26/06/2026
বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদকমুক্ত ৪১নং ওয়ার্ডের দাবীতে মাদক বিরোধী সমাবেশ।
#বিশ্ব_মাদক_বিরোধী_দিবস২০২৬ উপলক্ষে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন ও
পুরনো ঢাকার ৪১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অত্র এলাকার পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়া মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে শিশু-কিশোর-যুবসমাজ রক্ষার্থে সবাই একজোট হয়ে শুক্রবার বাদ জুম'আ "মাদকমুক্ত ৪১নং ওয়ার্ড"-এর দাবীতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ,দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়...! " প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন-এর সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী লিয়াকত, দক্ষিণ মুহসেন্দী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী বাহাউদ্দীন, ৪১নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী রাহাত হোসেন, বিশিষ্ট সমাজসেবী মোঃ হানিফ, সৈয়দ মানোয়ার হোসেন মানুসহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্যে ৪১নং ওয়ার্ড কর্মসূচী বাস্তবায়নের জন্য অত্র ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, লেন-বাইলেন সিসিটিভির আওতায় আনা এবং সামাজিক সংগঠনসমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে কোন মাদক ব্যবসা যাতে কেউ না করতে পারে সেজন্য স্ব স্ব সংগঠনগুলে দায়িত্ব পালন করবে।