক্তিক অটোমেশন বাতিল করে এফসিপিএস এর ট্রেনিং ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এবং বিসিপিএস এর সকল অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিসিপিএস এর ভেতরে আমরা আমাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছি।

বিসিপিএস এর কর্তৃপক্ষ আজকে অফিস সময়ে কেউ নেই!

তাদেরকে আল্টিমেটাম দেয়া হয়েছে, তারা আমাদের সাথে এসে আলোচনা করে সিদ্ধান্ত নিবে।নয়তো সারারাত লাগলেও আমরা এখানে অবস্থান করবো।

অন্যান্য চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্ট রাও আশা করি আমাদের পাশে এসে দাঁড়াবে।কারণ আগামীকাল তারাও এফসিপিএস ট্রেনিং এ আসবে, তখন যদি তাদেরকে ট্রেনিং সুবিধা ছাড়া প্রতিষ্ঠানে ট্রেনিং করতে পাঠানো হয় তখন তারাও একই বিপদে পরবে।

অটোমেশন বাতিল সহ, চিকিৎসক দের ৬ দফা দাবী অবশ্যই মেনে নিতে হবে।
সবাইকে আবার রাজপথে নামতে হবে✊

© Foyez Ahmed

BCPS এবং তাদের নাটক !!!ইন্টার্নশিপ শেষ করে ২ মাসের মধ্যে খেয়ে না খেয়ে FCPS এর preparation নিই এই দিন দেখার জন্য? বাংলা...
21/06/2026

BCPS এবং তাদের নাটক !!!

ইন্টার্নশিপ শেষ করে ২ মাসের মধ্যে খেয়ে না খেয়ে FCPS এর preparation নিই এই দিন দেখার জন্য? বাংলাদেশের সিস্টেমটাই এমন, আপনি একবার মেডিকেল সেক্টরে ঢুকলেন তো মারা আপনাকে খেতেই হবে। এখানে আপনাকে নিরাপত্তা দেয়া তো দূরের কথা , ন্যূনতম সম্মান টাও কেও দিবে না। ১১ হাজার টাকা দিয়ে একটা পরীক্ষা নিলো, সেই পরীক্ষার মার্কস দেখার জন্য নাকি আবার ৫০০টাকা দিতে হবে !!!

আবার “অটোমেশন” হবে এটা কিন্তু তারা পরীক্ষার আগে জানাতে পারতো, কেনো জানায় নাই জানেন? জানালে তো ১২হাজার মানুষ ১১হাজার টাকা খরচ করে ফর্ম ফিলাপ করতো না। BCPS এর ব্যাবসায় তখন লাল বাত্তি জ্বলতো। রেজাল্ট দিছে সেই ৪ তারিখ। ১৮ তারিখে তারা নোটিশ দিয়ে জানালো ২০২৪ সাল থেকে সবাই এখন অটোমেশন এর মাধ্যমে জয়েন করবে। ৭দিনের মধ্যে একটা মানুষ কিভাবে বউ বাচ্চা বাবা মা সংসার নিয়ে অন্য একটা জেলায় শিফট হবে? আবার এমন হসপিটালে আমার ট্রেনিং করতে হবে যেখানে রুগী থাকলেও আমাকে শেখানোর মানুষ নাই। এটা BCS না ভাই, এটা একটা স্পেশালিটি ট্রেনিং, এখানে ১০০ বেডের জেনারেল হসপিটালে আমি কী সার্জারী শিখবো এটা শুধু তারা জানে আর আল্লাহ্ জানে। আর কেও জানে না।
এখন যদি BCPS বলে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে তাও অবাক হবো না।
কারণ ডাক্তার তো হয়েই গেছি, এখন শুধু টাকা আর টাকা 🙏

লিখেছেন : ডা.প্রিয়াঙ্কা

Address

Dhaka

Telephone

1724501500

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেল মানেই সার্কাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিকেল মানেই সার্কাস:

Shortcuts

Share