26/08/2026
যাদের আমরা সাধারণভাবে স্পেশাল চাইল্ড বলি (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) তাদের নিয়ে কাজ করতে গিয়ে আমি একটি বিষয় ধারাবাহিকভাবে লক্ষ্য করেছি শিশুর সামগ্রিক মানসিক গঠন, শারীরিক প্রবণতা এবং আচরণগত প্যাটার্ন একসাথে বিশ্লেষণ বিশ্লেষণ করে হোমিও ও বায়োকেমিক চিকিৎসা করলে চিকিৎসার ফল অনেক বেশি স্পষ্ট হয়।
নিউরো ডেভল্ভমেন্টাল ডিজঅর্ডার ( NDD ) বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক , বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি ও এই চিকিৎসার সাথে সমন্বিত থেরাপীর উপর একটি সমন্বিত কাজের ধারা এখানে তুলে ধরা হলো।
এই ধরনের শিশুদের ক্ষেত্রে আমি তিনটি স্তরে মূল্যায়নকে সবচেয়ে কার্যকর পেয়েছি:
১. মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য
২. শারীরিক গঠন ও জেনারেল সিম্পটম
৩. রিঅ্যাকশন প্যাটার্ন (উত্তেজনা, ভয়, সামাজিক প্রতিক্রিয়া)
এই তিনটি স্তর মিলিয়ে ওষুধ নির্বাচন করলে ধীরে ধীরে আচরণ এবং লক্ষণে পরিবর্তন লক্ষ্য করা যায়।
হোমিওপ্যাথিতে প্রতিটি শিশুকে আলাদা কেস হিসেবে দেখা হয়। নিচে কিছু পর্যবেক্ষণভিত্তিক মিল তুলে ধরা হলো,
১. সামাজিক ভয় ও মানসিক ধীরগতি
যেসব শিশু,
মানুষের সাথে মিশতে চায় না
ভয় পায়, আত্মবিশ্বাস কম
শেখার গতি ধীর
( এই লক্ষণে Baryta Carbonica, Calcarea Carbonica সহ অনেকগুলো মেডিসিন পাওয়া যায়)
২. অতিরিক্ত চঞ্চলতা ও অস্থিরতা
যেসব শিশু,
এক জায়গায় বসে থাকতে পারে না
বারবার একই কাজ করে
মনোযোগ খুব কম সময় ধরে রাখতে পারে
(এই লক্ষণে Tarentula Hispania, Tuberculinum সহ অনেকগুলো মেডিসিন পাওয়া যায়)
৩. আক্রমণাত্মক বা অস্বাভাবিক আচরণ
যেসব শিশু,
হঠাৎ রাগ করে বা মারধর করে
অদ্ভুত ভয় বা দুঃস্বপ্নে ভোগে
অপ্রাসঙ্গিক আচরণ করে
(এসব লক্ষ Stramonium, Hyoscyamus সহ অনেকগুলো ওষুধ পাওয়া যায় )
৪. স্পিচ ডিলে ও যোগাযোগ সমস্যা
যেসব শিশু,
কথা বলতে দেরি করে
শব্দ উচ্চারণে সমস্যা
নিজের চাহিদা প্রকাশ করতে পারে না
(এসব লক্ষণে Calcarea Phosphorica, Natrum Muriaticum )
বায়োকেমিক চিকিৎসা মূলত শরীরের কোষীয় ভারসাম্য ঠিক রাখতে কাজ করে। আমার পর্যবেক্ষণে, হোমিওপ্যাথিক ওষুধের সাথে সাপোর্টিভ হিসেবে এটি বেশ কার্যকর।
যেমন,
★ Kali Phosphoricum (Kali Phos)
মানসিক ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা
অতিরিক্ত উত্তেজনা বা নার্ভাসনেস
★Calcarea Phosphorica (Calc Phos)
গ্রোথ ও ডেভেলপমেন্টে সহায়ক
শেখার ধীরগতিতে কার্যকর
★ Magnesia Phosphorica (Mag Phos)
স্নায়বিক উত্তেজনা ও স্পাজম কমাতে সাহায্য করে
★ Natrum Muriaticum (Nat Mur)
ইমোশনাল ইমব্যালান্স ও সামাজিক বিচ্ছিন্নতায় সহায়ক
সাধারণত 6X বা 12X পোটেন্সিতে দিনে ২–৩ বার দেওয়া হয়, তবে কেস অনুযায়ী পাওয়ার এবং ওষুধ পরিবর্তন হয়। অনেক সময় একের অধিক অষুধ দেওয়া হয় ।
নিচে NDD বাচ্চাদের অস্বাভাবিক লক্ষণের চিকিৎসার ধারাবাহিক পদ্ধতি আমার অভিজ্ঞতার আলোকে দেওয়া হলো,
★ প্রথম ধাপ: সম্পূর্ণ কেস টেকিং (আচরণ, অভ্যাস, পারিবারিক ইতিহাস)
★ দ্বিতীয় ধাপ: একটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন
★ তৃতীয় ধাপ: সাপোর্টিভ হিসেবে ১–২টি বায়োকেমিক সল্ট যোগ করা
★ চতুর্থ ধাপ: প্রতি ৪–৬ সপ্তাহে অগ্রগতি মূল্যায়ন
★ স্পেশাল স্কুল এবং সহায়ক থেরাপি চালু রাখা ,
এক্ষেত্রে,
উন্নতি সাধারণত ধীরে হয়, কিন্তু ধারাবাহিক হলে স্থায়ী হয়, চিকিৎসার ক্ষেত্রে পর্যাপ্ত সময় দিতে হয়।
শিশুর লক্ষণ এর উপর ভিত্তি করে হোমিও ওষুধ দেওয়া ।
প্রতিটি শিশুর প্রতিক্রিয়া আলাদা একই ওষুধ সবার ক্ষেত্রে কাজ করে না
এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিকেন্দ্রিক বিশ্লেষণ । হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসা সঠিকভাবে প্রয়োগ করলে শিশুর আচরণ, মনোযোগ এবং সামাজিক প্রতিক্রিয়ায় ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব ।
এই পদ্ধতিকে আমি একটি দীর্ঘমেয়াদি, ধৈর্যনির্ভর এবং সূক্ষ্ম সমন্বয়ের কাজ হিসেবে দেখি, যেখানে প্রতিটি ছোট পরিবর্তনই ভবিষ্যতের বড় উন্নতির ভিত্তি তৈরি করে।
নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার নিয়ে কাজ করতে গিয়ে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, হোমিও ও বয়কেমিক ওষুধের সাথে সঠিক থেরাপির সমন্বয় করলে পরিবর্তনগুলো অনেক বেশি কার্যকর হয়। নিচের থেরাপিগুলো নির্দিষ্ট উপসর্গ ও আচরণগত সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🟩 কাউন্সেলিং (Counseling)
★কোন ক্ষেত্রে প্রয়োজন:
শিশুর আচরণ হঠাৎ পরিবর্তন হওয়া
অতিরিক্ত রাগ, ভয় বা উদ্বেগ
সামাজিক পরিবেশে মানিয়ে নিতে সমস্যা
অভিভাবকদের মানসিক চাপ, বিভ্রান্তি বা হতাশা
★ কীভাবে সাহায্য করে:
কাউন্সেলিং মূলত শিশুর পাশাপাশি অভিভাবকদের জন্যও একটি গাইডলাইন তৈরি করে। এখানে থেরাপিস্ট শিশুর আচরণ বিশ্লেষণ করে এবং অভিভাবকদের শেখায়,
কীভাবে শিশুর সাথে যোগাযোগ করতে হবে
কোন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দিতে হবে
কীভাবে রুটিন তৈরি ও বজায় রাখতে হবে
যেসব পরিবারে কাউন্সেলিং নিয়মিতভাবে করা হয়, সেখানে শিশুর আচরণগত উন্নতি তুলনামূলকভাবে দ্রুত এবং স্থিতিশীল হয়। কারণ অভিভাবকের প্রতিক্রিয়া সঠিক হলে শিশুর শেখার প্রক্রিয়া সহজ হয়।
🟩 সাইকোথেরাপি (Psychotherapy)
★ কোন ক্ষেত্রে প্রয়োজন:
ইমোশনাল সমস্যা (ভয়, উদ্বেগ, হতাশা)
নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা
ট্রমা বা অতীত অভিজ্ঞতার প্রভাব
অটিজম বা ADHD-তে ইমোশনাল রেগুলেশন সমস্যা
★কীভাবে সাহায্য করে:
সাইকোথেরাপি শিশুর মনের ভেতরের আবেগগুলো বোঝা এবং সেগুলো নিয়ন্ত্রণ করার উপর কাজ করে। বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন
ইমোশন চেনা ও প্রকাশ করা
ধীরে ধীরে ভয়ের সাথে মানিয়ে নেওয়া
নিজের আচরণ বোঝা ও নিয়ন্ত্রণ করা
ছোট শিশুদের ক্ষেত্রে এটি অনেক সময় খেলা, ছবি আঁকা বা গল্পের মাধ্যমে করা হয়, যাতে তারা সহজে নিজেদের প্রকাশ করতে পারে।
🟩অভিভাবক-কেন্দ্রিক সাইকোএডুকেশন (Psychoeducation)
★কেন গুরুত্বপূর্ণ:
আমার অভিজ্ঞতায়, অনেক সময় শিশুর উন্নতি বাধাগ্রস্ত হয় শুধুমাত্র অভিভাবকের ভুল বোঝাবুঝির কারণে।
★ কীভাবে সাহায্য করে:
অভিভাবককে শিশুর অবস্থা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দেয়।
অপ্রয়োজনীয় ভয় ও ভুল প্রত্যাশা কমায়
সঠিক আচরণগত কৌশল শেখায়
যখন অভিভাবক পরিস্থিতি বুঝে সঠিকভাবে সাপোর্ট দিতে পারেন, তখন চিকিৎসা ও থেরাপির ফলাফল অনেক বেশি কার্যকর হয়।
🟩 স্পিচ থেরাপি (Speech Therapy)
★ কোন ক্ষেত্রে প্রয়োজন:
কথা বলতে দেরি (Speech Delay)
শব্দ উচ্চারণে সমস্যা
নিজের চাহিদা প্রকাশ করতে না পারা
অটিজমে কমিউনিকেশন গ্যাপ
খাবার গিলতে অসুবিধা
★ কীভাবে সাহায্য করে:
স্পিচ থেরাপি শিশুর ভাষা বোঝা (receptive language) এবং ভাষা প্রকাশ (expressive language) ,দুই দিকেই কাজ করে। নিয়মিত সেশন এবং বাড়িতে অনুশীলনের মাধ্যমে শিশুর শব্দ ব্যবহার, চোখে চোখ রেখে কথা বলা এবং ইন্টারঅ্যাকশন ধীরে ধীরে বাড়ে।
হোমিওপ্যাথিক ওষুধের সাথে স্পিচ থেরাপি যুক্ত করলে অনেক ক্ষেত্রে শব্দ শেখার গতি বাড়তে দেখা যায়।
🟩 অকুপেশনাল থেরাপি (Occupational Therapy)
★কোন ক্ষেত্রে প্রয়োজন:
দৈনন্দিন কাজ (খাওয়া, পোশাক পরা) করতে সমস্যা
ফাইন মোটর স্কিল দুর্বল (হাতের কাজ, লেখা)
সেন্সরি সমস্যা (শব্দ, আলো, স্পর্শে অতিরিক্ত প্রতিক্রিয়া)
★ কীভাবে সাহায্য করে:
অকুপেশনাল থেরাপি শিশুর দৈনন্দিন জীবন দক্ষতা (daily living skills) এবং সেন্সরি ইন্টিগ্রেশন উন্নত করে। বিভিন্ন এক্সারসাইজ ও অ্যাক্টিভিটির মাধ্যমে মস্তিষ্ক ও শরীরের সমন্বয় বাড়ানো হয়।
🟩 প্লে থেরাপি (Play Therapy)
★ কোন ক্ষেত্রে প্রয়োজন:
সামাজিক যোগাযোগে অনাগ্রহ
ইমোশনাল এক্সপ্রেশন কম
একা থাকতে পছন্দ করা
অটিজম বা আচরণগত সমস্যা
★ কীভাবে সাহায্য করে:
খেলার মাধ্যমে শিশুর মনের ভেতরের অনুভূতি প্রকাশ পায়। থেরাপিস্ট শিশুর সাথে নির্দিষ্ট গেম বা অ্যাক্টিভিটির মাধ্যমে যোগাযোগ তৈরি করে, যা ধীরে ধীরে সামাজিক দক্ষতা ও ইমোশনাল বোঝাপড়া বাড়ায়।
🟩ফিজিওথেরাপি (Physiotherapy
★কোন ক্ষেত্রে প্রয়োজন:
গ্রস মোটর স্কিল দুর্বল (হাঁটা, বসা, দৌড়ানো)
সেরিব্রাল পালসি বা মাংসপেশির দুর্বলতা
শরীরের ব্যালেন্স ও কো-অর্ডিনেশন সমস্যা
★কীভাবে সাহায্য করে:
ফিজিওথেরাপি শরীরের পেশি শক্তিশালী করে এবং চলাফেরার দক্ষতা উন্নত করে। ব্যালেন্স, পোস্টার এবং মুভমেন্ট কন্ট্রোল বাড়ানোর মাধ্যমে শিশুর স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা বৃদ্ধি পায়।
🟩 বিহেভিয়ারাল থেরাপি (Behavioral Therapy)
★কোন ক্ষেত্রে প্রয়োজন:
অতিরিক্ত রাগ বা আক্রমণাত্মক আচরণ
একই কাজ বারবার করা (repetitive behavior)
নির্দেশ না মানা
ADHD বা অটিজম
★কীভাবে সাহায্য করে:
এই থেরাপিতে পজিটিভ রিইনফোর্সমেন্ট (positive reinforcement) ব্যবহার করে ভালো আচরণ বাড়ানো এবং খারাপ আচরণ কমানো হয়। ধাপে ধাপে শিশুকে কাঙ্ক্ষিত আচরণ শেখানো হয়।
🟩সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি (Sensory Integration Therapy)
★কোন ক্ষেত্রে প্রয়োজন:
শব্দ, আলো বা স্পর্শে অতিরিক্ত বা কম প্রতিক্রিয়া
অস্বাভাবিক আচরণ (যেমন: কান ঢেকে রাখা, ঘুরতে থাকা)
★কীভাবে সাহায্য করে:
এই থেরাপি শিশুর মস্তিষ্ককে বিভিন্ন সেন্সরি ইনপুট সঠিকভাবে প্রসেস করতে শেখায়। ধীরে ধীরে সংবেদনশীলতা কমে এবং আচরণ স্বাভাবিক হয়।
হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসার পাশাপাশি উপযুক্ত থেরাপি নির্বাচন করলে শিশুর উন্নতি অনেক বেশি সুসংগঠিত হয়। প্রতিটি থেরাপি একটি নির্দিষ্ট ক্ষেত্র নিয়ে কাজ করে, এবং এগুলো একসাথে শিশুর সার্বিক বিকাশে সহায়তা করে।
মোঃ ফাইজুল হক
আমি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডাক্তার।
কাউন্সেলিং , সাইকোথেরাপি ও CBT এর উপরে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ।
PGD in Applied Psychology,
PGD in Counselling Psychology,
Diploma in Applied Counselling,
Diploma in Child Counselling,
Certificate in Child Counselling,
Trained in Psychotherapy, Therapeutic Counselling and CBT (University of Dhaka)
Trained in Disability Management and Special Education (Proyash, Savar Cantonment , Dhaka )
ACDAIE - Disability, Autism & Inclusive Education
( IER, University of Dhaka )
Masters in Communication Disorder (MCD ) Professional - ( On course ) University of Dhaka.
হোমিওপ্যাথিক, বায়োকেমিক, ইউনানী, আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যৌন সমস্যা , মনো যৌন সমস্যা ও মানসিক স্বাস্থ্য, রিলেশনশিপ ও কাপল কাউন্সেলিং, স্ট্রেস, ডিপ্রেশন,অ্যাংজাইটি ম্যানেজমেন্টসহ শিশু-কিশোর কাউন্সেলিং, প্যারেন্ট কাউন্সেলিং, ADHD, অটিজম ও Learning Difficulty , NDD বিষয়ে পরামর্শ সহ শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সমন্বিত চিকিৎসা সেবা দেওয়া হয়।
🔴 সতর্কতা:
কিছু প্রতারক আমার ছবি-ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে!
01972-859950,
01712-859950
এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই দুইটা যদি নাম্বার না থাকে তাহলে আমার ভিডিও অথবা ছবি থাকলেও মনে করবেন যে এখানে প্রতারণা হচ্ছে।