30/07/2026
আপনার টুথপেস্টে কি প্লাস্টিক আছে?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে থাকা কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে—এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
প্রশ্ন হলো, এটা কি সত্যিই ভয়ের বিষয়?
একজন ডেন্টাল সার্জন হিসেবে আমার উত্তর হলো— বিজ্ঞান যা বলে, সেটাই বলি।
---হ্যাঁ, বিশ্বের বিভিন্ন গবেষণায় কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
---কিন্তু এখন পর্যন্ত এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যে, টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক সরাসরি মানুষের কোনো নির্দিষ্ট রোগের কারণ হতে পারে।
তবে উন্নত বিশ্বের অনেক দেশ এই মাইক্রোপ্লাস্টিক নিষিদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে, কেন?
কারণ সবচেয়ে বড় উদ্বেগ মানুষ নয়, পরিবেশ। টুথপেস্টের প্লাস্টিক কণা শেষ পর্যন্ত নদী-সমুদ্রে-মটিতে গিয়ে পরিবেশের ক্ষতি করতে পারে।
আর মজার বিষয় হলো—
মাইক্রোপ্লাস্টিক থাকার কোনো প্রমাণিত ডেন্টাল সুবিধাও নেই। দাঁত ভালো পরিষ্কার করা, ক্যাভিটি কমানো বা ফ্লুরাইডের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে এর কোনো প্রতিষ্ঠিত ভূমিকা নেই। যদিও একটা সময় পর্যন্ত অনেক কম্পানি টুথপেস্টে উপাদানগত ভাবে মাইক্রোপ্লাস্টিক এড করতো!!
তাই পরামর্শ খুব সহজ—
👉 দিনে দুইবার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন।
👉 সম্ভব হলে microplastic-free টুথপেস্ট বেছে নিন। (পরিবেশগত প্রভাবের কথা ভেবে, স্বাস্থ্যগত ইফেক্ট অতটা গুরুত্বপূর্ণ না)
👉 আর সোশ্যাল মিডিয়ার আতঙ্ক নয়, বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর ভরসা করুন।
পোস্টটি শেয়ার করুন। স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত হোক তথ্যের ভিত্তিতে, গুজবের নয়।