Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH

Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH Rawshan Jahan Eastern Medical College & Hospital - Building a Healthier Nation

10/08/2026
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে  ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয়  কর্তৃক প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেড...
05/08/2026

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), লক্ষ্মীপুর-এর উদ্যোগে আজ ৫ আগস্ট ২০২৬, বুধবার কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা থাকায় কলেজের RJEMCH Medical Club-এর সার্বিক সহযোগিতায় জুলাইভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কলেজের কনসালটেন্ট , শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাইভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও রিসার্চ সেন্টারের সম্মানিত ইমাম দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। মোনাজাতে তিনি জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই সঙ্গে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী)-এর মাননীয় প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং কলেজের সম্মানিত উপদেষ্টা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) অধ্যাপক কামরুন নাহার হারুন মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দিবসটির তাৎপর্যকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলে।

অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (AMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক কামরুন নাহার হারুন মহোদয় কে রওশন জাহান ইস্টার্ন ...
26/07/2026

অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (AMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক কামরুন নাহার হারুন মহোদয় কে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
​আপনার এই পদোন্নতি ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ অর্জনে সফলতা কামনা করি।

​আপনার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন মাইলফলক স্পর্শ করবে ইনশাআল্লাহ।

​আপনার ও মাননীয় এমডি স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয়  প্রতিষ্ঠিত  ও হামদর্দ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রওশন  জাহান ইস্টার্ন  মেডিকেল  কল...
19/07/2026

ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয় প্রতিষ্ঠিত ও হামদর্দ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানি), লক্ষ্মীপুর এর ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারী এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত :

10/07/2026

Heartiest Congratulations to Prof Kamrun Nahar Harun Madam on your well deserve Promotion as "Additional Managing Director" of Hamdard Bangladesh.

রওশন জাহান ইস্টার্ন  মেডিকেল কলেজ  ও হাসপাতাল (ইউনানি),  লক্ষ্মীপুর এর বিইউএমএস ৯ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত :...
09/07/2026

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানি), লক্ষ্মীপুর এর বিইউএমএস ৯ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত :................................................................
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত লক্ষ্মীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর বিইউএমএস প্রোগ্রামের নবম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার সম্মানিত সিভিল সার্জন ড. মোহাম্মদ আবু হাসান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক মানব সম্পদ উন্নয়ন ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খায়রুল আলম পিএইচডি (হেড অফ দা ডিপার্টমেন্ট অফ ইউনানী মেডিসিন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পরিচালক (ভারপ্রাপ্ত) ইউছুফ হারুন ভূঁইয়া জেনারেল হাসপাতাল)

জাঁকজমকপূর্ণ এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর জেলায় এমন একটি চমৎকার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য উক্ত কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা জগতের স্কলার ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয় এবং কলেজের মাননীয় উপদেষ্টা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ এর সম্মানীত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাছাড়াও তিনি বলেন ভবিষ্যতে কলেজ সংলগ্ন নির্মানধীন ইউছুফ হারুন ভূঁইয়া জেনারেল হাসপাতাল অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে।
বিশেষ অতিথি মিজানুর রহমান এবং ডঃ খায়রুল আলম তাঁদের বক্তব্যে কলেজ প্রতিষ্ঠা এবং কলেজের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে গতিশীল করা ও সামগ্রিক উন্নয়নের জন্য কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা মনে করেন লক্ষীপুর জেলায় অনন্য এই মেডিকেল কলেজ টি অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি মনোগ্য সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

৯ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  এর প্রস্তুতির একাংশ
09/07/2026

৯ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর প্রস্তুতির একাংশ

Address

South Maguri, Dattapara
Dhaka
3705

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

008801774634422

Alerts

Be the first to know and let us send you an email when Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH:

Shortcuts

Share

Category