Lita Homoeo Chamber

Lita Homoeo Chamber Chronic diseases treatment, Germany, B&T, Switzerland, Pakistan are all kind of homoeo medicine hole

মেয়েদের সবচেয়ে বড় সমস্যা — পেটের অতিরিক্ত মেদ!🌿 পেটের মেদ কমাতে কিছু সহজ টিপস 🌿✅ সকালে খালি পেটে ১–২ গ্লাস পানি পান ক...
10/06/2026

মেয়েদের সবচেয়ে বড় সমস্যা — পেটের অতিরিক্ত মেদ!
🌿 পেটের মেদ কমাতে কিছু সহজ টিপস 🌿
✅ সকালে খালি পেটে ১–২ গ্লাস পানি পান করুন
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
✅ চিনি ও কোমল পানীয় পরিহার করুন
✅ শাকসবজি, ফলমূল ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি খান
✅ ফাস্ট ফুড ও অতিরিক্ত তেলযুক্ত খাবার কম খান
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
✅ নিয়মিত হালকা ব্যায়াম করুন
✅ মানসিক চাপ কম রাখুন
সুস্থ অভ্যাসই সুন্দর ও ফিট জীবনের চাবিকাঠি।
সৌজন্যে:
🌿 লিটা হোমিও চেম্বার 🌿

ইউরিন ইনফেকশন বা Urinary Tract Infection সাধারণত মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে জীবাণু সংক্রমণের কারণে হয়। বেশিরভাগ ক্ষ...
17/05/2026

ইউরিন ইনফেকশন বা Urinary Tract Infection সাধারণত মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে জীবাণু সংক্রমণের কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া এর জন্য দায়ী।

কেন ইউরিন ইনফেকশন হয়?

পর্যাপ্ত পানি কম পান করা।
দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখা।
অপরিষ্কার টয়লেট ব্যবহার বা পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব।
ডায়াবেটিস থাকলে।
যৌন মিলনের পর পরিষ্কার না হওয়া।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে।
কিডনিতে পাথর বা প্রস্রাব আটকে থাকা।
মহিলাদের ক্ষেত্রে মূত্রনালী ছোট হওয়ায় সংক্রমণ বেশি হয়।

☄️সাধারণ লক্ষণ:-
প্রস্রাবে জ্বালাপোড়া।
বারবার প্রস্রাবের বেগ।
অল্প অল্প প্রস্রাব হওয়া।
প্রস্রাবে দুর্গন্ধ বা ঘোলা রং।
তলপেটে ব্যথা।
কখনও জ্বর বা কাঁপুনি

🥤প্রতিকার

বেশি পানি পান করুন।
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে প্রস্রাবের ।মাধ্যমে জীবাণু বের হয়ে যেতে সাহায্য করে।
প্রস্রাব চেপে রাখবেন না।
বেগ আসলে দ্রুত প্রস্রাব করুন।
ডাবের পানি ও লেবুর শরবত।
শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা কমাতে সাহায্য করতে পারে।

কখন দ্রুত ডাক্তার দেখাবেন?

প্রস্রাবে রক্ত।
জ্বর ও কাঁপুনি।
কোমর বা পিঠে তীব্র ব্যথা।
বমি।
গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন।

এই ধরনের সমস্যা দেখা দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থতার জন্য আমরা সর্বদা আন্তরিক।

লিটা হোমিও চেম্বার ।
(কামারখালী স্বনামধন্য কালা ডাক্তারের চেম্বার)

🩺ডা:এম এ হাসান
ডি.এইচ.এম.এস (ঢাকা )
০১৭২৩-৫৪৫৩৮৮
টেপাখোলা সোনালী ব্যাংক মোড় ।
ইসলামী ব্যাংকে নিচতলা

শিশুর হাম (Measles) হলে বাবা-মায়ের করণীয়—১. শিশুকে বিশ্রামে রাখুনপর্যাপ্ত ঘুম ও আরাম খুব জরুরি।২. পানি ও তরল বেশি দিনম...
26/04/2026

শিশুর হাম (Measles) হলে বাবা-মায়ের করণীয়—
১. শিশুকে বিশ্রামে রাখুন
পর্যাপ্ত ঘুম ও আরাম খুব জরুরি।
২. পানি ও তরল বেশি দিন
মায়ের দুধ, পানি, স্যুপ, তরল খাবার—ডিহাইড্রেশন ঠেকাতে সাহায্য করে।
৩. জ্বর ও অস্বস্তি নজরে রাখুন
জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের মতো ওষুধ না দেওয়াই ভালো।
৪. চোখ ও ত্বকের যত্ন নিন
হামে চোখে জ্বালা, আলোতে কষ্ট হতে পারে—নরম আলো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখুন।
৫. অন্য শিশুদের থেকে আলাদা রাখুন
হাম খুব সংক্রামক। ছড়ানো ঠেকাতে সতর্ক থাকুন।
৬. বিপদসংকেত দেখলেই ডাক্তার
এসব হলে দ্রুত চিকিৎসা নিন—
শ্বাসকষ্ট
খিঁচুনি
খুব বেশি দুর্বল/নিস্তেজ
পানি বা খাবার না খাওয়া
অবিরাম উচ্চ জ্বর
কানে ব্যথা বা কাশি বেড়ে যাওয়া
৭. চিকিৎসকের ফলোআপ রাখুন
Lita Homeo Chamber

27/03/2026

আসসালামুআলাইকুম
শুভ সকাল

🔎 শিশু ডায়রিয়া কেন হয়?ভাইরাস সংক্রমণ – যেমন Rotavirus infection (শিশুদের ডায়রিয়ার সবচেয়ে সাধারণ কারণ)ব্যাকটেরিয়া ...
19/02/2026

🔎 শিশু ডায়রিয়া কেন হয়?

ভাইরাস সংক্রমণ – যেমন Rotavirus infection (শিশুদের ডায়রিয়ার সবচেয়ে সাধারণ কারণ)
ব্যাকটেরিয়া – যেমন Escherichia coli infection
দূষিত খাবার বা পানি,অপরিষ্কার হাত ও পরিবেশ,
নতুন খাবার শুরু করলে (weaning period)
দাঁত ওঠার সময় হালকা পাতলা পায়খানা,
অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া

⚠️ ডায়রিয়ার লক্ষণ

• বারবার পাতলা পায়খানা বমি
• জ্বর থাকতে পারে
• পেট মোচড়ানো
• দুর্বলতা
• ডিহাইড্রেশন (পানি শূন্যতা)

🚨 ডিহাইড্রেশনের লক্ষণ (খুব গুরুত্বপূর্ণ)

• মুখ শুকিয়ে যাওয়া
• চোখ ভেতরে ঢুকে যাওয়া
• প্রস্রাব কম হওয়া
• কাঁদলে চোখে পানি না আসা
• শিশুর অস্বাভাবিক ঘুম ঘুম ভাব
• এগুলো হলে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে।

🛑 কীভাবে সাবধানতা অবলম্বন করবেন?

• সবসময় বিশুদ্ধ পানি পান করান
• শিশুকে খাওয়ানোর আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়া
• খাবার ভালোভাবে ঢেকে রাখা
• বাসি বা রাস্তার খাবার এড়ানো
• বোতলের দুধ হলে বোতল জীবাণুমুক্ত রাখা
• এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং (৬ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ)

এ ধরনের সমস্যা দেখা দিলে আমাদের চেম্বার এ যোগাযোগ করতে পারেন। সঠিক রোগ নির্ণয় করে সুচিকিৎসা ইনশাল্লাহ পেয়ে যাবেন ।

লিটা হোমিও চেম্বার

👍👍কামারখালী স্বনামধন্য হোমিও চিকিৎসক কালা ডাক্তার এর চেম্বার।

🩺ডা: এম.এ. হাসান
ডি.এইচ.এম.এস (ঢাকা)
📍টেপাখোলা সোনালী ব্যাংকের মোড় ইসলামী ব্যাংকের নিচতলা।
01723-545388

ইস্কাইবিস (Scabies) হলো একটি চর্মরোগ, যা হয় একধরনের ক্ষুদ্র পরজীবী পোকা (মাইট) — Sarcoptes scabiei — এর কারণে। এই পোকাটি...
05/02/2026

ইস্কাইবিস (Scabies) হলো একটি চর্মরোগ, যা হয় একধরনের ক্ষুদ্র পরজীবী পোকা (মাইট) — Sarcoptes scabiei — এর কারণে। এই পোকাটি ত্বকের ভেতরে ঢুকে ডিম পাড়ে এবং সেখানেই বাসা বাঁধে, ফলে ত্বকে চুলকানি ও ঘা সৃষ্টি হয়।
🦠 ইস্কাইবিস কেন হয়:
♦️ সংক্রমণজনিত কারণে:আক্রান্ত ব্যক্তির শরীরের সংস্পর্শে এলে (যেমন — একই বিছানা, কাপড়, তোয়ালে ব্যবহার করা) সহজেই ছড়ায়।
♦️অপরিষ্কার পরিচ্ছন্নতা:
নিয়মিত গোসল না করা বা নোংরা পোশাক পরা।
♦️গরম ও আর্দ্র আবহাওয়া:
এই পরিবেশে মাইট সহজে বংশবিস্তার করে।
♦️ভিড়যুক্ত স্থান:
হোস্টেল, হাসপাতাল বা পরিবারের মধ্যে একজন আক্রান্ত হলে অন্যদেরও হয়।
🤕 ইস্কাইবিসের লক্ষণ:
🔺প্রচণ্ড চুলকানি (বিশেষ করে রাতে)
🔺ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা দানা
🔺ত্বকে দাগ, ঘা বা খোসা পড়া
🔺আঙুলের ফাঁকে, কব্জিতে, কোমরে, স্তনের নিচে, যৌনাঙ্গের আশেপাশে বেশি দেখা যায়
🧴 ইস্কাইবিস থেকে বাঁচার উপায়:
1. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা:
প্রতিদিন গোসল করুন এবং পরিষ্কার পোশাক পরুন।
2. কাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান।
3. আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার করবেন না।
4. ডাক্তার বা হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করুন।
(যেমন – Sulphur ointment, Benzyl benzoate lotion, বা হোমিওপ্যাথিক ওষুধ Sulphur 30 / 200, Psorinum 30, ইত্যাদি। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে খাওয়া বা লাগানো ঠিক নয়।)
5. সব পরিবারের সদস্যকে একসঙ্গে চিকিৎসা করা প্রয়োজন, কারণ এক জনের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়ায়।
🛡️ প্রতিরোধের টিপস:
✅নিয়মিত গোসল
✅নিজের তোয়ালে ও পোশাক ব্যবহার
✅শিশুদের পোশাক আলাদা ধুয়ে শুকানো
✅সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করা

রোগী দেখার সময়:-
প্রতিদিন সকাল ১০.৩০ – বিকাল ৫.০০
বি.দ্র. শুক্রবার এবং সোমবার চেম্বারটি বন্ধ থাকে।
📞 এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
01723-545388 (WhatsApp)
🏥 চেম্বার: লিটা হোমিও চেম্বার
📍 টেপা খোলা সোনালী ব্যাংক মোড়, শেখ মহিউদ্দিন প্লাজা নিচতলা।

03/02/2026

জান্নাতে যাওয়ার আগে পাঁচটি প্রশ্ন করবে ।

১. জীবনকাল কোন পথে কাটিয়েছো
২. যৌবনকাল কোন পথে ব্যয় করেছো
৩. অর্থ-সম্পদ কিভাবে উপার্জন করেছ
৪. আর কিভাবে তা ব্যয় করেছো
৫. অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল কাজ করেছ।

সিজন চেঞ্জ এই সময়ে শিশুদের ভাইরাস সংক্রমণ সত্যিই বেশি হয়। একে সাধারণভাবে বলা হয় Seasonal Viral Infection / Seasonal Alle...
31/01/2026

সিজন চেঞ্জ এই সময়ে শিশুদের ভাইরাস সংক্রমণ সত্যিই বেশি হয়। একে সাধারণভাবে বলা হয় Seasonal Viral Infection / Seasonal Allergy।

১) এই সময় শিশুদের কী কী রোগ বেশি হয়?

ক) ভাইরাল জ্বর (Viral Fever)
কারণ: তাপমাত্রা ওঠানামা, ভিড়, স্কুলে সংক্রমণ
লক্ষণ:
হালকা থেকে মাঝারি জ্বর, শরীর ব্যথা,মাথা ব্যথা,দুর্বলতা,
কখনো গলা ব্যথা।

খ) সর্দি-কাশি (Common Cold)
লক্ষণ: নাক দিয়ে পানি, হাঁচি, কাশি, গলা খুসখুস, নাক বন্ধ।

গ) অ্যালার্জি (Seasonal Allergy)
এই সময়ে ধুলো, পরাগ রেণু, বাতাসে জীবাণু বেশি থাকে।
লক্ষণ: বারবার হাঁচি, চোখ চুলকানো, নাক চুলকানো, শুকনো কাশি,রাতে কাশি বাড়ে।

ঘ) শ্বাসকষ্ট / হাঁপানির সমস্যা (Asthma Trigger)
বিশেষ করে যেসব শিশুর আগে থেকেই প্রবণতা আছে।
লক্ষণ: শ্বাস নিতে কষ্ট, বুক বাঁশির মতো শব্দ, দৌড়ালে বা রাতে কাশি, বুক ভার লাগা।

২) ঘরোয়া প্রতিকার (খুব কার্যকর)
✔ পর্যাপ্ত পানি ও তরল খাবার
✔ হালকা গরম খাবার
✔ ঘাম লাগলে জামা বদলানো
✔ ঠান্ডা পানি/আইসক্রিম এড়িয়ে চলা
✔ ধুলো-বালি থেকে দূরে রাখা।

জ্বর হলে‌‌:-
কুসুম গরম পানিতে স্পঞ্জিং
ডাবের পানি / ORS
হালকা খাবার (সুপ, খিচুড়ি)

সর্দি-কাশি হলে:-
গরম পানির ভাপ (steam inhalation)
মধু + লেবু (১ বছরের বেশি বয়সে)
আদা চা (অল্প করে)
তুলসী পাতা + আদা ফুটানো পানি।

অ্যালার্জি হলে:-
নাক পরিষ্কার রাখা
ঘর ধুলোমুক্ত রাখা
বাইরে গেলে মাস্ক
ফ্যান/এসি সরাসরি মুখে না দেওয়া।

শ্বাসকষ্টের প্রবণতা থাকলে:-
ধোঁয়া, ধুলা একদম এড়ানো
ঠান্ডা বাতাসে না রাখা
গরম পানির ভাপ নিয়মিত

এ ধরনের সমস্যা দেখা দিলে আমাদের চেম্বার যোগাযোগ করতে পারেন। সঠিক রোগ নির্ণয় করে সুচিকিৎসা ইনশাল্লাহ পেয়ে যাবেন ।
এটা হোমিও চেম্বার
ডা: এম.এ. হাসান
ডি.এইচ.এম.এস (ঢাকা)

টেপাখোলা সোনালী ব্যাংকের মোড় ইসলামী ব্যাংকের নিচতলা।
01723-545388

05/01/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Lita Homoeo Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lita Homoeo Chamber:

Shortcuts

Share