National Institute of Neurosciences & Hospital

Directions Website Contact the practice

National Institute of Neurosciences & Hospital Government Specialized Neurology & Neurosurgery Hospital National Institute of Neurosciences & Hospital started its journey from October, 2006. schedule.
(288)

This Institute was officially inaugurated by Government of the People's Republic of Bangladesh. It is situated in the health hub of Sher-E-Bangla Nagar, Agargaon, Dhaka. This is the only Govt. run tertiary care neuroscience center in Bangladesh. Five hundred(500) bedded 10 storied hospital having department of Neurology, Neurosurgery, Pediatric Neurology, Pediatric Neurosurgery, Neurophysiology, Neurointervention, Neurorehabilitation, Neuroradiology, Neuropathology, Transfusion Medicine, Critical Care Medicine & 100 beded Stroke unit so others. Our Operation Theatre, Cath Lab, Laboratory Services, Neuroradiology, Neurophysiology, ICU & HDU are equipped with all modern & sophisticated technologies. We are having specialized out patient service & 24×7 emergency service. We also provide in patient service. Patients get all these services almost free of cost or with minimum charges as per govt. Everyday more than thousand patients get our specialized OPD service. We conduct Stroke, Headache, Epilepsy, Movement Disorder & Botox Clinic at our outpatient department. Our 100 bedded comprehensive stroke unit is running. Our academic wing is enriched with reputed faculties & conduct residency training & Post Graduate courses for MD/MS/FCPS students under the curriculum of BSMMU & BCPS. We conduct regular training for our physicians working at primary & secondary level to make them acquainted with different neurological disorders & develops the skill to manage these disorders as a part of National Health Service policy. Neurosciences Institute also inspires our physicians & scientist in different health related research activities & in organizing scientific seminar, symposium & workshops with participation of national & international faculties. We already conducted National Epilepsy & Stroke Survey. In collaboration with ICDDRB & other international research organizations our clinical trial on GBS is going on. We already achieved Best Performance Health Minister Award 2020 for our outstanding contribution in our national health service & we believe our institute will be a centre of excellence in near future.

বিশ্ব সেপসিস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত।বিশ্ব সেপসিস দিবস ২০২৬ উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬...
13/09/2026

বিশ্ব সেপসিস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত।

বিশ্ব সেপসিস দিবস ২০২৬ উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সেপসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো সঠিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আলোচনা সভা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য—
“সেপসিসে বিনিয়োগ করুন, জীবন বাঁচান”
“Invest in Sepsis, Save Lives”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডাঃ মোঃ বদরুল আলম, অধ্যাপক ডাঃ জয়নুল ইসলাম, অধ্যাপক ডা: মাহমুদুল ইসলাম, অধ্যাপক ডা: এ জেড এম সাইফুদ্দিন, সহযোগী অধ্যাপক ডা: সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় সেপসিসের আধুনিক ব্যবস্থাপনা, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, ফাঙ্গাল সেপসিস, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC) এবং রোগীসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেন।

বিশেষ উপস্থাপনা (Presentation):
🔹 International Guidelines of Sepsis 2026 — ডা: উজ্জ্বল কুমার মল্লিক
🔹 Antibiotic Stewardship: CS Report Is Not Final Call — ডা: মোহাম্মদ আসাদুজ্জামান
🔹 Management of Fungal Sepsis — ডা: আসিফ উর রহমান
🔹 Infection Prevention & Control (IPC) — ডা: কাজী ইসমাইল হোসাইন

সেপসিস একটি মারাত্মক সংক্রমণজনিত রোগ, যা দ্রুত শনাক্ত ও যথাসময়ে সঠিক চিকিৎসা না করা হলে গুরুতর জটিলতা ও জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে। তাই সেপসিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে সেপসিসজনিত জটিলতা কমানোর পাশাপাশি অসংখ্য জীবন বাঁচানো সম্ভব। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানটি আয়োজন করে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
#নিউরোসায়েন্সেস

12/09/2026

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ভর্তি রোগীদের রাউন্ড দেন এবং সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)। পরিদর্শনকালে পরিচালক মহোদয় ভর্তি রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, সার্জারি-পরবর্তী চিকিৎসা ও রোগীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি তিনি হাসপাতালের আঙ্গিনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আউটডোর ফার্মেসি ও বহিঃবিভাগের সার্বিক কার্যক্রমও পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন -- সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা: মো: রাশেদ রেজা, সহকারী অধ্যাপক-কাম-আবাসিক চিকিৎসক ডা: মো: মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মামুন-অর-রশিদ, নিউরোসার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
#রোগীসেবা #নিউরোসায়েন্সেস

08/09/2026

দেশে প্রথম অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু।

নিউরোসার্জারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কর্তৃক নতুন ভবন উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই সেখানে রোগীসেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হওয়া হাসপাতালের আধুনিক নিউরোসার্জারি চিকিৎসাসেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অগ্রযাত্রা।

কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা: মো: মেহেদী হাসান, হাসপাতালের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মডিউলার অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হওয়ার পর হাসপাতালের সম্মানিত পরিচালক ও মাননীয় সংসদ সদস্য শিশু নিউরোসার্জারি বিভাগ পরিদর্শন করেন।

নতুন এই অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের মাধ্যমে রোগীদের জন্য নিরাপদ, উন্নত, আধুনিক ও মানসম্মত অপারেশন সুবিধা আরও সম্প্রসারিত ও কার্যকর হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

🗓️ ০৮ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার

#নিউরোসায়েন্সেস

06/09/2026

রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে নিউরো-রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ পরিদর্শন।

রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিউরো-রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ পরিদর্শন করেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)। পরিদর্শনকালে পরিচালক মহোদয় বিভাগের আধুনিক চিকিৎসা প্রযুক্তি, CT Scan ও MRI সেবা, রোগীসেবার মান এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বর্তমানে বিভাগটিতে প্রতিদিন প্রায় ৩০০–৩২০ জন রোগী CT Scan এবং ৭০–৮০ জন রোগী MRI সেবা গ্রহণ করছেন। বিশেষ করে MRI পরীক্ষার জন্য রোগীর চাহিদা ও চাপ অত্যন্ত বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে ১–২ মাস পর্যন্ত অপেক্ষার সময় প্রয়োজন হতে পারে।

রোগীদের দ্রুত, নির্ভুল ও উন্নতমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালক মহোদয় বিভাগের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন — অধ্যাপক (নিউরোলজি) ডা: মো: রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা: মো: রাশেদ রেজা, সহকারী অধ্যাপক কাম আবাসিক চিকিৎসক (নিউরোলজি) ডা: মো: মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা: এম. গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা: মো: আসাদুজ্জামানসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

🗓️ ০৬ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার)

#নিউরোসায়েন্সেস

বিশ্ব সেপসিস দিবস ২০২৬"সেপসিস বিষয়ক বিশেষ কর্মশালা"সেপসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গ...
06/09/2026

বিশ্ব সেপসিস দিবস ২০২৬

"সেপসিস বিষয়ক বিশেষ কর্মশালা"

সেপসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত হচ্ছে বিশেষ কর্মশালা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬

“সেপসিসে বিনিয়োগ করুন, জীবন বাঁচান”
Invest in Sepsis, Save Lives

আয়োজনে: ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) বিভাগ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা—সেপসিস প্রতিরোধে পারে বাঁচাতে একটি জীবন।

#নিউরোসায়েন্সেস

05/09/2026

সেবার মানোন্নয়নে ট্রান্সফিউশন মেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগ পরিদর্শন।

রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বিভিন্ন বিভাগে নিয়মিত পরিদর্শন ও তদারকি অব্যাহত রেখেছেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)। এরই ধারাবাহিকতায় তিনি হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ ও ফিজিক্যাল মেডিসিন বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরিচালক মহোদয় বিভাগগুলোর সার্বিক কার্যক্রম, রোগীসেবার মান ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের আরও উন্নত ও সেবাবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কাম আবাসিক চিকিৎসক ডা: মো: মাজহারুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

🗓️ ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)

#নিউরোসায়েন্সেস

02/09/2026

রোগীদের মানসম্মত খাবার নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের নিবিড় তদারকি।

রোগীদের নিরাপদ, পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কিচেন পরিদর্শন করেন পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)।

পরিদর্শনকালে তিনি রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান, পরিচ্ছন্নতা ও পুষ্টিগুণ সরেজমিনে পর্যালোচনা করেন এবং খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রোগীদের সর্বোচ্চ সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিরাপদ খাবার, মানসম্মত সেবা—রোগীর কল্যাণে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

🗓️ ০২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)

#নিউরোসায়েন্সেস

01/09/2026
31/08/2026

বহিঃবিভাগ পরিদর্শন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বহিঃবিভাগ পরিদর্শন করেন অত্র হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নুরুজ্জামান খান (খসরু)।

পরিদর্শনকালে পরিচালক মহোদয় বহিঃবিভাগে আগত রোগীদের চিকিৎসাসেবা, সার্বিক ব্যবস্থাপনা ও নিয়মিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসাসেবার মান ও বিভাগের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।

রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

🗓️ ৩১ আগস্ট ২০২৬ (সোমবার)

#নিউরোসায়েন্সেস

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when National Institute of Neurosciences & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to National Institute of Neurosciences & Hospital:

Shortcuts

Share

Category